ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল : কনক কান্তি বড়ুয়া

প্রতিনিধির নাম :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে সাংবাদিকদের জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া। শুক্রবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

এর আগে ওবায়দুল কাদের শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে উপস্থিত হয়ে তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে।

এর আগে গতবছরের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
২৩ বার পঠিত হয়েছে