ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা Logo সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি Logo তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

করোনায় ৪০ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭৫ জনের

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৯২ হাজার ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ২৭৯ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৩২ হাজার ৮১০ জন করোনা থেকে সুস্থ হলো।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৮৬টি ল্যাবে ১৬ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৬৪৩টি। নমুনা শনাক্তের হার ১০ দশমিক ০৮ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৪০ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ৯৯৫ জন ও নারী তিন হাজার ৪৪৬ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে তিনজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ২৯ জন, বেসরকারিতে নয়জন ও বাসায় দুইজন মৃত্যুবরণ করেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
২১ বার পঠিত হয়েছে