ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা

সিনেমায় আর গাইবেন না লতা

প্রতিনিধির নাম :

সিনেমায় আর গান গাইবেন না ভারতীয় জগদ্বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। জন্মদিন উপলক্ষে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

‘ভারতের নাইটিঙ্গেল’ খ্যাত লতা মঙ্গেশকর বলেন, তিনি আরও গান গাইবেন। কিন্তু সিনেমায় আর প্লে ব্যাক করবেন না।

২৮ সেপ্টেম্বর ৮৮ বছরে পা দিলেন লতা। এজন্য তিনি শত কোটি ভক্তের প্রণাম, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন।

জি-নিউজের খবরে বলা হয়, লতা মঙ্গেশকর প্লে ব্যাক শুরু করেছিলন ১৯৪২ সালে। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। দেখতে দেখতে সংগীত জগতে ৭৫ বছর পূর্ণ করেন এই শিল্পী। আধ্যাত্মিক সংগীত, ভজন সবই গাইবেন কিন্তু বলিউড, কলিউডের জন্য আর গান গাইতে চান না লতাজি।

জন্মদিনের স্মৃতিচারণ করে লতা মঙ্গেশকর জানালেন, ছোটবেলা থেকেই জন্মদিন নিয়ে আমার কোনো উত্তেজনা ছিল না, এখনো নেই। এমনকি যখনই কেউ আমার জন্মদিন উদযাপন করে আমি একেবারেই খুশি হই না। তবে ছোটবেলায় জন্মদিনে কেউ না কেউ আমাকে নতুন জামা উপহার দিত। আমার জন্মদিনে মাকে দেখেছি পূজা দিতে, আর পূজার পর আমার জন্য থাকতো মিষ্টি।

জন্মদিনে নিজের ইচ্ছের কথা বলতে গিয়ে তিনি বলেন, শুধু জন্মদিনের ইচ্ছে নয়, বাকি জীবনের প্রতিটা দিনই আমি গান গাইতে চাই, এটাই আমার ইচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
৩৩ বার পঠিত হয়েছে