ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

সড়ক দুর্ঘটনায় ২ ইবি শিক্ষকসহ ৩৫ শিক্ষার্থী আহত

প্রতিনিধির নাম :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থেকে ফেরার পথে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, বুধবার রাতে মোট ৬২ জন শিক্ষক ও শিক্ষার্থীসহ নওগাঁয় ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের উদ্দেশে যাত্রা করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা। শিক্ষার্থী বহনকারী রাজ মটরস নামের ট্যুরের বাসটি কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়ায় একটি চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাসটি খাদে পড়ে যায়। এতে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. জন শিক্ষক ধনঞ্জয় কুমার ও ড. মুরশিদ আলম আকাশসহ ৩৫ জন শিক্ষার্থী আহত হন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রক্টরিয়াল বডি আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিত্সা নিশ্চিত শেষে সকল ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করার ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের উপ-প্রধান ডা. পারভেজ হাসান বলেন, চিকিৎসাকেন্দ্রে ম্যানেজমেন্ট বিভাগের আহত শিক্ষক, শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরতর আহত ৩/৫ জন শিক্ষার্থীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
২২ বার পঠিত হয়েছে