অবিকল মানুষের মুখের মতো মাছ

সমুদ্রে হামেশাই অদ্ভুতদর্শন প্রাণীর দেখা মেলে। আকারে আয়তনে হোক বা গড়নে প্রাণিজগতের বৈচিত্র্য সত্যিই তাজ্জব করে দেওয়ার মতোই। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে হতবাক নেটিজেনরা। তবে সমুদ্রে নয়! চীনের একটি গ্রামের নদীতেই দেখা মিলেছে অদ্ভুতদর্শন একটি মাছের। মাছের চেহারা হুবহু যেন মানুষের মুখের মতো। ইন্টারনেটে এই ভিডিওটি স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে। অবিকল মানুষের মুখের মতো আকার কীভাবে হতে পারে কোনো মাছের এই নিয়েই এখন চিন্তিত নেটিজেনরা।

১৪ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে মাছটি নদীতে সাঁতার কেটে কেড়ে পাড়ের দিকে আসছে। নদীর তীরে এসে যেন কোনও কিছু খাওয়ার চেষ্টা করছে এই অদ্ভুত দর্শন মাছটি। মাছটিকে কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে মাছের নাক, দুই চোখ এবং মুখের অংশ অনেকখানি মানুষের মতো দেখতে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *