দীপিকার বিরুদ্ধে চুরির অভিযোগ!

দীপিকা পাডুকোনের ফ্যাশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। এবার তার ইনস্টাগ্রামে পোস্ট করা সাম্প্রতিক একটি ছবি নিয়েও হইচই শুরু হয়েছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে, তাও আবার লুক চুরির। লাল ভেলভেট শাড়ি পরে আছেন দীপিকা, চুলে গুঁজেছেন লাল টকটকে গোলাপ। আর সঙ্গে সঙ্গে নেটিজেনদের মনে পড়ে গিয়েছে আনুশকা শর্মার কথা। বিয়ের আশীর্বাদের সময় আনুশকাকে দেখা গিয়েছিল ঠিক এমন রক্তলাল ভেলভেটের শাড়ি আর চুলে লাল গোলাপে। সেই শাড়ি ডিজাইন করেন সব্যসাচী। ফলে নেটিজেনরা প্রশ্ন করছেন, দীপিকা কি আনুশকার লুকে অনুপ্রাণিত হয়েই তা ‘চুরি’ করার সিদ্ধান্ত নিয়েছেন? নাকি অন্য কিছু। যাই হোক, আনুশকার রুপে সবার সামনে এসে বেশ আলোচনায় এখন দীপিকা। যদিও এ নায়িকা এসব আলোচনা-সমালোচনা নিয়ে ভাবছেন না। ভাবছেন নিজের নতুন ছবি নিয়ে। তা নিয়েই এখন ব্যস্ত তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *