স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া স্বাধীনতার ঘোষণা দিতে যাচ্ছে আগামী ৯ অক্টোবর। আঞ্চলিক সরকারের এক সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, কাতালোনিয়ার ক্ষমতাসীন দল স্বাধীনতার প্রশ্নে সোমবার পার্লামেন্টে বিতর্কের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত বিলে ভোট দেওয়ার জন্য পার্লামেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে পার্লামেন্টের এই অধিবেশন কখন বসবে তা জানানো হয়নি। প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন এর আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার সরকার আগামী কয়েকদিনের মধ্যেই স্বাধীনতা ঘোষণা করে স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আঞ্চলিক পার্লামেন্টকে আহ্বান জানাবে। স্বাধীনতার প্রক্রিয়া শুরু করলে স্পেনের সরকার এতে হস্তক্ষেপ করলে এবং কাতালোনিয়া সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করলে তখন কী করবেন- এমন প্রশ্নের জবাবে পুজদেমন বলেছেন, এটি ভুল হবে এবং তা সবকিছু পরিবর্তন করে দিবে। গত রবিবার কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। স্পেন সরকার অবশ্য একে অবৈধ বলে ঘোষণা করেছিল এবং ভোট ঠেকাতে কাতালোনিয়ায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশের হামলায় ওই দিন আট শতাধিক লোক আহত হয়। এর প্রতিবাদে মঙ্গলবার কাতালোনিয়াতে ধর্মঘট পালন করা হয়। স্পেনের কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে অনুষ্ঠিত গণভোটে কাতালোনিয়ানরা জয়ী হয়েছে। ওই গণভোটে কাতালোনিয়ার নাগরিকরা স্বাধীন রাষ্ট্রের অধিকার অর্জন করেছে বলে দাবি করেছেন কার্লেস পুজদেমন। কাতালোনিয়া স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য। পাঁচ বছর ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আসছিল তারা। এ দাবিতে গতকাল রবিবার গণভোটের আয়োজন করে কাতালোনিয়া আঞ্চলিক সরকার। তবে স্পেন সরকার এই ভোট বন্ধের অঙ্গীকার করে। দেশটির সর্বোচ্চ আদালতও এই ভোটকে অবৈধ ঘোষণা করে।
Category: আন্তর্জাতিক
-
পর্যটনের তালিকায় নেই ‘তাজমহল’র নাম
ভারতের উত্তরপ্রদেশের পর্যটনের তালিকায় নেই তাজমহলের নাম, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের এই নিদর্শনটি তালিকায় অন্তর্ভুক্ত করেনি পর্যটন বিভাগ। সাংবাদিক, রাজনীতিক এবং মানবাধিকার কর্মীরা এ নিয়ে সরব হয়েছেন। তারা সপ্তদশ শতকের এই নিদর্শন তালিকায় না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন।
সাধারণ মানুষের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ নিয়ে ১২ হাজার টুইট হয়েছে। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি নেতা যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের ক্ষমতায় আসার ছয় মাস পর এই পুস্তিকা প্রকাশ করা হলো। এই পুস্তিকায় রাজ্যের চলতি এবং আসন্ন বেশ কয়েকটি পর্যটন প্রকল্পের কথা কথা ছাড়াও, বেশ কিছু বিখ্যাত পর্যটন স্পটের উল্লেখ রয়েছে।
এসব জায়গার মধ্যে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গোরকপুর শহরে যে মন্দিরের প্রধান পুরোহিত, সেই মন্দিরের কথা থাকলেও রাজ্যের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থাপনা তাজমহলের কোনো উল্লেখই নেই। তাজমহল সম্পর্কে যোগী আদিত্যনাথের চিন্তা-ভাবনা খুব স্পষ্ট। জুন মাসে তিনি বলেছিলেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাজমহলের কোনো সম্পর্ক নেই। সপ্তদশ শতাব্দীতে তৎকালীন মুঘল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রীর স্মরণে তাজমহল নির্মাণ করেছিলেন। বিবিসি।
-

রোহিঙ্গা সংকট নিয়ে মন্তব্য, মুকুট হারালেন মিস মিয়ানমার
ঢাকা: রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলে মুকুট হারিয়েছেন মিস মিয়ানমার সোয়ে ইয়েন সি। সম্প্রতি মিয়ানমারের রাখাইনে চলমান সংকট নিয়ে মন্তব্য করায় তার নাম বাতিল করা হয়।
২০১৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় মিস গ্র্যান্ড মিয়ানমার হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। রোহিঙ্গা নিয়ে মন্তব্যের পর তাকে দেয়া মুকুট পুরস্কারের অর্থ ও ট্রফি ফেরত দিতে বলেছে আয়োজক কর্তৃপক্ষ।
সম্প্রতি ইয়েন সির প্রকাশ করা একটি ভিডিওতে তিনি রাখাইনে চলমান সহিংসতার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসাকে দায়ী করেন।
তিন মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। -

বাংলাদেশির লাশ চলে গেলো পাকিস্তানে!
ঢাকা: নাম মিলে যাওয়ায় এক বাংলাদেশির লাশ সৌদিআরবে থেকে পাকিস্তানে পাঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। পরে লাশটি আবারও সৌদিআরবে ফেরত আনা হয়েছে। গত সপ্তাহে দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হন।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মর্গে থাকা ওই মরদেহটি পাকিস্তানি নাগরিক নিজামুল্লাহ বলে শনাক্ত করে।
শনাক্তের পর পাকিস্তানে পাঠানো হয় নিজামুল্লাহর লাশ। পেশওয়ারের বাছা খান আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ নিতে নিজামুল্লাহের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু কফিন খুলেই স্বজনরা জানান, এটা তাদের নিজামুল্লাহর লাশ নয়।
নিজামুল্লাহর পরিবার ওই লাশ নিতে অস্বীকৃতি জানালে মরদেহটি আবারও সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফেরত পাঠানো হয় সৌদিআরবে।
পাকিস্তানের পেশওয়ার বাসিন্দা নিজামুল্লাহ সৌদিআরবের দাম্মামে গাড়িচালকের কাজ করতেন। এরপর লাশটি বাংলাদেশি নিজামুল্লার বলে নিশ্চিত হওয়া যায়।এ ব্যাপারে দাম্মামে অবস্থানরত বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর ফয়সল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজামুল্লাহ বাংলাদেশি এবং তার বাড়ি কুমিল্লার বরুড়ায়। তবে তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
-
দোকলামে উত্তেজনার রেশ, বৈঠক বাতিল চীন-ভারতের
ঢাকা: ভুটান সীমান্তের কাছে ডোকলাম নিয়ে দু’দেশ সমঝোতার পথে হাঁটছে বলে মনে হলেও ভারতীয় সেনাবাহিনী ও পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)’র মধ্যে উত্তেজনা কমেনি। ওই অঞ্চল থেকে সেনা সরিয়ে নেয়ার পর প্রায় মাস পার হয়েছে।
এমনই পরিস্থিতিতে প্রথা ভেঙে সীমান্তে বার্ষিক ‘বর্ডার পার্সোনাল মিটিং’ বা বিপিএম বৈঠক থেকে বিরত থাকল দু’দেশের সেনাবাহিনী। ফলে বার্ষিক বৈঠকটি না হওয়ায় দুটি দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্কের বরফ যে গলেনি তার প্রমাণ পাওয়া গেল।
অন্যদিকে, চলতি মাসের শেষের দিকে চীন ও ভারতের মধ্যে সপ্তম ‘হ্যান্ড ইন হ্যান্ড’ মহড়া হওয়ার কথা থাকলেও তাতেও কোন অগ্রগতি দেখা যাচ্ছে না।
প্রতিবছর চীনের জাতীয় দিবস উপলক্ষে ভারতীয় ও চীনা সেনাবাহিনীর মধ্যে বিপিএম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৪ হাজার কি.মি. দীর্ঘ ভারত-চীন সীমান্তের পাঁচটি জায়গায় মিলিত হন দুই সেনা প্রতিনিধিরা। এ বছর ১ অক্টোবর ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রথা ভেঙে এবার বাতিল করা হয় ওই বৈঠক।
ভারতীয় সেনা সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানায়, এবছর দৌলতবেগ, চুশুল, বুমলা, কিবিথু ও নাথুলায় বৈঠক হওয়ার কথা ছিল। তবে এবার ভারতীয় পক্ষকে পিএলএ আমন্ত্রণ জানায়নি। ফলে বাতিল হয়ে যায় বৈঠক।
উল্লেখ্য, দোকলামে সড়ক নির্মাণের কাজ বন্ধ করেছে চীন। তবে সেখানে এখনও মোতায়েন রয়েছে চীনা সেনা। একই ভাবে সীমান্তের এপারে টহল দিচ্ছে ভারতীয় বাহিনী। ওয়াকিবহাল মহল মনে করছে, বিপিএম বৈঠক হলে দু’পক্ষের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারত।
দোকলামের ৭৩ দিন মুখোমুখি অবস্থানের পর এখনও সিকিম-ভুটান-তিব্বত ত্রি-জংশনের কাছাকাছি অঞ্চলে দুই বাহিনীই ধাপে ধাপে শক্তি বজায় রাখছে।
একটি সূত্র জানায় “পিএলএ ঘটনাস্থল থেকে জামফেরী ঢালের দিকে গাড়ি চলাচল উপযোগী রাস্তার নির্মাণ বন্ধ করলেও ওই অঞ্চলে তাদের শক্তি বজায় রেখেছে”
মুখোমুখি অবস্থানের সময় দু’পক্ষ অতিরিক্ত পদাতিক ব্যাটালিয়নের পাশাপাশি সাঁজোয়া যান(ট্যাংক), আর্টিলারি, ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট ঘটনাস্থলে নিয়ে যায়। আগে এখানে সৈন্য সংখ্যা বর্তমানের তুলনায় অনেক কম ছিল।
বলা হচ্ছে, আগামী ১৮ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস হওয়া পর্যন্ত ডোকলাম পরিস্থিতি একই থাকবে। এই কংগ্রেসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয়বারের মত আরও পাঁচ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, কংগ্রেস শেষ হওয়ার পর পিএলএ’র আচরণ কী হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
প্রতিবছর চীন-ভারত সীমান্তের বিভিন্ন ‘বর্ডার পার্সোনাল মিটিং পয়েন্ট’ এ সাত থেকে আটটি অনুষ্ঠান হয়ে থাকে। যার মধ্যে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপহার বিনিময়, বক্তৃতা ইত্যাদি থাকে। গত জুনের মাঝামাঝি ডোকলাম সংকট শুরু হওয়ার পর থেকে ভারতীয় সৈন্যরা চীন সীমান্ত অতিক্রম করেনি।
এমনকি গত আগস্টে পিএলএ’র ৯০ তম বার্ষিকী উদযাপনকালেও নয়।
এছাড়াও, ভারত ও চীনের মধ্যে ‘হ্যান্ড ইন হ্যান্ড’ সামরিক মহড়াও বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত বিষয়টি নিয়ে চীনের বারবার সাথে যোগাযোগ করলেও এখন পর্যন্ত চীন কোন জবাব দেয়নি।
-

‘রোহিঙ্গা গণহত্যার পেছনে রয়েছে ইসরাইলের হাত’
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞে ইসরাইলের ভূমিকা রয়েছে বলে জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেতজ।
দৈনিকটির উদ্ধৃতি দিয়ে বলা হয়, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো যেখানে মিয়ানমার সরকারের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করে দিয়েছে সেখানে ইসরাইল রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা নির্যাতন চালানোর জন্য মিয়ানমার সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করছে।
জাতিগত শুদ্ধি অভিযানে লিপ্ত সরকারগুলোর কাছে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে তেলআবিবের ভূমিকা সম্পর্কে সাবেক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের এ দৈনিকটি আরো জানিয়েছে, এর আগে ১৯৯০এর দশকে রুয়ান্ডা ও সার্বিয়ার কাছেও অস্ত্র পাঠানো হয়েছিল।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে মিয়ানমারের সেনা প্রধান মিন আওং হাইং ইসরাইল সফর করে সেখানকার অস্ত্র নির্মানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেন। পার্সটুডে
