Category: গণমাধ্যম

  • তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

    তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

    আজ (সোমবার) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    এসময় তারা দু’দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

    বৈঠকের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে আন্তরিক অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার।

    আলোচনায় তারা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

  • মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

    মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

    একই দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

    বিএনপির নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার বাস্তবায়নের পথে এটি একটি বড় পদক্ষেপ।

    প্রথম ধাপে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে এই কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে জুড়ী উপজেলার ১১শ’ জন এই কার্ড পাবেন।

    আগামী ৪ বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এজন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা। এই কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধখামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ এবং কৃষি বিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।

    পেশাজীবী হিসেবে কৃষকের স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

    উল্লেখ্য, নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১ হাজার ৫৫০ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করেছে বর্তমান সরকার। প্রকৃত কৃষক শনাক্ত করতে ভূমিহীন (৫ শতাংশের কম জমির মালিক), প্রান্তিক (৫-৪৯ শতাংশ) ও ক্ষুদ্র (৫০-২৪৯ শতাংশ) সহ মোট পাঁচটি শ্রেণিতে কৃষকদের ভাগ করে ডিজিটাল ডেটাবেজ তৈরির মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

    আজ সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

    সাক্ষাৎকালে টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো নির্মাণে তাদের সংস্থার আগ্রহ ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

    এ সময়ে টেলিনরের পক্ষ থেকে বাংলাদেশে তাদের বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

    বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশমুখী জাহাজ চলাচল নিশ্চিতের আহ্বান ঢাকার

    ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশমুখী জাহাজ চলাচল নিশ্চিতের আহ্বান ঢাকার

    হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

    রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশমুখী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।

    বিবৃতিতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং বিশেষ করে পারস্য উপসাগরের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা উভয়েই অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন।

    প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে তার দায়িত্ব পালনে বাংলাদেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

    এর আগে ১ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, দেশটির সরকার হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অপেক্ষায় থাকা জ্বালানিবাহী ছয়টি বাংলাদেশমুখী জাহাজের নিরাপদ চলাচলের অনুমোদন দিয়েছে।

    ওই সময় জাহানাবাদি সাংবাদিকদের বলেছিলেন, ইরান চায় না বাংলাদেশিরা কোনো দুর্ভোগে পড়ুক এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহণে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ ছিল। এ সময় প্রতিদিন মাত্র ৫-১১টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন ১০০ থেকে ১৩০টি জাহাজ প্রণালি অতিক্রম করত।

    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রণালি দিয়ে দৈনিক জাহাজ চলাচল ৭ থেকে ১১টির মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

    সূএ : যুগান্তর

  • ইরান ইস্যুতে  পোপ লিও কথা বলায় ট্রাম্পের তীব্র  সমালোচনা

    ইরান ইস্যুতে পোপ লিও কথা বলায় ট্রাম্পের তীব্র  সমালোচনা

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিও চতুর্দশের তীব্র  সমালোচনা করেছেন। ইরান নিয়ে ট্রাম্পের হুমকির নিন্দা জানানোর পরই এই প্রতিক্রিয়া দেন তিনি।  খবর বিবিসির।

    লিও রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পোপ।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, পোপ ‘পররাষ্ট্রনীতির জন্য ভীষণ খারাপ’

    তিনি বলেন, ‘আমি এমন পোপ চাই না, যিনি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক।’

    পোপের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে ট্রাম্প বলেন, পোপ লিও ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পারমাণবিক ইস্যুতেও দুর্বল’।

    এর আগে গত সপ্তাহে পোপ লিও ট্রাম্পের সেই মন্তব্যের সমালোচনা করেন, যেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান যুদ্ধ থামাতে রাজি না হলে ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’।

    পোপ ট্রাম্পের ওই মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বলেন, ‘এখানে শুধু আন্তর্জাতিক আইনের প্রশ্ন নয়, এর চেয়েও বড় বিষয় হলো নৈতিকতার প্রশ্ন।

  • দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে:বেনিয়ামিন নেতানিয়াহু

    দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে:বেনিয়ামিন নেতানিয়াহু

    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও।  সীমান্তের কাছাকাছি একটি সংক্ষিপ্ত সফর শেষে তিনি এ কথা জানান।  খবর মিডল ইস্ট আইয়ের।

    ইসরাইলে ফিরে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, সেনাদের কাছ থেকে তিনি অপারেশন সংক্রান্ত ব্রিফিং নিয়েছেন এবং কৌশলে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

    সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমলেও, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়—যেমন বিনত জবেইলে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

    এদিকে, লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, রেড ক্রসের একটি অ্যাম্বুলেন্সে হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন।

    অন্যদিকে, ইসরাইল জানিয়েছে, তারা লেবানন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধবিরতির আলোচনা করছে না।