Category: বিনোদন

  • মৃত্যুর চার দিন পর জেনস সুমনের নতুন গান

    মৃত্যুর চার দিন পর জেনস সুমনের নতুন গান

    বিনোদন ডেস্ক: গুণী সংগীতশিল্পী জেনস সুমনের মৃত্যুর পর মাত্র চার দিন যেতে না যেতেই প্রকাশিত হলো তার নতুন গান কেউ জানল না কেউ বুঝল না। জি সিরিজের ইউটিউব চ্যানেলে ৩ ডিসেম্বর গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের আবেগ ছুঁয়ে যাচ্ছে। শুক্রবার ২৮ নভেম্বর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    জেনস সুমন মৃত্যুর আগের কয়েক মাসে টানা বেশ কয়েকটি গানের রেকর্ডিং করেছিলেন। জি সিরিজ জানিয়েছে, সেগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে। এর ছন্দেই এসেছে তাঁর এই তাজা গানটি। গানের কথা লিখেছেন ফারুক আসাদ, আর সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর। দুজনের সাথেই সুমনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ কাজের সম্পর্ক ছিল।

    জি সিরিজের উপদেষ্টা ঈশা খান দূরে জানিয়েছেন, সুমন মৃত্যুর মাত্র এক দিন আগেও গভীর রাত পর্যন্ত নতুন গান নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বলেন, “সুমনের আরও কিছু গান রেকর্ড করা আছে, পরিকল্পনা ছিল পরপর এগুলো প্রকাশ করা হবে।” শিল্পীর অকস্মাৎ বিদায়ে সেই পরিকল্পনা নতুন অর্থ পেলেও গানগুলো এখন হয়ে উঠছে তার সঙ্গীতভুবনে শেষ চিহ্ন।

    সুরকার অমিত কর আবেগের সঙ্গে জানান, সুমন শুধু সহশিল্পী নন, ছিলেন খুব কাছের একজন মানুষ। তার ভাষায়, “এই গানসহ বেশ কিছু কাজ আমরা করতে চেয়েছিলাম। কিন্তু সেটি আর পূর্ণতা পেল না।”

    ১৯৭৯ সালে শরীয়তপুরে জন্ম নেওয়া জেনস সুমনের বেড়ে ওঠা ঢাকায়। ১৯৯৭ সালে প্রকাশিত প্রথম একক অ্যালবাম আশীর্বাদ দিয়ে শোনার ভুবনে পা রাখেন তিনি। ২০০২ সালে বিটিভিতে প্রচারিত একটা চাদর হবে গানটি তাকে দেশজুড়ে পরিচিতি দেয়। ২০০৮ সালে প্রকাশিত শেষ অ্যালবাম মন চলো রূপের নগরের পর দীর্ঘ বিরতি নেন তিনি।

    ১৬ বছরের নীরবতা ভেঙে ২০২৪ সালে ফিরে আসেন নতুন জাগরণ নিয়ে। জি সিরিজের ব্যানারে প্রকাশিত আসমান জমিন ছিল তার প্রত্যাবর্তনের সুর। তখনই বলেছিলেন নতুন করে শুরু করতে চান। কিন্তু হঠাৎ মৃত্যুর টানে থেমে গেল সেই নতুন পথচলা। তবু অবশিষ্ট রেকর্ডিংগুলো প্রকাশিত হলে শ্রোতারা হয়তো আরও একবার ফিরে পাবেন তার কণ্ঠের মায়া।

  • প্রথমবারের মতো এমসিইউতে দেখা গেলো এক্স-মেনদের

    প্রথমবারের মতো এমসিইউতে দেখা গেলো এক্স-মেনদের

    বিনোদন ডেস্ক:   মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) প্রথমবারের মতো এক্স-মেনের চরিত্রগুলোর উপস্থিতি দেখা গেছে আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর নতুন টিজারে। ম্যাগনেটো, প্রফেসর এক্স ও সাইক্লোপসের ঝলক প্রকাশের পরপরই মার্ভেলভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

    টিজারের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়। এতে দেখা যায় জ্বলন্ত জেভিয়ার স্কুল, সাইক্লোপসের শক্তি প্রয়োগ এবং ধ্বংসযজ্ঞ চালানো সেন্টিনেল। টিজারের ভয়েস-ওভারে শোনা যায় প্যাট্রিক স্টুয়ার্টের কণ্ঠ, যেখানে যুদ্ধের ভয়াবহতা ও অনিশ্চয়তার ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি ম্যাগনেটো ও প্রফেসর এক্সের মধ্যকার কথোপকথনের দৃশ্যও নজর কাড়ে। প্রথমে ফাঁস হওয়া ভিডিওটি ছিল কম রেজোলিউশনের হলেও পরে হাই-রেজল্যুউশনের সংস্করণ প্রকাশ পায়, যা দ্রুতই অনলাইনে ভাইরাল হয়।

    অনেক ভক্ত মন্তব্য করেছেন, এটি ফক্স প্রযোজিত এক্স-মেন সিনেমাগুলোর চেয়েও বেশি শক্তিশালী। উল্লেখ্য, এক্স-মেন চরিত্রগুলোর স্বত্ব আগে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের কাছে ছিল। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মার্ভেলের অন্যতম বড় ক্রসওভার সিনেমা, যেখানে খলনায়ক ডক্টর ডুম চরিত্রে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। ছবিটিতে আরও অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি, সেবাস্টিয়ান স্ট্যান, পল রুড, টম হিডলস্টন, ফ্লোরেন্স পুগ, ডেভিড হারবারসহ বহু জনপ্রিয় তারকা। সিনেমাটি ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

  • সজলকে ‘ড্রিম হিরো’ বলে জানান অপু বিশ্বাস

    সজলকে ‘ড্রিম হিরো’ বলে জানান অপু বিশ্বাস

    বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি শেষে রুপালি পর্দায় ফিরছেন। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামে একটি থ্রিলারধর্মী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। নতুন সেই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে আছেন সময়ের আলোচিত অভিনেতা আবদুন নূর সজল।

    দীর্ঘ বিরতি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ভালো কাজের অপেক্ষায় তিনি সময় নিয়েছেন। তাই দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি, ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে।

    ‘দুর্বার’ সিনেমার শুটিং বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতোমধ্যে তার প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ সিনেমায় তাকে একেবারে নতুন রূপে দেখা যাবে বলে জানান অপু বিশ্বাস।

    অভিনেত্রী বলেন, ‘দুর্বার’-এ অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। এ সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।

    এই ‘দুর্বার’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও অপু বিশ্বাস। নতুন সহশিল্পী প্রসঙ্গে অপু বলেন, সজল ভাই ভীষণ বিনয়ী এবং একজন অসাধারণ অভিনেতা। আমি নিজে ওনার অভিনয়ের ভক্ত।

    তিনি বলেন, আমাদের কাজের অভিজ্ঞতা দারুণ। সিনেমাপ্রেমী দর্শকরা আমাদের রসায়ন পছন্দ করবেন। সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলেও জানান অপু বিশ্বাস।

  • জেমসের কনসার্টে ইট নিক্ষেপ, আহত ২৫

    জেমসের কনসার্টে ইট নিক্ষেপ, আহত ২৫

    বিনোদন ডেস্ক: ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সমাপনী দিনে প্রখ্যাত সংগীত শিল্পী জেমসের অনুষ্ঠানটি উচ্ছৃঙ্খল জনতার হামলায় পণ্ড হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

    বর্ষপূর্তি অনুষ্ঠানে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল চত্বরে জেমসের নগর বাউল ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল।

    জানা গেছে, জেমসের অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না দেওয়ায় ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখল নেওয়ার চেষ্টা করে একদল উচ্ছৃঙ্খল মানুষ। পরে জিলা স্কুলের শিক্ষার্থীদের প্রতিরোধে তারা সরে যেতে বাধ্য হয়।

    এরপর রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা করেন, উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠানটি বাতিল করা হলো।

    অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ বলেন, নগর বাউল জেমসের গান শুনতে আসা বহিরাগত দর্শকরা গান শুনতে স্কুল ক্যাম্পাসে ঢুকতে না পারায় তারা বাইরে থেকে ইট ছোড়ায় জেমসের সংগীতানুষ্ঠান স্থগিত করা হয়। এতে কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ ২৫-৩০ জন আহত হন।

    আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কয়েকজনকে অস্ত্রোপচার করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বহিরাগতদের ঢুকতে না দেওয়ায় হালকা বিশৃঙ্খলা হয়েছে। পুলিশ কাজ করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেষ পর্যন্ত পুরো পরিবেশনা বাতিল করা হয়।

  • ফাঁস হলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ট্রেলার

    ফাঁস হলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’র ট্রেলার

    অনলাইন ডেস্ক: টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার নতুন ট্রেলার আবারও ইন্টারনেটে ফাঁস হয়েছে। এর আগে, প্রথম ট্রেলারটি পিক্সিলেটেড অবস্থায় অনলাইনে ছড়িয়ে পড়লে নির্মাতারা তা দ্রুত মুছে ফেলার ব্যবস্থা নেন। কিন্তু, গত মঙ্গলবার একটি নতুন এইচডি ক্লিপ ছড়িয়ে পড়ে, যা আবারও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে দ্রুত হটানোর চেষ্টা করা হয়।

    নতুন এই ক্লিপটি পূর্বের ট্রেলারটির একটি পরিষ্কার রেকর্ডিং ভিডিও, যা একটি কম্পিউটার ডেস্কটপে চলছিল। খবর কমিকবুক মুভির। পূর্বের ট্রেলারের মতোই, এই ট্রেলারও ছিল ভিডিও রেকর্ডিং ফরম্যাটে। এরপর থেকে, ট্রেলারের অরিজিনালিটির ওপর সন্দেহ আরও বেড়ে গেছে, কারণ এটি এত দ্রুত হটানো হয়েছে। যদিও একে প্রথমে ‘এআই নির্মিত’ বলে মনে করা হয়েছিল, এখন নিশ্চিত হয়ে গেছে যে এটি আসল ফুটেজ। নতুন ট্রেলারটি সিনেমার কাহিনীর ঝলক দেখায়, যেখানে পিটার পার্কার (টম হল্যান্ড) তার স্পাইডার ম্যান শক্তির সঙ্গে সংগ্রাম করছেন।

    ট্রেলারের ভিতরে একটি ভয়েসওভার শুনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে, তিনটি জীবনচক্র রয়েছে। পিটার নিজেও তার মনোলোগে বলেন, আমি শুধু পিটার পার্কার না, আমি স্পাইডার ম্যান। কখনও কখনও স্পাইডার ম্যানকে কঠিন কাজ করতে হয়, এমনকি সেটা পিটার পার্কারকে কষ্ট দিলেও। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হয় ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পর থেকে, যেখানে পিটার ডক্টর স্ট্রেঞ্জের কাছে যায় এবং চায় পুরো পৃথিবী যেন না জানে স্পাইডার ম্যান কে। এই প্রক্রিয়ার মাধ্যমে, তার প্রেমিকা এমজে (এমা স্টোন)ও ভুলে যায় পিটার পার্কারকে। নতুন ট্রেলারে পিটার তার স্পাইডার ম্যান শক্তির সঙ্গে সংগ্রাম করছে, এবং একটি ভয়েসওভার জানাচ্ছে, মাকড়সাগুলোর মধ্যে যেগুলো টিকে যায়, তারা এক ধরনের পুনর্জন্মের মধ্য দিয়ে যায়। এছাড়া, নতুন এই সিনেমায় আসছে স্যাডি সিঙ্কের আগমন, যাকে এমসিইউ-তে প্রথমবারের মতো দেখা যাবে। ট্রেলারে স্যাডি সিঙ্কের চরিত্র এক ধরণের ভিলেন হিসেবে হাজির হয়, যেখানে তিনি স্পাইডার ম্যানকে হুমকি দেন, তুমি এক মেস, স্পাইডার ম্যান। আমার পথে এসো না, না হলে শুধু তোমার বন্ধুদেরই মনে থাকবে না পিটার পার্কার কে।

    এই নতুন ফাঁস হওয়া ট্রেলারটির পর, ফ্র্যাঞ্চাইজির অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত দাবি জানিয়েছে, তাড়াতাড়ি ট্রেলারের অফিসিয়াল রিলিজ দিন। যদিও আগের রিপোর্ট অনুযায়ী, ট্রেলারের আনুষ্ঠানিক মুক্তি ২০২৬ সালের জানুয়ারিতে অথবা সুপারবোলের সময় হতে পারে, এই ফাঁস হওয়া ট্রেলারের পর নির্মাতাদের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসবে, তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এ নতুন কিছু তারকা যুক্ত হচ্ছেন, যেমন স্যাডি সিঙ্ক, লিজা কলোন-জায়াস এবং ট্রামেল টিলম্যান, যারা এখনও অজানা চরিত্রে অভিনয় করবেন। এছাড়া, পুরনো এমসিইউ তারকাদের মধ্যে থাকছেন মার্ক রাফালো (হাল্ক) এবং জন বার্নথাল (পানিশার)। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ২০২৬ সালের মধ্যে থিয়েটারে মুক্তি পাবে, যা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ ৬-এর একটি অংশ।

  • এই দেশে সব অবস্থায় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ

    এই দেশে সব অবস্থায় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ

    বিনোদন ডেস্ক: রুকাইয়া জাহান চমক বর্তমানে ছোট পর্দার পরিচিত মুখ। অভিনয় আর সৌন্দর্য দিয়ে খুব কম সময়ে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই ঠোঁটকাটা স্বভাব আর স্পষ্টভাষী হিসেবে বেশ পরিচিতি রয়েছে তার। তবে এবার ভিন্ন সুরে চমক।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানালেন, বর্তমান সময়ে চুপ থাকাই সম্ভবত সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘এই দেশে সব অবস্থায় চুপ থাকাই নাকি বুদ্ধিমানের কাজ। যারা অন্যায়ের প্রতিবাদ করেন, তারা নির্বোধ। আজকে থেকে যাই হোক, আমি শাড়ি পরে রোমান্টিক ছবি দিব।’

    সম্প্রতিক সময়ে চলমান অস্থিরতা এবং প্রতিবাদী মানুষের প্রতি দৃষ্টিভঙ্গির দিকেই ইঙ্গিত করেছেন অভিনেত্রী। তার মতে, যেখানে সত্য বলা বা অন্যায়ের প্রতিবাদ করাকে নির্বুদ্ধিতা হিসেবে দেখা হয়, সেখানে নিজেকে গুটিয়ে নেওয়াই শ্রেয়।

    চমক সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে সামাজিক বা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন না, কেবল নিজের গ্ল্যামারাস আর রোমান্টিক ছবি পোস্ট করেই সময় কাটাবেন।

    অভিনেত্রীর ফেসবুকের পোস্টে মন্তব্য করেছেন অনেক ভক্ত। অনেকে চমকের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন। এতে একজন মন্তব্য করেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেটাই বুদ্ধিমতীর কাজ হবে।’