যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

যশোরের নোঙরপুর ও ঝিকরগাছার চাপাতলায় দুর্বৃত্তদের পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন নিহত হয়েছেন।

শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)একেএম আজমল হুদা জানান, ভোরে সদর উপজেলার নোঙরপুরে দু’দল দুর্বৃত্তদের মধ্যে গুলি বিনিময়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞতপরিচয় দুই ব্যক্তির মরদেহ ও অস্ত্র উদ্ধার করা হয়।

অন্যদিকে ঝিকরগাছা থানার উপ পরিদর্শক(এসআই)রফিক জানান, ভোরে উপজেলার চাপাতলা বিলের মধ্যে দু’দল ডাকাতের গুলি বিনিময়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞতপরিচয় দু’জনের মরদেহ ও অস্ত্র, গুলি এবং কয়েকটি ধারালো দা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *