রামেক হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

জীবন নিউজ ডেস্ক :রামেক হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যুরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন করোনায় এবং আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ১২ জন অন্যজন নাটোরের বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৩৮৫ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩.৫০ শতাংশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *