ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের

ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ও সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে পছন্দ তার স্বদেশি ড্যারেন লেহম্যানের।

সম্পতি ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ফলে ইংলিশদের টেস্ট দলের কোচের পদটি এখন শূন্য হয়ে আছে।

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের আগে নতুন কোচ নিয়োগ ইংল্যান্ড এন্ড ওয়েল ক্রিকেট বোর্ডের (ইসিবি) সবচেয়ে বড় অগ্রাধিকার।

ইতোমধ্যে বেশ কয়েকজনের সাথে আলোচনাও করেছে ইসিবি। এরমধ্যে সর্বশেষ এই তালিকায় ছিলেন সাবেক কোচ জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার। পুনরায় ইংল্যান্ডের কোচ হবার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন ফ্লাওয়ার। তাই এখনও নতুন কোচের সন্ধানে আছে ইসিবি।

ইংল্যান্ডের পরবর্তী কোচ হিসেবে স্বদেশি ল্যাঙ্গারকে পছন্দ অস্ট্রেলিয়ার সাবেক লেহম্যানের। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব পালন করা লেহম্যান স্কাই স্পোর্টসকে বলেন, ‘ল্যাঙ্গার যদি এই দায়িত্ব নেয়, তাহলে দারুণ একজন কোচ হবে। যে ব্যক্তিই ইংল্যান্ডের কোচ হোক, তার জন্য খুবই ভালো হবে। কারন ইংল্যান্ড দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। কাউন্টি ক্রিকেটেও আমি বেশ কয়েকজন ভালো খেলোয়াড় দেখেছি। যা ইংল্যান্ডের ভবিষ্যত খেলোয়াড়।’

ইংল্যান্ডের কোচ হওয়ার বিষয়ে তার সাথে কোন যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন লেহম্যান। তিনি বলেন, ‘নর্দাম্পটনশায়ারের কোচ হিসেবে আমি খুব খুশি। ইসিবির কাছ থেকে কোন ফোনকল পাইনি। এমন কোন প্রস্তাব আসেনি। আমার মনে হয়, ইসিবি ইতোমধ্যে নিজেদের পছন্দের মানুষ ঠিক করে ফেলেছে। আন্তর্জাতিক মৌসুমের মাঝপথে কাউকে সরানোর মানেই হল, বিকল্প হিসেবে কাউকে ঠিক করে রেখেছে।’

ইংল্যান্ডের কোচ হবার দৌড়ে আরও যারা আছেন তাদেও মধ্যে উল্লেখযোগ্য মিকি আর্থার, জনাথন ট্রট, গ্যারেথ ব্যাটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *