Category: বিনোদন

  • বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির আর নেই

    বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির আর নেই

    অনলাইন ডেস্ক:     বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি ১২ জানুয়ারি লন্ডনে করেন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক পুত্র সন্তান রেখে গেছেন।

    জয়শ্রী কবিরের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রখ্যাত নির্মাতা আলমগীর কবিরের ভাগিনা জাভেদ মাহমুদ।

    ১৯৬৮ সালে মিস ক্যালকাটা উপাধিতে ভূষিত হন জয়শ্রী কবির। প্রিয়া ফিল্মসের নিবেদনে সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত সিনেমার মধ্য দিয়ে ৭০-এর দশকে চলচ্চিত্রে আসেন তিনি।  চলচ্চিত্রে এসে তিনি জয় করে নিলেন তিনি আলমগীর  করিব পরিচালিত সূর্য কন্যার ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমায় কলকাতার এই অভিনেত্রী অগুনতি দর্শকের হৃদয় জয় করে নেন। আলমগীর কবিরের চারটি ছবিতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেন।

    তার অভিনিত আরও উল্লেখযোগ্য ছবি হলো: কলকাতার ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০), ঢাকার ‘সূর্যকন্যা’ (১৯৭৫), কলকাতার ‘অসাধারণ’ (১৯৭৬), ঢাকার ‘সীমানা পেরিয়ে’

    (১৯৭৭), ‘রূপালী সৈকতে’ (১৯৭৯), ‘দেনা পাওনা’ (১৯৮১), ‘মোহনা’ (১৯৮২), ‘নালিশ’ (১৯৮২), ‘পুরস্কার’ (১৯৮৩) ও ‘শহর থেকে দূরে’ (১৯৮৪)।

    জয়শ্রী কবির দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছিলেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের শিক্ষক ছিলেন।

  • ‘দ্য রাজা সাব’ শোতে প্রভাস ভক্তদের অগ্নিকাণ্ড!

    ‘দ্য রাজা সাব’ শোতে প্রভাস ভক্তদের অগ্নিকাণ্ড!

    বিনোদন ডেস্ক:    উৎসবের মাঝেই ওডিশার একটি সিনেমা হলে ঘটে বিপত্তি। বহুবার মুক্তি পেছানোর পর ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রভাস অভিনীত সিনেমা ‘দ্য রাজা সাব’। প্রথম দিনের শো দেখতে প্রভাসের ভক্তরা হলে ভিড় করেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রভাসের এন্ট্রি, গান ও কুমিরের লড়াইয়ের দৃশ্যে দর্শকেরা চিৎকার করছেন, কনফেটি ছুড়ছেন। ভক্তরা হলের ভেতরে আরতি থালা নিয়ে ঢুকে প্রদীপ জ্বালান এবং প্রভাসের এন্ট্রির সময় পর্দার সামনে কাগজে আগুন ধরিয়ে সেই আগুন ঘিরে নাচতে থাকেন। এতে পর্দার সামনে আগুন ধরে যায়। কেউ কেউ আগুন নেভানোর চেষ্টা করেন, আবার অনেকেই আতঙ্কে হল ছাড়তে শুরু করেন। তবে কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ঘটনার ভিডিও নিউজ১৮ ওডিশা শেয়ার করেছে।

    ‘দ্য রাজা সাব’ একটি ফ্যান্টাসি থ্রিলার, যেখানে কমেডির সঙ্গে ম্যাস এন্টারটেইনার ঘটনায় ফিরেছেন প্রভাস। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগারওয়াল, মালাভিকা মোহনন, ঋদ্ধি কুমার ও বোমান ইরানি।

    মুক্তির দিনে সিনেমাটি দেখে অনেক দর্শকই লক্ষ্য করেন, ট্রেলারের কিছু দৃশ্য ছবিতে নেই। এ বিষয়ে নির্মাতারা হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে জানান, প্রভাসের বয়স্ক লুকের নতুন কিছু দৃশ্য পরে ছবিতে যোগ করা হয়েছে।

    এইচটি রিভিউতে বলা হয়েছে, ভারতীয় সিনেমায় বা টলিউডে হরর-কমেডি নতুন নয়। ভুল ভুলাইয়া (২০০৭) ও আনন্দো ব্রহ্মা (২০১৭)-এর মতো উদাহরণ থাকা সত্ত্বেও কেবল কিছু আইডিয়া ছুড়ে দিয়ে দর্শককে হাসানোর চেষ্টা যথেষ্ট নয়। ছবিটির উদ্দেশ্য হাসানো হলেও, সামগ্রিকভাবে এতে আরও গভীরতা ও নান্দনিকতা প্রয়োজন ছিল।

  • যশের ৪০তম জন্মদিনেই ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রাউন-আপস’ এর মুক্তি পেল টিজার

    যশের ৪০তম জন্মদিনেই ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রাউন-আপস’ এর মুক্তি পেল টিজার

    অনলাইন ডেস্ক:   বক্স অফিসে সাড়া জাগানো  ‘কেজিএফ’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিতি করে তোলেন দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে দুটি সিনেমা। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ও বহু আলোচিত সিনেমা ‘টক্সিক’, যা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) টিজার মুক্তি পেয়েছে।

    যশের ৪০তম জন্মদিনেই ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রাউন-আপস’ এর টিজার মুক্তি পেল। যেখানে পরিচালক গীতু মোহন দাসের এ সিনেমার এক হিংসাত্মক পৃথিবী ভক্তদের সামনে তুলে ধরা হয়েছে। তবে টিজারের একমুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে নেটদুনিয়ায় এবং তা হলো— অভিনেতা যশ ও এক রহস্যময়ী নারীর মধ্যকার অন্তরঙ্গ মুহূর্ত।

    ‘টক্সিক’ সিনেমাটি আগামী মার্চ মাসের ১৯ তারিখে মুক্তি পাবে। এটি যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর পর প্রথম সিনেমা, যেখানে তার সঙ্গী হিসেবে কাজ করেছেন একঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী। এ সিনেমায় যশের সঙ্গে আরও দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আদভানি, হুমা কুরেশি, নয়নতারা এবং রুকমিনি ভাসন্ত । এ ছাড়া অক্ষয় ওবেরয়ও এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

    সেই রহস্যময়ী নারী চরিত্রটি হলেন ইউক্রেনীয়-আমেরিকান অভিনেত্রী ন্যাটালি বার্ন, যিনি হলিউডে অভিনয় করে নিজেকে পরিচিত করেছেন। এবং বর্তমানে তার উপস্থিতি নিয়ে চলছে বলিপাড়ায় গুঞ্জন। টিজারের ওই দৃশ্যে ন্যাটালি বার্নের সঙ্গে যশের অন্তরঙ্গ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    উল্লেখ্য, হলিউড অভিনেত্রী ন্যাটালি বার্ন  মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও পরে তিনি অ্যাকশন ও ড্রামা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন। তিনি ‘দ্য এক্সপেন্ডেবলস ৩’, ‘মেকানিক: রিসারেকশন’, ‘ডাউনহিল’, ‘দ্য এনফোর্সার’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ন্যাটালি একজন স্ক্রিপ্টরাইটার ও প্রযোজকও, যিনি ‘এক্সিসেলেরেশন’, ‘ফোর্ট্রেস’ এবং ‘দ্য এনফোর্সার’ ছবিতে কাজ করেছেন।

  • মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় টিভি সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

    মোস্তাফিজ ইস্যুতে ভারতীয় টিভি সম্প্রচার নিয়ে যা বললেন সোহেল রানা

    অনলাইন ডেস্ক:     আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএলের প্রচার ও সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার নিয়েও সরব হয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ, যিনি সোহেল রানা নামেই বেশি পরিচিত।

    মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে ভারতীয় টেলিভিশন কনটেন্টের সমালোচনা করে তিনি বলেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে।’

    উল্লেখ্য, আসন্ন আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্য ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রসঙ্গ তুলে ধরে মৌলবাদী হিন্দু গোষ্ঠী কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে মোস্তাফিজকে দলে না নেওয়ার জন্য হুমকি দিতে থাকে বলে অভিযোগ ওঠে।

    এর পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই দেশে-বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা।

    ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কঠোর অবস্থান নেয়। একই শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে এবং ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে চিঠি দেয়।

    এদিকে সোমবার বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক চিঠিতে টেলিভিশন চ্যানেলসহ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়।সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনের সীমানা ছাড়িয়ে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও উত্তাপ ছড়িয়ে পড়ছে।

  • সালমানের বাড়িতে বিয়ের উপলক্ষ্য

    সালমানের বাড়িতে বিয়ের উপলক্ষ্য

    অনলাইন ডেস্ক:   বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সময় পার করছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। জীবনের ৬০তম জন্মদিনটিও ভাইজান পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে উদযাপন করেছেন। কাজের ব্যস্ততাও কম নয়। সম্প্রতি শেষ করেছেন জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর শুটিং।

    নিরাপত্তা আর কাজের ব্যস্ততার মাঝেও বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত খান পরিবার। বিয়ের সানাই বাজতে চলেছে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তবে পাত্র সালমান খান নন, তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী।

    সদ্যই ৬০ বছরে পা রেখেছেন বলিউড ভাইজান। জন্মদিনের জমকালো উদযাপনের রেশ কাটতে না কাটতেই এলো সেই খুশির খবর। গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সালমানের বোন অলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর ছেলে অয়ন অগ্নিহোত্রী খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়াহানির সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি। এর মধ্যেই অয়ন ও টিনার বাগদান সম্পন্ন হয়েছে।

    তাদের বাগদানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা নতুন জুটিকে শুভকামনায় ভাসালেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সালমান খান। ভাগ্নের বিয়ের খবর শুনে ভক্তদের মনে আবারও পুরোনো প্রশ্ন জেগেছে—তবে কি ব্যাচেলরই থেকে যাবেন ভাইজান?

  • ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক ‘ছবি মেলা’ শুরু হচ্ছে ১৬ জানুয়ারি

    ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক ‘ছবি মেলা’ শুরু হচ্ছে ১৬ জানুয়ারি

    বিনোদন ডেস্ক: এশিয়ার অন্যতম শীর্ষ আলোকচিত্র উৎসব ‘ছবি মেলা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ফটোগ্রাফি ২০২৬’-এর ১১তম আসর আগামী ১৬ জানুয়ারি রাজধানী ঢাকায় শুরু হবে।

    আজ শনিবার ধানমন্ডির দৃকপাঠ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ১৬ দিনব্যাপী এই উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত এবং সবার জন্য উন্মুক্ত থাকবে।

    দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ২০০০ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে ছবি মেলা। আন্তর্জাতিকভাবে এটি বিশ্বের অন্যতম অন্তর্ভুক্তিমূলক আলোকচিত্র উৎসব হিসেবে স্বীকৃত।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসবের প্রধান উপদেষ্টা ও আলোকচিত্রী ড. শহিদুল আলম, উৎসব পরিচালক এ এস এম রেজাউর রহমান, কিউরেটর মুনেম ওয়াসিফ ও সরকার প্রতীক, আলোকচিত্রী জান্নাতুল মাওয়া এবং শিক্ষা পরিচালক খন্দকার তানভীর মুরাদ।

    উৎসবের পথচলা স্মরণ করে ড. শহিদুল আলম বলেন, স্থিতিস্থাপকতা ও অঙ্গীকারের ভিত্তিতেই ছবি মেলার জন্ম।

    তিনি বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার সময়েও আমরা বিশ্বাস করেছি, এই উৎসব চালিয়ে যেতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে এটি এমন এক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে মানুষ নতুনভাবে একে অপরের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এবং স্থায়ী নেটওয়ার্ক গড়ে তুলছে।’

    তিনি আরও বলেন, পরামর্শদান (মেন্টরশিপ) ও ধারাবাহিকতাই এখন উৎসবের ভবিষ্যৎ নির্ধারণ করছে, যেখানে পাঠশালার সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

    উৎসব পরিচালক এ এস এম রেজাউর রহমান বলেন, এবারের ১১তম আসরটি পূর্ণাঙ্গভাবে  আয়োজন করা হচ্ছে ‘পুনঃ’ প্রতিপাদ্যকে সামনে রেখে— যার অর্থ আবার, নতুন করে কিংবা ভিন্নভাবে।

    তিনি বলেন, ‘বিশ্ব যখন নতুন সূচনা খুঁজছে, আমরা সেই চেতনায় ছবি মেলাকে নতুনভাবে কল্পনা করেছি।’

    বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা আলিয়ঁস ফ্রঁসেজ, দৃকপাঠ ভবন এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-ঢাকার এই পাঁচটি ভেন্যুতে এবারের ছবি মেলা অনুষ্ঠিত হচ্ছে।

    এবারের আয়োজনে পাঁচ মহাদেশের ১৮টি দেশের ৫৮ জন শিল্পীর কাজ নিয়ে মোট ৯টি প্রদর্শনী থাকবে।

    কিউরেটর মুনেম ওয়াসিফ ও সরকার প্রতীক প্রদর্শনীগুলোর ধারণাগত দিক তুলে ধরেন।

    উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে রয়েছে ‘(আন)লার্নিং প্যালেস্টাইন’, যার কিউরেট করেছেন ইয়াসমিন ঈদ-সাব্বাহ ও লালেহ বার্গম্যান হোসেন। প্রধান আকর্ষণ হিসেবে থাকছে “(আন)লার্নিং প্যালেস্টাইন” প্রদর্শনী, যা কিউরেট করেছেন ইয়াসমিন ঈদ-সাব্বাহ ও লালেহ বার্গম্যান হোসেন। এতে একটি পাঠকক্ষ থাকবে যেখানে বই, চিঠি, অঙ্কন ও আলোকচিত্রের মাধ্যমে ফিলিস্তিনের ইতিহাস তুলে ধরা হবে।

    সরকার প্রতীক জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মূল প্রদর্শনীতে অ্যাডাম ব্রুমবার্গ, আর্নেস্ট কোল ও সৈয়দ মোহাম্মদ জাকিরের কাজ প্রদর্শিত হবে, যেখানে ইতিহাস, মানুষ ও পরিবেশের মধ্যকার সম্পর্ক অনুসন্ধান করা হয়েছে।

    এ ছাড়াও, উৎসবে আলেসান্দ্রা সাঙ্গুইনেত্তি, বানি আবিদি ও আমানুল হকের তিনটি একক প্রদর্শনীও থাকছে। এতে প্রদর্শিত হবে বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গ্রামীণ জীবন এবং সত্যজিৎ রায়ের বিরল আলোকচিত্রসহ আর্কাইভাল ছবি।

    তদুপরি, ‘ঢেউ’ শিরোনামে ছবি মেলা ফেলোশিপের মাধ্যমে সহায়তা পাওয়া নয়জন শিল্পীর কাজও প্রদর্শিত হবে।

    ছবি মেলা একটি অলাভজনক উদ্যোগ, যা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং ঢাকা আলিয়ঁস ফ্রঁসেজ, ব্রিটিশ কাউন্সিল, গ্যোথে ইনস্টিটিউট, ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনসহ ১৬টির বেশি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত হয়।