Category: আন্তর্জাতিক

  • ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে রেল বাস চালু করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট

    ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে রেল বাস চালু করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট

    আন্তর্জাতিক ডেস্ক:  ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে রেল বাস চালু করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ)। আধুনিক বাসটির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এরাবিয়ান বিজনেস এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বাসটির যাত্রী ধারণক্ষমতা মোট ৪০ জন। মূলত, রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহনের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহন ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর এবং কম খরচে পরিচালিত হবে।

    ২০২৪ সালের জানুয়ারিতে আরটিএ আমেরিকান কোম্পানি রেল বাস ইনকর্পোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

    এই সমঝোতা স্মারকে বলা হয়, রেল বাসটি এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখবে।

  • গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে ইসরায়েলি বাহিনী হত্যা

    গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে ইসরায়েলি বাহিনী হত্যা

    আন্তর্জাতিক ডেস্ক:  ২০২৫ এর জানুয়ারি মাসে গাজা উপত্যকায় কমপক্ষে সাতজন সাংবাদিককে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে দাবি করেছে প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট (পিজেএস)। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট (পিজেএস) অভিযোগ জানায় যে ইসরায়েলি বাহিনী টার্গেট করে গণমাধ্যম কর্মীদের হত্যা করছে।

    নিহত সাতজন সাংবাদিকরা হলেন, ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস।

    পিজেএস জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী জানুয়ারিতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং তাদের মধ্যে ছয়জনের বাড়িঘর ধ্বংস করেছে।

    গাজার ওপর ইসরায়েলের যুদ্ধ গণমাধ্যমকর্মীদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘাতগুলোর মধ্যে একটি, যেখানে ১৫ মাস ধরে ২শ’ জনেরও বেশি নিহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলি জানিয়েছে যে অনেক সাংবাদিককে লক্ষ্যবস্তু হামলায় হত্যা করা হয়েছে।

  • রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের

    রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের

    আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৮ ফেব্রুয়ারি) নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) চান মানুষ মারা যাওয়া বন্ধ হোক। তবে এটি দু’পক্ষের সমঝোতার ওপর নির্ভর করছে।’ ট্রাম্প আরও বলেন, তিনি সবসময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন। সেই সাথে তার কাছে যুদ্ধ বন্ধের একটি কংক্রিট পরিকল্পনা রয়েছে।

    তিনি আরও বলেন, ‘আমি চাই এটি দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মরছে। ইউক্রেনের এই যুদ্ধ ভয়াবহ। আমি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই।’

    উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ তিন বছরে গড়াবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউক্রেনীয় নাগরিক।

  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ইলন মাস্কের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে !

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ইলন মাস্কের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে !

    আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ইলন মাস্কের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এমন বিষয় নিয়ে চলছে বিতর্ক। এমন সময়ে টাইম ম্যাগাজিনের কভারে হোয়াইট হাউসের রেজলুট ডেস্কের পেছনে বসানো হয়েছে ইলন মাস্ককে। এমন উসকানিমূলক ছবি রাগান্বিত করতে পারে ট্রাম্পকে বলে এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

    ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডিওজিই) এর প্রধান হিসেবে মাস্ককে যে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে, তা এখন আদালতে মামলার কারণে কিছুটা পিছিয়ে পড়েছে। তবে তার নীতি বাস্তবায়নের ফলে লাখ লাখ সরকারি কর্মী চাকরির অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

    টাইম ম্যাগাজিনের কভারে মাস্কের উপস্থিতি ট্রাম্পের জন্য বেদনার হতে পারে, কারণ তিনি বরাবরই এই ম্যাগাজিনের কভার পেজকে সম্মানের প্রতীক হিসেবে দেখেন।

    এর আগে, ২০২৪ সালে ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়া ট্রাম্প ইতিপূর্বে তার নিজের নামে একটি জাল টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ বানানোর জন্য সমালোচিত হয়েছিলেন।

  • মালয়েশিয়ায় সেরেম্বান রাজ্যে অভিযান চালিয়ে ৭৪ জন বাংলাদেশি সহ ১১৬ জন অভিবাসী আটক

    মালয়েশিয়ায় সেরেম্বান রাজ্যে অভিযান চালিয়ে ৭৪ জন বাংলাদেশি সহ ১১৬ জন অভিবাসী আটক

    আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় সেরেম্বান রাজ্যে অভিযান চালিয়ে ৭৪ জন বাংলাদেশি নাগরিকসহ ১১৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে এই তথ্য জানান।

    বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, গতকাল বৃহস্পতিবার রাজ্যের নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহে একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনের একটি নির্মাণাধীন ভবনে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ১৮০ জন অভিবাসীর কাগজপত্র যাচাইবাছাই করা হয়। এ সময় অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে আটক করা হয়।

    বিবৃতিতে আরও বলা হয়, আটকদের মধ্যে ৭৪ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২ জন নারী, ১১ জন চীনা, ৯ জন পাকিস্তানি, ৫ জন ভারতীয়, ২ জন মায়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। বর্তমানে আটককৃতদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

  • শেখ হাসিনার অডিও বার্তার পক্ষে অবস্থান প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী

    শেখ হাসিনার অডিও বার্তার পক্ষে অবস্থান প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী

    আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তার পক্ষে অবস্থান প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এ সময় তিনি পাল্টা প্রশ্ন করেন, যখন হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল, তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন, তখন আওয়ামী লীগ তা বন্ধ করার কথা বলেনি ।

    শুভেন্দু বলেন, এই মৌলবাদী শক্তি পাকিস্তানের দোসর। পাকিস্তানিদের জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীকে কঠিন ব্যবস্থা নিতে হবে। আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গীবাদের বিরোধী। এ সময় তিনি আমেরিকা ভারতকে এগিয়ে এসে বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করার আহ্বান জানান।

    তিনি বলেন, বাংলাদেশ যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে, পাকিস্তান ছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী দেশ যেসব রয়েছে যেমন: নেপাল, ভুটান, মায়ানমার, চীন, ভারত প্রত্যেকের ক্ষেত্রেই এটি বড় হুমকি। বিশেষ করে ভারতবর্ষের কাছে আরও বড় হুমকি।

    শুভেন্দু আরও জানান, বাংলাদেশের সাথে ৯টি জেলায় ২২০০ কিলোমিটার ভারতীয় সীমান্ত আছে। মমতা ব্যানার্জির অধীনে ৫৯৬ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়া যায়নি। আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গীরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে শেখ মুজিবুর রহমানের বাড়িকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, বেড়াহীন সীমান্ত দিয়ে ঢুকে আমাদের এখানেও যেকোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে।

    তবে এ বিষয়ে অন্য কোনো ভারতীয় রাজনৈতিক দল কোনো কথা বলেননি।