Category: গণমাধ্যম

  • পঙ্গু হাসপাতালে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন (ভিডিও সহ)

    পঙ্গু হাসপাতালে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন (ভিডিও সহ)

    পঙ্গু হাসপাতালে ৪জনের একটি সিন্ডিকেট (১) আবুল কালাম আজাদ, (২) মোঃ সেলিম, (৩) মোঃ সফিক ও (৪) কায়দুল আজাদ দীর্ঘদিন যাবত রোগীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

    স্টাফ রিপোর্টার : গতকাল সকাল ১১টায় বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে পঙ্গু হাসপাতালে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক আমেনা আক্তার, সাংবাদিক নূরুল ইসলাম, সাংবাদিক রুবেল মোল্লা, সাংবাদিক মেহেদী হাসান, মুজাহিদ প্রমূখ। উক্ত মানববন্ধনে বক্তরা বলেন, পঙ্গু হাসপাতালে ৪জনের একটি সিন্ডিকেট যারা দীর্ঘদিন যাবত রোগীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সিন্ডিকেটের ৪জনের হলো- আবুল কালাম আজাদ, মোঃ সেলিম, মোঃ সফিক ও কায়দুল আজাদ। তারা আরো বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে মূমুর্ষ রোগীরা আসে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য। কিন্তু মূমুর্ষ রোগীরা এখানে এসে প্রায় সময়ই প্রতারণার শিকার হয়। হাসপাতালের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা মূমুর্ষ রোগীদেরকে উন্নত চিকিৎসার নাম করে এবং বিভিন্ন কৌশলে রোগীদের সাথে আসা লোকজনদের নিকট থেকে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা। যেমন অনেক রোগীদের হাতে ও পায়ে লোহার যন্ত্রপাতি লাগানোর নাম ভাঙ্গিয়ে (ফিজির্টাল রড) প্রতি রোগীদের নিকট থেকে প্রায় ৫০০০/৬০০০ টাকা করে আদায় করে নেয়। প্রকৃত পক্ষে যার মূল্য ১৫০০/- টাকা। অতিরিক্ত টাকা আদায় করে নেয়ার কোন রশিদ দেয়া হয় না। গত পহেলা অক্টোবর ঢাকা সাভার থেকে আসা আব্দুস সোবাহান ও তার ছেলে হাসনাত মূমুর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হয় চিকিৎসার জন্য। তাদের পঙ্গু হাসপাতালে ভর্তি রেজি নং- ১৪৬৮৭৯/২০১৯ইং ইউনিট ইয়োলো (১) ই/আর ওয়ার্ড বেড নং-০৯। তাদের কাছ থেকে হাসপাতালের একটি প্রতারক চক্র কৌশলে হাতিয়ে নেয় কয়েক হাজার টাকা। এ ব্যপারে আব্দুস সোবাহানের স্ত্রী সাথী আক্তার হাসপাতালের পরিচালকের বরাবরে গত ১৬ই অক্টোবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। যা হাসপাতালে গ্রহণ করা স্মারক নং-৫৬৮৮। পরবর্তীতে হাসপাতালের প্রতারক চক্রটি অভিযোগকারী সাথী আক্তারকে ভয়ভীতি দেখিয়ে তার স্বামী ও ছেলেকে হাসপাতাল থেকে কৌশলে রিলিজ করিয়ে দেয়। আরো খোঁজ নিয়ে জানা গেছে, পঙ্গু হাসপাতালের কর্মচারী আবুল কালাম আজাদ, মোঃ সেলিম, মোঃ শফিক ও কায়রুল আজাদ এদের মাধ্যমে নামমাত্র একটি কোম্পানী নি¤œমানের ফিজির্টাল রড যন্ত্রপাতি সরবরাহ করে থাকে। উক্ত ব্যক্তিরা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে উক্ত ঘটনাসহ অনেক অপরাধের অভিযোগ রয়েছে। কোন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে, প্রতিবাদকারীর উপর চালানো হয় অমানবিক নির্যাতন। এ বিষয়ে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ ও হাসপাতালের পরিচালকের বরাবরে অভিযোগ করার পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
    বক্তরা এ বিষয়ে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

  • সাংবাদিক জীবন খান এর মায়ের জন্য দোয়া কামনা

    সাংবাদিক জীবন খান এর মায়ের জন্য দোয়া কামনা

    ডেস্ক রিপোর্ট : গতকাল জীবন নিউজ ২৪ ডট কম এর সম্পাদক সাংবাদিক জীবন খান এর মা মিসেস নূরুন নাহার (৬০) গতকাল স্ট্রোক করে বরিশাল মেডিক্যাল হাসতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত। সাংবাদিক জীবন খান তার মায়ের সুস্থ্যতা ও আরোগ্য লাভের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন। এছাড়াও জীবন নিউজ ২৪ ডট কমের সকল সংবাদিক, কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুত্থায়ীদের নিকট দোয়া কামনা করা হয়েছে।

  • পুনরায় সাংবাদিক জীবন খান ও তার পরিবারকে হত্যার হুমকি (ফলোআপ)

    পুনরায় সাংবাদিক জীবন খান ও তার পরিবারকে হত্যার হুমকি (ফলোআপ)

    স্টাফ রিপোর্টার : ভিন্ন ভিন্ন মোবাইল ফোন ব্যবহার করে এবং নিজেদের পরিচয় গোপন করে সাংবাদিক জীবন খানকে হত্যাসহ তার পরিবারের প্রাণনাশের হুমকি দিচ্ছে অজ্ঞত ব্যক্তিবর্গ। তারা মোবাইল ফোনে নিজেদেরকে প্রশাসনের বা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা দাবী করে জীবন খানকে হত্যার হুমকি দিয়ে আসছে। গত জানুয়ারি মাসেও একই ধরনের ঘটনা ঘটে। কিন্তু ১৮ই জানুয়ারি জীবন নিউজ ২৪ ডট কমে একটি সংবাদ প্রকাশ হওয়ার পর কিছুদিন বন্ধ থাকলেও পুনরায় হুমকি দেয়া শুরু হয়েছে। প্রকাশিত সংবাদটি হুবহু তুলে ধরা হলো:- কে বা কারা জীবন নিউজ ২৪ ডট কম এর সম্পাদক সাংবাদিক জীবন খান ও তার পরিবারকে গত দুদিন যাবত ল্যান্ডফোন ও মোবাইল ফোনের মাধ্যমে হত্যা ও গুম করার হুমকি দিয়ে আসছে। হুমকিদাতা নিজেকে কখনো বড় সরকারি কর্মকর্তা, কখনো ইনকাম ট্যাক্স অফিসার, কখনো র‌্যাব, কখনো পুলিশ আবার কখনো বা পুলিশের সোর্স হিসেবে নিজেকে পরিচয় দিয়ে ০১৭১২-৭৪২২৭৫ এই নম্বরসহ বিভিন্ন মোবাইল ফোন ও ল্যান্ডফোন দিয়ে হুমকি প্রদর্শন করে আসছে। ফোনে তারা সাংবাদিক জীবন খানকে পরিবারসহ হত্যা, তার ব্যবসা প্রতিষ্ঠান মা বাবার দোয়া রাইস এজেন্সীতে আগুন দেয়াসহ তার শিশুকণ্যাকে স্কুল থেকে অপহরণ করবে বলে হুমকি ধামকি দিচ্ছে। হুমকিদাতা যে সকল নম্বরগুলো দিয়ে হুমকি দেয় সেগুলোতে পরবর্তীতে কল করলে তা বন্ধ পাওয়া যায়। তারা নিজেদেরকে মাননীয় সাংসদ শামীম ওসমানের অথবা লিয়াকত হোসেন খোকার ডান হাত বলেও দাবী করে। বিষয়টি লিয়াকত হোসেন খোকাকে অবগত করলে তিনি জানান, এরকম কাউকে তিনি চেনেন না এবং তিনি সাংবাদিককে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। এই রকম পরিস্থিতিতে সাংবাদিক জীবন খান ও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিক জীবন খান আইনী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন।

  • উপ সচিব মো: শফিকুল ইসলাম অসুস্থ : দোয়া কামনা

    উপ সচিব মো: শফিকুল ইসলাম অসুস্থ : দোয়া কামনা

    বিষেশ প্রতিনিধিঃ তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (টেলিভিশন), বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার, তারুণ্য ও দ্রোহের প্রতীক কবি কে এম টিভি বাংলা অনলাইনের প্রধান উপদেষ্টা মো: শফিকুল ইসলাম এর পিত্তে পাথর জণিত সমস্যার কারণে অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
    তিনি গত বৃহস্পতিবার পিত্তে পাথর জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন।
    এ বিষয়ে জানতে চাইলে উপসচিব মো: শফিকুল ইসলাম বলেন- বর্তমানে আমি কিছুটা সুস্থ্য। তিনি তার আশু রোগ মুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

    এদিকে কে এম টিভি বাংলার প্রধান উপদেষ্টা মো: শফিকুল ইসলাম এর দ্রুত সুস্থতা কামনায় আগামীকাল বাদ আছর এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন কে এম টিভি বাংলা অনলাইন পরিবার।

  • বিএফইউজে নির্বাচন স্থগিত করেছেন আদালত

    বিএফইউজে নির্বাচন স্থগিত করেছেন আদালত

    বিএফইউজে নির্বাচন স্থগিত করেছেন আদালত

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করেছেন ঢাকার প্রথম শ্রম আদালত।শ্রম আদালতে সাংবাদিক খায়রুল আলম ও সেবিকা রানীর করা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন।মামলার বিষয়টিকে নিশ্চিত করেছেন ঢাকার প্রথম শ্রম আদালতের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হানিফ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তিনি বলেন, মামলায় বাদীপক্ষ অভিযোগ করেন ভোটার তালিকা থেকে ২৬ জনকে বাদ দেয়া হয়েছে যা শ্রম আইনের লঙ্ঘন। অপরদিকে ২০০ জনকে সদস্যপদ দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে তারা একটি অভিযোগ করেছেন যা এখনও মীমাংসা হয়নি। এ কারণেই তারা নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেছেন।আদালত মামলা স্থগিত করে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষে বাদী হয়েছেন খায়রুল আলম ও সেবিকা রানী। বিবাদী করা হয়েছে বিএফইউজে নির্বাচন কমিশনার আলমগীর হোসেন, নির্বাচন কমিশনের সদস্য অশোক কুমার সিং, সাহেদ চৌধুরী, মুজিব হোসেন, হাসান আরেফিন ও শ্রম আদালতের ডিরেক্টরকে।