Category: গণমাধ্যম

  • আওয়ামী লীগ আমলে প্রতি বছর বিদেশে পাচার হতো ১৬ বিলিয়ন ডলার

    আওয়ামী লীগ আমলে প্রতি বছর বিদেশে পাচার হতো ১৬ বিলিয়ন ডলার

    নিউজ ডেস্ক:  আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যে অর্থের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়।

    রোববার (১ ডিসেম্বর) দুপুরে কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেন।

    কমিটি জানায়, শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ংকর রকমের আর্থিক কারচুপির যে চিত্র রিপোর্টে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো।

    প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই যুগান্তকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চূড়ান্ত হওয়ার পর এটি জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর যে অর্থনীতিকে যে ভঙ্গুর দশায় আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। জাতি এই নথি থেকে উপকৃত হবে বলে উল্লেখ করেন তিনি।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের গরীব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে তারা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। দুঃখের বিষয় হলো, তারা প্রকাশ্যে এই লুটপাট চালিয়েছে। আমাদের বেশিরভাগ অংশই এর মোকাবিলা করার সাহস করতে পারেনি। পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল।

    প্রতিবেদনে জানানো হয়, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেই সময়ের প্রেক্ষাপটে ব্যাপক দুর্নীতির প্রভাব লক্ষ্যনীয়। এমনকি রাজনৈতিক ক্ষমতার সাথে জোট বেঁধেছিলেন সেই সময়ের শীর্ষ আমলারাও।

    সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য।

    তিনি বলেন, সমস্যাটি আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর। এই ৩০ অধ্যায়ের ৪০০ পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কীভাবে ক্রোনি পুঁজিবাদ অলিগার্কদের জন্ম দিয়েছে, কীভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে। কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান জানান, তারা ২৯টি প্রকল্পের মধ্যে সাতটি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছেন প্রতিটিতে ১০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। ২৯টি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৮৭ বিলিয়ন ডলার বা ৭,৮০,০০০ কোটি টাকা।

    এসময় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথী, সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

    আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

    উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর ওই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

  • ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউর নতুন সভাপতি সালেহ আকন,সম্পাদক মাইনুল হাসান সোহেল

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউর নতুন সভাপতি সালেহ আকন,সম্পাদক মাইনুল হাসান সোহেল

    নিজস্ব প্রতিনিধি: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন আর সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল। এদের মধ্যে সালেহ পেয়েছেন ৮০১ এবং সোহেল পেয়েছেন ৫৪৫ ভোট।

    গত-শনিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার সম্পাদক মিজান চৌধুরী, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম। এর আগে সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর মুখরিত ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে চার পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।

    ঘোষিত ফলাফল অনুযায়ী, ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হন দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন। আর মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট।

  • সজীব হোসেন জয় এর সুস্থতার জন্য দোয়া কামনা

    সজীব হোসেন জয় এর সুস্থতার জন্য দোয়া কামনা

    নিজস্ব প্রতিনিধি : জীবন নিউজ ২৪ ডট কম এর সিনিয়র সহকারী সম্পাদক সজীব হোসেন জয় বেশ কিছুদিন যাবত শারিরীকভাবে অসুস্থতায় ভুগছেন। তার কোমরের জয়েন্টের হাড় ক্ষয় হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। আগামী ৩/৪ দিনের মধ্যে তার অপারেশন করা হবে। তিনি জীবন নিউজ পরিবারসহ দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

    এ বিষয়ে জীবন নিউজ ২৪ ডট কম এর সম্পাদক বলেন, আমাদের সিনিয়র সহকারী সম্পাদক সজীব হোসেন জয় তিনি অসুস্থ্য, আমরা দোয়া করি উনি যেন খুব শিঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ্ তার সহায়ক হউন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

  • অভিনেত্রী শমী কায়সার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড

    অভিনেত্রী শমী কায়সার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড

    বুধবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামান শুনানি শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ।

    গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পুলিশ। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শমী কায়সারকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

    তার আগে সোমবার রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাপসকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

    অন্যদিকে তাপসের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না থাকায় আগামী আজ বুধবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • রোজিনার জামিন শুনানির আদেশ পেছাল

    রোজিনার জামিন শুনানির আদেশ পেছাল

    ওয়েব ডেস্ক: অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানির আদেশ রোববার (২৩ মে) ধার্য করেছেন আদালত।

    বৃহস্পতিবার (২০ মে) বিকালে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার আদালত এ আদেশ দেন। এরআগে শুনানি শেষ হওয়ার পর জামিন শুনানির আদেশ পরে দেওয়া হবে বলে জানান আদালত।

    দুই পক্ষের বক্তব্য শুনে পরে বিচারক বলেন, ‘নথিপত্র পর্যালোচনা করে দ্রুততম সময়ে আদেশ দেওয়া হবে।’

    শুনানিতে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ বলেন, ‘আসামির কাছ থেকে আলামত উদ্ধার করা হয়েছে, তাকে জামিন দেওয়া ঠিক হবে না।’

    অন্যদিকে রোজিনার আইনজীবী এহসানুল হক সমাজি বলেন, ‘এজাহারে সেরকম কোনো আলামতের বর্ণনা নেই। যে আলামতের কথা বলা হচ্ছে, তা পরে ম্যানিপুলেট করা।’

    তিনি বলেন, ব্রিটিশ আমলের যে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনে এ মামলা করা হয়েছে, বাংলাদেশে তার ব্যবহার অত্যন্ত কম, সাংবাদিকদের বিরুদ্ধেও এ আইন প্রয়োগের তেমন নজির নেই। ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ আইন ব্যবহার করতে দেখা গেছে।

    রোজিনার পক্ষে শুনানিতে আরও ছিলেন আইনজীবী আশফ উল আলম, প্রশান্ত কর্মকার ও আমিনুল গণি টিটো।

    ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্লাস্টের মশিউর রহমান এবং আইন ও সালিশ কেন্দ্রের মো. আবদুর রশীদও উপস্থিত ছিলেন।

    গত মঙ্গলবার (১৮ মে) দুপুরে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিম এ নির্দেশ দেন।

    এর আগে রোজিনার বিরুদ্ধে করা স্বাস্থ্যসেবা বিভাগের করা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলা ডিবিতে স্থানান্তর করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।

    বৃহস্পতিবার (২০ মে) সকালে সময় নিউজকে তিনি বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে। তিনি বলেন, মামলা তদন্ত করতে কোনো জায়গা থেকে কোনো চাপ নেই।

    এদিকে গতকাল বুধবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। এ সময় সাংবাদিক নেতারা তার মুক্তি দাবি জানান।

    একই দাবিতে গোপালগঞ্জ, ঝিনাইদহ, ফেনী ও ময়মনসিংহসহ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন সংবাদমাধ্যম কর্মীরা।

    এ ছাড়াও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে এবং এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়।

    প্রসঙ্গত, সচিবালয়ে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    সোমবার (১৭ মে) রাত সাড়ে ৮টার পরে শাহবাগ থানা পুলিশের একটি টিম সচিবালয় থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যায়। রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব সিব্বির আহমেদ ওসমানী লিখিত অভিযোগ দায়ের করেন।

  • রোজিনার মুক্তি দাবিতে গাজীপুরে সাংবাদিকদের আল্টিমেটাম

    রোজিনার মুক্তি দাবিতে গাজীপুরে সাংবাদিকদের আল্টিমেটাম

    নিজউ ডেস্ক: বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৫টার মধ্যে প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দেয়া হলে স্বেচ্ছায় কারাবরণ ও স্বাস্থ্য বিভাগের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। 

    সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজও গাজীপুরে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা। বুধবার (১৯ মে) সকালে শহরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে ব্যানার, প্লেকার্ড হাতে ঘণ্টা ধরে অবস্থান করেন তারা।

    এ সময় বক্তব্য রাখেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক শরীফ আহমেদ শামীম, যুগান্তরের সাংবাদিক শাহ সামসুল হক রিপন, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বিএফইউজের সাবেক যুগ্ম সম্পাদক পুলক ঘোটক, বীর মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, ৭১ টিভি সাংবাদিক ইকবাল আহমদ সরকার প্রমুখ। অপরদিকে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

    মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক রাহিম সরকার। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের মাধ্যমে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় অবিলম্বে হেনস্তাকারী জেবুন্নেছার বিচার দাবিসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্নস্থানে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সূত্র: সময় নিউজ