Category: গণমাধ্যম

  • টিভি এসোশিয়েশন চট্টগ্রাম দক্ষিণ’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি হারুন, সম্পাদক সাইফুল

    টিভি এসোশিয়েশন চট্টগ্রাম দক্ষিণ’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি হারুন, সম্পাদক সাইফুল

    স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত টিভি জার্নালিস্ট এসোশিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় জিটিভি দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুন অর-রশিদকে সভাপতি নির্বাচিত করা হয়। পরে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে এশিয়ান টিভি লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

    নির্বাচন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য বাংলা টিভি সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, গ্লোবাল টিভির চন্দনাইশ প্রতিনিধি এম এ হামিদকে সহ-সভাপতি, এম এহতেশামুল হক রাব্বীকে যুগ্ম সাধারণ সম্পাদক, গ্লোবাল টেলিভিশনের লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলমকে সাংগঠনিক সম্পাদক, মোহনা টেলিভিশন সাতকানিয়া প্রতিনিধি আবুল কালাম আজাদকে অর্থ সম্পাদক, আনন্দ টিভির সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি আবদুল ওয়াহাবকে দপ্তর সম্পাদক, বিজয় টিভি’র লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডিবিসি নিউজের সৌদি আরব প্রতিনিধি কামাল উদ্দিনকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশন সাতকানিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেনকে ক্রীড়া সম্পাদক মনোনীত করা হয়।

    এছাড়াও মাই টিভি লোহাগাড়া প্রতিনিধি শাহজাদা মিনহাজ, বিজয় টিভি আনোয়ারা প্রতিনিধি মুহাম্মদ সোহেল, একুশে টিভি পটিয়া প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরী,আনন্দ টিভি’র চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি সেলিম উদ্দিন ও মুহাম্মদ নাছির উদ্দীনকে কার্যনির্বাহী সদস্য করা হয়।

    নির্বাচিত হয়ে সংগঠনের সভাপতি হারুন অর রশীদ জানান, দক্ষিণ চট্টগ্রামে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।

    তিনি আরও বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে কোন প্রতিবন্ধকতা নিরসনে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করায় আমার কাজ। আমি চেষ্ঠা করব সংগঠনকে সর্বোচ্চ দেয়ার, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

  • নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

    নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক

    নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে টেলিভিশন নিউজ চ্যানেল সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব (৩৮) ওপর হামলা করে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ডিসেম্বর) রাত ১২টার দিকে নড়াইল শহরের প্রবেশ পথে শেখ রাসেল সেতুর উপরে এ হামলার ঘটনা ঘটে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে।

    গুরুতর আহত ওই সাংবাদিককে প্রথমে নড়াইল সদও হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার শিকার সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল শহওে প্রবেশ পথে শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

    আহত সাংবাদিক সজিব বলেন, মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নড়াইল শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে শেখ রাসেল সেতুর উপরে পৌঁছানো মাত্রই ওৎপেতে থাকা দুর্বৃত্তরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,‘ঘটনাটি শোনা মাত্রই পুলিশ নড়াইল সদর হাসপাতালে ছুটে যায়। আহত সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমি নিজেই উপস্থিত থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।’

  • ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

    ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

    স্টাফ রিপোর্টার : “এখন শুধু সম্পাদক আর সাংবাদিকগণই আক্রান্ত হচ্ছেন না, তাদের পরিবার পরিজনও টার্গেট হচ্ছেন। দুর্বৃত্তরা আক্রোশ মেটাতে সাংবাদিকদের ছেলে মেয়ের উপর হামলে পড়ছে, তাদের জীবনও তছনছ করে দিচ্ছে।”

    আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সাংবাদিকদের এক মানববন্ধনে এসব কথা জানিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা।
    দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক হাসান আল মামুনের খাগড়াছড়িস্থ বাসভবনে দুই দফা হামলা, ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সি.আর.এ) এ মানববন্ধনের আয়োজন করে।
    সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র প্রধান উপদেষ্টা সাঈদুর রহমান রিমন, (বিএসসি)র প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, সিআরএ’র সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, বিএমইউজে – চট্টগ্রাম এর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি প্রমুখ। মানববন্ধনে সিআরএ, বিএমইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামে সাংবাদিক হিসেবে সুপরিচিত মুখ হাসান আল মামুনসহ তার পরিবারের সদস্যদের উপর চিহ্নিত দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালালেও পুলিশ রয়েছে নিষ্ক্রিয় ভূমিকায়। দুর্বৃত্তরা এখন তার স্কুল পড়ুয়া মেয়েদের টার্গেট করেও হুমকি ধমকি দিচ্ছে। হামলাকারী, সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে চট্টগ্রামের ডিআইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

  • দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা

    দূর্গাপুরে সাংবাদিকের উপর বিএনপি কর্মীদের হামলা

    রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবস উদযাপনে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৬নং মাড়িয়া গ্রামের বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

    সোমবার(৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। আহত সাংবাদিকের নাম সাহেদ হোসেন রাজু(৩০) ।সে মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরা ম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

    একটি নির্ভরযগ্যে সুত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে পালি গ্রামে সাংষ্কতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা। তবে সেখানে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে সেখানে যান মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান সাহেদ হোসেন রাজু। পরে অনুষ্ঠান চলাকালীন রাত নয়টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অতর্কিতভাবে কিসমত মাড়িয়া গ্রামের ছাদেরের ছেলে সাইদ, মাড়িয়া গ্রামের হাবলুর ছেলে আতিক, আদম আলীর ছেলে কুরবান আলী,মৃত লুতুর ছেলে জয়,মন্টুর ছেলে নাছিম আলী,আব্দুস ছালামের ছেলে জামিল উদ্দিন সহ ১০ থেকে ১২ জন সাংবাদিকের উপর হামলা চালিয়ে মাথায় বাশ দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

    হামলার শিকার সাংবাদিক সাহেদ হোসেন জানান, অনুষ্ঠানে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার উপর অর্তকিত হামলা চালানো হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান আহত সাংবাদিক।

    বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানোর হয় কিন্তু সেখানে হামলাকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়ার রিমান্ড মঞ্জুর

    সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়ার রিমান্ড মঞ্জুর

    নিউজ ডেস্ক: পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আনিসুল হককে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে শাহবাগ থানার একটি মামলায় আনিসুল হক, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

    এ ছাড়াও, পল্টন থানার একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

    আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন জানান, বার বার একই আসামিদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো মানবাধিকার লঙ্ঘন। জামিন আসামির অধিকার। জামিন না দিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা সবাই ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। তারা ছাত্র আন্দোলন দমাতে মাঠে ছিলো। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে এতো মানুষ প্রাণ হারান। তাই তাদের জামিনের বিরোধিতা করা হয়েছে। আসামিদের হয়রানি করা লক্ষ্য নয়। হত্যার বিচার করাই বর্তমান সরকারের লক্ষ্য।

  • ধীরগতির উন্নয়ন কাজের জন্য প্রায় একবছর ধরে দুর্বিষহ জীবন পার করছেন এলাকাবাসী

    ধীরগতির উন্নয়ন কাজের জন্য প্রায় একবছর ধরে দুর্বিষহ জীবন পার করছেন এলাকাবাসী

    নিউজ ডেস্ক: নিজ বাড়ির উঠোন-ই যেনো মৃত্যুফাঁদ। ঘর থেকে বেরিয়ে, পথে নামলেই বিপদের শঙ্কা। রাজধানীর দক্ষিণখানবাসীর জীবনে উন্নয়নই এখন আতঙ্কের নাম। ধীরগতির উন্নয়ন কাজের জন্য প্রায় একবছর ধরে দুর্বিষহ জীবন পার করছেন এলাকাবাসী।

    বর্ষাকালে সড়কের যে মাটি কেটে রাখা হয়েছিলো, তিন মাসের ব্যবধানে তা-ই পরিণত হয়েছে ছোটখাটো টিলায়। তাও উন্নতি হয়নি পরিস্থিতির।

    কি নেই এই সড়কে- স্থানে স্থানে উপচে পড়ছে সুয়ারেজের পানি। পড়ে আছে পাইপ, হাজারো ইট কিংবা বালুর স্তুপ। এতো কিছুর চাপে এই সড়কে যান চলাচলেরই কোনো ব্যবস্থা নেই।

    একজন এলাকাবাসী বলেন, যেকেউ অসুস্থ হলে বেশ বিপদে পড়তে হয়। কারণ- রাস্তা ঠিক নেই। ফলে কোনভাবেই রোগী নিয়ে যাওয়ার উপায় নেই।

    বাস্তবতা বুঝে এই এলাকা ছাড়ছেন অনেকে। ভাড়াটিয়া শূন্য অনেক বাসা। সড়কের পাশে যারা ব্যবসা করছেন তাদের অবস্থা পৌঁছেছে চরমে।

    গাওয়াইর, কাজিবাড়ি থেকে মাটিবাড়ি পর্যন্ত এমন পরিস্থিতি ছিলো তিন মাস আগেও। সেনাবাহিনী কাজের দায়িত্ব নেয়ার পর ওই সব এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মোল্লারটেক থেকে প্রেমবাগান পর্যন্ত পরিস্থিতির কোন উন্নতি নেই।

    এতো সব দুর্ভোগের বিপরীতে সিটি কর্পোরেশন তুলে ধরছে নিজেদের যুক্তি। সংস্থাটির দাবি, জমি অধিগ্রহণই এই সড়ক উন্নয়নের মূল জটিলতা।

    উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এই কাজটি বাস্তবায়িত হচ্ছে। সেনাবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন মূলত জমি অধিগ্রহণের কারণে সড়ক উন্নয়নের কাজ তরান্বিত হচ্ছে না।

    নতুন বছরের শুরুতেই সড়কের অন্তত একপাশ যান চলাচলের উপযোগী হবে এমন আশাতেই দিন গুনছে স্থানীয়রা।