Category: প্রচ্ছদ

  • ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

    ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী

    বিনোদন ডেস্ক:   ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোববার মধ্যরাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে একটা ট্রাক সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

    এ বিষয়ে বাপ্পী গণমাধ্যমকে জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে তিনি নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

    তিনি বলেন, আমি এখনও ট্রমার মধ্যে আছি।

    ছবিতে দেখা যাচ্ছে, সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন বাপ্পী চৌধুরী। পাশেই পড়ে আছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

  • ড. ইউনূসের বক্তব্যে আভাস মিলেছে, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল ডিসেম্বরেই নির্বাচন চায়

    ড. ইউনূসের বক্তব্যে আভাস মিলেছে, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল ডিসেম্বরেই নির্বাচন চায়

    নিউজ ডেস্ক:  প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছে—এমনটিই বোঝাতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

    রোববার (১ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    উপ-প্রেস সচিব বলেন, আগামীকাল সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস আলোচনা উদ্বোধন করবেন। আমরা আশা করছি, আলোচনা শেষে জুলাই সনদের সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন।

    অন্যদিকে, একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা যে ধরনের আশ্বাস চাইছিলাম, তার প্রেক্ষিতে জানিয়েছে—অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে তারা।

    তিনি আরও বলেন, এছাড়াও মহেশখালী ও মাতারবাড়ী নিয়ে সরকার যে মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করতে যাচ্ছে, সেখানেও তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

  • জাপান সফর সফল হয়েছে বলে দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম

    জাপান সফর সফল হয়েছে বলে দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম

    নিউজ ডেস্ক:   প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফর সফল হয়েছে বলে দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এই সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। ঢাকা-টোকিও সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে।

    রোববার (১ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    শফিকুল আলম বলেন, জাপানের বিভিন্ন কোম্পানি জানিয়েছে—আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিতে চায়। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা একটি টাস্কফোর্স গঠন করেছেন। সম্মিলিত উদ্যোগ নিলে আমরা এর থেকে আরও বেশি লোক পাঠাতে পারবো।

    তিনি আরও বলেন, এই সফরে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো—জাপান ৪১৮ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে বলে আশ্বস্ত করেছে। এছাড়াও জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ লাইনের জন্য ৬৪১ মিলিয়ন ডলার দেবে। পাশাপাশি বিভিন্ন স্কলারশিপের জন্য ৪.২ মিলিয়ন ডলার দিচ্ছে।

    শফিকুল আলম বলেন, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা যে ধরণের আশ্বাস চাইছিলাম। তার প্রেক্ষিতে জানিয়েছে—অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে তারা। এছাড়াও মহেশখালী ও মাতারবাড়ী নিয়ে সরকার যে মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করতে যাচ্ছে, সেখানেও তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

    রোহিঙ্গা বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, সে বিষয়ে জাপানের সহায়তা চেয়েছেন। তারা যেন আরও বেশি চেষ্টা করে, সেটিও তিনি বলেছেন।

    গুম কমিশন নিয়ে এক প্রশ্নে প্রেস সচিব বলেন, গুম কমিশন দিনরাত কাজ করছে— এমনকি শুক্রবার ও শনিবারও। মূলত বিস্তারিত তথ্য নিয়ে ধাপে ধাপে খুঁটিনাটি কাজ করতে হয়। পুরো জাতি হিসেবে জানতে চায়—গুমের ঘটনায় কী ঘটেছে।

  • মমতা বাংলাদেশিদের জন্য তার সীমান্ত খুলে দিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ

    মমতা বাংলাদেশিদের জন্য তার সীমান্ত খুলে দিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ

    আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশিদের জন্য তার সীমান্ত খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। তার অভিযোগ, ভোট ব্যাংক সমৃদ্ধ করতেই মমতা এমনটা করছেন।

    রোববার (১ জুন) কলকাতার স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় অমিত শাহ এসব কথা বলেন। আরও বলেন, মমতা ব্যানার্জি কখনও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পারবেন না।

    অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন শুধু বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, জাতীয় নিরাপত্তার ওপরও প্রভাব ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য দেশের সীমান্ত খুলে দিয়েছেন। তিনি অনুপ্রবেশের অনুমতি দিচ্ছেন। এই অনুপ্রবেশ ঠেকাতে পারবে একমাত্র বিজেপি।

    তিনি বলেন, আমরা সীমান্তে বেড়া নির্মাণের জন্য তার কাছে জমি চেয়েছি কিন্তু তিনি তা দিচ্ছেন না। যাতে অনুপ্রবেশ চলতে থাকে এবং তার ভাগ্নে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারে। কিন্তু এটা হবে না।

    একই সভায় অমিত শাহ উল্লেখ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মুসলিম ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য’ অপারেশন সিঁদুর এবং ওয়াকফ সংশোধনী আইনের ‘বিরোধিতা’ করেছেন।

    তিনি বলেন, মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য, মমতা দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিলেন। এর মাধ্যমে তিনি এই দেশের মা ও বোনদের অপমান করছেন। ২০২৬ সালে (বিধানসভা ভোটে) মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করার জন্য শিক্ষা দেবেন।

    মমতা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপারেশন সিঁদুরকে কাজে লাগানোর চেষ্টা করছে।

  • কুমিল্লার দেবিদ্বার হাসপাতালে প্রসূতির ওপর অপচিকিৎসার অভিযোগ, তদন্ত দাবি স্বজনদের

    কুমিল্লার দেবিদ্বার হাসপাতালে প্রসূতির ওপর অপচিকিৎসার অভিযোগ, তদন্ত দাবি স্বজনদের

    নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার আল-ইসলাম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এক প্রসূতির ওপর অপচিকিৎসার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসক হলেন ওই হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. রোজিনা আক্তার।

    ভুক্তভোগী প্রসূতি জোসনা আক্তারের স্বামী মো. নাছির বিষয়টি লিখিতভাবে কুমিল্লা সিভিল সার্জন, জেলা প্রশাসক ও দেবিদ্বার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ মার্চ সকালে গর্ভবতী স্ত্রীকে নিয়ে স্বাভাবিক অবস্থায় আল-ইসলাম হাসপাতালে ভর্তি হন তিনি। ১৪,৫০০ টাকার চুক্তিতে সিজার অপারেশনের কথা থাকলেও বিকেল ৩টার পর কোনও ধরনের এনেস্থেশিয়া না দিয়েই অপারেশন শুরু করা হয়।

    অভিযোগ অনুযায়ী, অপারেশনের সময় চিকিৎসক জরায়ু ও মূত্রথলিতে ভুলভাবে কাটা দেন, ফলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে চার ব্যাগ রক্ত দিতে হয়। আট দিন পর রোগীর অবস্থা আরও খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষ জোর করে রিলিজ দিতে চায়। স্বজনদের অভিযোগ, রিলিজ না দিলে রোগীকে ‘মেরে ফেলার’ হুমকি দেওয়া হয়। ভয়ে রোগীর স্বামী তাকে বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন। চুক্তির চেয়ে বেশি অর্থ, প্রায় ২০ হাজার টাকারও বেশি দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    বাড়িতে নেওয়ার পর প্রসূতির প্রস্রাব বন্ধ হয়ে যায়, শরীর ফুলে যায় এবং অবস্থা আরও খারাপ হয়। পরে তাকে কুমিল্লা স্টার লাইফ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। অর্থ সংকটের কারণে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৫ দিন চিকিৎসা নেওয়ার পর কিছুটা উন্নতি হয়।

    ভুক্তভোগী জোসনা আক্তার বলেন, “ডা. রোজিনার ভুল চিকিৎসার কারণে আমি চরমভাবে অসুস্থ। নার্সরাও আমাকে অবমাননাকরভাবে ব্যবহার করেছে। আমি সঠিক বিচার চাই।”

    অভিযুক্ত চিকিৎসক ডা. রোজিনা আক্তার মোবাইলে কথা বললে অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ভুল চিকিৎসা করেননি। রোগীর এমন পরিস্থিতির দায়ভারও তিনি নেননি।

    এ ঘটনায় পুরনো একটি অভিযোগও উঠে এসেছে। জানা যায়, ২০২০ সালে একই চিকিৎসক এক প্রসূতির সিজারিয়ানের সময় পেটের ভিতরে গজ রেখে সেলাই করেন। পাঁচ মাস পর সেই গজ অপারেশন করে বের করতে হয়।

    স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বারে অনুমোদনহীন ও নিয়ম না মেনে পরিচালিত বহু প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠেছে। চিকিৎসার নামে অপচিকিৎসা যেন সেখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সঠিক তদারকি না থাকায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দুরূহ হয়ে পড়েছে।

    এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্তের জন্য একটি টিম গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    ভুক্তভোগীর স্বামী মো. নাছির জানান, দিনমজুর এই জীবনে তিনি তার স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে অটোরিকশা পর্যন্ত বিক্রি করেছেন। এখন চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য তার নেই। তিনি কর্তৃপক্ষের কাছে স্ত্রীর চিকিৎসার খরচ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

  • বগুড়ায় ভেজাল ও অনিয়মে তিন প্রতিষ্ঠানকে ৯৩ হাজার টাকা জরিমানা

    বগুড়ায় ভেজাল ও অনিয়মে তিন প্রতিষ্ঠানকে ৯৩ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদন: ০১-০৬-২০২৫ তারিখে রবিবার বগুড়ায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন না করা ও পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করার অভিযোগে তিনটি খাদ্যপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

    এই অভিযানে বৈকালি দই-মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা, শৈলী ফুড পার্ক এন্ড চাইনিজকে ৪০ হাজার টাকা এবং দই মেলাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৯৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ রাসেল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং জেলা পুলিশের একটি টিম।

    জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।