Category: লাইফস্টাইল

  • রাত জাগলে কমে মস্তিষ্কের ক্ষমতা!

    দেহঘড়িকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। এটি প্রাকৃতিক নিয়মেই চলে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত এই ঘড়ি চলে তার স্বাভাবিক নিয়মে। এর বাইরে গেলেই শুরু হয় নানান রোগ। সম্প্রতি বায়োলজিক্যাল ক্লকের উপর গবেষণা চালিয়ে তিন মার্কিন গবেষক জানিয়েছেন, সামান্য অনিয়ম দীর্ঘদিন ধরে করলে হঠাৎ মৃত্যু হতে পারে মানুষের। এই অনিয়মের অন্যতম হচ্ছে রাত জেগে থাকা। রাত জাগলে শরীরের কী কী ক্ষতি হতে পারে জেনে নিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরে রাত জাগলে শরীরের ভেতরের ক্ষয় বেড়ে যায়। রাত জেগে কাজ করলে কর্টিজল হরমোনের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ মারাত্মক বেড়ে যায়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রাত জাগলে খাবার ঠিকমতো হজম হতে পারে না। ফলে একদিকে যেমন অ্যাসিডিটি বাড়ে, অন্য দিকে ওজনও বাড়তে শুরু করে। রাত হচ্ছে ক্লান্ত মস্তিষ্কের বিশ্রামের সময়। সেই বিশ্রাম না পেলে ধীরে ধীরে ব্রেন পাওয়ার কমতে শুরু করে। রাত জাগার ফলে ডিপ্রেশন, হাইপোলার ডিজঅর্ডার, স্লো কগনিটিভ ফাংশন, স্মৃতিশক্তি লোপ পাওয়াসহ আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়।

    তথ্য: বোল্ডস্কাই

  • আসছে শীতে ত্বকের যত্ন

    আসছে শীতে ত্বকের যত্ন

    ক্যালেন্ডারের পাতায় গরম যাই যাই করছে! সূয্যি মামা শেষ মুহূর্তেও দেখিয়ে যাচ্ছে তার প্রতাপ। যা আপনার ত্বকের বারোটা বাজাতে অত্যন্ত কঠিন পণ নিয়ে নেমেছে। এ সময় চাই বাড়তি যত্ন। ত্বককে সুন্দর তরতাজা আর উজ্জ্বল রাখতে হলে অতিরিক্ত সূর্যরশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি এড়িয়ে চলতে হবে। তা না হলে ত্বক বুড়িয়ে যাবে। সেক্ষেত্রে একটি ছাতা বা টোকা জাতীয় টুপি ব্যবহার করা যেতে পারে। যারা এগুলোকে রুচিসম্মত মনে না করেন তারা যেকোনো একটি উৎকৃষ্ট সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, কোন সানস্ক্রিন আপনি ব্যবহার করবেন? এ ক্ষেত্রে প্রথমেই আপনার ত্বকের রং বিবেচনায় আনতে হবে। যে ত্বকের রং যত সাদা সে ত্বক সূর্যালোকে তত বেশি নাজুক। সেই সাথে শুরু হয়েছে ত্বকের নানাবিধ সমস্যা। তাই এখন থেকেই শুরু হোক ত্বকের বাড়তি যত্ন। এতে শীতের শুষ্কতা কমিয়ে ত্বককে করবে মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল।
    ত্বককে ময়শ্চারাইজ করুন
    শীতে ত্বকের যত্নের শুরুতে একটি ভালো ময়েশ্চারাইজার বেছে নিন। বাজার থেকে বাদাম তেল বা এভাকাডো সমৃদ্ধ ময়েশ্চারাইজার কিনুন। এগুলো ত্বকের স্বাভাবিক আর্দ্রতা  বজায় রাখতে সাহায্য করে। যতবার ত্বক শুষ্ক মনে হবে ততবার ব্যবহার করুন।
    সানস্ক্রিন ব্যবহার
    শীত আসছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীয়তা কমে গেছে। শীতকালেও বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫-৩০ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন।
    আর্দ্রতা বজায় রাখুন
    শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন। সহজে ত্বক শুষ্ক হবে না।
    অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন
    গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ, মাথা ধোয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা জোজোবা বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বককে আর্দ্র এবং মসৃণ করতে সহায়তা করে।
    ভেজা ত্বকের পরিচর্যা করুন
    গোসলের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
    ঠোঁটের পরিচর্যা
    কখনোই জিভ দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সাথে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট কখনোই ফেটে যাবে না।
    মেকআপ করার সময়
    মেকআপ করার সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না। শীতকালে ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন।
    চুলের যত্ন
    শীতকালে কখনোই ভেজা চুলে বাইরে বের হওয়া উচিত নয়। এতে করে চুলের আর্দ্রতা নষ্ট হয় এবং চুল ভেঙে যায়।
    হ্যাট পরুন
    চুল এবং মাথার তালুর আর্দ্রতা ধরে রাখতে হ্যাট পরুন। তবে হ্যাটটি যাতে বেশি টাইট না হয় সে দিকে খেয়াল রাখবেন।
    হাত ও পায়ের যত্ন
    হাত এবং পায়ের আর্দ্রতা ধরে রাখতে যতবার প্রয়োজন ততবার লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • ব্রেকফাস্ট না করার বদভ্যাস ডেকে আনতে পারে হার্টের সমস্যা

    ব্রেকফাস্ট না করার বদভ্যাস ডেকে আনতে পারে হার্টের সমস্যা

    ব্রেকফাস্ট থেকে পাওয়া যায় সারা দিনের এনার্জি। গবেষকদের মতে, হার্ট যদি ভাল রাখতে চান তা হলে কিন্তু রোজ খেতেই হবে ব্রেকফাস্ট।

    কারণ, ব্রেকফাস্ট না খেলে ধমনী শক্ত হয়ে আর্থারোস্কেলোরোসিসের ঝুঁকি বাড়তে থাকে।

    নিউ ইয়র্ক সিটির মাউন্ট সিনাই হার্টের বিজ্ঞানীরা জানাচ্ছেন, যারা নিয়মিত ব্রেকফাস্ট করেন না তাদের মধ্যে কোমরে মেদ জমা, বিএমআই রেট, রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

    আবার টাফট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হোসে পেনাভলো জানাচ্ছেন, ব্রেকফাস্ট বাদ দেওয়ার সঙ্গে সরাসরি আর্টারি ব্লক হওয়ার সম্পর্ক না থাকলেও, সাধারণত যারা ব্রেকফাস্ট করেন না তাদের মধ্যে সারা দিনই অস্বাস্থ্যকর জীবনযাপন করার প্রবণতা দেখা যায়। অ্যালকোহল ও ধূমপানের নেশাও এদের মধ্যে বেশি লক্ষ করা যায়। যার ফলে ক্রমাগত খারাপ হতে থাকে হার্টের স্বাস্থ্য।

    এই গবেষণার জন্য ৪,০৫২ জন অংশগ্রহণকারীকে বেছে নেন গবেষকরা। যাদের হার্টের সমস্যার রেকর্ড রয়েছে। দেখা গেছে, এদেরে মধ্যে ৬৯ শতাংশই নিয়মিত ব্রেকফাস্ট করেন না। ২৮ শতাংশ ব্রেকফাস্টে তেল, মশলাযুক্ত খাবার খেয়ে থাকেন এব‌ং এদের মধ্যে অধিকাংশেরই চেহারা মেদবহুল।

    আবার কানাডার নিউট্রিশনিস্টরা জানাচ্ছেন, যেহেতু ব্রেকফাস্ট আমাদের শরীরের মেটাবলিক কার্যকারিতা নিয়ন্ত্রণ করে তাই ব্রেকফাস্ট না করার অভ্যাস শরীরে মেদ জমার বা ওবেসিটির প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ব্রেকফাস্ট বাদ দিলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। ক্যালসিয়াম আমাদের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। ব্রেকফাস্ট আমাদের শরীরের ফ্যাট বার্নিং এনার্জি বাড়ায়, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। ফলে হার্ট সুস্থ থাকে।

  • কাশ্মীরে বাড়িতে ঢুকে বিএসএফ জওয়ানকে হত্যা

    কাশ্মীরে বাড়িতে ঢুকে বিএসএফ জওয়ানকে হত্যা

    ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় এক বিএসএফ জওয়ানকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এই ঘটনা ঘটে।জানা গেছে, কয়েক বছর আগে বিএসএফ-এ যোগ দিয়েছিলেন ২৩ বছরের জওয়ান মহম্মদ রমজান পারায়। তার পোস্টিং ছিল বারামুলা শহরে। গত ২০ দিন ধরে তিনি ছুটিতে ছিলেন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে দৃর্বৃত্তরা ওই জওয়ানকে মারধর করছিল। কিন্তু তার দুই ভাই জাভিদ ও শাহিদ, বাবা গুলাম ও চাচী হেব্বা বেগম বাধা দিতে গেলে অস্ত্রধারীরা তাদের স্বয়ংক্রিয় রাইফেল থেকে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই রমজান পারায়ের মৃত্যু হয়। তিন জনকে গুরুতর জখম অবস্থায় শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বান্দিপোরার পুলিশ সুপার জুলফিকার আজাদ জানিয়েছেন, প্রথমে ওই জওয়ানকে অপহরণ করার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে পরিবারের থেকে বাধা পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। এরপর গুলি ছুড়তে ছুড়তেই তারা পালিয়ে যায়।

  • আত্রাইয়ে মন্ডপে মন্ডপে কুমারী পূজা

    আত্রাইয়ে মন্ডপে মন্ডপে কুমারী পূজা

    ধর্মীয় ভাবগাম্ভীয্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে নওগাঁর আত্রাইয়ের মন্ডপে মন্ডপে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের অষ্টমী ও কুমারী পূঁজা। সকাল থেকে পুজা মন্ডপ গুলোতে দূর্গা দেবীকে পূঁজার অর্ঘ ও আরতি দিয়ে শুরু হয় কুমারী পূঁজার নানান আয়োজন। আর এই উপলক্ষে পুজা মন্ডপে জড়ো হয় শতশত কুমারীরা। তারা তাদের মুনো বাসনা পূর্ন হবার জন্য দেবীর নিকট প্রার্থনা করেন। পুজা শুরুর সাথে সাথে মন্ডপে মন্ডপে বেজে উঠে ঢাকের বাজনা। অষ্টমী ও কুমারী পূজা কে কেন্দ্র করে সকাল থেকে মন্দির গুলোতে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

    আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজ্জা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধমীয় উৎসব শারদীয় দূর্গোৎসব কে ঘিরে আইন শৃঙ্খলার কথা জানান, প্রশাসনের পক্ষ থেকে মন্দির গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি পূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশের পাশা-পাশি আনছার বাহিনী ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা সবার সহযোগিতা কামনা করেন। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে ৪৮টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

  • অপুর সারপ্রাইজ গুলশানে শাকিবের বাসায়

    অপুর সারপ্রাইজ গুলশানে শাকিবের বাসায়

    অপুর সারপ্রাইজ গুলশানে শাকিবের বাসায়। শাকিব খান-অপু বিশ্বাস দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন ২৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে গুলশানে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন অপু।

    বুধবার বিকেলে তিনি বলেন, আমি এখন গুলশানে যাচ্ছি। সেখানে আমার শাশুড়িকে সালাম করবো। তারপর জয়কে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে যাবো।

    সন্ধ্যায় জয়ের জন্মদিনের অনুষ্ঠানে শাকিব উপস্থিত থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, এটি সবার জন্য সারপ্রাইজ থাকুক।

    এদিকে ছেলের জন্য উপহার হিসেবে সোনার মুকুট বানিয়েছেন অপু। অন্যদিকে শাকিব দুপুরে তার ছেলেকে সোনার চেইন উপহার দিয়েছেন বলে জানা গেছে।