শরীয়তপুর : শরীয়তপুরে বাস মিনিবাস মালিক ও শ্রমিকদের সংঘর্ষের জেরে শরীয়তপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (০২ অক্টোবর) বেলা ১২ টার সময় পৌর বাস টার্মিনালে শ্রমিক ও মালিকপক্ষের সংঘর্ষে ৩ পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। বেলা ১২টা থেকে শরীয়তপুরের সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিক নেতারা। পুলিশ জানায়, শরীয়তপুর-মাঝিরঘাট রুটের সিটিং সার্ভিস বাসের সিরিয়াল দেয়া নিয়ে বাক বিতন্ডতায় জড়ায় মালিক ও শ্রমিক পক্ষের লোকজন। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে পালং মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন আহমেদ ও পুলিশের ২ কনষ্টেবল সহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংর্ঘষের সময় ঢাকা-শরীয়তপুর সড়কে আতংক ছরিয়ে পরে। বাস ষ্টান্ড ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। সংর্ঘষের পর থেকে শরীয়তপুরের সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিক পক্ষের নেতারা।
Blog
-

এক মাসের ছুটি চাইলেন প্রধান বিচারপতি
ঢাকা: এক মাসের জন্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ফলে আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বসবেন না বলে জানিয়েছেন অ্যাটোর্নি জেনারেল মাহবুবে আলম।
সোমবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি সাংবাদিকদের এক তথ্য জানান।
-

রাশিয়া সফরে যাচ্ছেন সৌদি বাদশাহ
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ঐতিহাসিক সফরে রাশিয়া যাবেন।
আজ সোমবার আরব নিউজ অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অক্টোবরের শুরুর দিকে রাশিয়া সফরে যাবেন সৌদি বাদশাহ।
বাদশাহ সালমান ৪ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাশিয়া সফর করতে পারেন।
সৌদি আরবের কোনো বাদশা এই প্রথম রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন।
রাশিয়া সফরকালে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাদশাহ সালমান।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল রোববার বলেছেন, সৌদি বাদশার আসন্ন সফর উপলক্ষে মস্কোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
দিমিত্রি পেসকভ বলেন, আরব বিশ্বের নেতৃত্বে থাকা অন্যতম দেশ সৌদি আরব। আরব বিশ্বে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সৌদি বাদশার রাশিয়া সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আসবে বলে আশা ক্রেমলিনের।
বাদশাহ সালমানের রাশিয়া সফরে সিরিয়া সংকটসহ বিভিন্ন আঞ্চলিক, সামরিক, বাণিজ্যিক ইস্যু আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
-

ফাঁকা মাঠে গোল দিলেন মেসি
কার্লোস পুয়োল বার্সেলোনার জার্সিতে ৫৯৩তম ম্যাচ খেলেছিলেন ৩৬ বছর বয়সে। বার্সেলোনার হয়ে এত দিন তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক লিওনেল মেসি টপকে গেলেন মাত্র ৩০ বছর বয়সে। লাস পালমাসের বিপক্ষে বার্সার ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচ দিয়ে কাতালান ক্লাবটির জার্সিতে ৫৯৪তম ম্যাচ খেলে ফেললেন। গোলও করেছেন দুটি। কিন্তু মেসির এ জোড়া গোল আর পুয়োলকে টপকে যাওয়ার কীর্তি গ্যালারিতে বসে দেখার কেউ ছিল না! বার্সার অন্য গোলটিও মেসির দুর্দান্ত কর্নার থেকে।
দিনভর অনেক নাটকের পর লাস পালমাসের বিপক্ষে ‘রুদ্ধদ্বার ম্যাচ’ খেলেছে বার্সা। স্পেন থেকে স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ায় আজ গণভোট। এ নিয়ে রক্তারক্তি চলছে রাজ্যটির রাজধানী বার্সেলোনায়। সাড়ে চার শর বেশি আহত হয়েছে। এ কারণে লাস পালমাসের বিপক্ষে ম্যাচটি পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল বার্সা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তা মানেনি। শেষ পর্যন্ত দর্শক ছাড়াই খেলেছে বার্সা। লবণ আর মসলা ছাড়াই মাংসের ভুনা যেন!
মেসির জোড়া গোলের দুটিই দেখতে হলো দারুণ। ছেলেখেলা করলেন যেন গোলরক্ষককে নিয়ে। কিন্তু গোল করে মেসি নিজেও উদ্যাপনের তেমন আগ্রহ পেলেন বলে মনে হলো না।
এমনিতে ম্যাচের আগে বেশ তোপটোপ ঝেড়ে উত্তেজনা জমানোর চেষ্টা করেছিল লাস পালমাস। ঘোষণা দিয়েছিল, ম্যাচটি তারা স্পেনের জাতীয় পতাকা পরে খেলবে। স্পেন বনাম কাতালোনিয়ার জাতীয়তাবাদের লড়াই! প্রথমার্ধ গোলশূন্যও গেল।
বিরতির পর ৪৯ মিনিটে সার্জিও বুসকেটসের গোলে এগিয়ে যায় বার্সা। মেসির কর্নার থেকে হেড করে। এরপর ৭০ ও ৭৭ মিনিটে পালমাস গোলরক্ষককে নিয়ে ছেলেখেলা করে দুটি গোল করেন মেসি।
পিকে, আলবা, মাচেরানো আর রর্বাতোদের জমাট রক্ষণভাগের জন্য পালমাস সেভাবে আক্রমণ করতে পারেনি। আর তাতে গোল না হওয়ায় দারুণ একটি রেকর্ডও গড়ল বার্সা। লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে এ নিয়ে ১০০০ ম্যাচে কোনো গোল হজম না করার রেকর্ড গড়ল কাতালান ক্লাবটি। দ্বিতীয় সেরা রিয়াল মাদ্রিদ ৯২৯ ম্যাচে গোল খায়নি।
এ নিয়ে লিগে টানা ৭ ম্যাচ জিতল বার্সা। লিগে মেসির গোল হলো ১১টি। ১০ পয়েন্ট পেছনে থাকা রিয়াল মাদ্রিদ রাতে খেলতে নামবে এসপানিওলের বিপক্ষে। কাতালোনিয়ার আরেক ক্লাব রাজা রিয়ালকে পাল্টা জবাব দিতে চাইবে হয়তো মাঠের খেলায়। যদিও মুখোমুখি লড়াইয়ে রিয়ালের মাঠে তেমন সুবিধা করতে পারে না তারা। -

৯০ রানে শেষ বাংলাদেশ
৫ম দিনের শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। চোটের কারণে গতদিনের ‘ঘাতক’ মরনে মরকেল না থাকলেও কাগিসো রাবাদার তোপে এই মুহূর্ত ধ্বংসস্তূপে পরিণত মুশফিক-বাহিনী। এর মধ্যেই ৮ উইকেট নেই তাদের। লাঞ্চের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন অধিনায়ক মুশফিকুর রহিম, প্রথম ইনিংসের হাফ-সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।
৩ উইকেট নিয়েছেন রাবাদা। অফ-স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে ফিরেছেন অধিনায়ক, করেছেন ১৬ রান। প্রথম স্লিপে মুশফিকের ক্যাচ নিয়েছেন হাশিম আমলা। ২ ওভার পরে শর্ট বল সামলাতে না পেরে ৯ রান করে ‘প্লেড অন’ মাহমুদউল্লাহ। এক ওভার পর আবারও রাবাদার আঘাত। এবারে স্টাম্পের বলে শট না খেলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন লিটন দাস। ৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন রাবাদা।
কেশব মহারাজ এলবিডব্লিউ করেছেন সাব্বিরকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৮ উইকেটে ৭৩ রান। উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ ও শফিউল ইসলাম। বিশাল এক হারই চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। -

ছক্কায় দিন শেষ করলেন তামিম
তামিম ইকবাল যখন ব্যাটিং করতে নেমেছেন ততক্ষণে দলের স্কোর হয়ে গেছে ৩ উইকেটে ১০৩। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমেছেন তামিম। দলের ব্যাটিং বিপর্যয়ে নামার অভিজ্ঞতাও তাঁর প্রথম। আজ সেটি সামাল দেওয়ার কাজটা খারাপও করেননি। তামিমের অপরাজিত ২২ আর মুমিনুল হকের ২৮ রান আশা দিচ্ছে বাংলাদেশকে। দিন শেষে বাংলাদেশের রান ৩৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৭। বাংলাদেশ পিছিয়ে রয়েছে এখনও ৩৬৯ রান।
যে উইকেটটি ছিল প্রোটিয়া ব্যাটসম্যানদের জন্য পুরোপুরি ব্যাটিং উইকেট। বাংলাদেশের বোলাররা যে উইকেটে কোনো ক্যারিশমাই দেখাতে পারেননি, সে উইকেটেই যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো, তখন সেটা হয়ে গেলো বোলিং উইকেট।
দুই ওপেনার ইমরুল কায়েস এবং তামিমের পরিবর্তে মাঠে নামা লিটন কুমার দাস শুরুতেই বাংলাদেশকে বিপদে ফেলে ফিরে গেলেন। দলীয় ১৬ রানে ৭ রান করে আউট হলেন ইমরুল কায়েস। এরপর ব্যাক্তিগত ২৫ রানে, দলীয় ৩৬ রানে আউট হলেন লিটন।
এ দুজন আউট হওয়ার পর ভালোই জুটি বাধলেন মুমিনুল হক এবং মুশফিকুর রহীম। দু’জন মিলে গড়লেন ৬৭ রানের জুটি। ইমরুল-লিটনের দ্রুত বিদায়ের পর সবাই ভেবেছিল, মুমিনুল আর মুশফিক মিলে হয়তো একটা স্থিতাবস্থা নিয়ে আসতে পারবেন। কিন্তু সেটা সম্ভব হলো না আর। স্পিনার কেশাব মাহারাজের বলে ফরোয়ার্ড শট লেগে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিক। ৫৭ বল খেলে তিনি করেন ৪৪ রান।
