Blog

  • দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

    দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে

    টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালী-এই ছয়টি অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।

    আজ (মঙ্গলবার) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

    এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী

    ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী

    ঠাকুরগাঁওয়ে শতভাগ স্বচ্ছতায় যোগ্যতা ও মেধা যাচাইয়ের মাধ্যমে জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের সুপারিশ প্রাপ্ত হয়েছেন ২৬ তরুণ-তরুণী। এতে ২ জন তরুণী এবং ৫ জন সনাতন ধর্মাবলম্বী রয়েছে। চাকরি প্রাপ্তদের পরিবারগুলোতে স্বস্তি ও আনন্দের বাতাস বয়ে যাচ্ছে।

    রোববার রাতে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এরআগে ২৩ মে গভীররাত থেকে ২৪ মে রাত ৯টা পর্যন্ত ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে যথাযথ নিয়োগ কার্যক্রমের ব্যস্ততার মধ্যদিয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত হয়।

    জেলা পুলিশের স্বচ্ছতা বজায় রাখতে ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুরসহ বিভিন্ন স্থানে স্থানীয় পর্যায়ে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে সরাসরি পুলিশ সুপার উপস্থিত থেকে নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে যে কোনো তদবির, দালালী, অসৎ পন্থার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন।

    তিনি ঘোষণা দেন,দিনের আলোর মতো স্বচ্ছ হবে নিয়োগের কাজ, অন্ধকারের কোনো সুযোগ নেই।

    জেলা পুলিশ সূত্র জানায়, সম্প্রতি টিআরসি পদে বিজ্ঞপ্তি আহ্বান করা হলে জেলার মোট ২ হাজার ৬শ’ ৫০ জন প্রার্থী আবেদন করে। এরপর শারীরিক সক্ষমতা যাছাইয়ের মধ্যদিয়ে ২৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এরমধ্যে লিখিত পরীক্ষায় ২৫০ জন অংশ নিয়ে ৫০ জন উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার মাধ্যমে ২৬ জন প্রার্থীর নিয়োগ চূড়ান্ত হয়। ৫ জন প্রার্থীর একটা অপেক্ষমান তালিকাও প্রকাশ করা হয়।

    ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৬ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবশেষে ২৪ মে লিখিত পরীক্ষার রেজাল্ট দেয়া হয়। উত্তীর্ণদের মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা গ্রহণ এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

    এসময় জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শেষ পর্যায়ে এসে নিয়োগ প্রাপ্তদের স্বজনরা এসে যোগ দেন।

    পুলিশ সুপার নিয়োগপ্রাপ্ত, তাদের স্বজন, বাদ পড়াদেরসহ সবার সাথে কথা বলার ব্যাপারে সাংবাদিকরা উন্মুক্ত ঘোষণা দেন। সাংবাদিকরাও নানা রকম প্রশ্ন করেন এবং সকল পক্ষই বলেন যে, নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হয়েছে।

    তিন সদস্য বিশিষ্ট এই নিয়োগ কমিটিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জেলার পুলিশ সুপার বেলাল হোসেন। সদস্য ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), দিনাজপুর সুমন রঞ্জন সরকার এবং পঞ্চগড় দেবিগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার সেমুয়াল সাংমা।

    এ বিষয়ে পুলিশ সুপার বেলাল হোসেন বাসস’কে বলেন, শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণপূর্বক শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে যোগ্য এবং মেধাবীরা মনোনীত হয়েছে বলে আমার বিশ্বাস। কোনো অনিয়মের সুযোগ ছিল না, এ ব্যাপারে জন সচেতনতা তৈরির জন্যও আমরা বহুবার সাধারণ মানুষের কাছে গিয়েছি। যে কোনো দূর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স অবস্থানে ছিল জেলা পুলিশ।

  • এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের

    এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কিছুটা সামাল দেওয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সিঙ্গাপুরের অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সোমবার  দেশটির সরকার এ তথ্য প্রকাশ করেছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    বিশ্বের অন্যতম বড় ইলেকট্রনিকস কেন্দ্র হিসেবে পরিচিত এই নগররাষ্ট্রে মেমোরি চিপ ও সার্ভার যন্ত্রাংশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা এআই প্রযুক্তি পরিচালনাকারী ডেটা সেন্টারগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রত্যাশার চেয়ে ভালো’ প্রবৃদ্ধির কারণে ২০২৬ সালে সিঙ্গাপুরের অর্থনীতি ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়বেÑ এ পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে।

    মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বজুড়ে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেললেও তার মধ্যেই এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

    মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ‘সিঙ্গাপুরের অর্থনৈতিক পূর্বাভাসে নিম্নমুখী ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’ তারা আরো বলেছে, বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন হলে পূর্বাভাস সমন্বয় করা হবে।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিকে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকের প্রবৃদ্ধি এসেছে মূলত পাইকারি বাণিজ্য, উৎপাদন শিল্প এবং আর্থিক ও বীমা খাতের শক্তিশালী কর্মক্ষমতা বা পারফরম্যান্সের কারণে।

    একটি ছোট অভ্যন্তরীণ বাজার হলেও রপ্তানিনির্ভর অর্থনীতি হওয়ায় সিঙ্গাপুরকে সাধারণত বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়।

  • সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

    সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

    ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে আজই (সোমবার) চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি বলেন, আত্মরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে।

    সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের রুবিও বলেন, ‘গত রাতে খবর আসার কথা ছিল, সেটি আজও আসতে পারে। তবে এ নিয়ে অতিরিক্ত কিছু ভাবার প্রয়োজন নেই।’

    নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

    রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রণালী খুলে দেওয়া এবং নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আমাদের যথেষ্ট জোরালো প্রস্তাব রয়েছে।’

    তিনি আরও বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে সেই প্রস্তাবের পক্ষে ব্যাপক সমর্থনও রয়েছে। যেসব দেশের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তারা সবাই বুঝেছে এটি শুধু যৌক্তিকই নয়, বিশ্বের স্বার্থে প্রয়োজনীয়ও।

    পারমাণবিক ইস্যুতেও ইরান একটি ‘বাস্তব, গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট সময়সীমাভিত্তিক’ আলোচনায় অংশ নেবে বলেও রুবিও আশা প্রকাশ করেন।

    এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগ্রা যাচ্ছেন। উত্তর ভারতের এই শহরটি তাজমহলের জন্য বিখ্যাত।

    এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে প্রত্যাশা কিছুটা কমিয়ে দেওয়ার কথা জানান। তিনি আলোচকদের তাড়াহুড়া না করতে নির্দেশ দেন।

    এ প্রসঙ্গে রুবিও বলেন, ‘তিনি তাড়াহুড়ায় নেই। তিনি খারাপ কোনো চুক্তি করবেন না। খারাপ কোনো সমঝোতাও করবেন না।’

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। জবাবে ইরান পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। গত ৮ এপ্রিল থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

    রুবিও বলেন, ‘ইসরাইলের সবসময় আত্মরক্ষার অধিকার রয়েছে।’

    তিনি আরও বলেন, ‘হিজবুল্লাহ যদি তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় বা চালানোর প্রস্তুতি নেয়, তাহলে ইসরাইলের পাল্টা জবাব দেওয়া বা তা প্রতিহত করার পূর্ণ অধিকার আছে।’

    রুবিও বলেন, ‘এ বিষয়টি সবসময়ই স্বীকৃত ছিল। যুদ্ধবিরতির সময়ও তা বহাল রয়েছে।’

  • দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের

    দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের

    যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন হিজবুল্লাহ প্রধান।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৩ হাজার ১২৩ জনে দাঁড়িয়েছে।

    খবর বার্তা সংস্থা এএফপি’র।

    রোববার ইসরাইলি হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির এক প্যারামেডিকসহ দু’জন নিহত হয়েছেন বলে জানা যায়।

    এর আগের দিন দক্ষিণাঞ্চলীয় সির আল-গারবিয়েহ এলাকায় এক হামলায় ছয় নারী ও এক শিশুসহ ১১ জন নিহত হয়। মন্ত্রণালয় এই হত্যাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে।

    রোববার মন্ত্রণালয় জানায়, এর আগের দিন দক্ষিণাঞ্চলের সির আল-গারবিয়াহতে এক হামলায় ছয় নারী ও এক শিশুসহ ১১ জন নিহত হয়েছে। মন্ত্রণালয় এই হত্যাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে।

    ইরান-সমর্থিত হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরাইলি সেনাদের পাশাপাশি সীমান্তের ওপারের লক্ষ্যবস্তুগুলোর ওপরও হামলা অব্যাহত রেখেছে। রোববার রকেট, ড্রোন ও কামান ব্যবহার করে চালানো ২০টিরও বেশি হামলার কথা তারা স্বীকার করেছে।

    ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। পাশপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে।

    লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার দক্ষিণ ও পূর্বাঞ্চলের ৩০টিরও বেশি স্থানে ইসরাইলি বিমান হামলা হয়েছে, যার কয়েকটিতে হতাহতের ঘটনা ঘটে।

    বিভিন্ন এলাকায় হামলার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা।

    ইসরাইলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার এক ডজনেরও বেশি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।

    লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, রাতের ইসরাইলি হামলায় নাবাতিয়েহ অঞ্চলে তাদের একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

    এএফপির এক আলোকচিত্রী বলেন, সিভিল ডিফেন্সের কর্মীরা ধ্বংসস্তূপের মধ্য থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করছেন।

    এএফপি’র জেরুজালেম ব্যুরোর প্রশ্নের জবাবে ইসরাইলি সামরিক বাহিনী এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

  • জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

    জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

    আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক।’

    তিনি বলেন, ‘জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে একটা বার্তা আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।’

    প্রধানমন্ত্রীর অনুরোধে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, লুই আই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক। আজ সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করছি, নেতৃত্ব কেবল নীতিতেই নয় বরং বাস্তব কর্মকা-েও প্রতিফলিত হতে হবে।

    তিনি বলেন, ‘বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে। শিল্পায়ন বাড়ছে। বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ।’

    সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয় বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক।’

    তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতিবর্গ কিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টার সৌরশক্তি পাওয়া যায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা রয়েছে।’

    প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি প্রতিষ্ঠান ও প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।’

    এ সময়ে মঞ্চে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

    এছাড়া অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।