আশুলিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

আশুলিয়ার জামতলায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে হাসিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহত হাসিনা বেগম গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আবর আলীর স্ত্রী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি অন্যরা হলেন- আরব আলীর  ছেলে  আব্দুর রব (২৮), ছেলের বউ রিপা বেগম (২৫) ও নাতি আয়েশা (২)। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
শুক্রবার সকালে রান্না করার সময়  আশুলিয়ার জামতলায় গ্যাসের লাইনের বিস্ফোরণে নারী শিশুসহ ৫ জন দগ্ধ হয়। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রান্না করার সময় বিস্ফোরণে দগ্ধ পাঁচজন হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে হাসিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *