কর্ণফুলীর তীরে তৃতীয় দিনেও চলছে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামে তৃতীয় দিনের মতো চলছে কর্ণফুলী নদীর তীর অবৈধ দখলমুক্ত অভিযান। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদরঘাট লাইটারেজ জেটি থেকে এ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা ভূমি সহকারী কমিশনার তাহমিলুর রহমান।

এর আগে সোমবার উচ্ছেদ অভিযানের প্রথম দিনে ৮০টি অবৈধ স্থাপনা সরিয়ে চার একর ভূমি উদ্ধার এবং পরের দ্বিতীয় দিনে ৭০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। পাশাপাশি একটি উপখালের প্রবেশমুখ দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নিয়েছেন। এছাড়াও জেলা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ কর্তৃপক্ষ ও কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *