তুরস্কের উপকূলে দু’টি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক:  তুরস্কের কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, দেশটির উপকূলে দুটি কাগো জাহাজের মধ্যে মুখোমুখী সংঘর্ষের পর একটি কার্গো জাহাজের ১০ নাবিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইস্তাম্বুলের দক্ষিণ-পশ্চিমে র্মর্ম সাগরে স্থানীয় সময় ভোর ৩টার দিকে জাহাজ দুটির মধ্যে সংঘর্ষ হয়।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘তুগবের্ক ইমামোগ্লু’ নামের কার্গো জাহাজটির সঙ্গে এবং এর ১০ নাবিকের সঙ্গে বর্তমানে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, জাহাজটি খুঁজতে নৌযান ও একটি হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

সংঘর্ষের শিকার অপর জাহাজ রাসায়নিকবাহী ট্যাংকার ‘আলসু’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *