Category: আন্তর্জাতিক

  • চীনে কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড

    চীনে কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড

    মাদক পাচারের অপরাধে চীনের একটি আপিল আদালত কানাডার এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। ২০১৮ সালে রবার্ট শেলেনবার্গ (৩৬) নামের ওই কানাডীয় নাগরিককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছিল একটি নিম্ন আদালত। কিন্তু দেশটির আপিল আদালত সোমবার ওই ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিল।

    চীনের আপিল আদালত জানায়, অপরাধের তুলনায় রবার্টের আগের শাস্তি অনেক নমনীয় ছিল।

    নতুন এ রায়কে ‘ভয়ঙ্কর’ বলে অভিহিত করেছে রবার্টের পরিবার। রবার্টের এক আত্মীয় বিবিসিকে মেইলে জানায়, এটা ভয়ঙ্কর, দুর্ভাগ্যজনক ও হৃদয়বিদারক ঘটনা।

    এমন রায়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

    কাল রায়ের পূর্বে রবার্ট বলেন, আমি কোন মাদক পাচারকারী নই। আমি চীনে পর্যটক হিসেবে ঘুরতে এসেছিলাম।

    চীন থেকে অস্ট্রেলিয়ায় ২২৭ কেজি মেথামফেটামিন পাচারের পরিকল্পনার দায়ে ২০১৪ সালে চীনা পুলিশ রবার্টকে আটক করে।

    কয়েক সপ্তাহ আগে কানাডায় চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে’র শীর্ষস্থানীয় কর্মকর্তা মেং ওয়াংঝু’কে গ্রেফতারের ফলে চীন ও কানাডার মধ্যে সম্পর্কে টানাপোড়ান শুরু হয়ে। নতুন এ রায়ের ফলে তা আরো তীব্র হবে বলে ধারনা করা হচ্ছে।

  • সৌদি আরবে নতুন বিয়ে বিচ্ছেদ আইন চালু

    সৌদি আরবে নতুন বিয়ে বিচ্ছেদ আইন চালু

    সৌদি আরবে নতুন বিয়ে বিচ্ছেদ আইন রবিবার থেকে কার্যকর হচ্ছে। দেশটিতে অনেক সময় স্ত্রীদের না জানিয়েই বিচ্ছেদ করেন স্বামীরা। তাতে অসম্মতি জানানো তো দূরে থাক, অনেক সময়ে খোরপোশের আবেদনটুকু জানানোর সুযোগ পান না স্ত্রীরা। সেই সব মেয়েদের পাশে দাঁড়াতে নতুন আইন প্রণয়ন করেছে সৌদি আরবের সরকার। এবার থেকে আদালতে বিচ্ছেদের আবেদন করার আগে অন্তত মোবাইলে মেসেজ পাঠিয়ে স্ত্রীকে সে কথা জানাতে হবে। আজ থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম।

    জেদ্দার বাসিন্দা ও মহিলা আইনজীবী নাসরিন অল-গামদি বললেন, সমপ্রতি এই ধরনের বেশকিছু বিচ্ছেদের আবেদন আদালতে জমা পড়েছে। নতুন নিয়ম চালু হলে মেয়েরা বিচ্ছেদ পরবর্তী সুযোগ-সুবিধার জন্য আবেদন জানাতে পারবেন। রাজনৈতিক মহলের মতে, এ সবই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ। দেশের সাধারণ মানুষদের যে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো সফল করতেই মেয়েদের আইনগুলোকে সহজ করা হচ্ছে।

    এরই মধ্যে তিনি জনসমক্ষে মহিলাদের গাড়ি চালানোর অধিকার দিয়েছেন। এছাড়া স্টেডিয়ামে পুরুষদের পাশে বসে ফুটবল ম্যাচ দেখার অনুমতি দিয়ে এই ধরনের দৃষ্টান্ত সরকার আগেই রেখেছে। বিয়ে বিচ্ছেদের এই আইন সেই তালিকায় নবতর সংযোজন। তবে অনেকের মতে, মেয়েরা নিজেদের অভিভাবকত্ব না পেলে তারা পিছিয়েই থাকবেন।

  • এক দশক ধরে কোমায় থাকা নারীর সন্তান প্রসব, তদন্তে পুলিশ

    এক দশক ধরে কোমায় থাকা নারীর সন্তান প্রসব, তদন্তে পুলিশ

    আমেরিকার আরিজোয়ানা প্রদেশে ফিওনিক্সের একটি চিকিৎসাকেন্দ্রে গত প্রায় একদশক ধরে কোমায় আছেন এক নারী। ২৪ ঘন্টা ধরে তাকে নজরদারিরে রাখা হয়। এরমধ্যে ঘটে গেল সবাইকে অবাক করার মত ঘটনা। গত ২৫ ডিসেম্বরের পর ওই নারীর প্রসব ব্যাথা শুরু হয়। এরপর ২৯ ডিসেম্বর কোমায় থাকা অবস্থাতাতেই সন্তানের জন্ম দেন ওই মহিলা।

    এমন ঘটনায় হয় ওই নারীর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা হতবাক। তবে এমন ঘটনায় পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনার পেছনে যৌন নির্যাতন আছে কিনা।

    তবে অনেকে এমন ঘটনায় ওই স্বাস্থ্যকেন্দ্রের কেউ জড়িত বলে অভিযোগ করছেন।

    দেশটির স্থানীয় পুলিশ বিভাগের এক মুখপাত্র সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট কে বলেছেন গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু তদন্তের অভিমুখ কোন দিকে তা তিনি জানাতে রাজি হননি।

    স্বাস্থ্যকেন্দ্রের তরফেও অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। উত্তর দেওয়া হয়নি প্রায় ৯১১টি ফোনের।

    শেষমেশ ওই স্বাস্থ্যকেন্দ্রের তরফে দুইটি বিবৃতি অবশ্যও প্রকাশ করেছে।

    এবিসি নিউজের উদ্দেশে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, এমন ঘটনার প্রকৃত সত্য যাতে উদঘাটন হয় তার জন্য যা যা করা দরকার সবটাই করা হবে।

    অপর এক বিবৃতিতে ওই স্বাস্থ্যকেন্দ্র জানায়, সমস্থ ব্যাপারটি খতিয়ে দেখতে শুরু করেছে স্বাস্থ্যকেন্দ্র। এছাড়া সমস্ত রোগী যাতে নিরাপদে থাকেন তা নিশ্চিত করা হচ্ছে।

    এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে শিগগিরই এই ঘটনার রহস্যের সমাধান হবে বলে জানিয়েছে পুলিশ।

  • এবার ট্রলের শিকার যোগী!

    এবার ট্রলের শিকার যোগী!

    এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবশ্য নিজের কারণে তিনি এই ট্রলের শিকার হয়েছেন।

    যোগী চলতি বছরের মার্চে মুখ্যমন্ত্রী হিসেবে দুই বছর পূর্ণ করতে যাচ্ছেন। সেই খুশিতে টুইটারে নিজের ঢোল নিজে পেটাতে যান।

    টুইটে তিনি তার রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। বৃহস্পতিবার টুইটারে তিনি বলেন, তার শাসন কালে রাজ্যে কোন দাঙ্গা হয়নি।

    এরপর অপর আরেকটি টুইটে দাবি করেন, রাজ্যে আইনশৃঙ্খলার দারুণ উন্নতি হয়েছে। সমস্ত সংগঠিত অপরাধের বিরুদ্ধে তার সরকার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। রাজ্যবাসীরা নিজেদের অত্যন্ত নিরাপদ বলে মনে করেন।

    এমন টুইট করার পর মুহূর্তেই তা ভারতীয় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অনেক এর ব্যঙ্গাত্মক করেছেন। কেউ বলেছেন, যোগীর এই দাবি ভিত্তিহীন। কেউ বলেছেন, এই দাবি হাস্যকর, যোগীর দ্বারা এমন মন্তব্য করা সম্ভব।

    ভারতের একটি পরিসংখ্যান জানায়, গত বছর ভারতে সংঘটিত ৯৩টি সহিংসতার ঘটনার মধ্যে ২৭টি ঘটেছে যোগীর উত্তরপ্রদেশে।

  • ভারতে স্কুলবাস দুর্ঘটনায় নিহত ৭

    ভারতে স্কুলবাস দুর্ঘটনায় নিহত ৭

    ভারতে একটি স্কুলবাস দূঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। দেশটির তরফ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির হিমাচল প্রদেশের সিরমোর জেলায় এই দুর্ঘটনা ঘটে। স্কুলবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৬ জন শিক্ষার্থী নিহত হন। নিহতের মধ্যে আরেকজন বাসচালক।

    স্কুলবাসটি শিক্ষার্থীদের ডিএভি পাবলিক স্কুলে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই তিন জন শিক্ষার্থী নিহত হয়।

     

    পুলিশ জানায় এতে অপর ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকাল ৮টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে খবরে বলা হয়েছে।

  • বাণিজ্য আলোচনায় চীন যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

    বাণিজ্য আলোচনায় চীন যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

    যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রতিনিধিদল বাণিজ্য নিয়ে আলোচনার জন্য সোমবার ও মঙ্গলবার চীন সফর করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট বাণিজ্যযুদ্ধ সাময়িক বিরতির বিষয়ে সম্মত হওয়ার পর তারা প্রথমবারের মতো এ সফরে যাচ্ছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

    শুক্রবার মন্ত্রণালয়টি জানায়, মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ডেপুটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেফ্রি গেরিশ। তারা গত বছর আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যকার ‘গুরুত্বপূর্ণ ঐক্যের বাস্তবায়ন’ নিয়ে আলোচনা করবেন।

    ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে কোন হুমকি না থাকায় দু’দেশের মধ্যে এ ধরনের বৈঠকের ঘোষণা ইতিবাচক ইঙ্গিত বহন করে। এছাড়া উভয় পক্ষ আগামী ১ মার্চ নাগাদ বাণিজ্য উত্তেজনা হ্রাসে কাজ করবে।

    ওয়াশিংটন ও বেইজিং দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ৩শ’ বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক ধার্য করে। আর এটাকে কেন্দ্র করেই উভয় দেশের মধ্যে বাণিজ্য সংঘাত শুরু হয়। এতে স্টক মার্কেটের ব্যাপক পতন ঘটে।

     

    বুয়েন্স আয়ার্সে ১ ডিসেম্বর ৯০ দিনের জন্য পাল্টাপাল্টি শুল্ক আদায় স্থগিত করার ব্যাপারে এ দুই রাষ্ট্র প্রধান সম্মত হওয়ার পর থেকে এই বাণিজ্য যুদ্ধবিরতি শুরু হয়।