Category: আন্তর্জাতিক

  • বিয়ের আগে বন্ধুদের তামাশায় মরণাপন্ন বর

    বিয়ের আগে বন্ধুদের তামাশায় মরণাপন্ন বর

    বিয়ের আগে হবু বরকে নিয়ে বন্ধুদের হৈচৈ, মজা-তামশা। আর সেটাই কাল হয়ে দাঁড়ালো বরের। হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন সেই হবু বর। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ চীনে। ২৪ বছর বয়সী ওই বরের নাম আই গুয়াংতাও।

    বিয়ের আগে বন্ধুদের কথায় বিভিন্ন রীতি পালন করতে হয়েছে। সেসব পালন করতে গিয়ে গাড়ির ধাক্কায় বরের খুলি ব্যাপকভাবে জখম হয়।

    চীনে বিয়ের নিয়মানুযায়ী বিয়ের আগে নানা ধরণের নিয়ম নীতি পালনের প্রচলন আছে। বলা হয়েছে এসব রীতি পালন করলে নতুন দম্পতির ওপর খারাপ নজর সরে যায়।

    তারই একটি রীতি পালন করতে গিয়ে, গুয়াংতাও-এর বন্ধুরা তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বাঁশপেটা করে। এরই সঙ্গে তার উপর কালি, ডিম ও বিয়ার ছোড়া হয়।

    গুয়াংতাও বলেছেন, ‘বিয়ের আগে এমন রীতি পালন করতে গিয়ে আমার খুব রাগ হচ্ছিল। আমার ওপর এত কালি ঢালা হয়েছিল যে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি পালানোরও চেষ্টা করি। কিন্তু ওরা আমাকে ধাওয়া করতে শুরু করে।’

  • ট্রাম্পের জন্য বরাদ্দ না রেখেই বিল পাস

    ট্রাম্পের জন্য বরাদ্দ না রেখেই বিল পাস

    ডেমোক্রেটিক গরিষ্ঠ নতুন মার্কিন প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার দু’টি বিল পাস করেছে। আর এই বিল পাসের মধ্যদিয়ে দুই সপ্তাহ ধরে সরকারের আংশিক কার্যক্রম অচল হয়ে পড়ার অবসান ঘটবে। তবে এই দুই বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ দেয়া হয়নি। খবর এএফপি’র।

    মেক্সিকোর সঙ্গে মার্কিন সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রতিনিধি পরিষদ কোন অর্থ বরাদ্দ না দেয়ায় ট্রাম্প এ বিলে ভেটো দেয়ার হুমকি দিয়েছে। বিলটির আওতায় ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হোমল্যান্ড সিকিউরিটি কার্যক্রমে এবং সেপ্টেম্বর পর্যন্ত অপর কয়েকটি সংস্থার জন্য তহবিল বরাদ্দ দেয়া হবে।

    ট্রাম্প মেক্সিকোর সঙ্গে মার্কিন সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ ছাড়ের দাবি জানান।

     

    এদিকে রিপাবলিক নিয়ন্ত্রিত সিনেট জানিয়েছে এ বিল বিষয়ে তারা ভোট নাও দিতে পারে।

    প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার বর্ষীয়ান ডেমোক্রেট ন্যান্সি পেলোসি এ ভোটের আগ মুহূর্তে দৃঢ় কণ্ঠে বলেন, দেয়াল নির্মাণের জন্য কোন অর্থ বরাদ্দ দেয়া হবে না।

  • একটু সুস্থ হতেই মদ খাওয়ার আবদার আইসিইউ’র রোগীর!

    একটু সুস্থ হতেই মদ খাওয়ার আবদার আইসিইউ’র রোগীর!

    সুস্থ হয়ে প্রথমেই তিনি মদ খেতে চেয়েছেন। চেয়েছেন সিগারেটও। কিন্তু সবিনয়ে তাঁকে জানানো হয়েছে, কলকাতার হাসপাতালে ভর্তি থাকা কোনও রোগীকে এ ভাবে মদ বা সিগারেট খেতে দেওয়া সম্ভব নয়। অথচ মাত্র ২৪ ঘণ্টা আগেই ৫৯ বছর বয়সি ওই ফরাসি নাগরিক শমেট দিদিয়ারকে নিয়ে ঘাম ছুটে গিয়েছিল চিকিৎসকদের। তিনি বাঁচবেন কি না, তা নিয়েই দেখা দিয়েছিল সংশয়।

    আনন্দবাজার জানায়, থাইল্যান্ডে ফরাসি দূতাবাসের ওই কর্মকর্তা ইস্তানবুল থেকে ব্যাংকক যাচ্ছিলেন। কিন্তু তুরস্কের বিমান যখন মাঝআকাশে কলকাতার এয়ার ট্র্যাফিক কন্ট্রোল এর আওতায়, তখন পাইলট জানান শমেট অজ্ঞান হয়ে গিয়েছেন। তাঁকে নিয়ে জরুরি অবতরণ করতে চান কলকাতা বিমানবন্দরে।

    শমেটকে নিয়ে বিমান কলকাতায় নামার পরে অ্যাম্বুল্যান্স যখন কাছেই চার্নক হাসপাতালে পৌঁছায়, তখন ওই কর্মকর্তাকে ভেন্টিলেশনে দেওয়ার কথা ভেবেছিলেন চিকিৎসকেরা। পরে আইসিইউতে নেয়া হয়। তিনি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও হাইপারটেনশনে ভুগছিলেন।

    আইসিইউ-তে মঙ্গলবার সন্ধ্যার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন শমেট। তখনই মদ ও সিগারেটের জন্য আবদার জুড়ে দেন। তাঁকে বোঝানো হয়েছে।

    আইসিইউ থেকেই তিনি সরাসরি বাড়ি চলে যেতে চেয়েছিলেন। কিন্তু সেটাও সম্ভব হয়নি। বুধবার সকালে শমেটকে আলাদা কেবিনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে তিনি অবশ্য মত বদলে হাসপাতালে আরও ১০ দিন থেকে যাবেন বলে অনুরোধ করেছেন।

    হাসপাতালের তরফে জানানো হয়েছে, চিকিৎসকেরা যখন মনে করবেন, তখনই ছেড়ে দেওয়া হবে শমেটকে। ফোনে তিনি ফ্রান্সে এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তবে এখনও পর্যন্ত কেউ কলকাতায় এসে পৌঁছননি।

  • ডিম ছুড়ে মারার উৎসব!

    ডিম ছুড়ে মারার উৎসব!

    পৃথিবীতে কতো ধরণের উৎসবই না প্রচলিত আছে। তাই বলে ডিম ছোড়া। দেখে মনে হয় ঝগড়া করছে দু’পক্ষ। কাঁচা ডিম ও ময়দা ছুড়ে আঘাত করছে একে অপরকে।

    স্পেনের ইবি শহরের বার্ষিক উৎসব এটি। নাম এলস আইনফারিনাইটস উৎসব। প্রতিবছর ডিসেম্বরের ২৮ তারিখে এটি পালন করা হয়। এই উৎসবে একে অপরকে ডিম ও ময়দা ছুড়ে আনন্দ করেন তার। এর মধ্য দিয়ে তারা ঘোচাতে চান ধনী-গরীবের ব্যবধান।

    পামেলা নামে উৎসবে অংশগ্রহণ করা একজন বলেন, আমারা কিন্তু এখানে ঝগড়া করছি না। সবাই মিলেমিশে সুন্দর সময় কাটাচ্ছি। শতবছর ধরে এটি এখানে হয়ে থাকে।

    রামোন কাস্টেলা নামে একজন বলেন, আমরা একে অপরকে কাঁচা ডিম ও ময়দা ছুড়ে মারছি। এটি শেষ হলে আমারা আতশবাজির উৎসব করব। আনন্দের মুহূর্তগুলো আমারা সবাই ভাগাভাগি করে নিতে চাই।

    মারিয়া হো নামে উসবে অংশ নেয়া একজন ইতিহাসবিদ জানান, এটি প্রাচীন রোমান প্রথা। এটি এমন একটি প্রথা যেখানে দাস-প্রভুর কোন ভেদাভেদ থাকে না। উৎসবটি অনেকটা এপ্রিল-ফুল উৎসবের মতোই।

    উৎসবটিতে আরো মজার কিছু ঘটনা ঘটে। যেমন অনেকেই এদিন সেনাবাহিনীর পোশাক পরে একটি সাজানো সামরিক অভ্যুত্থান ঘটায়। সারাদিন তারা শহর পরিচালনার দায়িত্বে থাকেন। অংশগ্রহণকারীদের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতাও হয়। প্রতিযোগিতায় যে প্রথম হবে সে এইদিনটার জন্য শহরের মেয়র। গণতন্ত্র চর্চা করতেই এই উৎসবটি পালন করা হয়।

  • সন্তান প্রতিবন্ধী হওয়ায় তরুণীকে খুন!

    সন্তান প্রতিবন্ধী হওয়ায় তরুণীকে খুন!

    ভালবেসে বিয়ে করেছিলেন। এরপর তাদের ঘরে আসে সন্তান। আর সেই সন্তান প্রতিবন্ধী হওয়ায় শ্বশুর বাড়ির লোকেরা খুন করলেন এক তরুণীকে। ঘটনা ভারতের পশ্চিম বঙ্গের (বর্তমানে বাংলা) মুর্শিদাবাদ জেলার।

    বছর চারেক আগে পরিবারের অমতে পায়েল কোনাই (১৮) স্বামী তপনকে। বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। অভিযোগ, যৌতুকের জন্য প্রায়ই পায়েলকে চাপ দেওয়া হত। তার স্বামী তপন প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরত। পায়েল কিছু বললেই মারধর করত।

    বিয়ের বছর দেড়েক পরে ওই তরুণী পুত্রসন্তানের জন্ম দেন। কিন্তু জন্ম থেকেই শিশুটি প্রতিবন্ধী। সেই কারণেই পায়েলকেই দোষারোপ করা হত। গত মঙ্গলবার রাতে সেই পায়েলেরই নিথর দেহ মিলে তাঁর শ্বশুরবাড়িতে।

    পায়েলের বাবা ত্রিদিব মিস্ত্রি কান্দি থানায় পায়েলের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। বুধবার পায়েলের স্বামী তপন কোনাই, শ্বশুর লোহারাম কোনাইকে গ্রেফতার করেছে পুলিশ।

    পায়েলের বাবার অভিযোগ, ‘যৌতুকের জন্য ওরা প্রায়ই মেয়েটাকে অত্যাচার করত। নাতিটা প্রতিবন্ধী হওয়ায় মেয়ের উপরে অত্যাচার আরও বাড়ে। মঙ্গলবার রাতে জামাই ও তার বাড়ির লোকজন মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে।’

    স্থানীয় পুলিশও একই কথা বলেছে। পুলিশ জানায়, মামলার পর তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যেই শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

    পায়েলের বাবা ত্রিবিদ কোনাই বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে পায়েল বড়। তখন ও আমাদের কারও কথা শুনল না। বাড়ি থেকে চলে গিয়ে তপনকেই বিয়ে করল। তবে বিয়ের পরে মেয়ের উপর আর রাগ করে থাকতে পারিনি। ওদের সম্পর্কটা মেনেই নিয়েছিলাম। আমার আর্থিক অবস্থাও ভাল নয়। নুন আনতে পান্তা ফুরোয়। তাই ওদের চাহিদা মতো পণও দিতে পারিনি। কিন্তু সেই কারণে মেয়েটাকে যে ওরা মেরেই ফেলবে, স্বপ্নেও ভাবিনি। আমি ওদের কঠোর শাস্তি চাই।’

  • মেঘালয়ে ১৯ দিন ধরে খনিতে আটকা ১৫ জন, চলছে উদ্ধার চেষ্টা

    মেঘালয়ে ১৯ দিন ধরে খনিতে আটকা ১৫ জন, চলছে উদ্ধার চেষ্টা

    ভারতের মেঘালয় রাজ্যে আদালত ঘোষিত অবৈধ খনি থেকে কয়লা তুলতে গিয়ে নিখোঁজ ১৫ জনকে ১৯ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। গেল ১৪ই ডিসেম্বর থেকে ভেতরে আটকা পড়ে আছেন তারা। শ্রমিকদের উদ্ধারে একাধিক বাহিনী যৌথ টাস্কফোর্স গঠন করে চালিয়ে যাচ্ছে প্রচেষ্টা।

    আনন্দবাজার জানায়, দুর্ঘটনার পর থেকেই খনির পাশে ঘাঁটি গেড়েছিল ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ-এর ১০০ জনের একটি উদ্ধারকারী দল। এর সঙ্গে যোগ দিয়েছে ওডিশা রাজ্যের দমকল বাহিনী, কোল ইন্ডিয়া এবং নৌবাহিনী।

    নৌবাহিনীর ডুবুরিরা খনির তলদেশে নেমে দেখেছেন, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। দৃশ্যমানতা খুবই কম। শুধু ডুবুরির বিশেষ পোশাকের মাথায় থাকা টর্চের মতো আলোই ভরসা। খনিমুখের যেখান থেকে পানি শুরু, সেখানেও পর্যাপ্ত আলো নেই। তীব্র হ্যালোজেন জ্বালানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নানা প্রস্তুতি শেষে সোমবার থেকে চলছে চূড়ান্ত অভিযান।