Category: বিনোদন

  • বোরকা পরে সিনেমা হলে মাহি

    ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। মুক্তির দিন শুক্রবারই ছবিটি দেখেছেন তিনি।

    শ্যুটিংয়ের কাজে তিনি এখন রংপুরে। মাহি বলেন, রংপুরের স্থানীয় শাপলা সিনেমা হলে মা এবং কাছের কয়েকজন মানুষকে নিয়ে সন্ধ্যার শো’তে ‘ঢাকা অ্যাটাক’ দেখতে যাই। হলে গিয়ে দেখি টিকিট নেই। কাউন্টারে টিকিট না পেয়ে হতাশ হয়েছিলাম। পরে স্থানীয় এক ব্যক্তি ব্ল্যাকে টিকিটের ব্যবস্থা করে দেন। দর্শক যেন আমাকে চিনতে না পারে তাই বোরকা পরেছিলাম। চাইলে সিনেমা হলের মালিককে বলে টিকিট ম্যানেজ করতে পারতাম। … হলের ভেতরে প্রচুর গরম ছিল। ছেলেরা টি-শার্ট খুলে ছবি দেখছিল কিন্তু উঠে যাচ্ছিল না। আমাদের ভাগ্য যে, তারা এত কষ্ট করে আমাদের ভালোবেসে ছবি দেখে।

  • এক ডজন নাটকে তানজিন তিশা

    এক ডজন নাটকে তানজিন তিশা

    বিনোদন: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও অভিনয় দিয়ে দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছেন। ঈদের পর থেকে খ- নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তার হাতে প্রায় এক ডজন নাটক রয়েছে। ঈদের ছুটি কাটিয়েই ইন্দোনেশিয়ার জাকার্তায় তিনি দুটি নাটকের কাজ করেন। নাটক দুটি হলো আকাশ ছোঁয়া স্বপ্ন ও গ্রহন দাগ। দুটি নাটকেই তিনি জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা সজলের সঙ্গে। এ ছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন ‘জলের তলে কার ছায়, পথে হলো দেখা, ওই লাল টিপওয়ালী, মায়া ও ভালোবাসার রকম ফের, শিরোনামের নাটকগুলো। এই নাটকগুলোতেও সজলের সঙ্গেই তিশাকে দেখা যাবে। এই প্রসঙ্গে তিশা বলেন, ‘আমাদের দুজনের রসায়ন পরিচালকদের ভালো লেগেছে। দর্শকদের কাছেও আমাদের দারুণ চাহিদা রয়েছে। এ ছাড়া সজলের সঙ্গে কাজ করতে আমিও স্বাচ্ছন্দ্যবোধ করি। সেগুলো বিবেচনা করেই পরিচালকগণ আমাদের দুজনকে নিয়ে কাজ করছেন। এই নাটকগুলোতে তিশার চরিত্র কেমন জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি নাটকে আমি ভিন্ন ভিন্ন চরিত্র ও গেটআপে দর্শকদের সামনে আসবো। একটি নাটকের চরিত্র ও গল্পের সঙ্গে অন্য নাটকের মিল খুঁজে পাবে না দর্শক। আমি বৈচিত্র্যময় চরিত্রে বিশ্বাসী। চরিত্র পছন্দ না হলে সেই কাজ কখনো করিনি। এদিকে আগামীকাল থেকে তিশা আরো দুটি নাটকের শুটিং করবেন বলে জানান। নাটক দুটি হলো সাদা কালো রঙিন ও নেইল পলিশ। ছোট পর্দার বাইরে তিশা সম্প্রতি একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। লালটিপখ্যাত নির্মাতা স্বপন চৌধুরীর ‘ভবঘুরে’ শিরোনামের ছবির মধ্য দিয়ে তিশার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। ২০শে অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে জানা যায়।

  • ভিন্ন আঙ্গিকে শাকিব

    ভিন্ন আঙ্গিকে শাকিব

    বিনোদন: লুক, শারীরিক গঠন, চলাফেরা, অভিনয়, নাচ সবদিক থেকেই দর্শকদের নিকট এখন পর্যন্ত সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি হয়ে আছেন ঢালিউডের কিংখ্যাত নায়ক। হয়েছেন সুপারস্টার। শুধু দেশে না দেশের গ-ি পেরিয়ে বিদেশের মাটিতে দেশের নাম ছড়িয়ে দিয়েছেন। বলছি শাকিব খানের কথা। মাঝে ইউরোপে জয়দ্বীপের পরিচালনায় ‘চালবাজ’ ছবির শুটিংয়ে দেশের বাইরে থাকলেও গত মাসে ইউরোপ থেকে ঢাকা এসে দেশীয় নতুন ছবির কাজ শুরু করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। গত বৃহস্পতিবার এফডিসিতে চলছিল তার অভিনীত নতুন ছবি ‘আমি নেতা হব’ ছবির শুটিং। সেখানেই কথা হলো এই তারকা অভিনেতার সঙ্গে। শাকিব খান বলেন, ভালো কাজ দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। অন্য কোনো মাধ্যমে না ভালো কাজের মাধ্যমে কম্পিটিশন হওয়া উচিত। তাহলেই দেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। বর্তমানে উত্তম আকাশের ‘আমি নেতা হব’ ছবির কাজ করছি। গতকাল এ ছবির আইটেম গানের শুটিং শেষ হয়েছে। এখানে আমার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এ ছবির কাজ বেশিরভাগ শেষ হয়েছে। আর আজ থেকে উত্তমদার নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’-এর কাজ শুরু হচ্ছে। এ ছবিটি নিয়েও আমি আশাবাদী। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। এদিকে, এ ছবির কয়েকদিন কাজ করেই পরের সপ্তাহে ভারতে যাবেন শাকিব। সেখানে ‘চালবাজ’ ছবির বাকি কাজ শেষ করবেন। এরপর নভেম্বরে ইউরোপের দেশ চেক রিপাবলিকে যাবেন শাকিব খান। সেখানে নাম চূড়ান্ত না হওয়া আরেকটি নতুন ছবির কাজ শুরু করবেন তিনি। ভারতের জয়দ্বীপ মুখার্জির পরিচালনায় এ ছবিতেও শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নামের ছবিতেও জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন শাকিব ও বুবলী। এদিকে নতুন আরো কিছু কাজের বিষয়ে কথা হচ্ছে শাকিবের। প্রতিটি ছবিতে শাকিব খান দর্শকের নিকট নতুন শাকিব হয়ে আসছেন। চরিত্রটি আলাদা হওয়ার পাশাপাশি গল্পেও টুইস্ট যেন থাকে সে বিষয়ে কাহিনীকারের সঙ্গে কথা বলছেন শাকিব খান। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, পরিচালক, কাহিনীকারের সঙ্গে কাজ নিয়ে বসে আলাপ ও আড্ডা না হলে নতুন কিছু বের হয় না। আমি একই পরিচালকের অনেকগুলো ছবিতে কাজ করেছি। তখনকার সময়ে তাদের সঙ্গে বসে আমিও চরিত্রের পাশাপাশি গল্প নিয়ে আলাপ করেছি। বিভিন্ন বিষয়ে পরামর্শ চেয়েছি, নিজেও পরামর্শ দিয়েছি। ফলাফলে ছবিগুলো হিট বা সুপারহিট হয়েছে। ঘরে বসে থেকে শুধু বললে হবে না যে আমাদের ছবি একদিন দেশের বাইরে আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আসবে। তার জন্য সেভাবে শিল্পী, পরিচালক, প্রযোজকসহ সকলকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। ভালো কাজ করতে হবে। এরইমধ্যে শাকিব ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ নামে নতুন একটি সংগঠনের সদস্য হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, শিল্পী, হল মালিক, বুকিং এজেন্টসহ টেকনিশিয়ানরা একসঙ্গে বসে এক টেবিলে যে কোনো ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। চলচ্চিত্রের যে কোনো সমস্যার দ্রুত সমাধান যেন করা যায় সেজন্যই মূলত এই ফোরাম। এখানে সকলে যার যার জায়গা থেকে তাদের যেকোনো অসুবিধার কথা বলতে পারবেন। এরপর সকলের সিদ্ধান্তে আলাপ আলোচনা করে সেটার সমাধানও বেরিয়ে আসবে। আমার বিশ্বাস, সামনে ভালো কিছু হবেই।

  • ‘আমরা বিয়ে করিনি আমাদের কমিটেড সম্পর্ক’

    ‘আমরা বিয়ে করিনি আমাদের কমিটেড সম্পর্ক’

    ঢাকা: ‘খান এইচ কবির’এর সঙ্গে বিয়ের কথা অস্বীকার করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের দ্বিতীয় রানার-আপ রুকাইয়া জাহান চমক।

    রুকাইয়া বলেছেন, ‘কবিরের সঙ্গে এখনও আমার সম্পর্ক রয়েছে, চার বছরের সম্পর্ক আমাদের। আমরা একটি কমিটেড সম্পর্কে রয়েছি। আমি অস্বীকার করছি না যে আমাদের মধ্যে সম্পর্ক নেই। কিন্তু আমরা এখনও বিয়ে করিনি। আমাদের পরিকল্পনা ছিল-মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আয়োজন শেষ হয়ে যাওয়ার পর আমরা বিয়ে করব। আপনারা এ বিষয়ে খান এইচ কবিরের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারেন।

    যারা আমাদের বিয়ের বিষয়ে সংবাদ করেছেন, তারা কেউ কিন্তু কাবিননামা দেখাতে পারেননি। কেবল ফেসবুকে দেয়া কিছু স্ট্যাটাস ধরে সংবাদ করেছে।

    রুকাইয়ার বিয়ের প্রশ্ন উঠেছিল মূলত খান এইচ কবিরের দেয়া একটি ফেসবুক পোস্ট থেকে। পোস্টটি ছিল ১৪ ফেব্রুয়ারির ২০১৫ সালে দেয়া, যেখান থেকেই মূলত রুকাইয়া-কবিরের বিয়ের বিষয়টি সংবাদের উঠে আসে।

    এ প্রসঙ্গে কথা হয় খান এইচ কাবিরের সঙ্গে। বিয়ে হওয়া বা না হওয়া এবং ২০১৫ সালের এ ফেসবুক পোস্ট প্রসঙ্গে কবির বলেন- ‘দেখুন আমরা একটি কমিটেড রিলেশনে আছি। ও (রুকাইয়া জাহান চমক) ডাক্তারি পড়ছে। ওকে যাতে অন্য কেউ ডিস্টার্ব না করে, অর্থাৎ- ও আর আমি যে একটি কমিটেড সম্পর্কে আছি, সেটি নিশ্চিত করতেই বিয়ের ওই পোস্টটি দেয়া হয়েছিল। জাস্ট বোঝাতে চেয়েছি ও অ্যাঙ্গেইজড, আমরা কমিটেড। এর বেশি কিছু নয়। আমরা বিবাহিত নই।

  • মুকুট হারিয়ে আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এভ্রিল!

    মুকুট হারিয়ে আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এভ্রিল!

    মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে চীনে যাচ্ছেন জেসিয়া ইসলাম। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ও তথ্য গোপনের অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব বাতিল করে জেসিয়াকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে আয়োজক কমিটি।

    তবু একেবারে খালি হাতে ফেরেননি এভ্রিল। প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন তিনি।

    বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক।

    ওই সংবাদ সম্মেলনেই নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।

    এর আগে, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে গ্র্যান্ড ফিনালে বিজয়ী হিসেবে এভ্রিলের নাম ঘোষিত হয়।

    সেখানে প্রথম রানারআপ ঘোষিত জেসিয়া ইসলাম বিচারকদের রায়ে প্রথম হয়েছিলেন বলে দুইজন বিচারকের বরাত দিয়ে একটি পত্রিকায় আসে। প্রথম ঘোষণাকে আয়োজকরা ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করলে শুরু হয় বিতর্ক।

    এরপর খবর পাওয়া যায় চ্যাম্পিয়ন জান্নাতুল নাঈম বিয়ের বিষয় গোপন করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। পরে বিতর্কের মুখে ফেসবুক লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে নেন এভ্রিল। পরে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার কমিটি এভ্রিলকে অযোগ্য ঘোষণা করে।

    আগামী ১৪ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা।

  • বাংলাদেশকে মার্কিন শিল্পীর ধন্যবাদ

    বাংলাদেশকে মার্কিন শিল্পীর ধন্যবাদ

    বিনোদন ডেস্ক: বাংলাদেশে ডেমি লোভেটোর যত ভক্ত আছেন, তাঁরা গত মঙ্গলবার প্রথম প্রহরেই পেলেন এক দারুণ উপহার। মার্কিন গায়িকা গত সোমবার দিবাগত রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর অফিসিয়াল পেজে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে একটি ছবি প্রকাশ করেন। ছবির ওপরে বড় করে লেখা, ‘থ্যাংক ইউ বাংলাদেশ’।

    ডেমি লোভেটোর পোস্ট থেকে জানা যায়, তাঁর নতুন অ্যালবাম ‘টেল মি ইউ লাভ মি’ এখন চাহিদার দিক দিয়ে বিশ্বের ৪০টি দেশে শীর্ষে আছে। আর এর মধ্যে বাংলাদেশে এটি চাহিদার দিক থেকে শীর্ষ স্থানে উঠে এসেছে। তবে বাংলাদেশি শ্রোতাদের কাছে এটি কোন প্ল্যাটফর্মে শীর্ষ চাহিদায় আছে, তা খোলাসা করা হয়নি সেই ফেসবুক পোস্টে।

    অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই ছবিতে ডেমি লিখেছেন, ‘বাংলাদেশে এক নম্বর! এই অর্জনের জন্য প্রত্যেককে ধন্যবাদ। আপনাদের ভালোবাসি।’ পোস্টের মন্তব্যের বক্সে এখন বাংলাদেশি শ্রোতাদের ভিড়। তাঁরাও প্রিয় শিল্পীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। এরইমধ্যে ছবিতে মন্তব্যের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। শেয়ারও হয়েছে হাজারের অধিক।

    গত ২৯ সেপ্টেম্বর ডেমির নতুন অ্যালবাম ‘টেল মি ইউ লাভ মি’ বাজারে এনেছে আইল্যান্ড, সেফহাউস ও হলিউড রেকর্ডস। এই অ্যালবামের গানগুলো পপ ও রিদম অ্যান্ড ব্লুজ (আরএনবি) ঘরানার। অ্যালবামের আরেকটি গান ‘সরি নট সরি’ প্রকাশিত হয় গত ১১ জুলাই।

    ২৫ বছর বয়সী পপ গায়িকা ডেমি লোভেটোর শুরু হয়েছিল শিশুতোষ টিভি সিরিজ ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’-এ কাজ করে। ২০০৮ সালে ডিজনি চ্যানেলের ‘ক্যাম্প রক’ ছবিতে অভিনয়ের সুবাদে জনপ্রিয়তা পান তিনি। এরপর তাঁর প্রথম সিঙ্গেল ‘দিস ইজ মি’ বিলবোর্ড হট হান্ড্রেড চার্টের ৯ নম্বরে ওঠে। এরপরই হলিউড রেকর্ডসের সঙ্গে চুক্তি পেয়ে যান তিনি। ২০০৮ সালে প্রকাশিত হয় ডেমির প্রথম একক অ্যালবাম ‘ডোন্ট ফরগেট’।

    গ্র্যামি ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া ডেমি লোভেটো ২০০৮ সালে প্রথম অ্যালবাম ‘ডোন্ট ফরগেট’ প্রকাশ করার অল্প সময়ের মধ্যেই বিলবোর্ড টু হান্ড্রেড চার্টের দুই নম্বরে জায়গা করে নেয়। এই তালিকার শীর্ষে স্থান পায় শিল্পীর দ্বিতীয় একক অ্যালবাম ‘হিয়ার উই গো অ্যাগেইন’ (২০০৯)। এ ছাড়া ডেমির আরও তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলো হলো ‘আনব্রোকেন’ (২০১১), ‘ডেমি’ (২০১৩) ও ‘কনফিডেন্ট’ (২০১৫)।