Category: বিনোদন

  • এবার মিলা মামলা করলেন স্বামীর পরিবারের বিরুদ্ধে

    ঢাকা: নির্যাতনের অভিযোগে স্বামী পারভেজ সানজারির পর এবার তাঁর পরিবারের বিরুদ্ধেও মামলা করেছেন সংগীতশিল্পী মিলা ইসলাম।
    আজ মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে মিলা বাদী হয়ে মামলাটি করেন।

    বিচারক ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী মিলার জবানবন্দি গ্রহণ করেন। পরে তিনি মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

    আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) পারভেজ সুমন জানান, মামলায় মিলার দেবর এস এম আর রহমান বাপ্পি, দেবরের স্ত্রী আফরোজা রহমান লাবণী, বিডি ২৪ লাইভ ডটকমের সম্পাদক মো. আমিরুল ইসলাম ও শাশুড়ি আফরোজা নাসিরকে আসামি করা হয়েছে।

    মামলার আরজিতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে গত ৭, ৯ ও ১০ অক্টোবর বিডি ২৪ লাইভ ডটকমে শিল্পী মিলাকে নিয়ে বিভিন্ন মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন। এতে মিলা সামাজিক ও পারিবারিকভাবে সুনামের ক্ষতিগ্রস্ত হয়েছেন।

    গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নারী নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মিলা তাঁর স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মিলার স্বামীকে ওই দিনই গ্রেপ্তার করে। তিনি এখনো কারাগারে আটক রয়েছেন।

  • ৩০ কেজি ওজনের লেহেঙ্গা দীপিকার শরীরে!

    ৩০ কেজি ওজনের লেহেঙ্গা দীপিকার শরীরে!

    সিংহলের রাজকন্যা পদ্মাবতী, চিতোরের রাজা রত্নসেন, দিল্লীর সম্রাট আলাউদ্দিন খিলজি, রাজা দেবপাল- এসকল চরিত্র নিয়ে রচিত কাল্পনিক কাহিনীর কাব্যরূপ পদ্মাবতী।

    ট্রেইলারে পরিচালক গল্পের তেমন কিছু প্রকাশ করেন নি। ট্রেইলার জুড়ে ফুটে উঠেছে সে সময়ের রাজপুতানী সংস্কৃতি। প্রতিটা ফ্রেম নিয়ে যায় ৭০০ বছর পেছনে। সেট তৈরি তে বিন্দু মাত্র কার্পণ্য করা হয় নি তা স্পষ্ট।

    ১৫৪০ সালে মালিক মুহাম্মদ জয়সি “পদুমাবৎ” রচনা করেন, যা মধ্যযুগের বাঙালি কবি আলাওল “পদ্মাবতী” নামে অনুবাদ করেন। সিংহলের অতুলনীয় সুন্দরী রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করেন মেবার রাজ্যের রাজা রাজপুত রত্নসেন।

    এদিকে পদ্মাবতীর সৌন্দর্যের কথা শুনে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন সম্রাট আলাউদ্দিন খিলজি। খিলজির পদ্মাবতীকে পাওয়ার উন্মাদনা, রত্নসেনে তার স্ত্রীকে রক্ষার আপ্রাণ চেষ্টা পরিশেষে নিজের সম্মান বাঁচাতে পদ্মাবতীর জোহার পালন, এই হলো পদ্মাবতীর মূল গল্প।

    পোষাকের ক্ষেত্রে এগিয়ে গিয়েছেন আরো এক ধাপ। পদ্মাবতী, রত্নসেন থেকে খিলজি সবার পোষাকে দেয়া হয়েছে তাদের নিজস্ব সংস্কৃতির ছায়া। পদ্মাবতীর রাজকীয় সাজ হোক কিংবা রন্তসেনের রাজপুত যোদ্ধার বেশ কিংবা খিলজির হিংস্র যোদ্ধা অবতার সব কিছুই যেন প্রতিটা চরিত্রের জন্য কথা বলে।

    ট্রেইলারে তেমন কোন সংলাপ নেই, তবুও স্পষ্ট ভাবে বোঝা যায় কার কি চরিত্র। ট্রেইলারে আলোক সজ্জা অন্যতম আকর্ষণ। কোথাও আলোর আধিক্য নেই। প্রদীপ আর মশালের আলোর যে আভা থাকার কথা সেই আভা ধরে রাখার সফল চেষ্টা দেখা যায়।

    তবে দীপিকার পোশাক নিয়ে এখন চলছে খুনসুটি। টাইম্‌স অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, তার পরিহিত প্রতিটি লেহেঙ্গার মূল্য ২০ লাখ টাকার উপরে, আর প্রতিটি লেহেঙ্গার ওজন ছিল ৩০ কেজি করে।

    কিন্তু দীপিকা কখনও এই লেহেঙ্গা নিয়ে কোন প্রকার নারাজ বা রাগের মনোভাব দেখায়নি। সে প্রতিদিন খুশি মনে এই লেহেঙ্গা পড়ে অভিনয় করে কাটিয়েছেন।

    প্রতিদিন প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা এই ভারী লেহেঙ্গা পড়ে অভিনয় করেছেন দীপিকা। এভাবে ১০০ দিনের বেশি শুটিং চলেছে এই সিনেমার। তার অভিনয় শিল্পী অনেক আগে থেকেই প্রশংসনীয়, এবার বুঝা যাচ্ছে তার ধৈর্য শক্তির ও কোন কমতি নেই।

  • চিকুনগুনিয়া রোগে আক্রান্ত শাবনূর!

    চিকুনগুনিয়া রোগে আক্রান্ত শাবনূর!

    বিনোদন ডেস্ক : মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ দিয়ে শ্যুটিংয়ে ফেরার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের। কিন্তু বিছানা থেকেই উঠতে পারছেন না তিনি।
    এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বরে ভুগছেন।

    শাবনূর জানান, এক সপ্তাহের বেশি সময় কেটে যাচ্ছে। কিন্তু জ্বর কমলেও শরীরের ব্যথা কমছে না। ডাক্তারের পরামর্শে বর্তমানে বিশ্রাম নিচ্ছি। বিছানা ছেড়ে উঠতে গেলেই সারা শরীর ব্যথা করছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছি বলে ধারণা। কিছু শারীরিক টেস্ট করতে দিয়েছি। আপাতত ডাক্তারের পরামর্শে বাসাতেই বিশ্রাম নিচ্ছি। জানি না এই ব্যথা থেকে কীভাবে রেহাই পাবো।

    ‘এত প্রেম এত মায়া’ ছবির জন্য প্লেব্যাকও করেছেন শাবনূর। সম্প্রতি গানটির রেকর্ড করা হয়। আগামী নভেম্বরে টাঙ্গাইলে ছবির দৃশ্যধারণের কাজ শেষ হওয়ার কথা ছিল। ছবিতে শাবনূরের বিপরীতে আছেন ফেরদৌস।

  • শাকিবের নতুন সঙ্গী তানহা মৌমাছি

    শাকিবের নতুন সঙ্গী তানহা মৌমাছি

    ঢাকা: সুপারস্টার শাকিব খানের নতুন সঙ্গী হয়ে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা তানহা মৌমাছি।  ‘মামলা হামলা ঝামেলা’ ছবিতে তিনি শাকিবের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। আগামী ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।

    বুধবার ( ১১ অক্টোবর) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সাথে চুক্তি সাক্ষর করেছেন তানহা। সাক্ষরের একটি কপি তিনি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেছেন।

    তানহা মৌমাছি বলেন,  ‘বুধবার ( ১১ অক্টোবর) সন্ধ্যায় ছবিটিতে অভিনয়ের বিষয়ে সাইন করেছি। শিগগির ছবিটির জাকজমকপূর্ণ মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। ছবিতে আমার বিদ্যা সিনহা মিম ও আমি শাকিবের বিপরীতে অভিনয় করবো।’

    তানহা বলেন, ‘আমার আর মিমের সমান সমান অভিনয়। দুজনই ফিফটি ফিফটি। এছাড়া আমি দুইটা গানে থাকছি আর মিম আপুও দুইটা গানে থাকছে। এছাড়াও একটি আইটেম গানে সানি লিওনকে নেওয়ার কথা চলছে।’

    চিত্রনায়িকা তানহা মৌমাছির প্রথম চলচ্চিত্র রয়েল খানের ‘যে গল্পে ভালোবাসা নেই’। তবে তিনি রুপালি পর্দায় অভিষিক্ত হন ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

  • প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জোলির

    প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জোলির

    বিখ্যাত এক প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জোলিনা জোলি।
    ক্যারিয়ারের শুরুতে হার্ভে উইনস্টেইনের কাছে তিনি ওই হেনস্তার শিকার হয়েছিলেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।
    প্রযোজক উইনস্টেইনের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন অভিনেত্রী গেনিথ পাল্টরোও।
    বিবিসিকে পাঠানো ইমেলে জোলি বলেছেন, ক্যারিয়ারের শুরুতে হার্ভের সঙ্গে একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে আমার। তার ফলে ওর সঙ্গে আর কখনও কাজ করিনি। এমনকী এ ধরনের আচরণ অন্য কেউ করলেও তাদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। যে কোনও ক্ষেত্রেই নারীর সঙ্গে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না।
    গেনিথ জানিয়েছেন, এমা’ ছবির লিড রোলে তাকে কাস্ট করেছিলেন হার্ভে। কিন্তু সই করার পর তাকে আলাদা করে হোটেলে ডেকেছিলেন। সেখানেই হার্ভেতাঁকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ গেনিথ।
    ৬৫ বছরের এই প্রযোজক বহু বাণিজ্য সফল ছবির নির্মাতা। হলিউডে এতদিন প্রশ্নাতীত আধিপত্য ছিল হার্ভের।
    শুধু অভিনেত্রীরাই নন, তার সঙ্গে কাজ করেছেন এমন তিন নারী হার্ভের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও এনেছেন। গোটা ঘটনা তুমুল আলোড়ন তুলেছে মার্কিন মুলুকে।
    হিলারি ক্লিন্টন এই খবর পাওয়ার পর বলেন, আমি মর্মাহত। তবে মুখপাত্রের মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন হার্ভে।

  • শাখরুখের মেয়ে নাকি ‘ভবিষ্যতের মিয়া খলিফা’

    শাখরুখের মেয়ে নাকি ‘ভবিষ্যতের মিয়া খলিফা’

    ঢাকা : বলিউড অভিনেতা শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা। তাকে নিয়ে বলিউড প্রেমীদের আগ্রহের অন্ত নেই। মাত্র ১৭ বছর বয়সেই নিয়মিত সংবাদের শিরোনামে থাকেন বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান। সম্প্রতি সোশ্যাল সাইটে ছাই রং এর ক্যাজুয়াল লুকে একটি ছবি শেয়ার করেন তিনি।

    এই ছবি ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক৷

    বলিউড বাদশার মেয়ে হওয়ার কারণে ইতিমধ্যেই সোশ্যাল সাইটে সুহানার অনুগামীর সংখ্যা বেশ ভারী। সোশ্যাল সাইটে শাহরুখ কন্যা তারই একটি বন্ধুর সঙ্গে এই ছবিটি শেয়ার করে। আর তারপরেই একের পর এক অশ্লীল মন্তব্যে ভরে যায় ছবিটি।

    সোশ্যাল সাইটে ছবিটি শেয়ার করে পরে যা হল সুহানার সঙ্গে তা একেবারেই ট্রল নয়। অনলাইনে কার্যত যৌনহেনস্থার শিকার হল সুহানা। ক্লিভেজ দেখা যাচ্ছে বলেই সেই ছবির নিচে অশ্লীল মন্তব্য ছুঁড়তে থাকে অনেকে। কেউ আবার বলেছে ‘ভবিষ্যতের মিয়া খলিফা’।

    সোশ্যাল সাইটে তারকাদের ছবি নিয়ে ট্রল করাটা এখন একটা নতুন ট্রেন্ড। বডি শেমিং নিয়ে ইতিমধ্যেই বহু অভিনেত্রী ট্রলড হয়েছেন। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হল সুহানাও। এই সমস্ত মন্তব্যগুলি কুরূচিকর মানসিকতারই যে বহি:প্রকাশ সেটি বলাই বাহুল্য।

    এর আগেও বিভিন্ন সময় আলোচনা আসেন সুহানা। গোসলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সুহানা। শিরোনামে সুহানা লিখেছেন, ‘ইউ আর মাই সানসাইন, মাই অনলি সানসাইন।’

    এরইমধ্যে ছবিটি ভাইরাল হয়ে গেছে। সুহানার ওই ইনস্টাগ্রাম পোস্টে মাত্র ছয় দিনেই লাইক পড়েছে সাড়ে ১৪ হাজারের বেশি। বেশিরভাগই সুহানার সৌন্দর্য্যের প্রশংসা করছেন।

    গুঞ্জন শুরু হয়েছে, হয়তো দ্রুতই বলিউডে পা রাখতে যাচ্ছেন কিং খানের কন্যা। এই ছবি নিয়ে কেউ কেউ বলিউডের অন্য নায়িকার সাথে সুহানার তুলনাও শুরু করে দিয়েছেন।