Category: বিনোদন

  • আলিয়া-র সঙ্গে কাজ করতে আগ্রহী ইমরান

    আলিয়া-র সঙ্গে কাজ করতে আগ্রহী ইমরান

    বিনোদন ডেস্ক:  আত্মীয়তার দিক থেকে অনেক বলিউড তারকা বা তারকা পরিবার একে অপরের সঙ্গে সম্পৃক্ত। বলিউডের বর্তমান সময়ের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট এবং ইমরান হাশমিও দূর সম্পর্কের ভাই-বোন। তবে এতবছর ইন্ড্রাসি্ট্রতে থাকলেও এবং দু’জনেরই ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও কখনও একসাথে পর্দায় কাজ করেননি ইমরান-আলিয়া।

    ভক্তরা প্রায়ই এই দুই ভাই-বোনকে একসঙ্গে কাজ করতে দেখার আশা অকপটে ব্যক্ত করেছে। এবার বোধহয় নেটিজেনদের ইচ্ছা পূরণের আভাস মিললো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না।

    এসময় ইমরান একথাও বলেন, যদি সঠিক চিত্রনাট্য এবং একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতা পাওয়া যায়, তাহলে তিনি আলিয়ার সাথে কাজ করতে আগ্রহী।

    ইমরান বোনের প্রশংসা করে বলেন, আলিয়া একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হয়ে উঠেছে।

    আলিয়ার ছোট থেকে বেড়ে ওঠা এবং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রশংসা করেন ইমরান। একই সাথে আলিয়ার ক্যারিয়ার এবং নিজের ক্যারিয়ারে আলিয়ার বাবা মহেশ ভাটের ভূমিকার কথাও প্রকাশ করেন ইমরান।

  • ’ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে

    ’ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে

    বিনোদন ডেস্ক:   তাহসিন মাহিন পরিচালিত প্রামাণ্যচিত্র ‘ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। প্রামাণ্যচিত্রটি এবার অফিসিয়াল সিলেকশন পেয়েছে বুলগেরিয়ার স্বনামধন্য গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভাল ২০২৫ এ।

    চলচ্চিত্রটি আগামী ৭ জুন ২০২৫, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থিত সোফিয়া ব্যালকান প্যালেসের “Royal” হলে প্রদর্শিত হবে। এছাড়াও, প্রদর্শনী গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভালের অফিসিয়াল ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

    এর আগে ‘ইন ব্লিসফুল হেল’ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ প্রদর্শিত হয়েছে এবং প্রামাণ্যচিত্র পরিষদ-এর আনুষ্ঠানিক নির্বাচনেও জায়গা করে নিয়েছে।

    একটি অসামান্য মানবিক গল্প, যেখানে দারিদ্র্য, সংগ্রাম ও বিশ্বাসের মাঝে জীবনের সৌন্দর্য খুঁজে নেওয়ার কথা উঠে এসেছে, সেই গল্পই এখন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

  • বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস

    বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস

    বিনোদন ডেস্ক:   বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস ২৭ এপ্রিল, এই দিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে চলে যান এই মহানায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

    মারা যাওয়ার প্রায় ছয় বছর আগে বিনোদ খান্নার ক্যানসার ধরা পড়ে। শরীরে কর্কট রোগ নিয়েই তিনি অভিনয় করে গেছেন দাবাং, প্লেয়ার, দাবাং টু ও দিলওয়ালের মতো ছবিগুলোতে।

    আপনে, কুরবানি, ইনকার, হাত কি সাফাই তাঁর অভিনয়জীবনের উল্লেখযোগ্য কিছু ছবি।
    ১৯৭৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি অমর আকবর অ্যান্থনিতে অমর চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ খান্না। তাঁর দুই ভাই অ্যান্থনি ও আকবরের চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর।

  • পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে

    পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে

    বিনোদন ডেস্ক:     দীর্ঘ দিন পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে। সেটাও মাত্র ১৯ সেকেন্ডের এক প্রমো ভিডিওতে; যা নায়ক তার ফেসবুকে যুক্ত করে ক্যাপশন জুড়েছেন, আসিতেছে। যদিও কী আসছে সেটা বরাবরের মতই রহস্য জিইয়ে রেখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়ক।

    শুভর সেই ১৯ সেকেন্ডের প্রমোতে দেখা গেছে, নৃশংস এক নির্যাতনের দৃশ্য। যেখানে শুভ একজনের প্রাইভেট পার্টে আগুন ধরিয়ে দিয়েছেন। এমন ভিডিওর পর সতর্কবার্তাও দিয়েছেন শুভ; অনুরোধ রেখেছেন, বাড়িতে বা কোথাও এমন কাজের (ভিডিওর মত) চেষ্টা না করার।

    তবে এই ভিডিওটি কীসের সেটা সুনির্দিষ্ট করে জানাননি শুভ। সেখানেই প্রশ্ন কী আসছে আরিফিন শুভর? বর্তমানে হাতে আছে ৫টা প্রজেক্ট আছে এই তারকার। সনি লিভের ‘জ্যাজ সিটি’, চরকির ‘লুহু’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘নীলচক্র’ আর ‘নূর’ সিনেমা।

    তবে খোঁজ নিয়ে জানা গেছে, শুভর ভিডিও দৃশ্যটি ‘নীলচক্র’ সিনেমার। সাসপেন্স থ্রিলার ঘরনার সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। যা পরিচালনা করেছেন মিঠু খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। আরিফিন শুভ এখন মুম্বাইয়ে ব্যস্ত আছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ কাজ নিয়ে।

  • ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলো কামার আহমাদ সাইমনের ‘একটি সূতার জবানবন্দি’

    ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলো কামার আহমাদ সাইমনের ‘একটি সূতার জবানবন্দি’

    বিনোদন ডেস্ক:   ২০১৩ সালের আজকের এই দিনের কথা কারও মনে থাকুক বা থাকুক, দেশের ইতিহাসে দিনটি লেখা থাকবে কালো অধ্যায় হিসেবে। সেদিন সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সাভারে রানা প্লাজা নামের ভবনটি ধসে পড়ে। এ দুর্ঘটনায় সেখানে থাকা গার্মেন্টসের ১ হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হন।

    আর তাইতো রানা প্লাজার সেই দিনকে স্বরণে রেখে আজ দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলো কামার আহমাদ সাইমনের ‘একটি সূতার জবানবন্দি’।

    অন্য সবার মতো ঘটনাটি নিয়ে মানসিক পীড়ায় ছিলেন নির্মাতা সাইমন। মানুষের গতিময় জীবন অনেক কষ্টকেই পত্রিকার পাতা ওলটানোর মতো ভুলিয়ে দেয়। তারপরও কিছু ঘটনায় জিজ্ঞাসা থেকে যায়, বহুদিন তাড়া করে বেড়ায়। তাজরীনের ঘটনা থেকেই সেই তাড়না অনুভব করছিলেন সাইমন।

    রানা প্লাজা ট্র্যাজেডির পর আর বসে থাকতে পারেননি, ২০১৫ সালে নির্মাণ করেন ’একটি সূতার জবানবন্দী’–(টেস্টিমনি অব আ থ্রেড)।

    নির্মাতার ভাষ্যে, একজন নাগরিকের দায় থেকেই বানিয়েছি ছবিটি। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পর ’একটি সুতার জবানবন্দী’ উন্মুক্ত হলো সব দর্শকদের জন্য। ২৪ এপ্রিল এটি মুক্তি পেয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে। বিনা খরচে ’একটি সুতার জবানবন্দী’ ওটিটিতে দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ মোবাইল বা পিসিতে অ্যাপ ইনস্টল করলেই দর্শকরা এটি দেখতে পারবেন।

    রানা প্লাজা নিয়ে একটা ফিচার ছবি বানানোর ইচ্ছা ছিল, কামার আহমাদ সাইমনের। তার রিসার্চ ম্যাটারিয়াল থেকেই এই বানানো ‘একটি সূতার জবানবন্দী’।

    আকিরা কুরোসাওয়ার ’রাশোমন’–এর অনুপ্রেরণায়, ’একটি সূতার জবানবন্দী’ ৫২ মিনিটের একটি কোলাজ। আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক কাঠামোগত ব্যর্থতার সংখ্যার পিছনে মানুষের মুখ খুঁজে বের করার চেষ্টায় একটি মনোলগ কোলাজ।

    জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী নির্মাতা কামার আহমাদ সাইমন ‘একটি সূতার জবানবন্দী’ স্ক্রিপ্টের জন্য ২০১৩ সালে পেয়েছিলেন ‘দ্য এশিয়ান পিচ’ পুরস্কার। ২০১৫ সালে নির্মাণের পর এর প্রথম প্রদর্শনী হয় ২০১৬ সালে।

    ‘একটি সূতার জবানবন্দী’র মাধ্যমে রানা প্লাজা ট্র্যাজেডি এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলোকে চারটি দৃষ্টিভঙ্গীতে দেখার চেষ্টা করা হয়েছে। যেখানে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেছেন পোশাকশিল্প নেত্রী নাজমা আক্তার, বিজিএমইএ–এর সাবেক সভাপতি রুবানা হক, চিত্রশিল্পী দিলারা বেগম জলি, অর্থনীতিবিদ ও অধ্যাপক এম এম আকাশ।

    ’একটি সূতার জবানবন্দী’ ২০১৩ সালে পায় এশিয়ান পিচ পুরষ্কার। কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালিত ’মনোলগ কোলাজটি’ প্রযোজনা করেছেন সারা আফরীন। প্রযোজা প্রতিষ্ঠান সূচনা প্রযোজিত ছবিটি যৌথ প্রযোজনা করেছে এশিয়ার অন্যতম চারটি টেলিভিশন- জাপানের এন এইচ কে, কোরিয়ার কে বি এস, তাইওয়ানের পি টি এস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প।

  • ‘দাগি’ দেখতে স্লোগান দিতে দিতে নিশোর ভক্তরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখল

    ‘দাগি’ দেখতে স্লোগান দিতে দিতে নিশোর ভক্তরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখল

    বিনোদন ডেস্ক:  সুপারস্টার শাকিব খানের বরবাদ এর পরেই দর্শক দেখছে আফরান নিশোর ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমাটি মুক্তির ২০ দিনেও দেশের সিনেপ্লেক্সগুলোতে দর্শক ধরে রেখেছে।

    নতুন খবর হচ্ছে, ‘দাগি’ দেখতে স্লোগান দিতে দিতে নিশোর ভক্তরা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখল। শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে প্রায় শতাধিক নিশো ভক্ত ‘দাগি’ সিনেমা দেখেন।

    এর আগে ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে র‍্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। তাদের পরনে ছিল ‘দাগি’ সিনেমার ৭৮৬ লেখা পোশাক।

    প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। তার জন্য ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাক্তদের আয়োজনটা এমন হবে সেটা আমরা ভাবিনি। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে তাদের উৎসাহ দিতে আমাদের ‘দাগি’ সিনেমার অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে। সবার জন্য আমার শুভকামনা।