Category: বিনোদন

  • জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন

    জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন

    বিনোদন ডেস্ক:   ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব মারা গেছেন। শুক্রবার রাতে দিল্লিতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৫৪ বছর। মুকুলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী।

    মনোজের মতোই রাহুলের এক বান্ধু অভিনেত্রী দীপশিখা নাগপালও সমাজমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি অভিনেতার একটি পুরনো ছবি-সহ ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “রিপ”। তিনি লেখেন, ‘মাত্র ৫৪-য় বন্ধু চলে গেল! এটা কী হল? আমি এটা বিশ্বাস করতে পারছি না মুকস।

    প্রয়াত অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল দেব। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বেশ কিছু দিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

  • শিল্পীর সুযোগ নিয়েছে বলেই বিপদে পড়েছে: বাপ্পারাজ

    শিল্পীর সুযোগ নিয়েছে বলেই বিপদে পড়েছে: বাপ্পারাজ

    বিনোদন ডেস্ক:   শিল্পীদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এখন হালের ঘটনা। বিগত সরকারের আমলে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন ডজন ডজন শিল্পী। সরকার পতনের পর তাদের অনেকেই বিদেশে পলাতক আর কেউ কেউ জেলখানায়। তবে শিল্পীদের এমন পরিণতির পেছনে কী কারণ? এবার এই ইস্যুতে মুখ মুখলেন চিত্রনায়ক বাপ্পারাজ।

    নিজের উদাহরণ টেনে অভিনেতা বাপ্পা বলেন, আমি কখনও রাজনীতি করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করব না। আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি। দাওয়াত দিলে আওয়ামী লীগের পার্টিতে গিয়েছি, বিএনপির পার্টিতেও গিয়েছি, ছবি তুলেছি। কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না। আমাদের তো কেউ বলে না, তুমি এটা করছ কেন বা ওটা করলা কেন? কারণ, আমি কখনও সুযোগ নিতে চাইনি। পেশাগত কাজটাই করে গেছি।

    তিনি বলেন, শিল্পীদের রাজনীতি করা উচিত না। যদি করতেই হয়, তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা যেতে পারে। একটা পেশায় যুক্ত থেকে যখন কেউ রাজনীতিতে যুক্ত হয়, তখন সে নানাবিধ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অন্যের তোষামোদ করতে হবে; যেটা ইদানীং হয়েছে। আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই (রাজনৈতিক) সুযোগ নিত। সুযোগ নিতে গিয়েই তারা বিপদে পড়েছে।

  • ৬মাসের বেশি সময় ধরে তরুনীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল

    ৬মাসের বেশি সময় ধরে তরুনীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করেছেন গায়ক মাইনুল আহসান নোবেল

    নিউজ ডেস্ক:  নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এই আদেশ দেন।

    এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। পুলিশ জানায়, ছয়মাসের বেশি সময় ধরে এক তরুনীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করে নোবেল।

    ডিএমপি থেকে পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়, ডেমরা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। এরপর নোবেলের সাথে ভিকটিমের মাঝে মধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। গত ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে ভুক্তভোগীর সাথে দেখা করে। একপর্যায়ে বাসার স্টুডিও দেখানোর উদ্দেশে নিজ বাসায় নিয়ে যায় নোবেল। এরপর আরও দুই থেকে তিনজন অজ্ঞাত সহযোগীর সহায়তায় নোবেলের বাসায় তাকে আটকে রাখা হয়। ঘটনার সময় নোবেল ভিকটিমের মোবাইল ভেঙে ফেলে। এছাড়া, নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে ধর্ষণ করে ভিডিও ধারণপূর্বক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে মে মাসের ১৯ তারিখ ২০২৫ পর্যন্ত ভুক্তভোগীকে আটক রাখে নোবেল।

    সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে। এরপর গতকাল ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নারী নির্যাতন মামলা রুজু করা হয়।

    থানা সূত্র আরও জানায়, মামলাটির তদন্তের সময় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেফতার করা হয়।

  • বাংলাদেশে প্রথমবার এসেই আতিথিয়তায় মুগ্ধ শাশ্বত চট্টোপাধ্যায়

    বাংলাদেশে প্রথমবার এসেই আতিথিয়তায় মুগ্ধ শাশ্বত চট্টোপাধ্যায়

    বিনোদন ডেস্ক:  ওটিটি প্ল্যাটফর্মের টুকটাক যারা খোঁজ রাখেন, তাদের কাছে বেশ পরিচিত নাম নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ‘তাকদীর’ ও ‘কারাগার’-এর পর এবার তিনি হাজির হচ্ছেন আরেক সিরিজ ‘গুলমোহর’ নিয়ে। এরইমধ্যে কাস্টিংয়ের জন্যই সিরিজটি তুমুল আলোচনায়। কারণ সিরিজে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

    চরকি’র সৌজন্যে অনলাইনে আড্ডার সুযোগ হয় শাশ্বতের সঙ্গে। তিনি বাংলাদেশে তার প্রথম আসার স্মৃতি তুলে ধরেন।

    বলেন, আকাশপথে ওপর দিয়ে বহুবার গিয়েছেন। কিন্তু বাংলাদেশে আসা হয়নি। প্রথমবার এসেই তিনি আতিথিয়তায় মুগ্ধ।

    শাশ্বত বলেন, এয়ারপোর্টে দু’জন কর্মকর্তা জিজ্ঞেস করেছিল, কেন এসেছেন। শ্যুটিংয়ের জন্য এসেছেন জানালে শুরুতে তারা নাকি বলেন, বাংলাদেশে ঢুকতে দেবে না। পরে বলেন, চা না খেলে বাংলাদেশে ঢুকতে দেবেন না। এমন আতিথিয়তা দিয়ে বাংলাদেশে ঢোকেন বলে জানান তিনি।

    তিনি বলেন, একসময় কলকাতায় অ্যান্টেনায় বুস্টার লাগালে বাংলাদেশ টেলিভিশন দেখা যেত। তখন থেকে এদেশের টিভি নাটকের সঙ্গে পরিচয় তার। খুব ভালো ভালো নাটক হতো বলে মন্তব্য করেন তিনি।

    জানা গেছে, ‘গুলমোহর’ সিরিজের গল্প শুনেই রাজি হয়ে যান কলকাতার এ অভিনেতা। যেটির মাধ্যমে প্রথমবারের মতো দেশের কোনা কনটেন্টে দেখা যাবে শাশ্বতকে।

  • ’অপারেশন সিন্দুর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা

    ’অপারেশন সিন্দুর’ নিয়ে সিনেমা বানানোর ঘোষণা

    বিনোদন ডেস্ক:  একদিকে চলছে ভারত-পাকিস্তান যুদ্ধের দামামা; অন্যদিকে পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলা নিয়ে সিনেমা বানানোর দৌড়ে ঝাঁপিয়ে পড়েছে বলিউডের নির্মাতারা। এই চলচ্চিত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর একই নামের একটি বাস্তব অভিযানের ওপর ভিত্তি করে তৈরি করা হবে, যা ৬ ও ৭ মে স্থানীয় সময় মধ্যরাতে পরিচালিত হয়েছিল। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, বলিউদের ১৫ টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নামটি রেজিস্টার করে। তার ৪৮ ঘণ্টা না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার।

    ‘অপারেশন সিন্দুর’ নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। গত শুক্রবার (৯ মে) স্থানীয় সময় রাতে সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা।

    ‘অপারেশন সিন্দুর’-এর পোস্টারে একজন নারী সৈনিকের পিঠ দিয়ে দাঁড়ানো একটি চোখে পড়ার মতো ছবি রয়েছে। তিনি ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাইফেল হাতে নিয়ে সিঁদুর পরতে দেখা যাচ্ছে। পটভূমিতে ট্যাংক, কাঁটাতারের বেড়া এবং ওপর দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানের মতো চাক্ষুষ উপাদান রয়েছে। পোস্টারের ওপরে লেখা- ‘ভারত মাতা কি জয়।’

    বলিউডের এই দ্রুত পদক্ষেপ শিবসেনা (ইউবিটি)-র সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদীর তীব্র সমালোচনার মুখে পড়েছে, যিনি বলিউডের এই কর্মকাণ্ডকে ‘সুযোগসন্ধানী’ বলে নিন্দা জানিয়েছেন।

  • পুড়ে মারা গেলেন সংগীতশিল্পী জিল সোবুল

    পুড়ে মারা গেলেন সংগীতশিল্পী জিল সোবুল

    বিনোদন ডেস্ক: মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও আন্দোলনকর্মী জিল সোবুল মারা গেছেন। গত বৃহস্পতিবার মিনেসোটার নিজ বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয় ৬৬ বছর বয়সী সংগীতশিল্পীর। গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র জন পর্টার এক বিবৃতিতে বলেন, ‘জিল ছিলেন মানবাধিকারের এক নিবেদিত কর্মী। তিনি সারা জীবন ন্যায়ের পক্ষে লড়েছেন। তার সঙ্গে কাজ করা ছিল দারুণ উপভোগ্য। আমি আমার এক ভালো বন্ধু হারালাম। তার কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ১২টি অ্যালবাম মুক্তি দিয়েছেন গায়িকা। এর মধ্যে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘আই কিসড আ গার্ল’ দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি পান জিল। গতকাল শুক্রবারও একটি অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল জিলের।

    কিন্তু তার আগেই চলে গেলেন তিনি। গায়িকার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারী থেকে শুরু করে তারকারা। ব্রিটিশ সংগীতশিল্পী লয়েড কোল লিখেছেন, ‘বেশি কিছু বলতে পারছি না। আমরা সবাই তাকে ভালোবাসতাম, সে-ও আমাদের ভালোবাসত।’ ১৯৫৯ সালের ১৬ জানুয়ারি কলোরাডোতে জন্ম জিলের। ১৯৯০ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘থিংস হেয়ার আর ডিফারেন্ট’। সবশেষ অ্যালবাম ‘নস্টালজিয়া কিলস’ বাজারে আসে ২০১৮ সালে।