Category: বিনোদন

  • জংলির গ্রস কালেকশন দুই কোটি ছয় লাখ টাকা

    জংলির গ্রস কালেকশন দুই কোটি ছয় লাখ টাকা

    বিনোদন ডেস্ক:  ঈদে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর থেকে সিনেমাটি দর্শক হৃদয় বেশ ভালোভাবেই স্পর্শ করে। বেড়ে যায় এর দর্শক চাহিদা। হল মালিকরাও বাধ্য হয়ে হলসংখ্যা বাড়ায়।

    বাড়তে থাকে আয়ও। ঈদে শাকিব খানের ‘বরবাদ’ ও  নিশোর ‘দাগি’র সঙ্গে পাল্লা দিয়ে আয় করেছে জংলি। এবার সিনেমাটির আয়ের তথ্য প্রকাশ করলেন পরিচালক রহিম।

    বুধবার (১৬ এপ্রিল) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এম রহিম জানিয়েছেন, জংলির গ্রস কালেকশন (টিকিট বিক্রি) দুই কোটি ছয় লাখ টাকা।

    রাহিম তার স্ট্যাটাসে জানান, পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, জংলি দেখে। আমরা নিশ্চিত, আরো হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হব।

    ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন।

    সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। সিনেমায় গানের সুর ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ।

  • সালমান খানের বাড়ি-গাড়িসহ উড়িয়ে দেয়ার হুমকি !

    সালমান খানের বাড়ি-গাড়িসহ উড়িয়ে দেয়ার হুমকি !

    বিনোদন ডেস্ক:  গত কয়েকমাস ধরেই একের পর এক হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার তার বাড়ি-গাড়িসহ উড়িয়ে দেয়ার হুমকি এসেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠিয়ে সালমানের বাড়িতে ঢুকে তাকে খুনের হুমকি দিয়েছে। একইসঙ্গে বিস্ফোরণে তার গাড়ি উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

    যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কারণ দীর্ঘদিন ধরেই তারা সালমান খানকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি গত বছর অভিনেতার বাড়ির সামনে গুলি চালানোর ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের যোগ ছিল।

    উল্লেখ্য, লাগাতার হুমকি পাওয়ার জন্য সালমানের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার।

  • ‘মেঘবালিকা’ দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি

    ‘মেঘবালিকা’ দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি

    বিনোদন ডেস্ক: ‘মেঘবালিকা’ দিয়ে আবারও দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এই ঈদে মুক্তি পেয়েছে নাটকটি। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসাসহ মুক্তির ৩ দিনে ৪০ লাখের বেশি দর্শক দেখেছে নাটকটি। প্রেমের গল্প নিয়ে এই নাটকটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে।

    ‘মেঘবালিকা’ প্রকাশ হয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসা মিলছে দর্শকদের পক্ষ থেকে। মুক্তির ৩ দিনে এটি দেখেছে ৪৬ লাখের বেশি দর্শক।

    ‘মেঘবালিকা’ নাটকের গল্পে দেখা যাচ্ছে প্রেম বিষয়ক ঘটনা। দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) চেয়ে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যান। সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু।

  • ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতিক্ষিত ছবি ‘সিকান্দার’

    ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতিক্ষিত ছবি ‘সিকান্দার’

    বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতিক্ষিত ছবি ‘সিকান্দার’। তবে মুক্তির ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছবির আয় ৮৪ কোটি রুপি। সব মিলিয়ে বলা যায়, বক্স অফিসে একটা সুবিধা করতে পারছে না ‘সিকান্দার’।

    প্রসঙ্গত ইদের ঠিক আগের দিন, রোববার, ৩০ মার্চ বক্স অফিসে মুক্তি পেয়েছে সিকান্দর। কিন্তু হলে কী হবে, উইকেন্ড, ঈদের আবহ থাকা সত্বেও এই ছবি সলমনের বাকি ছবির মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়।

    মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সিকান্দর ২৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ইদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমনের ছবিটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমলো।

    এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এছাড়াও, আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস।

  • কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমারের মৃত্যু

    কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমারের মৃত্যু

    বিনোদন ডেস্ক:  কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার ক্যানসারের কাছে হার মানলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার, বয়স হয়েছিল ৬৫। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম আজ বুধবার (২ এপ্রিল) তার মৃত্যুর কথা জানিয়েছে।

    সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা আশি ও নব্বইয়ের দশকে হলিউড কাঁপিয়েছেন। ‘ব্যাটম্যান ফরেভার’ ও ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে কালজয়ী অভিনয় ভ্যাল কিলমারকে জনপ্রিয়তা দেয়। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ ছবিতেও তার অসামান্য অভিনয় দর্শকদের নজর কাড়ে।

    গলায় ক্যানসার বাসা বাঁধায় দীর্ঘদিন ধরেই রূপালি পর্দা থেকে দূরে ছিলেন ভ্যাল কিলমার। কিন্তু ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। যদিও ক্যানসারের কারণে কথা বলার সমস্যা রয়েই গিয়েছিল।

    একই বছরে মুক্তি পায় তার জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র, ‘ভ্যাল’। এতে তার কণ্ঠস্বরটি দিয়েছিলেন ভ্যালের ছেলে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি যে ভিডিওগুলো রেকর্ড করেছিলেন, সেগুলো নিয়েই তৈরি হয় ওই তথ্যচিত্র।

    ১৯৯১ সালে ‘দ্য ডোর্স’-এ রকস্টার জিম মরিসনের চরিত্রে অভিনয় ভ্যাল কিলমারকে রাতারাতি খ্যাতি এনে দেয়। যা তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই সিনেমায় অডিশন দেয়ার আগে জিম মরিসনের সমস্ত গানের লিরিক্স মুখস্থ করে ফেলেছিলেন ভ্যাল কিলমার। এক বছর ধরে জিম মরিসনের মতো পোশাক পরা শুরু করেছিলেন।

    ভ্যাল কিলমার ১৯৯৫ সালে ব্যাটম্যানের চরিত্রে প্রথম অভিনয় করেন। ১৯৯৭ সালের ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ছবিতে তার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ ক্লুনি। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সে ছবি। ব্যাটম্যানের চরিত্রে ততদিনে দর্শকদের মনে গেঁথে গিয়েছিল ভ্যাল কিলমারই।

  • দুঃসময়ে শাকিবের পাশে বুবলী-নিশো

    দুঃসময়ে শাকিবের পাশে বুবলী-নিশো

    বিনোদন ডেস্ক : ঈদে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা মুক্তি নিয়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। গত সোমবার সিনেমাটি প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। বেশ কিছু দৃশ্যে ভায়োলেন্সে আপত্তি জানিয়ে প্রদর্শনী শেষে সিনেমায় কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন। যা প্রকাশ্যে আসতেই আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী থেকে শুরু করে আফরান নিশো-সিয়ামরা। এবারের ঈদে তাদের প্রত্যেকেরই একটি করে সিনেমা মুক্তি পাচ্ছে। তবুও ‘বরবাদ’ নিয়ে শাকিব খানের পাশেই দাঁড়াতে দেখা গেল বুবলী-নিশোদের। শবনম বুবলী ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, “একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম । সেই সপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমা টা সবাই দেখতে পায়! আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’,’দাগী’, ‘জ্বীন ৩’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক । আশা করছি ‘বরবাদ’ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবো।” অভিনেতা আফরান নিশো ফেসবুক স্টোরিতে লিখেছেন, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। বাধা হবে যত তীব্র সংকল্প ততই হোক দৃঢ়। সকল বাঁধা পেরিয়ে ‘বরবাদ’ আসুক সামনে। আশা রাখি মননে…। সবশেষ নিজের সিনেমার নাম টেনে এনে এই অভিনেতা লেখেন, শুভ কামনায় আমি ‘দাগি’। ‘বরবাদ’কে বন্দি না করে মুক্তি দিন। এছাড়াও গত রোববার সিয়াম আহমেদ এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, “একজন অভিনেতা হিসেবে আমি জানি একেকটা সিনেমার পেছনে কতো মানুষের স্বপ্ন লুকোনো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া! ‘বরবাদ’ আমি, আমরা সিনেমাহলে দেখতে চাই। এই ঈদে দর্শক ‘জংলি’, ‘বরবাদ’, ‘দাগী’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ দেখতে সিনেমাহলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবী- হয় সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনটাই দেয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।” অন্যদিকে গতকাল মঙ্গলবার তমা মির্জা লিখেছেন, ‘কী যে বলেন বুঝিনা! সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ ভায়োলেন্স দেখি প্রতিদিন, এর থেকে বেশি একটা মুভিতে কী আর দেখাবে ? আমরা চাই ‘বরবাদ’ সিনেমা হলে আসুক।” ঈদুল ফিতরকে সামনে রেখে পুরোদমে চলছিলো শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রচার-প্রচারণা। এরইমধ্যে মোশন পোস্টার থেকে শুরু করে প্রকাশ পেয়েছে চরিত্রের লুক। এমনকি টিজার গানও মুক্তি পেয়েছে। কিন্তু হঠাৎই সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, ঈদে আসছে না ‘বরবাদ’। বরং শাকিব খানের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তি পেতে পারে এবারের ঈদে। খোঁজ নিয়ে জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে সিনেমাটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে। কিন্তু সেই নথিপ্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। এখানে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।