Category: বিনোদন

  • বিতর্কে জড়িয়ে পড়ছে ভিকি কৌশলের সিনেমা ‘ছাভা’

    বিতর্কে জড়িয়ে পড়ছে ভিকি কৌশলের সিনেমা ‘ছাভা’

    বিনোদন ডেস্ক: ভারত জুড়ে সাড়া ফেলার সাথে সাথে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছে ভিকি কৌশলের সিনেমা ‘ছাভা’। কিছুদিন আগেই ভিকি’র অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার তথ্য বিকৃতির অভিযোগে ১শ’ কোটি রুপি মামলার হুমকি দেয়া হয়েছে সিনেমাটির বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।

    প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত, সিনেমায় দেখানো একটি দৃশ্য নিয়ে। মূলত, ওই দৃশ্যে দুই মারাঠা যোদ্ধা গনোজি এবং কানহোজির বংশধররাই ‘ছাভা’র ওপর তাদের পূর্বপুরুষ সম্পর্কিত তথ্য বিকৃতির অভিযোগ তুলেছেন।

    সিনেমায় দেখানো হয়েছে, গনোজি এবং কানহোজির বিশ্বাসঘাতকতার কারণে আওরঙ্গজেবের কাছে সম্ভাজিকে পরাজিত হতে হয়।

    যড়যন্ত্র করে মোঘল সম্রাটের শিবিরে যোগ দেয় দুই মারাঠা যোদ্ধা। মারাঠা লোককথাতেও এ কাহিনি ব্যাপক প্রচারিত। এবার সিনেমার পর্দায় সেই দৃশ্য দেখে জ্বলে উঠলেন গনোজি, কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম।

    তাদের অভিযোগ, সিনেমায় এমন দৃশ্যের জন্য তাদের পরিবারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শিগগির পরিচালককে সেই দৃশ্য বদলের জন্য হুঁশিয়ারি দিয়েছেন তারা। না হলে ১০০ কোটি রুপির মানহানি মামলা করা হবে পরিচালক লক্ষ্মণ উতরেকর এবং টিম ‘ছাভা’র বিরুদ্ধে।

  • নাটকীয়তার পর অবশেষে প্রকাশ্যে মেহজাবীন-রাজীবের বিয়ে

    নাটকীয়তার পর অবশেষে প্রকাশ্যে মেহজাবীন-রাজীবের বিয়ে

    বিনোদন ডেস্ক: বহুদিন ধরে প্রেমের গুঞ্জন! তবুও প্রেমিক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি তারকা মেহজাবীন। নানা নাটকীয়তার পর অবশেষে প্রকাশ্যে মেহজাবীন-রাজীবের বিয়ের ছবি।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আক্দ সম্পন্ন হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ৯ এপ্রিল, ২০১২। একটি বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সাথে দেখা করতে এলো। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়লো। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি অংশ ওই মানুষটি তার সঙ্গে নিয়ে যাচ্ছে। আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম, এই সেই মানুষ, যাকে আমি খুঁজছে।

    তিনি পোস্টে আরও লিখেছেন, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫। আমরা আমাদের বন্ধন চিরস্থায়ী করলাম। সেই সাথে, হাতে হাত রেখে জীবন পার করার প্রতিশ্রুতি দিলাম দু’জন- দু’জনকে। আদনান আল রাজীব- আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।

    জীবনের এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে আমরা সবার ভালোবাসা এবং দোয়া কামনা করছি যাতে আমরা আজীবন সুখে থাকতে পারি; একসঙ্গে।

  • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লাতিন পপ তারকা শাকিরা

    গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লাতিন পপ তারকা শাকিরা

    বিনোদন ডেস্ক:  গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লাতিন পপ তারকা শাকিরা। ফলে অনুষ্ঠিতব্য কনসার্ট বাতিল করেছেন তিনি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে শাকিরা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

    গায়িকা জানান, শনিবার রাতে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। বর্তমানে তিনি এখনও পর্যবেক্ষণে আছেন, চিকিৎসা চলছে।

    এদিন শাকিরা এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করে শো বাতিলের বিষয়টি জানিয়েছেন। এই কলম্বিয়ান তারকা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে পেট ব্যথার জন্য আমাযকে ইমার্জেন্সিতে যেতে হয়েছিল। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।

  • সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা কাপুর

    সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা কাপুর

    বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান আগের তুলনায় বেশ ভালো আছেন। সদ্য লীলাবতী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এসেছেন তিনি। সম্প্রতি নিজের ওপর হামলা নিয়ে কথা বলেছেন অভিনেতা, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যেই নিজের সিনেমার প্রচারও সেরে ফেলেছেন সাইফ আলি খান।

    নবাব পরিবার ক্রমশ ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। আর তাই গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুটিংয়ে ফিরলেন সাইফপত্নী কারিনা কাপুর খান। বন্দি হলেন ফটোসাংবাদিদের ক্যামেরায়। মেকআপ ভ্যানে ঢুকছেন অভিনেত্রী— সেই ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল। ভক্ত-অনুরাগী থেকে সহ-অভিনেতা— প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছেন কারিনাকে।

    ধূসর সোয়েট শার্ট, কালো জিন্স আর রোদচশমায় দ্যুতিময় কারিনা। হাসিমুখে নবাবপত্নী ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়ান। পতৌদি নবাব পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তাদের। এরপর মেকআপ ভ্যানে উঠে চলে যান। এদিনও কারিনাকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা।

    উল্লেখ্য, ১৫ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছে পতৌদি পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা। স্বামী গুরুতর জখম। কী করে তাকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না কারিনা। সাইফের কথা অনুযায়ী— অভিনেত্রী শেষে নাকি চিৎকার করে আশপাশের সবাইকে ডাকছিলেন। যদি কেউ এসে সাইফকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পড়শিরা নাকি ঘুমে অচৈতন্য! কেউ কারিনার চিৎকার শুনতে পাননি। পরিবারের সবাইকে আতঙ্কিত দেখে শেষে হাল ধরেন সাইফ। তিনি কারিনা-তৈমুরকে আশ্বস্ত করে বলেন, তোমরা চিন্তা কর না, আমি ঠিক আছি, আমি মরব না।

  • সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা সেই চোর গ্রেফতার

    সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা সেই চোর গ্রেফতার

    বিনোদন ডেস্ক: বলিউড নবাব খ্যাত সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা চোরকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতার ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে, সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায় এই চোরের ছবি।

    জানা গেছে, হামলাকারীকে ইতোমধ্যে বান্দ্রা পুলিশ স্টেশনে নেয়া হয়েছে। এই ঘটনার পেছনে আরও কোনো পরিকল্পনা ছিল কিনা- তা জানার চেষ্টায় আছে পুলিশ।

    এর আগে, বুধবার গভীর রাতে এই বলিউড অভিনেতার বাড়িতে হানা দেয় চোর। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাঁধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত।

    পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচারের পর অভিনেতা এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাইফকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

  • রাশমিকা, শ্রদ্ধা থেকে তৃপ্তি, বলিউডে রাজত্ব করল কার সিনেমা

    রাশমিকা, শ্রদ্ধা থেকে তৃপ্তি, বলিউডে রাজত্ব করল কার সিনেমা

    বিনোদন ডেস্ক: ২০২৪ সালের ভারতীয় সিনেমার কথা লিখতে বসলে আপনাকে প্রথমেই লিখতে হবে কয়েক বছর ধরে বহুল চর্চিত সেই বাক্য, ‘দক্ষিণি ছবির দাপটে কোণঠাসা বলিউড’। চলতি বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার মধ্যে চারটি কেবল হিন্দি। তবে ২০২৪ সালে বলিউড যা করতে পেরেছে, সেটা হলো হরর-কমেডি।

    এই থিমে বানানো তিন সিনেমা—‘স্ত্রী ২’, ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘মুনজ্যা’ ভালো ব্যবসা করেছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় অমর কৌশিকের ‘স্ত্রী ২’–এর কথা। মাত্র ৬০ থেকে ৭০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রায় ৯০০ কোটি ব্যবসা করেছে!

    এ ছাড়া কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’, আনন্দ একার্শির আত্তাম’, ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’, শুচি তালাতির ‘গার্লস উইল বি গার্লস’, তামিজারাসন পাচামুথুর ‘লাব্বার পান্ধু’, চিদাম্বরমের ‘মঞ্জুম্মেল বয়েজ’, ভেঙ্কি অতুলের ‘লাকি ভাস্কার’, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ প্রশংসিত হয়েছে।

    নায়িকাদের মধ্যে বক্স অফিসে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন (‘কল্কি ২৮৯৮এডি’ ও ‘সিংহাম এগেইন’), কৃতি শ্যানন (‘তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া’ ও ‘ক্রু’), শ্রদ্ধা কাপুর (‘স্ত্রী ২’) ও রাশমিকা মান্দানা (‘পুষ্পা ২’)।

    নায়কদের মধ্যে আল্লু অর্জুন (‘পুষ্পা ২’), কার্তিক আরিয়ান (‘ভুলভুলাইয়া ৩’) ও রাজকুমার রাও (‘স্ত্রী ২’) আলোচনায় ছিলেন। দীপিকা-রণবীর দম্পতির প্রথমবার মা-বাবা হওয়াও ছিল বছরের অন্যতম বড় ঘটনা। নতুনদের মধ্যে শর্বরী বাগ (‘মুনজ্যা’, ‘মহারাজ’, ‘বেধা’) সবচেয়ে আলোচিত হয়েছেন।

    সর্বোচ্চ আয়ের ১০ বলিউড সিনেমা

    ‘স্ত্রী ২’

    ‘ভুল ভুলাইয়া ৩’

    ‘সিংহাম এগেইন’

    ‘ফাইটার’

    ‘শয়তান’

    ‘ক্রু’

    ‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’

    ‘মুনজ্যা’

    ‘ব্যাড নিউজ’

    ‘আর্টিকেল ৩৭০’

    তবে সিনেমা, আইটেম গান আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে আইএমডিবির জরিপে বছরের সেরা ভারতীয় তারকা হয়েছেন তৃপ্তি দিমরি।

    সর্বোচ্চ আয়ের ১০ ভারতীয় সিনেমা

    ‘পুষ্পা ২’

    ‘কল্কি ২৮৯৮এডি’

    ‘স্ত্রী ২’

    ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’

    ‘দেবারা পার্ট ১’

    ‘ভুলভুলাইয়া ৩’

    ‘সিংহাম এগেইন’

    ‘ফাইটার’

    ‘আমরণ’

    ‘হনু-ম্যান’