Category: বিনোদন

  • কোনো পুরুষকেই বিশ্বাস করি না: অহনা

    কোনো পুরুষকেই বিশ্বাস করি না: অহনা

    বিনোদন ডেস্ক : মডেলিং দিয়ে ক্যারিয়ায়ের শুরু, এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে অভিনেত্রী অহনা রহমানের। অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের উত্থান-পতন, ব্যক্তিগত জীবন ও শোবিজ অঙ্গনে কাজ করা প্রসঙ্গে কথা বলেছেন।

    বর্তমান ও অতীতের বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অহনা বলেন, ‘আমার কাছে মনে হয় যে আল্লাহ একটা কাজ বন্ধ করলে ১০টা কাজের জায়গা করে দেন। আমার যেহেতু পার্লার ছিল আমার সমস্যা হবে না মিডিয়াতে কাজ না করলেও।’ শোবিজ অঙ্গনে কাজ করা প্রসঙ্গে তিনি জানান, ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে।

    এরপর ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করবেন। কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার মন ভেঙে গেছে তো তাই আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।’ মন ভেঙে যাওয়ার তার ভাষ্য, একবার এত বাজে ভাবে মন ভেঙেছে। এরপর উঠে দাঁড়াতে আমার কষ্ট হচ্ছে। আমি একা উঠে দাঁড়াতে চাই।

    এর আগে এই অভিনেত্রী অহনা ঘোষণা দিয়েছেন যে খুব তাড়াতাড়ি অভিনয় থেকে বিদায় নেবেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাইব না। অনেক দিন কাজ করেছি এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছে, তাদেরও দেখা উচিত।

  • হোটেল স্পন্সর খুঁজছেন পরীমণি

    হোটেল স্পন্সর খুঁজছেন পরীমণি

    বিনোদন ডেস্ক : এবার সাবাইকে চমকে দিতে হোটেল স্পন্সর খুঁজছেন চিত্রনায়িকা পরীমণি। বিনোদন জগতে আসার পর থেকেই নিজের জন্মদিনটা প্রতিবছরই জাঁকজমক পূর্ণভাবে উদযাপন করেন এই ঢালিউড নায়িকা। পাঁচ তারকা হোটেলের আলো ঝলমলে পরিবেশে একেক বছর একেক থিমের পোশাক পড়ে অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে তিনি।

    আগামী ২০ অক্টোবর পরীমণির জন্মদিন। এবার আরও বড় পরিসরে জন্মদিন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে তার। স্পনসর নিয়ে এবার জন্মদিন উদযাপনের কথা ভাবছেন তিনি। এ বিষয়ে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি করব।’

    এমন প্রশ্নের উত্তর গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘কারণ, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করব। এবার আরও ফাটিয়ে উৎসব করব।’

    পরী জানালেন এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তার জন্মদিনের পোশাক—এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে।

    গত সপ্তাহেই সিনেমার কাজে যোগ দিয়েছেন পরীমণি। ‘মুখোশ’-এর ডাবিংয়ে অংশ নেন। দুই দিন কাজের পর অসুস্থ হয়ে পড়েন। এর পর থেকে বাসায় বিশ্রামে আছেন তিনি। পরীমণি জানালেন, ‘আর ৪০ মিনিটের ফুটেজের ডাবিং করলেই “মুখোশ” ছবিতে আমার অংশের কাজ শেষ হয়ে যেত। অসুস্থতার কারণে শেষ করতে পারিনি।’

  • আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানালেন মাহিয়া মাহি

    আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানালেন মাহিয়া মাহি

    বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিলো অনেক দিন ধরে। তবে জনপ্রিয় এ নায়িকা তা অস্বীকার করে আসছিলেন। আবার সম্প্রতি তিনি লিখেছিলেন ১৩ সেপ্টেম্বর সবাইকে চমকে দিবেন।

    তখন আবার বিয়ের গুঞ্জনটি জোরালো হয়। ১৩ সেপ্টেম্বর রাত ১২টার কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে মাহি তার বিয়ের খবরটি প্রকাশ করেছেন। তার বরের নাম রাকিব সরকার।

    ‘অগ্নি’খ্যাত এ নায়িকা তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে খবরটি জানান দিয়েছেন। যাতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ১২টা ৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো।’

    মাহি তার পোস্টে দাবি করেন, এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। তিনি সবার কাছে তার নতুন জীবনের জন্য দোয়া চান।

    বিয়েতে মাহি পরেছেন খয়েরি রঙের লেহেঙ্গা ও ঘিয়া রঙের ওড়না এবং তার বর পরেছেন কালো রঙের পাঞ্জাবি।

    পেশায় ব্যবসায়ী গাজীপুরের এ যুবলীগ নেতা রাকিব সরকারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই। এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। তাদের সে সংসার এ বছরের ২২ মে ভেঙে যায়।

  • কারামুক্ত হলেন পরীমণি

    কারামুক্ত হলেন পরীমণি

    বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি দীর্ঘ ২৭ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন।

    জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ সকাল সাড়ে নয়টার দিকে ছাড়া পান তিনি। এসময় কারা ফটকে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খালু জসিম উদ্দিনসহ স্বজনরা উপস্থিত ছিলেন। পরীমণিকে এক নজর দেখার জন্য ভক্তরা কারা ফটকে ভিড় করেন।

    মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায় পরীমণির জামিনের কাগজপত্র। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে মুক্তি পান পরী মণি। এরপরই কারাফটক থেকে বের হন তিনি। কারা ফটকের সামনে নায়িকা পরিমনি উপস্থিত ভক্ত ও গণমাধ্যম কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

    সাদা গাড়ির সাথে মিলিয়ে পরীমণি তার মুক্তির দিন পড়েছেন সাদা পোষাক। মাথায়ও বাধা ছিলো সাদা ওড়না। তবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি পরীমণি। কারাফটকে কথা বলেন তার আইনজীবী। পরীমণির আইনজীবীদের দাবি, তাকে অন্যায়ভাবে এতোদিন কারাগারে আটকে রাখা হয়েছিলো।

  • পরীমণির জামিন শুনানি আজ

    পরীমণির জামিন শুনানি আজ

    বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন বিষয়ে শুনানি আজ। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এই শুনানি হবে।

    গত ২২শে আগস্ট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির আইনজীবী জামিন আবেদন করেন।  পরে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

    গত ২১শে আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তৃতীয় দফায় রিমান্ড শেষে পরীমণিকে হাজির করেন।

  • হাইকোর্টে পরীর জামিন শুনানি দুপুরে

    হাইকোর্টে পরীর জামিন শুনানি দুপুরে

    বিনোদন ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরীমণির জামিন আবেদনের শুনানি হবে আজ বৃহস্পতিবার দুপুরে।

    বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হবে।পরীমণির আইনজীবী মুজিবুর রহমান এ তথ্য জানান।

    গেল ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীর জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরে এ আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদন করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলার পাশাপাশি পরীমণির জামিনের আরজিও ছিল।