Category: বিনোদন

  • কাবিলাকে বাদ দিয়ে হাবুকে বিয়ে, তুলতুলের অবাক করা স্বীকারোক্তি

    কাবিলাকে বাদ দিয়ে হাবুকে বিয়ে, তুলতুলের অবাক করা স্বীকারোক্তি

    বিনোদন ডেস্ক : ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কাবিলা। ২০২২ সালের ডিসেম্বরে খবর আসে বিয়ে করেছেন তিনি। সেসময় আক্ষেপ প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন রেজিনা খান তুলতুল। সেই রোজিনাই এবার বিয়ে করেছেন অভিনেতা চাষী আলমকে। যিনি ‘হাবু ভাই’ নামেই পরিচিত।

    গত বছরের ১৭ ডিসেম্বর পলাশ ও তার স্ত্রীর ছবি আপলোড করে রেজিনা খান তুলতুল ক্যাপশনে লেখেন, ‘আমি স্বপ্ন দেখি তারে নিয়ে। আর সে স্বপ্ন সাজাল অন্য কাউকে নিয়ে! বাহ!’

    তুলতুল ঢাকার মেয়ে। স্নাতকে পড়াশোনা করছেন। বিয়ে নিয়ে চাষী বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে।

    এদিকে আদৌ কি পলাশকে বিশেষ পছন্দ করতেন তুলতুল? খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছর ধরেই ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিবারের সঙ্গে সম্পর্ক তুলতুলের। চাষীর সঙ্গে তার জানাশোনা বছর তিনেকের। অনেকের মতে, তারা প্রেম করেছেন। আর পলাশের সঙ্গেও বেশ ভালো যোগাযোগ তার। এ অভিনেতার বিয়ের পর নাকি অনেকটা মজার ছলেই ২০২২ সালের ডিসেম্বরে সেই পোস্টটা দিয়েছিলেন তুলতুল!

  • সুপারম্যানকে নিয়ে ফিরছে ডিসি ইউনিভার্স

    সুপারম্যানকে নিয়ে ফিরছে ডিসি ইউনিভার্স

    বিনোদন ডেস্ক : শেষের দিকে ২০২৪ সাল। বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের চোখ এখন নতুন বছরের দিকে। বিশেষ করে হলিউডপ্রেমীদের। নতুন বছরে আসছে বেশ কিছু ধামাকার সিনেমা। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও একের পর এক ঘোষণা দিয়ে চলছে। তবে যতগুলো নাম নিয়ে ভক্তদের আগ্রহের পারদ তুঙ্গে, সে তালিকায় প্রথম দিকেই রয়েছে ‘সুপারম্যান’।

    চিরচেনা সুপারম্যানকে নিয়ে বক্স অফিসে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে ডিসি ইউনিভার্স। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জেমস গান পরিচালিত সিনেমাটির ট্রেলার। এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট। ট্রেলারে দেখা যায়, বরফে ঢাকা স্থানে সুপারম্যান এসে পড়েন এবং ক্রিপ্টো ‘দ্য সুপারডগ’ তাকে পুনর্জীবিত করে। ধারণা করা হচ্ছে, ক্রিপ্টো দর্শকের প্রিয় চরিত্র হয়ে উঠবে। ২ মিনিটের ট্রেলারে নতুন লোইস লেন হিসেবে র‌্যাচেল ব্রসনাহান ও খলনায়ক লেক্স লুথর চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে দেখা গেছে। ২০২২ সালে গান ও প্রযোজক পিটার সাফরান স্টুডিওর দায়িত্ব নেন। সে জন্য সুপারম্যানকে ডিসির স্টুডিওর জন্য বিশেষ সিনেমা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ২০২৩ সালে তার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা তুলে ধরার পর গানের এ মুভি সামনে এলো; যা মূলত ‘সুপারম্যান : লিগ্যাসি’ নামে পরিচিত। সিনেমাটি মূলত ‘চ্যাপ্টার ওয়ান : গডস অ্যান্ড মনস্টারস’ নামে একটি সিরিজের প্রথম পর্ব বলে বিবেচিত হবে। সে সিরিজে সুপারগার্ল, ক্লেফেস ও সোয়াম্প থিংয়ের ওপর ভিত্তি করেও কয়েকটি সিনেমা অন্তর্ভুক্ত থাকবে। এর আগে হেনরি ক্যাভিল ২০১৩ সালের ‘ম্যান অব স্টিল’ ও এর স্পিন-অফ সিনেমাগুলোয় সুপারম্যান চরিত্রে অভিনয় করেছিলেন। তবে গান ও স্যাফরান ডিসির নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। অভিনেতা ডেভিড কোরেন্সওয়েটও চরিত্রটিকে নিজের করে নিয়েছেন। ডিসি স্টুডিওর সাম্প্রতিক সিনেমাগুলো বড় সাফল্য আনতে পারেনি। ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’, ‘দ্য সুইসাইড স্কোয়াড’, ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ ও ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমাগুলো উত্তর আমেরিকার বক্স অফিসে প্রত্যাশিত আয় করতে ব্যর্থ হয়েছে। তবে সুপারম্যান সাফল্যের সম্ভাবনা রাখে।

    জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান সিনেমা সুপারহিরোর কল্পনাপ্রধান জগৎকে বাস্তবের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে। গান জানিয়েছেন, সিনেমাটিতে ব্যাপক অ্যাকশন থাকবে। সব মিলিয়ে এটি ডিসির ফিরে আসার জন্য একটা সুযোগ তৈরি করবে। সিনেমাটি অস্ট্রেলিয়ায় আগামী ১০ জুলাই এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আগামী ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির পর এবার ডাকাতি

    চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির পর এবার ডাকাতি

    বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরি হওয়ার পর, আবারও বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকে তার বাড়িতে সিনেমেটিক স্টাইলে ডাকাতি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসা থেকে হারিয়েছে অনেক মূল্যবান জিনিস।

    ডাকাতির বিষয়ে ওমর সানী বলেন, প্রয়োজনীয় কাজে আমি বাসার বাইরে ছিলাম।  রাত ১২টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না। ভেতর থেকে বন্ধ। বেডরুমের চাবিটাও আবার ভেতরে ছিল। নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম, তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি। তারা বাইরে দিয়ে বারান্দা গিয়ে দেখতে পায়, সেখানকার দরজার গ্লাস ভাঙা। এরপর বেডরুমে ঢুকে দেখে ভেতর থেকে ছিটকিনি আটকানো। রুমের অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকজন এসেছিল। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি, অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই।

    তিনি আরও বলেন, এর মধ্যে দুই কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্টও যেমন আছে, তেমনি একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকারও ছিল। আমার ছেলে ফারদিন ব্যবসা করতে গিয়ে দুই কোটি টাকা প্রতারণা শিকার হয়েছিল।এ নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এর মধ্যে আমার বাসা থেকে অন্যসব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে! বেডরুমে একটি দামি ল্যাপটপও ছিল, তা কিন্তু নিয়ে যায়নি। তার মানে এটা নিশ্চিত, যারা এসেছিল, তাদের টার্গেটই ছিল মামলার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়া আর আমাকে হয়রানি করা। তবে আমি এটার শেষ দেখে ছাড়বো। জানা যায়, এ বিষয়ে ওমর সানী ভাটারা থানায় একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

  • ব্যতিক্রম চরিত্রে বুবলী

    ব্যতিক্রম চরিত্রে বুবলী

    বিনোদন ডেস্ক : শবনম বুবলী। ৮ বছরের অভিনয় ক্যারিয়ারে তাকে পাওয়া গেছে নায়িকা চরিত্রে। তবে এবারই প্রথম বুবলীকে পাওয়া যাবে নেতিবাচক চরিত্রে। সিনেমার ‘পিনিক’। এটি নির্মাণ করছেন পরিচালক জাহিদ জুয়েল। আর গতকাল রোববার সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই চিত্রনায়িকা। সিনেমার প্রযোজক শিমুল খান বলেন, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন।

    পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সবগুলোই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’ ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রাখেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর কাজ করেছেন দুই ডজনের মতো সিনেমায়। হয়েছেন প্রশংসিতও। এবার একেবারে ব্যতিক্রমভাবে ধরা দেবেন তিনি।

    জানা যায়, এর আগে, গেল নভেম্বরে কক্সবাজার ও রামুতে শুরু হয় পিনিক’র শুটিং। ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। দুজন জুটি হয়ে ইতিমধ্যেই কাজ করছেন ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুই সিনেমার। পরিচালক জাহিদ জুয়েল জানান, আগামী রোববার পিনিক’র বড় অংশের শুটিং শেষ হবে। এরপর সিনেমার গানের শুটিং হবে দেশের বাইরে। আগামী বছরের ঈদুল ফিতরে এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের।

  • আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা

    আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা

    বিনোদন ডেস্ক : হায়দরাবাদে ‘পুষ্পা টু’ ছবির প্রিমিয়ারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা! ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতী নামের এক নারীর। তার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আইনি ঝামেলায় পড়েছেন এই ছবির নায়ক আল্লু অর্জুন।

    ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু এই প্যান ইন্ডিয়ান তারকার বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

    গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে হায়দরাবাদে আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। থিয়েটারের বাইরে ভক্ত-অনুরাগীদের ছিল উপচে পড়া ভিড়। এমনকি, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ।

    যখন থিয়েটারের সামনে প্রবেশ করেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন, তখন তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী রেবতীর। সঙ্গে ছিল তার ৯ বছরের ছেলে শ্রীতেজ। থিয়েটারে অস্বাভাবিক ভিড়ের কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল তার। শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    চিক্কদপল্লী পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী ও প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করেছে রেবতীর পরিবার। তাদের বক্তব্য, আল্লুর আগমনের কোনো আগাম খবর দেয়া হয়নি। ওই থিয়েটারের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও রেবতীর পরিবারের অভিযোগ।

    থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পুলিশ। তাদের দাবি, অভিনেতা আল্লুর টিম কিংবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত তথ্য পায়নি তারা। ফলে থিয়েটারে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি।

  • অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু

    অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু

    বিনোদন ডেস্ক : টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান মারা গেছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জিতে আলোচনায় আসা এই অভিনেতা মাত্র ৩৫ বছর বয়সেই পাড়ি জমালেন না ফেরার দেশে। গতকাল শুক্রবার সকালে মুম্বাইয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।

    নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, গতকাল শুক্রবার সকালেই জানতে পারি। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তবে আমি শুনে অবাক। কারণ, আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের। আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল।’ কুলদীপ আরও জানান, ‘আমি নীতিনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আগামী মাসে আমাদের একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।’

    এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত। যদি আপনি সমস্ত শক্তি দিয়ে সমস্যা মোকাবিলা করতেন তাহলে ভালো হত।’ অভিনেত্রী সায়ন্তী ঘোষও অভিনেতা বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা নীতিন চৌহানের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। তিনি রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে খ্যাতি অর্জন করেন।

    জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও দেখা গিয়েছিল তাকে। তবে সর্বশেষ তিনি ২০২২ সালে ‘তেরা ইয়ার হুঁ’তে অভিনয় করেছিলেন। পরবর্তী সময় এমটিভি স্প্লিটসভিলা, ক্রাইম পেট্রোলের মতো একাধিক শোয়ে দেখা গিয়েছেন তাকে।