Category: বিনোদন

  • ক্যান্সারে আক্রান্ত অভিনেতা মহেশ মাঞ্জরেকর

    ক্যান্সারে আক্রান্ত অভিনেতা মহেশ মাঞ্জরেকর

    বিনোদন ডেস্ক : ক‌্যান্সারে আক্রান্ত হয়েছেন ভারতের প্রবীণ অভিনেতা ও নির্মাতা মহেশ মাঞ্জরেকর। তার ক্যান্সারে আক্রান্তের খবরটি ভারতীয় একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।

    জানা যায়, মুম্বাইয়ের এইচ এন রেলিয়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ১০ দিন আগে ভর্তি করা হয় মহেশ মাঞ্জরেকরকে। সেখানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আপাতত সুস্থ আছেন তিনি। বাড়িও ফিরেছেন এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছেন।

    ১৯৯২ সালে মারাঠি ছবি ‘জীবন সখা’ দিয়ে অভিনয় জগতে ডেবিউ করেন মহেশ মাঞ্জরেকর। প্ল্যান, জিন্দা, মুসাফির, দশ কাহানিয়া সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তার সুনিপুণ অভিনয় মন জয় করেছে দর্শকদের।

    তবে শুধু অভিনেতা হিসেবে নয় পরিচালক হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে নিদান, বাস্তব, বিরুদ্ধ, আই সহ আরো বেশ কিছু ছবি।

    এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে মহেশ মাঞ্জরেকরের আগামী ছবি ‘অন্তিম: দ্যা ফাইনাল ট্রুথ’। যেখানে বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।

  • নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

    নিজ বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

    বিনোদন ডেস্ক : গোয়ার বাড়ি থেকে উদ্ধার তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’ অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি’র মৃতদেহ। শুক্রবার অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রাশিয়ান মডেল তথা অভিনেত্রী তিনি।

    বয়স ২৪ বছর। পুলিশের প্রথমিক অনুমান আত্মহত্যা করেছেন আলেকজান্দ্রা জ্যাভি। যদিও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তাঁরা। ইন্ডিয়া গ্লিটজ এর রিপোর্ট অনুযায়ী, উত্তর গোয়ার একটি গ্রামে থাকেন তিনি।

    স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। প্রেমিক তাঁকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ভুগেছিলেন তিনি। আগামীতে পুলিশ এবিষয় তদন্ত করতে পারে। ২০১৯ সালে যৌন হেনস্থার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন নায়িকা। অভিযোগের ভিত্ততে গ্রেফতার হয়েছিলেন সেই ফটোগ্রাফার।

    জানা গেছে, তাঁকে এবিষয় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ‘কাঞ্চনা থ্রি’তে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। পরিচালকের আসনে ছিলেন রাঘব লরেন্স। যিনি হরর-থ্রিলারেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে অন্যান্য মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিগ বস তামিল প্রতিযোগি ওভিয়া, বেধিকা এবং বিগ বস ১৪-র প্রতিযোগি নিকি তাম্বোলি।

    হিন্দুস্তান টাইমস

  • নাছির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে পরীমনির মামলা

    নাছির মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে পরীমনির মামলা

    বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাছির মাহমুদসহ ৬ জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ জুন) সকালে মামলাটি দায়ের করা হয়।

    এর আগে ব্যবসায়ী নাছির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমনি। রোববার (১৩ জুন) রাত পৌনে ১১টার দিকে বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

    একটি ফেসবুক স্ট্যাটাস। মুহূর্তেই তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। উদ্বেগ উৎকণ্ঠায় বিনোদন অঙ্গন। চিত্রনায়িকা পরীমনিকে শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে এমন স্ট্যাটাস দেওয়ার পর রাতেই নিজ বাসায় সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন এক ব্যক্তির বিরুদ্ধে।

    সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে পরী জানান, বুধবার রাতে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। ঘটনার বিচার চেয়ে থানায় গেলেও সহযোগিতা না করে তাকে ফিরিয়ে দেওয়া হয়।ঘটনায় চার দিন ধরে বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চেয়ে না পেয়ে ফেসবুকের শরণাপন্ন হন। যদিও তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরে আহম মিয়া।

    সময় সংবাদকে তিনি বলেন, ডিউটি অফিসারের কাছে পরীমনি যখন আসেন তখন তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ অবস্থায় কারো অভিযোগ নেওয়া সম্ভব নয়। তখন আমাদের টিম তাকে হাসপাতাল পর্যন্ত দিয়ে আসে। তিনি সুস্থ হয়ে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি। কোনো অভিযোগ দিতেও আসেননি।

    এদিকে সংবাদসম্মেলনে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে পরীমনি বলেন, তিনি যদি মারা যান তবে দায়ী থাকবেন অভিযুক্ত ব্যক্তি।

    পরীমনি বলেন, আমাকে জোর করে ওয়াশরুমে নিয়ে যেতে চেষ্টা করে। সে নাকি বেনজীর আহমেদের বন্ধু। কাছের মানুষ। আমাকে সে বলে, বেনজীর কি তোর বাপ লাগে? পারলে তোর বাপকে ডাক। তোকে তিন টুকরা করে নদীতে ভাসায় দেব।

    পরীমনি আরও বলেন, উনার নাম নাছির ইউ আহমেদ, বোর্ড ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। আমি তাকে চিনিই না। ওই দিনই আমার সঙ্গে প্রথম দেখা হয়।

    সংবাদ সম্মেলনে পুরো সময় পাশে ছিলেন নাট্য নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী। দুঃসহ স্মৃতি কাটিয়ে যেন পরীমনি ঘুরে দাঁড়াতে পারে সে জন্য সবার সহযোগিতা চান তিনি।

    তিনি বলেন, পরীর মুখে আপনারা যা শুনেছেন। আমিও আজ তাই শুনেছি। সে যেহেতু বিচার চেয়েছে, অবশ্যই এর বিচার হওয়া উচিত। পরীমনি আমাদের দেশের সম্পদ। ওর পাশে থাকা উচিত আমাদের সবার।

    এদিকে আজ সোমবার সকালে পরীমনির অভিযোগ লিখিত আকারে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর জোনের উপকমিশনার আ স ম মাহতাবদ্দিন।

    পরীমনির সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হতে দেওয়া গেছে বিনোদন অঙ্গনের মানুষের। পাশে দাঁড়িয়েছেন নির্মাতা অনিমেষ আইচ, অভিনেত্রী ভাবনাসহ আরও অনেকেই।
  • আজম খানের ১০ম প্রয়াণ দিবস আজ

    আজম খানের ১০ম প্রয়াণ দিবস আজ

    জীবন নিউজ ডেস্ক : বাংলা পপ গানের মুকুটহীন সম্রাট আজম খান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এক হাতে রাইফেল, অন্যহাতে গিটার নিয়ে রণাঙ্গণে লড়েছেন তিনি। তারপর স্বাধীন বাংলাদেশে পপ গানের গুরু হয়েছেন। আমৃত্যু থেকেছেন সঙ্গীত আর খেলাধূলার সাথে। আজ তাঁর দশম প্রয়াণ দিবস।

    বীর মুক্তিযোদ্ধা, সঙ্গীত শিল্পী ও ক্রিকেটার- এই মানুষটিকে সবাই চেনে পপসম্রাট আজম খান হিসেবে। বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতে অগ্রপথিক তিনি।

    ১৯৫০ সালে পুরান ঢাকায় জন্ম। সময়ের প্রয়োজেনে জ্বলে উঠেছেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসহ অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে। অপারেশন তিতাসের মতো দুর্ধর্ষ গেরিলা অপারেশনের মাধ্যমে নিজের নাম জানান দিয়েছিলেন শত্রুদের কাছেও। ক্যাম্পে থাকার সময় বাটি আর চামচকে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে সাহস যুগিয়েছেন অন্যদেরও।

  • নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের

    নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের

    বিনোদন ডেস্ক : রিয়েলিটি শো’তে জনপ্রিয় পাওয়া মাঈনুল হাসান নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু।

    বুধবার (২ জুন) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসশামস জগলুল হোসেনের আদালতে মামলাটি দাখিল করেন ইথুন বাবুর আইনজীবী ফারুক আহমেদ। এদিন মামলার বাদী গীতিকার ইথুন বাবুর জবানবন্দি রেকর্ড করেন বিচারক। জবানবন্দি রেকর্ড শেষে নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

    মামলায় মানহানিসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায়ও নোবেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

    ভারতের জি বাংলার সারেগামাপা দিয়ে আলোচনায় আসা তরুণ এই কন্ঠশিল্পী ফেইসবুকে নানা বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচিত হচ্ছিলেন। গেল কয়েক মাসে দেশের জ্যেষ্ঠ সংগীতশিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করে বিতর্কের জন্ম দেন নোবেল।

    সম্প্রতি ফেইসবুক পেজ ‘নোবেল ম্যান’ থেকে দেওয়া এক পোস্টে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করে নোবেল। সেই সূত্র ধরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন তিনি। এর আগে, ইথুন বাবু ঢাকার হাতিরঝিল থানায় নোবেলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।

  • সুশান্তের মৃত্যু তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ গ্রেপ্তার

    সুশান্তের মৃত্যু তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ গ্রেপ্তার

    বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নতুন মোড় নিয়েছে। এবার প্রয়াত অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুরু থেকেই সিবিআই এবং এনসিবির নজরে ছিলেন সিদ্ধার্থ। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। সুশান্তের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই তদন্তের নতুন দিক খুলে গেল।

    এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে জানান, খুব শিগগিরই আদালতে তোলা হবে সিদ্ধার্থকে। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এনসিবি এবং সিবিআই। একাধিকবার ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয় তাকে। গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিনেতার মৃত্যু তদন্তে নামলে সামনে উঠে আসে মাদক সংশ্লিষ্টতার বিষয়।

    সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন তিনি। সুশান্তের মৃত্যুর পর রিয়ার কল রেকর্ড থেকে দেখা গিয়েছিল ওই বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছে তার। বন্ধুর মৃত্যুর পর তাকে নিয়ে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাছে একাধিকবার কথা বললেও এই প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।

    গত অক্টোবর মাসে তদন্তের স্বার্থে সুশান্তের পরিচারক নীরাজের সঙ্গে দিল্লি গিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, ১৬৪ ধারা অনুযায়ী দু’জনের বক্তব্য রেকর্ড করবে সিবিআই। তবে সেই প্রথম নয়, তার আগেও সুশান্তের মৃত্যুর জন্য এই দুই প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    দু’জনের বক্তব্যে অসঙ্গতি থাকায় সেগুলো খতিয়ে দেখতে আবার ডেকে পাঠানো হয়েছিল তাদের। নীরাজের বক্তব্য অনুযায়ী সিদ্ধার্থই প্রথম সুশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখেছিলেন। তবে কি সিদ্ধার্থের গ্রেপ্তারে এবার বেরিয়ে আসবে নতুন কোনো তথ্য? উঠে আসবে অভিনেতার মৃত্যু রহস্যের নতুন কোনো দিক? এখন সেটাই দেখার বিষয়।