Category: বিনোদন

  • ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড নিতে যাবেন না সালমান

    ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ড নিতে যাবেন না সালমান

    মুম্বাইয়ের টিনসেল টাউনে ফিল্মফেয়ার নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। অনেকেরই দাবি, যোগ্য শিল্পীরা পুরস্কার পায়নি এবং তুমুল পক্ষপাতিত্ব হয়েছে। এরই মাঝে সালমান খানের একটি পুরনো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।

    ভিডিওতে দেখা যাচ্ছে, সালমান বলছেন তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিতে যাবেন না। ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে সেটি বেশ কয়েক বছর আগের।

    সালমান বলছেন, আমার মনে হয় যাদের আত্মবিশ্বাস কম তারাই অ্যাওয়ার্ড চান। আমি গিয়ে ফিল্মফেয়ার বা অন্যান্য বোকাবোকা অ্যাওয়ার্ড নেব না। জাতীয় পুরস্কার পেলে সেটা সম্মানের বিষয়। সেটা আমি নিজে গিয়ে গ্রহণ করব।

    সালমান ফিল্মফেয়ারকে কটাক্ষ করে বলছেন, এমন একটা ম্যাগাজিন যেটা আমাদের উপরেই নির্ভর করে চলছে। তারকাদের সাক্ষাৎকারেই যে ম্যাগাজিন চলছে, তারাই আবার অ্যাওয়ার্ড দিতে আসছে। এ তো কদিন পরে আমার গাড়ির চালক বা স্পটবয় বা মেকআপ ম্যান এসে বলবে; আজ আমি আপনাকে অ্যাওয়ার্ড দেব। খুবই বোকাবোকা বিষয়। এবছর জোয়া আখতারের গল্লি বয় বিভিন্ন বিভাগে মোট ১৩টি অ্যাওয়ার্ড পেয়েছে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবির জন্য সেরা নবাগতার পুরস্কার পেয়েছেন অনন্যা পাণ্ডে। এই বিষয়গুলির জন্যই সমালোচনার মুখে পড়েছে ফিল্মফেয়ার। এরপরেই হ্যাশট্যাগ বয়কট ফিল্মফেয়ার ট্রেন্ড শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর মাঝেই সালমান খানের ভিডিওটি ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।

  • তাপস পালের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

    তাপস পালের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

    তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর পর শোকবার্তা প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রীর ট্যুইটার হ্যান্ডেলে। তাপস পালের মৃত্যুতে তিনি শোকাহত। বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং বিধায়কের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রায়ত অভিনেতার স্ত্রী নন্দিনী পাল এবং মেয়ে সোহিনী পালকেও সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

    চিকিতসার জন্য গত ২৮ জানুয়ারি মুম্বইতে নিয়ে যাওয়া হয় তাপস পালকে। সেখানে একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হয় তাঁকে। মুম্বইয়ের ওই বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রেখে চলছিল অভিনেতার চিকিতসা। সাড়াও দিচ্ছিলেন তিনি। এরপর মুম্বাই থেকে তাপস পালকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে তাঁর পরিবার। কিন্তু চিকিতসার জন্য মার্কিন মুলুকে উড়ে যাওয়ার আগেই শেষ হয়ে যায় তাপস পালের পথ চলা।

  • অস্কারে ইতিহাস গড়লো দক্ষিণ কোরিয়া

    অস্কারে ইতিহাস গড়লো দক্ষিণ কোরিয়া

    চলতি বছরের অস্কারে দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘প্যারাসাইট’ ইতিহাস গড়ল। কারণ এই প্রথম ইংরেজির বাইরে অন্য কোনো ভাষার সিনেমা পেল চলচ্চিত্রের সেরা পুরস্কার।

    মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে রবিবার রাত আটটায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) শুরু হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ম আসর। এতে সেরা চলচ্চিত্র হিসেবে ‘প্যারাসাইট’-এর নাম ঘোষণা করা হয়।

    অস্কারের সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন প্যারাসাইটের পরিচালক বং জুন হো। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম এবং মৌলিক চিত্রনাট্যের দুটো অস্কারও গেছে প্যারাসাইটের দখলে।

    গতবারের মত এবারও অস্কারের আসরে কোনো হোস্ট ছিল না। তার বদলে ‘ডাবল হোস্ট’ পেয়েছে এই আসর। সাবেক দুই হোস্ট স্টিভ মার্টিন এবং ক্রিস রক মঞ্চে এসে পুরস্কার বিতরণী কথা বলেন। আর একে একে অন্য সেলিব্রেটিরা বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • অস্কার পুরস্কার ২০২০: সেরা সহ-অভিনেত্রী লরা ডার্ন

    অস্কার পুরস্কার ২০২০: সেরা সহ-অভিনেত্রী লরা ডার্ন

    মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হচ্ছে। এ পুরস্কারটি অস্কার পুরস্কার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯ ফেব্রুয়ারি রাত আটটায় (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

    অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা সহ-অভিনেত্রী হয়েছেন লরা ডার্ন। ‘ম্যারেজ স্টোরি’ ছবিতে বিয়ে বিচ্ছেদ বিষয়ক নির্দয় আইনজীবীর ভূমিকায় মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন গতবারের সেরা সহ-অভিনেতা মাহেরশালা আলি। এবারের অস্কারে সেরা সহ-অভিনেত্রী বিভাগে সবচেয়ে ফেবারিট ছিলেন লরা ডার্ন। বাফটা, গোল্ডেন গ্লোবস, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিকস চয়েস মুভি অ্যাওয়ার্ডস, ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস জিতে এগিয়ে ছিলেন তিনি।

    একই বিভাগে মনোনীত ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল), স্কারলেট জোহানসন (জোজো র‌্যাবিট), ফ্লোরেন্স পিউ (লিটল উইমেন) ও মার্গট রবির (বম্বশেল) হতাশ হওয়া ছিল সময়ের ব্যাপার!এর আগে আরও দু’বার অস্কারে মনোনয়ন পেয়েছিলেন লরা ডার্ন। তবে এবারই প্রথম অস্কার জয়ের হাসি ফুটলো তার মুখে।

    এবারের অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসে লাল ব্লেজার পরেন আমেরিকান কৃষ্ণাঙ্গ গায়িকা জানেল মোনেই। এরপর গান গাইতে গাইতে অতিথি সারিতে গিয়ে টম হ্যাঙ্কসের মাথায় টুপি পরিয়ে দেন তিনি। পরে তার সঙ্গে সংগীত পরিবেশনায় যোগ দেন বিলি পর্টার।

    ‘ফ্রোজেন টু’ ছবির ইন্টু দ্য আননৌন’ (কথা ও সুর ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ) গেয়ে শোনান ইডিনা মেনজেল ও অরোরা। তাদের সঙ্গে মঞ্চে যোগ দেন বিভিন্ন দেশে ‘ফ্রোজেন টু’র এলসা চরিত্রে কণ্ঠ দেওয়া অভিনেত্রীরা। এর মধ্যে ছিল থাইল্যান্ড, জাপান, স্পেন, ডেনমার্ক, রাশিয়া ও পোল্যান্ড। ‘ব্রেকথ্রো’ ছবিতে ডায়েন ওয়ারেনের কথা ও সুরে “আই’ম স্ট্যান্ডিং উইথ ইউ” পরিবেশন করেন আমেরিকান গায়িকা ক্রিসি মেৎজ।

    এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কারযজ্ঞ।

  • অস্কার ২০২০: সেরা অভিনেতা ফনিক্স

    অস্কার ২০২০: সেরা অভিনেতা ফনিক্স

    এবার অস্কারের ৯২তম আসরে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন জোকারের জ্যাকুইন ফনিক্স। অ্যান্টনিও বেনদেরাস, লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো অভিনেতাকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেন তিনি। সেরা অভিনেতার হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ স্টার অলিভিয়া কোলম্যান।

    এবার সেরা অভিনেতার পুরস্কারটির জন্য মনোনীত ছিলেন অ্যান্টনিও বেনদেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি), জোনাথন প্রাইস (দ্য টু পপস)। তবে অবশেষে পুরস্কার মঞ্চে ঘোষণা করা হলো জ্যাকুইনের নাম।

    পুরস্কার হাতে নিয়ে সবাইকে অবাক করে জীবজন্তুর অধিকার নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‌আমি মনে করি, প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা অনেক বিচ্ছিন্ন হয়ে পড়েছি। দুধ, কফি বানানোর জন্য আমরা প্রাণীগুলোকে কতভাবেই না অপহরণ করছি। আমিও একসময় খুব হতচ্ছারা ছিলাম। ছিলাম খুবই স্বার্থপর।

  • এবারের অস্কারে সেরা প্রামাণ্যচিত্র ওবামা দম্পতির ‘আমেরিকান ফ্যাক্টরি’

    এবারের অস্কারে সেরা প্রামাণ্যচিত্র ওবামা দম্পতির ‘আমেরিকান ফ্যাক্টরি’

    চলচ্চিত্রের দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯২তম আসরে সেরা প্রামাণ্যচিত্র হয়েছে ‘আমেরিকান ফ্যাক্টরি’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন স্টিভেন বগনার ও জুলিয়া রাইকার্ট। তাদের হাতে পুরস্কারটি তুলে দেন ‘হাল্ক’ তারকা মার্ক রাফেলো।

    স্টিভেন ও জুলিয়াকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কারণ তার ও মিশেল ওবামার প্রযোজনা প্রতিষ্ঠান হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশন্স প্রামাণ্যচিত্রটির মাধ্যমে প্রযোজনায় এসেছে। ‘আমেরিকান ফ্যাক্টরি’ পরিবেশনা করেছে ভিডিও স্ট্রিমিং প্রতিষ্ঠান নেটফ্লিক্স।

    ওবামা টুইটারে লিখেছেন, ‘অর্থনৈতিক পরিবর্তনের সময় মানবিক পরিণতি সম্পর্কে এমন জটিল ও মন ছুঁয়ে যাওয়া গল্প বলার জন্য জুলিয়া ও স্টিভেনকে অভিনন্দন। দুই মেধাবী নির্মাতার হাতে অস্কার ট্রফি দেখে আমি আনন্দিত।’

    যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটনের কাছে মোরেইন শহরের একটি চীনা প্রতিষ্ঠানকে ঘিরে সাজানো হয়েছে প্রামাণ্যচিত্রটি। বন্ধ হয়ে যাওয়া জেনারেল মোটরসকে সচল করে ফুইয়াওর কারখানা।

    ‘আমেরিকান ফ্যাক্টরি’র নির্মাতাদের সঙ্গে মার্ক রাফেলোএবারের আসরে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য কেভ’, ‘দ্য এজ অব ডেমোক্রেসি’, ‘ফর সামা’ ও ‘হানিল্যান্ড’।

    প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।