Category: বিনোদন

  • অচেনা আনুশকা!

    অচেনা আনুশকা!

    শুধু অভিনয় নয়, ব্যক্তিগত স্টাইল নিয়েও বেশ প্রশংসিত আনুশকা শার্মা। রূপের পাশাপাশি স্টাইল দিয়েও বরাবরই নজর কেড়েছেন সবার।

    সমপ্রতি ‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন আনুশকা। সেখানে তাকে স্বপ্নের মতো সুন্দরী মনে হয়েছে! ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি রূপের জাদুতে ভক্তদের মুগ্ধ করে দিয়েছেন।

    হলুদ রঙের ঝলমলে লেইস পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন। সঙ্গে অলঙ্কার হিসেবে পরেছিলেন ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড হিরার নেকলেস ও ব্রেসলেট। রঙিন ঠোঁট ও ভেজা চুল তার এই ফ্যাশনেবল লুকে বাড়তি মাত্রা যোগ করেছে।

    ‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভারের পাশাপাশি একাধিক ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আনুশকা। অন্যদিকে আরো একটি বিষয় নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে এবার আনুশকা একাই নয়, সঙ্গে রয়েছে তার স্বামী ক্রিকেট তারকা বিরাট কোহলি।

    ক’জন ভারতীয় ক্রিকেটের সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে, আয় ও সম্পদে তারা ভারতের অন্যতম ধনী দম্পতি। বিশ্ব বিখ্যাত আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তালিকায় গতবছর সেরা ধনী হিসেবে নাম উঠে আসে বিরাটের। আর ২১তম শীর্ষ ধনী হিসেবে নাম উঠে আসে আনুশকার।

  • কোবি ব্রায়ান্ট স্মরণে…

    কোবি ব্রায়ান্ট স্মরণে…

    জেনিফার লোপেজ ও শাকিরা দু’জনই লাতিন আমেরিকান পপ তারকা। জেনিফার লোপেজের জন্ম পুয়ের্তোরিকোতে। আর তিনবারের গ্র্যামি জয়ী শাকিরা কলম্বিয়ান। মিয়ামির বৃহত্ ল্যাটিনো গোষ্ঠী ও লাতিন আবহে প্রথমবার একমঞ্চে একসঙ্গে গাইবেন হেভিওয়েট দুই গায়িকা। আজ মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সুপার বৌলের মধ্য বিরতিতে দেখা যাবে তাদের পরিবেশনা।

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ৪২ বছর বয়সী শাকিরা বলেন, ‘জীবন বড়ই ক্ষণস্থায়ী। সেজন্যই প্রতিটি মুহূর্তে যতটা সম্ভব নিবিড়ভাবে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমাদের। আমরা বেঁচে থাকা ও আমেরিকার জাতি বৈচিত্র্যকে উদযাপন করবো। এটি আমাদের ল্যাটিনো গোষ্ঠীর জন্য অত্যন্ত তাত্পর্যময় মুহূর্ত। আমি নিশ্চিত, মঞ্চে আমরা যে বার্তা দেওয়ার চেষ্টা করবো তা দেখে তিনি (কোবি ব্রায়ান্ট) গর্বিত হবেন।’

    গত ২৬ জানুয়ারি কুয়াশায় বিভ্রান্ত পাইলটের অসতর্কতায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হলে দুর্গম গিরিখাতে নিভে যায় কোবি ব্রায়ান্টের জীবন প্রদীপ। তার সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে ১৩ বছরের মেয়ে জিয়ান্না।

    ৫০ বছর বয়সী লোপেজের কথায়, ‘এ ঘটনা (কোবির মৃত্যু) সবার ওপর ভীষণ প্রভাব ফেলেছে। কারণ এর মাধ্যমে আমাদের উপলব্দি হয়েছে জীবন কতটা ঠুনকো। এ জন্যই প্রতিটি মুহূর্তকে উদযাপন করতে হবে।’ আর এ কারণেই এ বছরের সব ক’টি কনসার্টই বন্ধু কোবিকে উত্সর্গ করে গাইতে চান জেনিফার লোপেজ।

  • স্বস্তিকাকে নিয়ে সৈকত নাসিরের ‘গুলশানের চামেলী’

    স্বস্তিকাকে নিয়ে সৈকত নাসিরের ‘গুলশানের চামেলী’

    একের পর এক নিজের কাজ নিয়ে চমক দিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মেধাবী নির্মাতা সৈকত নাসির। সম্প্রতি বেশকিছু নতুন ছবির জন্য প্রস্তুত হচ্ছে তার টিম। সৈকতের আগামী কাজগুলোর শিডিউলের হিসেব গুনলে এ বছর সবচেয়ে ব্যস্ত নির্মাতা হিসেবে থাকবেন এই তরুণ নির্মাতা। একগুচ্ছ চলচ্চিত্রের মাঝে কলকাতার স্বস্তিকা মুখার্জীকে নিয়ে নির্মাণ করছেন ‘গুলশানের চামেলী’। একেবারেই শহর কেন্দ্রিক ভিন্নধর্মী এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন স্বস্তিকা মুখার্জী।

    সৈকত নাসির বলেন, ‘ছবিটির স্ক্রিপ্ট নিয়ে আলাপ করতেই স্বস্তিকা রাজি হয়ে যান। আশা করছি দারুণ একটি ছবি উপহার দিতে পারবো। আমরা সাধারণত সকলেই ছবি শুরুর আগে ভিন্নধর্মী, এর আগে এমন ছবি করিনি ইত্যাদি বলে থাকি। কিন্তু এই ছবির ক্ষেত্রে এসব শব্দ সত্যিকার অর্থেই আমার জন্য খুবই বাস্তব। আর আমরা এই সময়ের নির্মাতা হিসেবে যদি চলচ্চিত্রের ধারাবদলের অংশ না হতে পারি তাহলে সেটা আমাদেরই ব্যর্থতা।

    এ কারণেই আমি বলতে চাই এই ছবির গল্প বলার ঢং আলাদা হবে।’ গুলশানের চামেলী ছবিতে স্বস্তিকার বিপরীতে কে থাকবেন সেটি এখনো অফিশিয়ালি প্রকাশ করেননি নির্মাতা। তবে প্রাথমিকভাবে নির্মাতা চিত্রনায়ক ইমনকেই ভাবছেন। উল্লেখ্য, ইমনকে নিয়ে এরই ভেতরে আরো একটি চমক লাগানো চলচ্চিত্র নির্মাণ করছেন। এই ছবির শিরোনাম, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এর বাইরে বহুল আকাঙ্ক্ষিত ও আলোচিত মাসুদ রানা ছবিটির নির্মাণের দায়িত্ব নিয়েছেন সৈকত নাসির।

    এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘বছরের মাঝামাঝি সময়ে মাসুদ রানা প্রডাকশনের কাজ শুরু করবো। নিজের কাজ নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতে চাই না। কিন্তু যেকোনো পরিস্থিতিতে কাজটা করে যেতে চাই। কারণ আমাদের এই প্রতিকূল অবস্থাতেই নিয়মিত নির্মাণে থাকাটা খুব জরুরি।’ নতুন বছরটি একেবারে নিজের হাতেই করায়ত্ব করতে নেমেছেন এই মেধাবী নির্মাতা। মুক্তির তালিকায় রয়েছে আরো কিছু ছবি। এর বাইরে শাকিব খানের নিজস্ব প্রযোজনায় বাজি ছবিটির কাজও শুরু করবেন শিগগিরই।

  • অস্কার মঞ্চে থাকছেন বিলি আইলিশ

    অস্কার মঞ্চে থাকছেন বিলি আইলিশ

    হলিউডের ডলবি থিয়েটার মাতাবেন আমেরিকান অল্টারনেটিভ পপ তারকা বিলি আইলিশ। ৯২তম অস্কার অনুষ্ঠানে তার পরিবেশনাকে চমকই বলা যায়। বুধবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ধারণা করা হচ্ছে, জেমস বন্ডের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’-এর টাইটেল সং অস্কারে গাইবেন বিলি আইলিশ।

    এবারের অস্কারের সেরা মৌলিক গান বিভাগে মনোনীত ৫ গানের কোনোটিতেই বিলি আইলিশের সম্পৃক্ততা নেই। এগুলো অস্কার মঞ্চে গেয়ে শোনাবেন মূল কণ্ঠশিল্পীরা।

    ব্রিটিশ তারকা স্যার এলটন জন পরিবেশন করবেন ‘রকেটম্যান’ ছবিতে নিজের সুর করা ‘আইম গনা লাভ মি অ্যাগেইন’ (গীতিকার বার্নি টাউপিন)। আমেরিকার র্যান্ডি নিউম্যান গাইবেন নিজের লেখা ও সুরে ‘আই কান্ট লেট ইউ থ্রো ইউরসেলফ অ্যাওয়ে’ (টয় স্টোরি ফোর)। ‘ব্রেকথ্রো’ ছবিতে ডায়েন ওয়ারেনের কথা ও সুরে ‘আইম স্ট্যান্ডিং উইথ ইউ’ পরিবেশন করবেন আমেরিকান গায়িকা ক্রিসি মেত্জ। ‘ফ্রোজেন টু’ ছবির ইন্টু দ্য আননৌন’ (কথা ও সুর ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ) গেয়ে শোনাবেন ইডিনা মেনজেল ও অরোরা।

    ৯ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটার থেকে অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি দেখানো হবে।

  • বলিউডের ‘রোহিঙ্গা’ ছবিতে বাংলাদেশি মেয়ে

    বলিউডের ‘রোহিঙ্গা’ ছবিতে বাংলাদেশি মেয়ে

    রোহিঙ্গা’ নামে বলিউডের ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি মেয়ে তানজিয়া জামান মিথিলা। যেখানে তাকে ‘রোহিঙ্গা’ মেয়ের চরিত্রে দেখা যাবে।

    বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন এই অভিনেত্রী। গত ২৪ জানুয়ারি ‘রোহিঙ্গা’ ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে মিথিলাকে বন্দুক হাতে এক রহস্যময়ী নারী রূপে দেখা যাচ্ছে।

    তানজিয়া জামান মিথিলা বলেন, ‘রোহিঙ্গা’ বলিউডের ভিন্নধারার ছবি। এখানে আমি রোহিঙ্গা মেয়ে হুসনে আরার চরিত্রে অভিনয় করেছি। রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে আমাকে।

    তিনি আরও জানান, ‘রোহিঙ্গা’ ছবির পরিচালক হায়দার খান গত বছরের মাঝামাঝি সময়ে ছবির জন্য লুক টেস্ট দিতে বলেন। পরে আমাকে চূড়ান্ত করেন তিনি। চূড়ান্ত হওয়ার পর ভারতে গিয়ে ক্লাস করিয়ে আমাকে রোহিঙ্গা ভাষা শেখানো হয়।

    বলিউডের লায়ন প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রোহিঙ্গা’ ছবি। এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। হায়দার খান ফিল্মসের নিবেদনে ও দ্য লায়ন প্রোডাকশনের ব্যানারে ছবিটির শুটিং হয় আসামের কিছু দর্শনীয় জায়গায়।

    ছবিতে আরও রয়েছেন- শ্রেয়ানিস মিসরা, সঞ্জয় টেসেলট্রিম, অনীল চৌধুরী, সামার ভাটরা, পূজা কুলায়, দর্জি ওয়াংচুক, আলী জোহার প্রমুখ। ছবির ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

  • আত্মহত্যা করেছেন আমির খানের সহশিল্পী

    আত্মহত্যা করেছেন আমির খানের সহশিল্পী

    গতকাল শুক্রবার ভারতের মুম্বাইয়ের মীরা রোডের রয়্যাল নিউ হাউজিং সোসাইটির তৃতীয় তলায় ঝুলছিল অভিনয়শিল্পী সেজল শর্মার (২৬) মৃতদেহ। পুলিশ ঘটনাটিকে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ বলে লিপিবদ্ধ করেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ পণ্ডিত ভীমসেন যোশি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সেখানে ছোট্ট করে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, আত্মহত্যা করার আগের দিন গত বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে অনেকক্ষণ ফোনে কথা বলেন সেজল। সেই বন্ধুদের সঙ্গে পুলিশ কথা বলে জানতে পেরেছে, নানা কারণে হতাশায় মুষড়ে পড়েছিলেন সেজাল। এর আগে সেজল শর্মা আমির খান, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াদের সঙ্গে বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।

    সেজল লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ছবি: ইনস্টাগ্রামএক. স্টার প্লাস চ্যানেলের ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ সিরিয়ালের প্রচার শেষ হয়ে যাওয়ার পরই হতাশ হয়ে পড়েন তিনি। নতুন কাজ খুঁজছিলেন। কিন্তু কেউ কাজ দিচ্ছিল না। তাই নিয়ে নানা জায়গায় গেছেনও। কিন্তু কিছুতেই কিছু হয়নি।

    দুই. সেজলের কয়েকজন বন্ধু জানিয়েছেন, প্রেমের সম্পর্কেও তৃতীয় ব্যক্তির উপস্থিতির আভাস দিয়েছিলেন সেজল।

    সহকর্মী আরু কে বর্মা বলেন, ‘হ্যাঁ, সেজলের খবর অবিশ্বাস্য হলেও সত্যি। আমি স্তম্ভিত। ১০ দিন আগেই ওর সঙ্গে আমার দেখা হয়েছে, আলাপ হয়েছে। একেবারে স্বাভাবিক ছিল। এ রকম কোনো আভাসই মেলেনি। হোয়াটসঅ্যাপে কথাও হলো বেশ কিছুক্ষণ। আমি কিছুতেই এই সত্যিটা মেনে নিতে পারছি না।’

    এই ছবি এখন কেবলই স্মৃতি। ছবি: ইনস্টাগ্রামভোর পাঁচটার দিকে সেজল সিলিং ফ্যানে ঝোলেন বলেও জানায় পুলিশ। মামলাটির তদন্ত চলছে। সেজল রাজস্থানের উদয়পুরের মেয়ে। ২০১৭ সালে অভিনয়শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে তিনি। ‘দিল তো হ্যাপি হ্যায় জি’ তাঁর প্রথম এবং শেষ সিরিয়াল