Category: বিনোদন

  • একজন বুদ্ধিমান ব্যক্তিকে বিয়ে করেছি: মিথিলা

    একজন বুদ্ধিমান ব্যক্তিকে বিয়ে করেছি: মিথিলা

    কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেন এই অভিনেত্রী। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর রবিবার আবারো মুখ খুললেন মিথিলা।

    টুইটারে মিথিলা বলেন, ‘আমি কোন হিন্দু, ভারতীয় কিংবা কোন পরিচালককে বিয়ে করিনি। আমি তাকেই বিয়ে করেছি; যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের। তাই, আমি তার সমস্ত পরিচয় নিয়ে গর্বিত। কেউ আমার স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে কড়া থাপ্পড় দেওয়া হবে।’

    গত ৪ নভেম্বর ফেসবুকে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়। এরপরই গত ৬ ডিসেম্বর বিবাহ বন্ধনে অবদ্ধ হন সৃজিত-মিথিলা। কলকাতায় সৃজিতের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় বিয়ে।

    প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট প্রেমের পরিণতি হিসেবে তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। তাহসান-মিথিলার একটি সন্তানও আছে। এরপর, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।

  • ঝুলনের বায়োপিকে আনুশকা, ইডেনে শুরু হচ্ছে শুটিং

    ঝুলনের বায়োপিকে আনুশকা, ইডেনে শুরু হচ্ছে শুটিং

    ঝুলন গোস্বামীর বায়োপিকে আনুশকা শর্মা। অবশেষে শুরু হতে চলেছে ঝুলনের বায়োপিকের কাজ। শনিবার শুরু হবে বায়োপিকের শুটিং। প্রথম পর্বের শুটিং হবে ইডেনে। ক্রিকেটের নন্দনকাননে শুটিং করবেন আনুশকা। ইডেনের মাঠে আনুশকার ম্যাচ খেলার দৃশ্য শুটিং হবে। ইডেনের ২২ গজে বল হাতে দেখা যাবে বিরাট পত্নীকে।

    ২০১৭ সালে প্রথম ঝুলনের বায়োপিক হওয়ার কথা ঘোষণা হয়। সেই সময় ঝুলনের বায়োপিক করার কথা ঘোষণা করেন পরিচালক সুশান্ত ঘোষ। সিনেমার নাম ঠিক হয় ‘চাকদহ এক্সপ্রেস’। কিন্তু বিভিন্ন কারণে সেই প্রজেক্টের কাজ শুরু হয়নি। পরবর্তীতে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয় মুম্বাইয়ের এক নামি প্রযোজক সংস্থা।

    প্রথমে ঝুলনের চরিত্রে বাণী কাপুরকে পছন্দ করেন পরিচালক সুশান্ত ঘোষ। শোনা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও নাকি আলোচনা হয়। তবে নামি প্রযোজক সংস্থা প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাদের পছন্দের তালিকায় প্রথম নাম ছিল আনুশকা শর্মা।

    গবেষণার পর স্ক্রিপ্ট তৈরির কাজে মনোনিবেশ করেন সুশান্ত। কিন্তু এক অজ্ঞাত কারণে এই প্রজেক্ট থেকে পরবর্তী সময়ে নিজেকে সরিয়ে নেন পরিচালক সুশান্ত ঘোষ। ২০১৭ সালে নাকি সুশান্ত ঘোষকে বাদ দিয়ে প্রযোজক সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় মুম্বাইয়ে। পরবর্তীতে থমকে যায় ঝুলনের বায়োপিক শুরুর কাজ।

    অবশেষে সেই বায়োপিক এর কাজ শুরু হচ্ছে। প্রযোজক সংস্থার পছন্দ অনুযায়ী ঝুলনের চরিত্রে বাছা হয়েছে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডিকে। ইডেন ছাড়াও বায়োপিকের শুটিং হওয়ার।

  • রক্তমাখা শরীর, ছেঁড়া পোশাকে ধর্ষণের প্রতিবার

    রক্তমাখা শরীর, ছেঁড়া পোশাকে ধর্ষণের প্রতিবার

    বলিউডে সম্প্রতি যে কজন বাঙালি অভিনেত্রী কৃতিত্বের পরিচয় দিয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন বিদিতা বাগ। নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে বাবুমশাই বন্দুকবাজ ছবিতে তার অভিনয় সুপ্রশংসিত। এবার ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন বিদিতা। হাতে প্ল্যাকার্ড, রক্তাক্ত শরীরের ছবি পোস্ট করে নতুন প্রতিবাদের অংশীদার হলেন এই অভিনেত্রী! সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভয়াবহ একটি ছবি। ছবিটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়।

    ছবিতে দেখা যাচ্ছে, ছেঁড়ে পোশাক আর শরীরের নানা জায়গায় ক্ষতের চিহ্ন। ঝরঝর করে ঝরে পড়ছে রক্ত! মুখ, চোখ ফুলে ঢোল। চোখের কোলে কালসিটে!

    ছবি পোস্ট করে বিদিতা লিখলেন, ‘অনুমতি? কীসের অনুমতি? ইচ্ছের খুন? আমি কেঁদেছি, আমি চিৎকার করেছি, তারপর ধর্ষণ! আমি একেবারেই ভেঙে পড়েছি, শারীরিক দিক থেকে, ইমোশনাল দিক থেকে। তবুও প্রতিবাদ করতে চাই! গর্জে উঠতে চাই।’

    মূলত, ধর্ষণ নিয়ে এক ক্যাম্পেইনের অংশ হিসেবে বিদিতা বাগের এই পোস্ট। নতুন দশকে যেন পুরুষ নারীর অনুমতিকে মর্যাদা দেয় এমন আবেদন জানিয়েছেন বিদিতা।

  • গ্রেফতার মোশাররফ করিম!

    গ্রেফতার মোশাররফ করিম!

    পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিনেতা মোশাররফ করিম! এমন খবর শোনার পর হয়তো ভক্তরা নড়েচড়ে বসেছেন। অনেকের মনে প্রিয় অভিনেতা কি অপরাধে গ্রেফতার হলেন জানার আগ্রহ জন্মিয়েছে। তবে ভক্তদের এমন চিন্তার কোনো কারণ নেই। কারণ তা রিয়েল লাইফে নয়, রিল লাইফে। ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নামের একটি নাটকে এমন দৃশ্যে দেখা যাবে তাকে।

    নাটকের গল্পে সুন্দরী পুলিশ কর্মকর্তা মিস শাহনাজের প্রেমে পড়েন মহল্লার বখাটে যুবক তিতুমীর। তিতুমীর ইদানীং দিবাস্বপ্ন দেখেন, মিস শাহনাজ হাতকড়া পড়িয়ে তাকে থানায় নিয়ে যাচ্ছেন। এই কল্পিত দৃশ্য তিতুমীরকে সদা বিভোর করে রাখে। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

    মুরসালিন শুভ পরিচালিত নাটকটিতে তিতুমীরের চরিত্রে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও মিস শাহনাজের চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন। এর চিত্রনাট্য লিখেছেন মুহম্মদ আবু রজীন। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

    ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’ নাটকে মোশাররফ-তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন শহিদুল্লা সবুজসহ অনেকে। ভালোবাসা দিবস অথবা এর আগে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে জানান নির্মাতা

  • ওমরাহ হজ পালন করলেন পূর্ণিমা

    ওমরাহ হজ পালন করলেন পূর্ণিমা

    চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ওমরাহ হজ পালন করেছেন। মা ও মেয়েকে নিয়ে কাবাঘর তওয়াফ করেছেন তিনি।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সোশ্যাল হ্যান্ডেলে পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।

    ছবিটিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। একটা সাদা রঙের বোরকা পরে আছেন ঢাকাই সিনেমার মিষ্টি নায়িকা পূর্ণিমা। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’।

    গত ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন নায়িকা।

    জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর বাকিটুকু সাফল্যেমাখা এক গল্প। দীর্ঘ ক্যারিয়ারে পূর্ণিমা উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। রিয়াজ, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, শাকিব খানদের মতো ইন্ডাস্ট্রির সেরা নায়কদের বিপরীতে কাজ করে সফল হয়েছেন।

    এখন নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমার। তার মধ্যে ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার নায়ক ফেরদৌস এবং ‘জ্যাম’ ছবিতে আরিফিন শুভ। দুটি ছবি চলতি বছর মুক্তি পাবে বলে জানা গেছে।

    ব্যক্তিজীবনে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

  • নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ‘দুপুর ঠাকুরপো’ খ্যাত মোনালিসা

    নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ‘দুপুর ঠাকুরপো’ খ্যাত মোনালিসা

    ভারতীয় অভিনেত্রী মোনালিসা নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নববর্ষ ২০২০ এর শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে দেখা গেছে স্বল্পবসনায় বাথটাবে শুয়ে আছেন মোনালিসা। পোস্ট করার ১ দিনেই ছবিটিতে দেড় লাখ বারের বেশি দেখা হয়েছে। ছবির সঙ্গে মোনালিসা লিখেছেন, তুচ্ছ বিষয়গুলোও উপভোগ করুন… একদিন হয়তো পেছনে ফিরে দেখবেন এবং উপলব্ধি করবেন সেগুলো মোটেও তুচ্ছ ছিল না বরং বিশাল ব্যাপার ছিল। শুভ নববর্ষ ২০২০।

    প্রায় দেড়শ ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন মোনালিসা। এছাড়া হিন্দি, বাংলা, উড়িয়া, তামিল, কানাড়া ও তেলেগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘দুপুর ঠাকুরপো’ নামের বাংলা সিরিয়ালে অভিনয় করে মোনালিসা আলোচনায় আসেন