Category: বিনোদন

  • বন্দুকের আঘাতে আহত নোরা ফাতেহি

    বন্দুকের আঘাতে আহত নোরা ফাতেহি

    বন্দুকের আঘাতে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি ভারতের ভোপালে শুটিংয়ের সময়ে এ ঘটনা ঘটে। এ তথ্য অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদনে বলা হয়, ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়ার’ শুটিংয়ে ব্যস্ত ছিলেন নোরা। কিছু অ্যাকশন-দৃশ্যও ছিল ছবিতে। সেরকমই একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন তিনি।

    নোরা জানান, একটি দৃশ্যে তার কোনও সহশিল্পী ভুলবশত হাতে থাকা বন্দুকটি ছুঁড়ে দেন। সেটি সোজা গিয়ে লাগে তার কপালে। কপালের অনেকটা অংশ কেটে যায়। রক্তও বের হয়। কিন্তু পরিচালকের হাতে সময় খুব কম ছিল আর শুটিং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেই হতো। সে জন্যই নোরা কাজ থামাননি।

    ছবিতে নোরা ছাড়াও মুখ্য চরিত্রে আছেন অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, সঞ্জয় দত্ত প্রমুখ।

    এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নোরা অভিনীত ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’। বক্স অফিসে সাফল্যের হাসি হেসেছে ছবিটি।

  • ঘটনাটি নিয়ে আমি নির্বাক: সোনম

    ঘটনাটি নিয়ে আমি নির্বাক: সোনম

    জীবন নিউজ প্রতিনিধি : বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর। পোশাকের বিষয়ে তার সচেতনতায় মুগ্ধ সবাই। এমনকি বলিউডের অনেক নামজাদা সুন্দরীও স্টাইল নিয়ে পরামর্শ নিতে আসেন সোনমের কাছে। সেই স্টাইল আইকনের পোশাক সচেতনতা নিয়ে যখন প্রশ্ন উঠে তখন বিষয় সোনমের জন্য হতবম্ভ হওয়া মতো অবস্থা।

    সম্প্রতি ‘মলং’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন সোনম। বাবা অনিল কাপুরের সঙ্গে যখন স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হন সোনম কাপুর তখন বলিউডের এই স্টাইল আইকনকে দেখে বারবার ঝলসে উঠতে শুরু করে ক্যামেরা। স্পেশাল স্ক্রিনিংয়ের আগে বাবার সঙ্গে দাঁড়িয়ে পোজ দিতেও দেখা যায় সোনমকে।

    কালো রঙের গাউন পরে ‘মলং’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে বাবার সঙ্গে হাজির হন সোনম। সোনমের ওই পোশাক দেখেই জোর সমালোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের একাংশের মধ্যে। বাবার সামনে কীভাবে সোনম ওই ধরনের পোশাক পরলেন! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

    কেউ কেউ আবার সোনমকে লাজ-লজ্জাহীন বলেও কটাক্ষ করতে শুরু করেন। পাশাপাশি এই ধরনের পোশাক পরে বাবার পাশে দাঁড়াতে সোনমের এতটুকুও লজ্জা করল না বলেও কটাক্ষ করতে শুরু করেন অনেকে। যদিও শত সমালোচনার মাঝে দাঁড়িয়েও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি সোনম কাপুর। পরবর্তীতে তার কাছে মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঘটনাটি নিয়ে আমি নির্বাক। এ নিয়ে বেশি কিছু বলতে চাই না, বললেও সেটি অন্যদিকে চলে যাবে আবার।’

  • শাহরুখ ভক্তদের প্রতীক্ষার অবসান!

    শাহরুখ ভক্তদের প্রতীক্ষার অবসান!

    কবে নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করবেন শাহরুখ খান? এই প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে অপেক্ষায় কিং খানের ভক্তরা। পরের ছবি নিয়ে উচ্চবাচ্য না করায় এক অনুরাগী তো আবার আত্মঘাতী হওয়ার হুমকিও দিয়েছিলেন। কিন্তু বলিউড বাদশা এ ব্যাপারে স্পিকটি নট। মাঝে শোনা গিয়েছিল, রাজকুমার হিরানির সঙ্গে জুটি বাঁধছেন তিনি। আবার শাহরুখের পরবর্তী ছবির পরিচালক হিসেবে উঠে এসেছিল আলি আব্বাস জাফরের নামও। কিন্তু কোনও খবরেই সিলমোহর পড়েনি। তবে এবার হয়তো সত্যিই অনুরাগীদের অপেক্ষা শেষ হতে চলেছে। সত্যিই রুপোলি পর্দায় ফের স্বমহিমায় ধরা দিতে চলেছেন সুপারস্টার।

    ২০১৮-য় বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল শাহরুখ-অনুষ্কা অভিনীত ‘জিরো’। তারপর মাঝে একটা গোটা বছর কেটে গিয়েছে। কিন্তু বলিউডের রোম্যান্টিক হিরোর দু’হাত তোলা সেই সিগনেচার স্টাইল দেখার সুযোগ হয়নি দর্শকদের। তবে এবার হয়তো প্রতীক্ষার অবসান ঘটবে। কারণ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে ফিরছেন শাহরুখ। প্রযোজনায় করণ জোহরের ধর্মা প্রোডাকশন।

    মাস কয়েক আগে শাহরুখের সঙ্গে অ্যাটলির দেখা হয়েছিল। সে সময়ই উসকে ওঠে জল্পনা। তবে কি জুটি বাঁধছেন পরিচালক ও অভিনেতা? তখন বিস্তারিত কিছু জানা যায়নি। এবার শোনা গেল, সে সময় সম্পূর্ণ চিত্রনাট্য লেখা হয়নি অ্যাটলির। ছবিতে শাহরুখের আবির্ভাব, ক্লাইম্যাক্সের মতো কয়েকটি সিকোয়েন্স লিখে এনেছিলেন তিনি। সেটাই শোনানো হয়েছিল অভিনেতাকে। তবে গোটা চিত্রনাট্য না পড়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাননি কিং খান।

    তাই এখন ধর্মা প্রোডাকশনের সঙ্গে বসে স্ক্রিনপ্লে তৈরি করছেন অ্যাটলি। তবে গোটা প্রক্রিয়াটিতে বেশ অনেকটাই যে সময় লাগবে, তেমনটাই মনে করা হচ্ছে। কারণ ফ্লোরে নামতে অন্তত ২০২১-এর মাঝামাঝি। তাই অ্যাটলির সিনেমায় অভিনয়ের আগে অন্য ছবিতেও দেখা যেতে পারে কিং খানকে। তবে এই ছবিতে কোন চরিত্রে দেখা যাবে বাদশাকে, সে বিষয়ে কোনও ইঙ্গিত মেলেনি।

  • থিয়েটারে কেউ নিতে আসে না, দিতে আসে :  নাট্যকার মাসুম রেজা

    থিয়েটারে কেউ নিতে আসে না, দিতে আসে : নাট্যকার মাসুম রেজা

    তিন কোটি মানুষের শহর ঢাকায় থিয়েটারে দর্শক মেলে না ঠিকমতো। দু’একটা দল বিশেষ দিনগুলোতে হলভর্তি দর্শক পেলেও অনেক দলের কপালে তাও জোটে না। অথচ একটি শহরকে সংস্কৃতবান করে তোলার সবচেয়ে বড় হাতিয়ার থিয়েটার। আর তাই নগরবাসীর প্রতি প্রখ্যাত নাট্যকার মাসুম রেজার সবিনয় প্রশ্ন, থিয়েটারের জন্য কি আপনার কিছুই করার নেই?

    থিয়েটারে নিজেদের শ্রমের গল্প নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন মাসুম রেজা। গল্পটি পাঠকদের উদ্দেশে হুবুহ তুলে দেয়া হলো-

    ‘‘সেদিন সকাল থেকে জলবাসর-এর মহড়া করছি.. শিল্পকলায়.. শুরু হয়েছে ১১টায় চলবে রাত ৯টা পর্যন্ত.. দুপুরের খাওয়ার টাকা আমরাই পকেট থেকে দেবো.. এফডিসি থেকে খাবার আসবে.. এই টাকাটা দলের ফান্ড থেকে খরচ করা যেতো কিন্তু সবাই মিলে ভাবলাম টাকাটা নিজেদের পকেট থেকে খরচ করলে দলের কিছু টাকা সেভ হবে.. মধ্যাহ্ন বিরতিতে অনেকেই রিহার্সালরুমের ফ্লোরে গড়াগড়ি করছে, আর একদল ছেলেমেয়ে গলা ফাটিয়ে গান করছে.. নানা ধরণের গান.. জনপ্রিয় সব গান.. এমন সময় কামাল এসে বললো; আজকের এই রিহার্সালের মোট খরচ কত জানেন মাসুম ভাই? আমি বললাম; এই রুমের দুই শিফ্টের ভাড়া আর লাঞ্চে যেটুকু খরচ হলো তাই.. কামাল বললো; না ভাই আমি হিসাব করে দেখলাম আজকের রিহার্সালের খরচ দু্ইলাখ টাকার উপরে.. আমি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলাম.. কামাল বলে চললো; আজকে বন্যা, চুমকি, সুষমা, তিথি, নীরব, রিপনসহ আরো বেশ কয়েকজনের স্যুটিং সিডিউল ছিলো.. তারা ক্যান্সেল করে এসেছে.. আপনি কমপক্ষে দুই পর্ব নাটক লিখতে পারতেন.. সাথে আমি, শেলী আপা, ফিরোজ, লেতুনজেরা যারা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করি.. আর ইভান, অসীম, মাহফুজ, সুস্মিতা যারা মাস্টারি করে.. নানা ধরণের পেশার অন্য সবার একদিনের আয় যোগ করলে তা দুইলাখ ছাড়িয়ে যাবে.. আমি মৃদু হেসে বললাম; এটাই থিয়েটার.. থিয়েটারে কেউ নিতে আসে না.. দিতে আসে.. কেবল অর্থনৈতিক বিচারে নয়.. থিয়েটারে আমরা নিজেদের শ্রম, মেধা, ঘাম উজাড় করে দিই.. কেবল আপনাকে আর আপনার শহরকে সংস্কৃতবান করে তোলার জন্যে.. থিয়েটারের জন্যে কী আপনার কিছুই করার নেই!!’’

  • ‘আরো কিছুদিন অপেক্ষা করতে হবে :নেহা

    ‘আরো কিছুদিন অপেক্ষা করতে হবে :নেহা

    আদিত্য নারায়ণের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছে নেহা কক্কর। এই আলোচনা বলিউড পাড়ায় ঘুড়ে বেড়াচ্ছে অনেকদিন।

    ভালোবাসা দিবসে আদিত্যের সঙ্গে বিয়ের পিঁড?িতে বসছেন নেহা। এমনই জল্পনা শুরু হয়েছে। বিয়ে নিয়ে খোলাখুলি কোনও মন্তব্য না করলেও, নেহা ও আদিত্যর সম্পর্কের রসায়ন নিয়ে ভারতের গণমাধ্যমগুলো খবর ছাপছে নিয়মিত।

    সমপ্রতি গোয়ায় বেড়াতে যান নেহা কক্কর ও আদিত্য নারায়ণ। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে না হতেই এবার আবার প্রকাশ্যে এল নেহা ও আদিত্যের বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি। যেখানে অন্তরঙ্গভাবে নাচতে দেখা যায় দুজনকে। রিয়েলিটি শোয়ের মঞ্চে দুজনকে অন্তরঙ্গভাবে নাচতে দেখা গেলেও, রিলেও যে তারা একে অপরের জন্য এক্কেবারে রাজযোজক, তা বলার অপেক্ষা রাখে না।

    নেহা ও আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে যখন জোর গুঞ্জন শুরু হয়েছে, সেই সময় সংশ্লিষ্ঠ রিয়েলিটি শোয়ে হাজির হন উদিত নারায়ণ ও তার স্ত্রী দীপা নারায়ণ। সেখানেই নেহাকে বাড়ির বউমা করে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বলিউডের জনপ্রিয় গায়ক। পাশাপাশি নেহা কক্করের মা-ও জানান, জামাই হিসেবে আদিত্য নারায়ণকে তাদের বেশ পছন্দ। এসবের পাশাপাশি বিয়ের তত্ত্ব হিসেবে ইতিমধ্যেই কুমার শানু বিশেষ উপহার দিয়েছেন নেহাকে। সেই ছবিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এসবকিছু নিয়ে মুখ খুলছেন না নেহা। তিনি বলেন, ‘আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সময় হলেই সব নিজেই জানাবো।’

  • এবারের মঞ্চে ৩ বলিউড সুন্দরী

    এবারের মঞ্চে ৩ বলিউড সুন্দরী

    নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর বসছে আগামী ৫ এপ্রিল। এদিন সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির কুইন্সের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠেয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একাধিক চমক থাকবে। স্থানীয় সময় বুধবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনা পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম।

    সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশ এবং প্রবাসের সেরা কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের অ্যাওয়ার্ড প্রদানের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। ১৯ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নানা চমক নিয়ে ঢেলে সাজানো হচ্ছে। প্রবাসীদের পছন্দের শিল্পীরাই আসবেন এবারের আয়োজনে। এছাড়া এবারের আসরে চমক হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসু অথবা নারগিস ফাখরি থাকতে পারেন বলে জানিয়েছেন আলমগীর খান আলম।

    আলমগীর খান আলম বলেন, ‘ঢালিউড অ্যাওয়ার্ড নিয়ে প্রবাসের বিনোদনপ্রিয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। নিউইয়র্কের বাইরে ম্যাসাচুসেটস, কানেটিকাট, পেনসিলভানিয়া, দেলওয়ার, ভার্জিনিয়া, মিশিগান এবং ফ্লোরিডা থেকেও প্রবাসীরা অংশগ্রহণ করবেন। প্রতিবছরের এবারো নির্দিষ্ট স্থান ছাড়াও প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার নিউইয়র্কের বদলে অন্যত্র ঢালিউড অ্যাওয়ার্ড করার প্রয়াস ছিল। নানা কারণে তা হয়ে ওঠেনি। ২০২১ সালে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান আরব আমিরাতের দুবাইয়ে করা হবে বলে জানান আলমগীর খান আলম।

    সংবাদ সম্মেলনে মঞ্চে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী পিয়া বিপাশা, আইনজীবী নাসরিন আহমেদ, এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ।