Category: বিনোদন

  • ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া!

    ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া!

    কয়েকদিন আগে ভাগ্নীর বিয়ে উপলক্ষে মুকেশ অম্বানী জমকালো এক পার্টি দিয়েছিলেন। সেখানে বসেছিল চাঁদের হাট। শাহরুখ, অনিল কপূরের পাশাপাশি, অভিষেক-ঐশ্বরিয়াও উপস্থিত হয়েছিলেন সেখানে। অভিষেক পরেছিলেন কালো সেমি ফরমাল শার্ট এবং একই রঙের ট্রাউজার্স। ঐশ্বরিয়ার পরনে ছিল উজ্জ্বল লাল আনারকলি।

    সেই অনুষ্ঠানের ঐশ্বরিয়া-অভিষেকের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই জোরালো গুঞ্জন ওঠে। যে ছবিগুলো ভাইরাল হয়েছে তাদের বেশ কয়েকটিতে দেখা গিয়েছে ওড়না একটু নিচে পেটের কাছে নামিয়ে রেখেছেন মিস ইউনিভার্স। এরপরই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন তবে কি ‘বেবি বাম্প’ লুকোচ্ছেন ঐশ্বরিয়া? কেউ আবার লিখেছেন, ‘ওঁকে তো আগের থেকে বেশ খানিকটা মোটা লাগছে। উনি কি সন্তানসম্ভবা?’

    যদিও এই বিষয়ে বচ্চন পরিবারের তরফ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি তবু চর্চা চলছে জোরকদমে। কেউ কেউ তো আবার এ-ও বলছেন, ‘আরাধ্যা হওয়ার সময়ও তো বেশ কিছুদিন প্রেগন্যান্সির কথা চেপে গিয়েছিলেন অ্যাশ, এবারেও হয়তো সেই পথেই হাঁটছেন তিনি।’

    ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার প্রথম সন্তান আরাধ্যা রাই বচ্চনের জন্ম হয়। সে সময় বচ্চন পরিবার ভেসে গিয়েছিল খুশির জোয়ারে। আবারও কি ‘দাদাজি’ হতে চলেছেন বিগ-বি? সদ্যোজাতর হাসিতে খিলখিলিয়ে উঠতে চলেছে জলসার প্রতিটি কোণ?

  • ভাইদের কারণে রাজনীতি ছেড়েছি, অভিনয়ই আমার কাজ : রীতেশ

    ভাইদের কারণে রাজনীতি ছেড়েছি, অভিনয়ই আমার কাজ : রীতেশ

    মুক্তির অপেক্ষায় রীতেশের ‘মারজাভা’ ছবিটি। আরও একবার খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। জোরকদমে ছবির প্রচারে লেগে পড়েছেন কলাকুশলীরা। তবে অভিনেতার রাজনীতিতে আসার খবর মাঝেমধ্যেই শোনা যায়। কিন্তু তিনি এই ময়দানে নামতে ইচ্ছুক নন তা একাধিকবার জানিয়েছেন। তবে ভাইদের কারণেই রাজনীতির ময়দানে আসেননি রীতেশ দেশমুখ।

    সম্প্রতি এক সাক্ষাতকারে রীতেশ বলেন, ‘আমি নিজের মতো। প্রত্যেকের মতামতকে আমি সম্মান করি। কিন্তু আমার কাজ হচ্ছে অভিনয় করা যেটা করে চলেছি। আমি রাজনীতি ছেড়েছি ভাইদের জন্য।’ তবে রাজনীতিতে কি কোনও দিনই দেখা যাবে না অভিনেতাকে? উত্তরে রীতেশ জানান, রাজনীতির শক্তিটা অনেক ছোট থেকেই তিনি দেখে এসেছেন এবং এর মধ্যে কোনও আকর্ষণ নেই বলেও জানান অভিনেতা। বরং অভিনয়টা তার কাছে ভাল লাগার বিষয় এবং এই কাজটাই তিনি সারাজীবন করে যেতে চান।
    উল্লেখ্য, ‘মারজাভা’ মুক্তি পাবে ১৫ নভেম্বর। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুতারিয়া, রাকুল প্রীত সিং, রীতেশ দেশমুখকে। অন্যদিকে, রীতেশের ‘হাউসফুল ৪’ বক্স অফিসে ভাল ফল করেছে। ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ‘হাউসফুল’-র প্রতিটি পর্বে দেখা গিয়েছে

  • সুস্মিতার মেয়ের আবেগঘন পোস্ট

    সুস্মিতার মেয়ের আবেগঘন পোস্ট

    অনাথ আশ্রম থেকে একটি শিশুকে দত্তক নেওয়ার অর্থ হল বাড়িতে খুশি নিয়ে আসা। শুধু তাই নয়, অনাথ শিশুকে দত্তক নেওয়ার অর্থ, আপনি কারও জীবন রক্ষা করছেন। তাকে নতুন করে জীবন দান করছেন। দত্তক নেওয়া প্রসঙ্গে এবার এভবেই নিজের মত প্রকাশ করল সুস্মিতা সেনের ছোট মেয়ে আলিশা সেন।

    নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন সাবেক বিশ্ব সুন্দরী। সেখানে তিনি তার ছোট মেয়ে আলিশা সেনকে নিয়ে আসেন ক্যামেরার সামনে। অনাথ আশ্রম থেকে কোনও শিশুকে দত্তক নেওয়ার অর্থ, কাউকে নতুন করে নতুন জীবন দান করা। নিজের লেখা একটি প্রজেক্টে এভাবেই মায়ের প্রতি শ্রদ্ধা দেখাতে দেখা যায় আলিশাকে।
    এদিকে, বর্তমানে বলিউডের উঠতি মডেল রোহমান শলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুস্মিতা সেন। গত বছর দীপাবলি পার্টির সময় থেকেই সুস্মিতার সঙ্গে দেখা যায় রোহমানকে। তখন বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হলেও মুখ খোলেননি বলিউডের বাঙালি-কন্যা। পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলেই রোহমানকে তার জীবনের ভালবাসা বলে উল্লেখ করতে দেখা যায় প্রাক্তন বিশ্ব সুন্দরীকে

  • জামাকাপড়ে এলার্জি তাই পরি না: রাখি

    জামাকাপড়ে এলার্জি তাই পরি না: রাখি

    রাখি সাওয়ান্ত, বলিউডের বিতর্কিত এক অভিনেত্রী। নানা কর্মকাণ্ড দিয়ে বির্তকের সৃষ্টিই যেন তার কাজ। বলা যায়, বিতর্ক আর রাখি সাওয়ান্ত যেন একে অন্যের পরিপূরক।

    কিছুদিন আগে বিতর্কিত পোশাক পরে ছপ্পন ছুরি গানের উদ্বোধনী অনুষ্ঠানে সমালোচনার জন্ম দেন বলিউডের এ ড্রামা কুইন। এবার টপলেস হয়ে পোস্ট করা এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
    সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, খাটে শুধুমাত্র একটি চাদর গায়ে জড়িয়ে শুয়ে রীতেশকে গান গেয়ে ডাকছেন রাখী। কখনও গাইছেন ‘চিঠি না কোই সন্দেশ’ কখনও ‘যব তুম চাহো’ আবার কখনও ‘দিল উসে দো জো জান দে দে’ গাইছেন। আর এই ভিডিও প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বয়ে যায়।

    দর্শক ও সমালোচকদের প্রশ্ন কী করছেন রাখী? জবাবটি রাখী সাওয়ান্ত বেশ কড়াভাবেই দিয়েছেন। রাখীর জবাব- ‘এত বাড়াবাড়ি করার কি আছে? আমি জানি আমি কী করেছি! আমার কোনও সমস্যা নেই, আমার স্বামীরও নেই, আমার স্বীকার করতে দ্বিধা নেই যে জামাকাপড় পরলে আমার অ্যালার্জি হয়।

    ‘ তিনি আরও বলেন, ‘আমার শ্বশুর-শাশুড়ি যথেষ্ট প্রগতিশীল, তারাও আমার চলাফেরায় কোনও আপত্তি করেন

  • টিজারেই উন্মাদনার পারদ চড়ালেন পায়েল

    টিজারেই উন্মাদনার পারদ চড়ালেন পায়েল

    পায়েল সরকার অভিনীত ‘মুখোশ’ ছবির টিজার প্রকাশ করা হয়েছে। এতে ভিন্ন রূপে আত্মপ্রকাশ করেছেন পায়েল। হারিয়ে যাওয়া বোনকে খুঁজতে গিয়ে এক নারী চরিত্রের নানান দিক তুলে ধরতে চলেছেন পামেলা রূপী পায়েল। ছবিটি পরিচালনা করেছেন অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। ছবিতে খানিকটা ধূসর ছোঁয়াও রয়েছে পায়েলের চরিত্রে। মুখোশের আড়ালে পায়েলের চরিত্রটি যে সত্যিই রহস্যময়ী, তার ইঙ্গিত মিলল টিজারেই।

    তা পামেলা সত্যি বলছেন না মিথ্যা? কতটাই বা যুক্তিযুক্ত তার অভিযোগ? সেই গল্প বলবে ‘মুখোশ’। পায়েলের জামাইবাবুর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়।
    এছাড়াও ‘মুখোশ’-এ অভিনয় করেছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং নবাগতা অমৃতা হালদার। ছবির চিত্রনাট্য লিখেছেন অভীক ও সুজয়নীল। সম্পাদনায় অনির্বাণ মাইতি। ‘মুখোশ’-এর আড়ালে লুকিয়ে থাকা আসল অপরাধী কে? প্রকাশ্যে আসবে ডিসেম্বরে।