Category: বিনোদন

  • ভুলে আলিয়ার বিয়ের কথা বলে দিলেন দীপিকা

    ভুলে আলিয়ার বিয়ের কথা বলে দিলেন দীপিকা

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে জিজ্ঞেস করা হলে তিনি বার বারই এড়িয়ে যেতেন। রণবীরও এ নিয়ে কোনো দিন মুখ খুলেননি। তবে বিষয়টি আর গোপন রাখতে পারেননি এই দুজন। তাদের বিয়ের কথা ফাঁস করে দিলেন দীপিকা পাড়ুকোন। বিষয়টা তিনি বলতে চাননি, ভুল করেই বলে ফেলেন ক্যামেরার সামনে।

    সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টক শোয়ে হাজির ছিলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট। সেখানেই অভিনেতা বিজয়কে তার ক্রাশ সম্পর্কে প্রশ্ন করা হয়।

    তখন বিজয় বলেন, ‘দীপিকা এবং আলিয়ার উপর আমার অনেকদিন ধরেই ক্রাশ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় দীপিকা তো বিবাহিত।’ এর পরেই দীপিকা হঠাৎ বলে বসেন, ‘আলিয়াও তো বিয়ে করছে।’

    এসময় সেখানে উপস্থিত আলিয়া এতে ভেটো দিয়ে ওঠেন। বলেন, ‘এ কী! এ সব কথার মানে কী!’

    অবস্থা বেগতিক দেখে দীপিকা হেসে বলেন, ‘এ সব আমার মনগড়া।’ বিষয়টি কোনওভাবে তখনকার মতো সামাল দিলেও আরো একবার আলিয়ার বিয়ের গুঞ্জনকে সামনে নিয়ে এলেন দীপিকা।

  • ছোট পোশাকে মন্দিরে গিয়ে ট্রলড অজয়-কাজল কন্যা

    ছোট পোশাকে মন্দিরে গিয়ে ট্রলড অজয়-কাজল কন্যা

    ছোট পোশাকে মন্দিরে গিয়ে দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলড হচ্ছেন বলিউড নায়ক অজয় দেবগন ও কাজল-কন্যা নাইসা। সম্প্রতি মন্দিরে পুজো দিতে গেলে পাপ্পারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন নাইসা। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতেই নেটিজেনরা সমালোচনা শুরু করেন। খবর আনন্দবাজার পত্রিকা।

    ছবিতে দেখা যাচ্ছে নীল ডেনিমের সঙ্গে স্লিভলেস হলদে ক্রপ টপ পরেছেন নাইসা। কপালে চন্দনের টিপ। হাতে পুজোর সরঞ্জাম। বাবা অজয় দেবগনের সঙ্গে পুজো দিতে গিয়েছিলেন তিনি।
    এমন ছবি নিয়ে ট্রোলড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, ‘আমি যদি এ রকম জামা পরে মন্দিরে যেতাম বাবা আমায় জোরে চড় মারত’, ‘মন্দির যাচ্ছ না কি জগিং করতে?’ ‘এ ভাবে কেউ মন্দিরে যায়!’ মূলত এমন ছোট পোশাক পরে মন্দিরে যাওয়ার কারণেই এমন সমালোচনায় শিকার হয়েছেন নাইসা। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি দেবগন পরিবার।

  • আমরা কাঞ্চন ভাইয়ের পাশে আছি: জায়েদ খান

    আমরা কাঞ্চন ভাইয়ের পাশে আছি: জায়েদ খান

    ড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নকে সাধুবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ধরেই তিনি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছেন। এ নিয়ে তাকে কতিপয় পরিবহন শ্রমিকদের রোষানলে পড়তে হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, ইলিয়াস কাঞ্চনের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে কিংবা কুশপুত্তলিকা তৈরি করে জুতার মালা পরানো হয়েছে।

    এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, শ্রমিকদের কর্মকাণ্ড তাকে ভীষণ কষ্ট দিয়েছে। কখনো-কখনো খারাপ লাগে। এতোটাই খারাপ লাগে যে যাদের জন্য আমি এতো কিছু জলাঞ্জলি দিয়েছি কোন কিছু পাওয়ার আশায় নয়। আমি আমার সিনেমার ক্যারিয়ার শেষ করেছি নিরাপদ সড়কের জন্য। আমার সঞ্চিত অর্থ ব্যয় করেছি।

    শ্রমিকদের কর্মকাণ্ডের বিষয়ে প্রতিবাদ জানিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে জানান, আমি ও আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা কাঞ্চন ভাইয়ের পাশে আছি। যারা নোংরামি করছেন তারা দেশের ও সমাজের শত্রু। শিল্পী সমিতির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। কাঞ্চন ভাই দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করে আসছেন, এটা আমাদের গর্বের বিষয়। তার এই সুন্দর কাজের সঙ্গে শিল্পীরা থাকবেন এবং শিল্পী সমিতি আছে।

    উল্ল্যেখ্য, গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন হয়।

  • কোটি টাকার বিনিময়ে খোলামেলা দৃশ্যে কাজল

    কোটি টাকার বিনিময়ে খোলামেলা দৃশ্যে কাজল

    দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। তেলেগু ইন্ড্রাস্ট্রির বর্তমানে সফল নায়ক তিনি। নিজের ক্যারিয়ারে রয়েছে অসংখ্য ব্যবসাসফল ছবি। আর তার ছবি মানেই যে হিট সেটি আর বলতে হয় না। তাই তার সঙ্গে যেকোন নায়িকাই ‘বিশেষ’ চরিত্রে অভিনয়ে আপত্তি করেন না। যেমনটা করেননি তামিল অভিনেত্রী কাজল আগারওয়ালও। খবর ফিল্মিবিট এর।

    আল্লু অর্জুন নতুন ছবি ‘আলা ভাইকুন্তাপুরামলো’ নিয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। আর এ ছবিটি প্রযোজনা করছেন আল্লু আর্জুনের বাবার প্রতিষ্ঠান গীতা আর্টস। সিনেমাটির একটি বিশেষ চমক হিসেবে হাজির হতে যাচ্ছেন দক্ষিণী নায়িকা কাজল। চমকটি হলো একটি আইটেম গান। আর এই গানটির জন্য খোলামেলা দৃশ্যে অভিনয় করতে হবে।
    গানটিতে চুক্তিবদ্ধ করা হয়েছে কাজল আগারওয়ালকে। এজন্য আল্লু আর্জুনকে গুণতে হবে এক কোটি টাকা। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, টাবু, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। ২০২০ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

  • সারা রাত ম্রুণাল ঘুমাতে পারেননি

    সারা রাত ম্রুণাল ঘুমাতে পারেননি

    সারা রাত ঘুমাতে পারেননি তিনি। দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবি জার্সি নিয়ে এমন কথা বললেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। জার্সি দেখার পর নিজের প্রতিক্রিয়া জানাতে এই অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত ছিলেন। শোনা যাচ্ছে, জার্সি ছবির হিন্দি রিমেকে ম্রুণালই থাকছেন নায়িকা হিসেবে।

    এই বলিউড সুন্দরী বলেন, ‘ছবিটি আমার হৃদয়কে নাড়া দিয়েছে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি কিছুতেই ছবিটি থেকে বের হতে পারছিলাম না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আবার ছবিটা দেখি। মনে হচ্ছিল, এই দুই ঘণ্টায় আমি সারা জীবন কাটালাম।’

    কিছুদিন আগেই শোনা গিয়েছিল, শহীদ কাপুর দক্ষিণি ছবি জার্সির হিন্দি রিমেকে থাকছেন। কবির সিং-এর আকাশছোঁয়া সফলতার পর শহীদ এই তেলেগু ছবি রিমেকের প্রস্তুতিতে ব্যস্ত। তবে জার্সির হিন্দি রিমেকে বলিউডের কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে তুমুল জল্পনা ছিল। এবার শোনা গেল, ম্রুণাল ঠাকুরকে এই ছবির নায়িকা হিসেবে দেখা যাবে। সম্প্রতি ম্রুণাল সুপার থার্টি ছবিতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করে সবার নজর কেড়েছেন। জার্সি ছবিটির গল্প এক অসফল ক্রিকেটারকে ঘিরে। ছবির পরিচালক গৌতম তিন্ননুরী। ছবিটি আগামী বছর আগস্ট মাসে মুক্তি পাবে।

  • গুরুতর অসুস্থ নুসরাত আইসিইউতে

    গুরুতর অসুস্থ নুসরাত আইসিইউতে

    ভারতের বসিরহাটের তৃণমূলের সংসদ, টলিউড অভিনেত্রী নুসরাত জাহান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    নুসরাতের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অ্যাজমার রোগী। অসুস্থতা নিয়েই সংসদ ও ছবির কাজ চালিয়ে যাচ্ছিলেন নুসরাত। রবিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়।

    বিশেষ সূত্রের বরাতে ইন্ডিয়া টাইমস, জি নিউজসহ একাধিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, রবিবার রাত ৯টা ৩০ মিনিট নাগাদ আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    ডা. সন্দীপ মণ্ডলের অধীনে অভিনেত্রীর চিকিৎসা চলছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই নুসরাত অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সোমবার সকাল থেকে নুসরাতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখনও তাকে আইসিইউতে রাখা হয়েছে।