Category: বিনোদন

  • সৌরভের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন জুন মালিয়া!

    সৌরভের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন জুন মালিয়া!

    ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলছেন জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া! শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আগামী ১ ডিসেম্বরে হতে চলেছে বিয়ের জুন-সৌরভের বিয়ের অনুষ্ঠান!

    প্রায় ২৩ বছর ধরে বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন জুন মালিয়া। ‘লাঠি’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘নীল নির্জনে’, ‘পদক্ষেপ’, ‘২২ শ্রাবণ’, ‘দ্যা বং কানেকশন’সহ বহু ছবিতে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। তবে শুধু সিনেমাতেই নয়, টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে বহু টিভি সিরিজ এবং রিয়েলিটি শোতেও। তবে শুধু অভিনয় দক্ষতাই নয়, বারবার তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।

  • যৌনকর্মীর মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার

    যৌনকর্মীর মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার

    সামাজিক মাধ্যমে ফের অশালীন আক্রমণের শিকার হলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি স্বস্তিকার ছবির নীচে ‘অভিনেত্রী কম, আপনাকে যৌনকর্মী বেশি লাগে’ এমন মন্তব্য করেন এক ব্যক্তি। এ কুৎসিত মন্তব্যে দেখে তার উপযুক্ত জবাবও দেন স্বস্তিকা। উপযুক্ত জবাব দিয়ে সমালোচককে কার্যত চুপ করিয়ে দেন তিনি।

    রাম বণিক নামে ওই ব্যক্তিকে স্বস্তিকা বলেন, ‘ধন্যবাদ রামবাবু। ওরা (যৌনকর্মী) তো খেটে খাওয়া মানুষ। ওদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওদের মতো বড় করুন। দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে।’

  • ‘জ্বিন’ এর ভয়ঙ্কর ফার্স্ট লুক প্রকাশ (ভিডিও)

    ‘জ্বিন’ এর ভয়ঙ্কর ফার্স্ট লুক প্রকাশ (ভিডিও)

    ভৌতিক গল্পে নির্মিত হচ্ছে ‘জ্বিন’ ছবি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটির শুটিং শুরু হয় আগস্ট মাসের শেষের দিকে ঢাকার অদূরে সাভারের মধুমতি হাউজিংয়ে। ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন আব্দুন নূর সজল ও পূজা চেরি।

    বৃহস্পতিবার রাতে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে ‘জ্বিন’ সিনেমার ফার্স্ট লুক। এই ভৌতিক চেহারা নিয়ে হাজির হয়েছেন নায়িকা পূজা চেরী। তাকে দেখে চেনার উপায় নেই বরং ভয়ই লাগবে। ফার্স্ট লুকে দেখা গেছে, ভয়ঙ্কর সাদা রঙের চোখের চাহনি, এলোমেলো চুল ও বড় বড় হাতে নক। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। বাকি আছে গানের কিছু শুটিং।
    নির্মাতা নাদের চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি সাইকো থ্রিলার গল্পের ছবি। ছবিতে পূজা মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন। দেখা যাবে তার ওপর একটা জ্বিন ভর করেছে। আর নানা রকম ঘটনা ঘটাতে থাকে সে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে সজল-পূজা ছাড়াও অভিনয় করছেন রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।

  • এবার পোশাকের কারণে ভাইরাল জাহ্নবী

    এবার পোশাকের কারণে ভাইরাল জাহ্নবী

    জাহ্নবী কাপুর, বলিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। সম্প্রতি অভিনয় দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে এবার সিনেমার কারণে নয়, নতুন করে আলোচনায় আসলেন পোশাকের কারণে।

    জিম হোক বা ডিনার ডেট- খাটো পোশাক জাহ্নবীর বেশ পছন্দের। এবার আঁটসাট পোশাকে ভাইরাল হলেন তিনি। পোশাকটি একেবারে গায়ের সঙ্গে মিশে গেছে। স্কিন কালারের পোশাকটি নজর কাড়ছে সবার।
    মুম্বাইতেই তার এই ছবি উঠেছে। নিজের গাড়ি থেকে নেমে কোথাও যাচ্ছেন জাহ্নবী। এই পোশাকের সঙ্গে তার হাতে রয়েছে কালো রঙের একটি ব্যাগ ও সাদা স্নিকার। মুখে সামান্য মেকআপ আর খোলা চুল। সেই ছবিতেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

  • আনুশকার কড়া জবাবে ক্ষমা চাইলেন সাবেক ক্রিকেটার

    আনুশকার কড়া জবাবে ক্ষমা চাইলেন সাবেক ক্রিকেটার

    ভারতের সাবেক ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের মন্তব্যের কড়া জবাব দিলেন আনুশকা শর্মা। তিনি বলেছেন, ‘আমি চা খাই না কফি খাই। আর এই ধরনের বিতর্কে দয়া করে আমাকে জড়াবেন না।’

    ফারুক দাবি করেন, ইংল্যান্ডের বিশ্বকাপ ক্রিকেট চলাকালীন নির্বাচকরা নিজের হাতে চায়ের কাপ পৌঁছে দিতেন আনুশকা শর্মাকে। এই অভিযোগ তোলার পরেই স্বাভাবিক ভাবে বিতর্কের ঝড় ওঠে ভারতের ক্রীড়াঙ্গনে এবং বলিউডের অন্দরে। যদিও এই অভিযোগ চুপচাপ হজম করেননি বিরাট কোহলির তারকা স্ত্রী আনুশকা।
    টুইটে কড়া কথা বলার পাশাপাশি আনুশকা এও বলেন, এর আগেও তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে। তিনি চুপ থেকেছেন তার শালীনতা এবং সৌজন্য বোধ থেকে। তার নীরবতাকে কেউ যদি তার দুর্বলতা ভেবে থাকেন তাহলে সেটা তার মস্ত ভুল।

    আনুশকার কড়া জবাব দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফারুক জানান, নিছক রসিকতা করেই তিনি এই মন্তব্য করেছেন। আনুশকা নয়, তার অভিযোগের আঙুল নির্বাচকদের দিকে। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

    সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আরও জানান, বিরাট কোহলি এই মুহূর্তে দেশের সেরা অধিনায়ক। রবি শাস্ত্রীর প্রশিক্ষণ নিয়েও কিছু বলার নয়। তার সমস্ত অভিযোগ নির্বাচকদের নিয়ে। যারা ভারতীয় খেলার পোশাক গায়ে তুলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। অকারণেই এর মধ্যে আনুশকাকে জড়ানো হল।

    তিনি বলেন, এবারের বিশ্বকাপের সময় তিনি একজন নির্বাচককেও চিনতে পারেননি। অথচ তাদের গায়ে ভারতীয় ক্রিকেট টিমের ব্লেজার! এবং তাদেরই একজনকে তিনি দেখেছিলেন আনুশকা শর্মাকে চায়ের কাপ পৌঁছে দিতে। তখনই তিনি জানতে চেয়েছিলেন, এই ব্যক্তি কে? এবং তাকে জানানো হয়, ওই ব্যক্তি ভারতীয় নির্বাচকদের একজন। একজন নির্বাচক খেলোয়াড়ের স্ত্রীকে চায়ের কাপ পৌঁছে দিচ্ছেন, এই দৃশ্য মেনে নিতে পারেননি বলেই তিনি তার ক্ষোভের কথা জানিয়েছেন।

  • ‘পাঁচ তারকা যৌনকর্মী’ স্বস্তিকা

    ‘পাঁচ তারকা যৌনকর্মী’ স্বস্তিকা

    চুলে গ্রে-হোয়াইট কম্বিনেশনে হাইলাইটস করে নিজের নয়া লুক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা। তারপরেই কমেন্ট বক্সে পড়েছে নানা মন্তব্য। অনেকেই প্রশংসা করেছেন স্বস্তিকার নিউ হেয়ার স্টাইল এবং হাইলাইটসের। কিন্তু এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী স্বস্তিকাকে পাঁচ তারকা যৌনকর্মী বলে সম্বোধন করেছেন।

    রাম বণিক নামের ওই ব্যক্তি প্রথমে মন্তব্য করেন ‘অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’ এমন কটূক্তি দেখে ফুঁসে ওঠেন স্বস্তিকার ভক্তরা। তার এক ভক্ত লিখেছেন, ‘দাদা মানসিকতাটা হাঁটুর তলাতেই থেকে গেল।’ চুপ থাকেননি স্বস্তিকা নিজেও। সরব হয়েছেন। তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ রামবাবু। ওঁরা তো খেটে খাওয়া মানুষ। ওঁদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তা-ধারাটা ওঁদের মতো বড় করুন। দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে। অল দ্য বেস্ট।’

    এত কিছুর পরেও মুখ বন্ধ করেননি রাম বণিক। ফের স্বস্তিকাকে ‘পাঁচ তারকা যৌনকর্মী’ বলে সম্বোধন করেছেন। লিখেছেন, আগের কমেন্টে নাকি তিনি একটু ভুল লিখেছিলেন। স্বস্তিকাকে ‘পাঁচ তারকা যৌনকর্মী’ লাগে। অভিনেত্রী ব্যবহার এবং কাজকর্ম এটাই নাকি প্রমাণ করে।