Category: বিনোদন

  • মন বলছে, আমার আয়ু আর মাত্র কয়েক মাস : ইরফান খান

    মন বলছে, আমার আয়ু আর মাত্র কয়েক মাস : ইরফান খান

    নিউরো এন্ড্রক্রাইন টিউমার নামক বিরল স্নায়ু আক্রান্ত বলিউড ও হলিউডের সফল অভিনেতা ইরফান খান। বর্তমানে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সুখবর ছিল ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন তিনি। বেশ কিছুদিন আগে ইরফানের প্রিয় বন্ধু এবং পরিচালক বিশাল ভরদ্বাজ বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, দ্রুত ও সুস্থ হয়ে আবার অভিনয়ে বীর বেশে হাজির হবেন ইরফান।’ইরফান ভক্তরা সর্বক্ষণ ইরফানের টুইট থেকে চোখ সরাচ্ছে না। ইরফান খানও টুইটারে তার হাস্যজ্জল ছবি ও ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের গল্প বলছিলেন। টুইটারে তিনি লিখেছিলেন, ‘আমি বিশ্বাস করি, আমার ধৈর্যের কাছে ক্যান্সার হেরে যাবে।’কিন্তু দীর্ঘ ৪ মাস পরে হঠাৎ করে দৃঢ় মনবলের এ অভিনেতা জীবনের লড়াইয়ে বিমর্ষ হয়ে পড়েছেন। ইরফান খান বলছেন, ‘মন বলছে, আমার আয়ু আর মাত্র কয়েক মাস।’ক্যান্সার তার জীবনকে এক ঝটকায় নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ‘ক্যান্সার আমাকে জীবনের এক কোণায় দাঁড় করিয়ে দিয়েছে। জীবন নিয়ে এই মুহূর্তে কী করা উচিত, সে বিষয়ে ধোঁয়াসা লাগছে আমার।’তিনি জানান, ‘এ লড়াইটা শক্ত। খুব দৃঢ়তার সঙ্গে পাঞ্জা লড়ছি। তবু বলব মনকে এখনও শান্ত করেতে পারিনি।’

  • বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘রাত্রির যাত্রী’

    বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘রাত্রির যাত্রী’

    নোদন: চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে হাবিবুল ইসলাম হাবিব নির্মাণ করেছেন ‘রাত্রির যাত্রী’ সিনেমা। ২০১৫ সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শুরু হয়। কিছুদিন আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সিনেমাটি। গত মঙ্গলবার সেন্সর বোর্ড কর্তৃপক্ষ বিনা কর্তনে সিনেমাটির ছাড়পত্র প্রদান করেছে। এ তথ্য জানিয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
    এ প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘‘রাত্রির যাত্রী’ সিনেমাটির কাজ একটু সময় নিয়েই করলাম। সিনেমাটির গল্প দারুণ। সিনেমাটিতে কাজ করতে গিয়ে মৌসুমী আপা আবিনা কর্তনে ছাড়পত্র পেল ‘রাত্রির যাত্রী’
    এফএনএস বিনোদন: চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে হাবিবুল ইসলাম হাবিব নির্মাণ করেছেন ‘রাত্রির যাত্রী’ সিনেমা। ২০১৫ সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শুরু হয়। কিছুদিন আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সিনেমাটি। গত মঙ্গলবার সেন্সর বোর্ড কর্তৃপক্ষ বিনা কর্তনে সিনেমাটির ছাড়পত্র প্রদান করেছে। এ তথ্য জানিয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
    এ প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘‘রাত্রির যাত্রী’ সিনেমাটির কাজ একটু সময় নিয়েই করলাম। সিনেমাটির গল্প দারুণ। সিনেমাটিতে কাজ করতে গিয়ে মৌসুমী আপা আমাকে অনেক সহযোগিতা করেছেন। এ ছাড়া অন্যান্যরাও আমাকে কাজটি করতে ভীষণ সহযোগিতা করেছেন। সবার সহযোগিতায় নির্মাণ কাজ ভালো হয়েছে। সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখে প্রশংসা করেছেন এবং বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেছেন। ঈদের পর সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।’
    মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, রেবেকা পারভিন, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ অনেকে। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক স¤্রাট। সিনেমাটির আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম।
    মাকে অনেক সহযোগিতা করেছেন। এ ছাড়া অন্যান্যরাও আমাকে কাজটি করতে ভীষণ সহযোগিতা করেছেন। সবার সহযোগিতায় নির্মাণ কাজ ভালো হয়েছে। সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখে প্রশংসা করেছেন এবং বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেছেন। ঈদের পর সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।’
    মৌসুমী ছাড়াও এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, রেবেকা পারভিন, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ অনেকে। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক স¤্রাট। সিনেমাটির আইটেম গানে নেচেছেন নায়লা নাঈম।

  • নাদিয়া মিমের ‘বৃত্ত কথন’

    নাদিয়া মিমের ‘বৃত্ত কথন’

    বিনোদন: ছোট পর্দার অনেকের প্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া মিম। বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে নাদিয়া অভিনীত নাটক ‘বৃত্ত কথন’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ। নাটকটিতে নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এ ছাড়া নাটকে অভিনয় করেছেন শিরিন আলম, ডিকন নূর প্রমুখ।
    নাটকটির গল্পে দেখা যাবে, ‘লিখন তার বাবার কাছে সব সময় তার চাহিদা নিয়ে অভিযোগ করে। চাহিদা বলতে তার হাত খরচ, প্রেমিকার সাথে খেতে যওয়া বা বন্ধুদের সাথে ঘুরতে যওয়া। বাবার সামান্য বেতনে সংসার চালানো, দোকান বাকি, মেয়ের পড়াশোনা করাতেই হিমশিম অবস্থা। তবুও বাবা লিখনের চাহিদা পূরণ করে থাকে। একদিন আকস্মিকভাবে লিখনের বাবা মারা যান। বাবার অফিসে লিখনের চাকরিটাও হয়ে যায়। মাস শেষে বেতন তুলতে গিয়ে লিখন উপলব্ধি করে, এত কম টাকায় বাবা কীভাবে সংসার সামলাতেন, তার চাহিদা পূরণ করতেন! এ যেন একই নিয়মের আবর্তন, বৃত্ত কথন।’

  • লিভ টুগেদার করছেন এষা

    লিভ টুগেদার করছেন এষা

    বলিউড অভিনেত্রী এষা গুপ্তা মাস কয়েক আগে ধারাবাহিকভাবে ইন্সটাগ্রামে নিজের নগ্ন ও অর্ধনগ্ন ছবি প্রকাশ করে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন। তবে থামেননি তিনি। একাধারে পোস্ট করে গেছেন সেসব ছবি। এবার নতুন করে আলোচনায় এলেন এ নায়িকা। আর সেটা হলো লিভ টুগেদারের মধ্যে দিয়ে। তাও আবার ভারতীয় একজন ক্রিকেটারের সঙ্গে।তিনি হার্দিক পান্ডিয়া। কিন্তু, নিজেদের সম্পর্কের বিষয়টিকে একেবারেই প্রকাশ্যে আনতে চাইছেন না এষা। শুধু তাই নয়, হার্দিকের সঙ্গে তার সম্পর্ক যাতে কোনওভাবেই সংবাদমাধ্যমের সামনে প্রকাশিত না হয়, তার জন্যও তৎপর এ নায়িকা। এষার মতো হার্দিকও বিষয়টি নিয়ে একেবারে চুপই রয়েছেন। আর সেই কারণে ‘লাঞ্চ’ বা ‘ডিনার ডেটে’ বাইরে না গিয়ে, বাড়িতেই হার্দিকের সঙ্গে রুম ডেট করছেন এষা। তাছাড়া রাতেও থাকছেন হার্দিকের বাসায়। তাদের লিভ টুগেদার নিয়ে এখন সরগরম ভারতীয় মিডিয়। এষার কাছের একজন বন্ধু জানিয়েছেন, হার্দিকের সঙ্গে নিজের সম্পর্কের কথা এখনই প্রকাশ করতে চাইছেন না এষা। তবে এসব কথা গোপন থাকে না। তাই প্রকাশ হয়ে গেলো। তারাতো লিভ টুগেদারও করছেন। আর কি বাকী রইলো!

  • দীপিকার বিরুদ্ধে চুরির অভিযোগ!

    দীপিকার বিরুদ্ধে চুরির অভিযোগ!

    দীপিকা পাডুকোনের ফ্যাশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। এবার তার ইনস্টাগ্রামে পোস্ট করা সাম্প্রতিক একটি ছবি নিয়েও হইচই শুরু হয়েছে। তার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে, তাও আবার লুক চুরির। লাল ভেলভেট শাড়ি পরে আছেন দীপিকা, চুলে গুঁজেছেন লাল টকটকে গোলাপ। আর সঙ্গে সঙ্গে নেটিজেনদের মনে পড়ে গিয়েছে আনুশকা শর্মার কথা। বিয়ের আশীর্বাদের সময় আনুশকাকে দেখা গিয়েছিল ঠিক এমন রক্তলাল ভেলভেটের শাড়ি আর চুলে লাল গোলাপে। সেই শাড়ি ডিজাইন করেন সব্যসাচী। ফলে নেটিজেনরা প্রশ্ন করছেন, দীপিকা কি আনুশকার লুকে অনুপ্রাণিত হয়েই তা ‘চুরি’ করার সিদ্ধান্ত নিয়েছেন? নাকি অন্য কিছু। যাই হোক, আনুশকার রুপে সবার সামনে এসে বেশ আলোচনায় এখন দীপিকা। যদিও এ নায়িকা এসব আলোচনা-সমালোচনা নিয়ে ভাবছেন না। ভাবছেন নিজের নতুন ছবি নিয়ে। তা নিয়েই এখন ব্যস্ত তিনি।