বিনোদন ডেস্ক: পত্রিকায় খবর এসেছে, ১১ নারী পাচারকারী গ্রেফতার। যে ছবি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গেল, এদের মধ্যে দুজন নাট্যাঙ্গনের পরিচিত মুখ; ফারুক আহমেদ ও আবদুন নূর সজল!
সংবাদে জানানো হচ্ছে, পুলিশি তৎপরতায় বেড়িবাধ এলাকা থেক তাদের গ্রেফতার করা হয়েছে। কারণটা কী? সজল বললেন অন্যকথা। জানালেন, একেবারে ভিন্ন ধরনের একটি নাটকে কাজ করেছেন তারা। যেখানে এভাবেই তাদেরকে পত্রিকায় দেখা যাবে। নাটকের নাম ‘ভালোবাসার সীমান্তে’।
সজল বললেন, ‘দেশে প্রতিনিয়ত নারী পাচার হচ্ছে। কীভাবে হচ্ছে, সেটা আড়ালেই থেকে যাচ্ছে। নাটকে দেখা যাবে, যে ছেলেটি একের পর এক মেয়েদের সঙ্গে ভালোবাসার ফাঁদ তৈরি করে; সে-ই এবার নিজের ফাঁদে পা দিয়ে বসবে। আমি মনে করি, গল্পটি একটু হলেও মানুষের মধ্যে সচেতনতা তৈরি করবে।’ ‘ভালোবাসার সীমান্তে’ রচনা ও পরিচালনায় আছেন মনজুরুল আলম। এতে অপর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।
তিনি বললেন, ‘এ নাটকে আমি দর্জির দোকানে কাজ করে সংসার চালাই। এ মেয়েটি খুবই সহজ-সরল। যে ভালোবাসার মানুষের সঙ্গে আড়ালে-আবডালে মাঝের মধ্যে দেখা করে। তাকে নিয়েই নতুন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু সে নিজেই অপহরণের জালে ফেঁসে যায়’। নাটকটিতে নবাব চরিত্রে অভিনয় করেছেন সজল ও কর্মী চরিত্রে ভাবনা। নারী পাচারকারীর চক্রের হোতার হিসেবে আছেন ফারুক আহমেদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পরান জহির, কাজী বাবুল, হোসনে মোবারক রুমি, আসিফ তালুকদার, বন্যা প্রমুখ। বেশ কিছু দিন আগে এর শুটিং হয়েছে বেড়িবাঁধ, আজিমপুর, নিউমার্কেট, পলাশী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ‘ভালোবাসার সীমান্তে’ আগামি ১০ আগস্ট রাত ৮ টায় আরটিভিতে প্রচার হবে।
Category: বিনোদন
-

নারী পাচারকারীর তালিকায় ফারুক-সজল!
-

ঈদের নায়িকা বুবলী
বিনোদন ডেস্ক: এদেশের চলচ্চিত্র শিল্পকে প্রায় একাই টেনে নিচ্ছেন সুপারস্টার শাকিব খান। সেক্ষেত্রে দীর্ঘ কয়েকবছর ধরে আমাদের চলচ্চিত্র শিল্পের যে খরা এবং পারস্পরিক বৈরিতা সেদিক বিবেচনায় শাকিব খানের সাথে একটি জুটির খুবই প্রয়োজন ছিল। কারণ এর আগে কোনো সুপারস্টারের ছবি রিলিজ বা নানা প্রসঙ্গ নিয়ে এতটা প্রতিবন্ধকতা আসেনি। এটা আজ প্রমাণিত যে, দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি লগ্নি হয় শাকিব খানের ছবিতে। সেক্ষেত্রে শাকিব-বুবলী জুটির বেশকিছু সফল ছবির তালিকা দীর্ঘ হয়েছে খুব অল্প সময়ে। তাই এসব বিবেচনা করলে শাকিবের সাথে পরীক্ষিত অভিনেত্রীর নাম বুবলী। গত কয়েক ঈদে শাকিব বুবলী জুটির একাধিক ছবি রিলিজ হয়েছে দেশের সর্বাধিক সিনেমা হলে। এবারের ঈদকে কেন্দ্র করে সবচেয়ে কৌতূহলী ছবি যেটি মুক্তি পাবে, তার নাম ‘ক্যাপ্টেন খান’। শাকিব বুবলী অভিনীত এই ছবি নিয়ে তাই আলোচনারও কমতি নেই।
শাকিব খান তার একাধিক ছবির নায়িকা বুবলী প্রসঙ্গে বলেন, ‘দেখুন, বুবলীকে আমি বলি কমপ্লিট অ্যাক্টর। এ ছাড়া আমরা জুটি বেঁধে কিন্তু শুধু রোমান্টিক ছবিই করিনি বা একই ধরনের ছবি কিন্তু করিনি। আমরা ভার্সেটাইল কাজ করেছি। সেক্ষেত্রে আমি বলবো সব ধরনের চরিত্রেই ওর পারদর্শিতা দর্শকরা দেখেছেন। সেই ধারাবাহিকতায় ক্যাপ্টেন খানের মতো ভিন্নধর্মী গল্পেও বুবলী দারুণ কাজ করেছে। যা ঈদেই সবাই দেখতে পাবেন।’ অভিনেত্রী শবনম বুবলী এখন অবস্থান করছেন থাইল্যান্ডে। সেখানে চলছে ‘ক্যাপ্টেন খান’-এর শেষভাগের শুটিং। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। শুধু এটিই কেন, এখন পর্যন্ত এই নায়িকাকে শুধুমাত্র শাকিবের বিপরীতেই দেখা গেছে। গত তিন ঈদে তাদের ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। সবগুলো সিনেমাই বেশ আলোচিত ছিল। ক্যাপ্টেন খান নিয়ে আরো বেশি প্রত্যাশী এই অভিনেত্রী।
বুবলী বলেন, ‘আমি এখন পর্যন্ত যে ছবিগুলোতে অভিনয় করেছি, সবগুলোই গল্প নির্ভর সিনেমা ছিল। ক্যাপ্টেন খান সবগুলো সিনেমা থেকে ভিন্ন ঘরানার। ফেস্টিভ্যালের ছবিগুলো যেমন হওয়া উচিত, ক্যাপ্টেন খানও তেমন। সবকিছুতেই নতুন নতুন গন্ধ। গল্প, গান, দৃশ্যায়ন সবকিছুতেই। সব মিলিয়ে আশা করছি ঈদে বড় একটি ধামাকা হবে।’ গত সোমবার সিনেমাটির গানের শুটিংয়ের জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শাকিব-বুবলী। দেশটির বিভিন্ন লোকেশনে একাধিক গানের শুটিং হবে। গানগুলোর দায়িত্বে থাকছেন বলিউডের ‘বজরঙ্গি ভাইজান’-ছবির কোরিওগ্রাফার আদিল শেখ ও চেন্নাইয়ের নামী আরেক কোরিওগ্রাফার। থাইল্যান্ড সফর প্রসঙ্গে বুবলী বলেন, ‘মার্চ থেকেই সিনেমাটির কাজ শুরু হয়েছে। রোজার মধ্যে কক্সবাজারে দ্বিতীয় লটের কাজ শেষ করি। এরমাঝে টানা বৃষ্টির কারণে ছবির গানগুলোর শুটিং করা সম্ভব হয়নি। এরমধ্যে ঈদেরও বেশিদিন বাকি নেই। এখন আবহাওয়া ভালো, তাই আমরা সুযোগটি কাজে লাগিয়েছি। খুব শিগগিরই সিনেমাটির সব কাজ শেষ হয়ে যাবে।’ শাকিব-বুবলী ছাড়াও ক্যাপ্টেন খান ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কলকাতার পায়েল মুখার্জি, স¤্রাট, অমিত হাসান, ডন, বড়দা মিঠু, শিবা শানু প্রমুখ। -

ইরফান-ফারিয়ার ‘রঙিন খাম’
বিনোদন ডেস্ক: রূপা রিফাতের জন্য প্রত্যেকদিন ছাদে নীল খামে ভরে চিঠি রেখে আসে। কিন্তু রিফাত বুঝতে পারে না চিঠিটা কে দিয়ে যায়। অজানা কাউকে নিয়ে রিফাতের মনে আগ্রহ তৈরি হতে থাকে। রিফাত চিঠির ওপারের মানবীকে খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না। অজানা মানবী যাতে তার সঙ্গে দেখা করে তা চিঠির মাধ্যমে জানায় রিফাত। একদিন রূপা অজানা-অচেনা মেয়ে হিসেবে দেখা করতে যায়। কিছুক্ষণ তারা হেঁটে বেড়ায়, কথা বলে। এরপর রূপা জানায়, রিফাত যে মেয়েকে খুঁজছে রূপা সে নয়। রিফাত তার নির্বুদ্ধিতার জন্য লজ্জা পায়, সরি বলে। এ সময় রিফাত প্রতিজ্ঞা করে, আর ওই মেয়ের চিঠির ব্যাপারে গুরুত্ব দেবে না সে। তাকে বোকা বানানো হচ্ছে ভেবে নেয়। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘রঙিন খাম’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।
-

বলিউডের ছবিতে হিরো আলম
বিনোদন প্রতিবেদকসোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হিরো আলম বলিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন। এমন খবর চাউর হয়েছিল বেশ কিছুদিন আগে। এই খবর তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন অনেকেই। এবার হিরো আলম সত্যি সত্যিই বলিউডের সিনেমায় কাজ করতে যাচ্ছেন।২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তিকালের একটি বলিউড ছবিতে অন্যতম ভূমিকায় দেখা যাবে তাকে।
আজ বুধবার দুপুরে ছবির পরিচালক প্রভাত কুমার ও হিরো আলমের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। ছবির নাম ‘বিজু দ্য হিরো’। আগামী ডিসেম্বর থেকে ভারতে এর কাজ শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক প্রভাত কুমার।
তিনি আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আমার ছবিতে হিরো আলমের মতো হালকা-পাতলা ধরনের একজন অভিনেতা দরকার। পুরো ছবির গল্প তাকে ঘিরেই এগিয়ে যাবে। এই ছবিতে একজন বলিউডের অভিনেত্রীও অভিনয় করবেন’।
হিরো আলম এর আগে বাংলাদেশে ‘মার ছক্কা’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় প্রথম দেখা মিলে তার।
65Shares -

দুবাইতে গোপনে বিয়ে করেছিলেন প্রিয়াংকা ও শাহরুখ?
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার চলছে এখন নিক অব টাইম।ভারতীয় গণমাধ্যমের খবর, এ বছরের সেপ্টেম্বর মাসেই নাকি নিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন পিয়াংকা। আর বিয়ের পর পাকাপাকিভাবে আমেরিকাতে বসবাস করতে শুরু করবেন এ দেশিগার্লখ্যাত অভিনেত্রী।এদিকে নিক ও প্রিয়াংকা বিয়ের খবরে যখন ভারতের ফিল্মিপাড়া মাতোয়ারা তখন আবার একবার প্রিয়াংকার সঙ্গে শাহরুখ খানের পুরনো প্রেমের প্রসঙ্গ নতুন করে উঠে এসেছে।সম্প্রতি ভগ-ইন্ডিয়ার রেড কার্পেটে প্রিয়াংকার বিয়ে নিয়ে শাহরুখকে প্রশ্ন করেন এক সাংবাদিক। উত্তরে মজা করে শাহরুখ বলেন, ‘আমিও বিয়ে করছি। আপনাকে নিমন্ত্রণও করব। বিয়ের কার্ডও পাঠাব। বিশেষ করে মেহেন্দির দিন তো আপনি হাজির হতেই হবে।’গুঞ্জন ছিল একসময় প্রিয়াংকার প্রেমে নাকি মজেছিলেন বলিউডের ‘ওয়ান ওম্যান ম্যান’ বলে পরিচিত শাহরুখ খান। ছেলেবেলার প্রেমিকা গৌরী আর দু সন্তানকে প্রায় ভুলতে বসেছিলেন তিনি।পিঙ্ক স্টাইল নামে এক ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুসারে, ২০১৩ সালের ২২ মার্চ শাহরুখ নাকি দুবাইতে গোপনে প্রিয়াংকে বিয়ে করেন। সে বিয়েতে বোরকা পড়ে আসেন প্রিয়াংকা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু নিয়ে। নিরাপত্তা আর গোপনীয়তার জন্য সে বিয়েতে নাকি মুঠোফোন, ক্যামেরা নিয়ে আসাও মানা ছিল সেখানে।এ খবর বলিউডে ব্যাপক আলোচিত হয়ে পড়ে। মন্নত প্রাসাদে স্ত্রী গৌরীর সঙ্গে ঝড় বয়ে যায় শাহরুখের। গৌরীর পাশে এসে দাঁড়ায় বলিউড তারকা হৃতিক রওশন, করণ জোহরসহ আরও অনেকেই। সে সময় বলিউডের একাংশ প্রিয়াংকার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে।একসময় প্রিয়াংকাকে সঙ্গ না দিয়ে আবার গৌরীর কাছে ফিরে আসেন শাহরুখ। গৌরীর কোল জুড়ে আসে তৃতীয় সন্তান আব্রাম। মিডিয়ার খবর, নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করে নিতেই স্যারোগেসির মাধ্যমে আব্রামের মা হয়েছিলেন গৌরী।এছাড়াও সম্পর্ক অটুট রাখতে ‘ডন-২’ তে গৌরীর কথা মতো শাহরুখ খান তার বিপরীতে প্রিয়াংকাকে নেননি।
-

সময় ফুরিয়ে আসছে ইরফানের
বিরল রোগ নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারে আক্রান্ত হলি-বলির মেধাবী অভিনেতা ইরফান খানের সময় ফুরিয়ে আসছে। এ তথ্য এক সংবাদ সংস্থার সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তিনি।এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা জানান, তৃতীয় কেমোথেরাপির রিপোর্ট ইতিবাচক হয়েছে। কিন্তু মনের জোর কমে গেছে ইরফান খানের। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ইরফান জানিয়েছেন, ‘আমার চতুর্থ কেমো চলছে। মোট ছয়টি কেমো দিতে হবে। এরপর একটা স্ক্যান হবে। থার্ড সার্কেলের পর স্ক্যান করা হয়েছিল। সেটা ইতিবাচক।কিন্তু এখনো আমাদের ষষ্ঠ স্ক্যান পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা আমাকে কোথায় নিয়ে যায় সেই অপেক্ষায় আছি। আমার মস্তিষ্ক সবসময় বলছে, আমার এই রোগ হয়েছে। আর কিছু মাস বা বছরের মধ্যেই আমি মরে যেতে পারি।’জীবনের এই কঠোর বাস্তবের মুখোমুখি হওয়ার ফলে ইরফানের মধ্যে যে পরিবর্তন এসেছে তা কেবল শারীরিকই নয়, মানসিক ও আধ্যাত্মিকও। তিনি এমন কথাও বলেছেন যে, তিনি জীবনকে দেখছেন অন্যভাবে।শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমে ইরফান বলেন, ‘জীবন অনেকগুলো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। জীবন যেভাবে দেখাচ্ছে, সেভাবেই দেখছি। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক- সব দিক থেকে।’ইরফান আরও বলেন, ‘জীবনের কোনো গ্যারান্টি নেই। আমার মন যেন সব সময় কানের কাছে ফিসফিস করে বলছে, তোমার এই রোগ হয়েছে। যে কোনো সময় মৃত্যু হবে।’বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন লন্ডনে। তার অনুপস্থিতিতেই গতকাল মুক্তি পেল তার অভিনীত ‘কারওয়া’ সিনেমাটি
সূত্র: এনডিটিভি