Category: বিনোদন

  • ইউটিউবে থাকছেন আসিফ-তানহা

    ইউটিউবে থাকছেন আসিফ-তানহা

    বড় পর্দার নায়ক-নায়িকা আসিফ ইমরোজ ও তানহা তাসনিয়া। এবারের ঈদে তাদের নতুন কোনও ছবি মুক্তি পাচ্ছে না। তবে উৎসবে থাকছেন তারাও; একটু অন্যভাবে। আসছেন মিউজিক ভিডিও নিয়ে।

    ‘সুন্দরী’ নামের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এ জুটি। এটি নির্মাণ করেছেন সামছুল হুদা।
    গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার সংগীতশিল্পী আকাশ সেন ও চ্যানেল আই সেরা কণ্ঠের ইতি। খন্দকার রাজুর কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত। এটি প্রকাশ হবে ইউটিউবে।
    পরিচালক সামছুল হুদা বলেন, ‘বড় পর্দার আমেজ রাখা হয়েছে গানে। তাই সিনেমার জুটি থাকছে এতে।’
    মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে রনস্ মিউজিক। চাঁদরাতে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এটি অবমুক্ত হবে।

  • ঈদে নতুন পাঁচ শিল্পীর গান

    ঈদে নতুন পাঁচ শিল্পীর গান

    ১০ দিন ব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় এবার প্রচার হবে মোট নয়টি বিশেষ সঙ্গীতানুষ্ঠান। যার মধ্যে পাঁচটি অনুষ্ঠানই উদীয়মান পাঁচ শিল্পীর অংশগ্রহণে নির্মিত।

    উদীয়মান এই পাঁচ শিল্পী হচ্ছেন মারিয়া শিমু, সামিয়া জাহান, নীলিমা, আনজানা এবং মারিয়া চৌধুরী।

    মারিয়া চৌধুরীর একক সঙ্গীতানুষ্ঠান ‘উড়– উড়– মন’ প্রচার হবে ঈদের পরদিন, দুপুর দুইটা ২০ মিনিটে। মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ‘বেশি আশা করা ভুল’ প্রচার হবে ঈদের চতুর্থদিন রাত সাড়ে ১০টায়।

    সামিয়া জাহানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মাঝে মাঝে মনে হয় তোমায়’ প্রচার হবে ঈদের পঞ্চমদিন রাত সাড়ে ১০টায়।

    নীলিমার একক সঙ্গীতানুষ্ঠান ‘মন যা বোঝে’ প্রচারিত হবে ঈদের ষষ্ঠদিন রাত সাড়ে ১০টায়।

    একই দিন রাত ১১টায় প্রচার হবে আনজানার একক সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয়ে লিখে দিলাম তোমার নাম’।

    এই পাঁচ শিল্পীর গানের কথাগুলো লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ, মো. নজরুল ইসলাম, শেখ রেজা শানু, আতাউর রহমান খান, এম এইচ মিলু এবং গোলাইছ আহমেদ।

    সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

  • আসিফের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    আসিফের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেপ্তার হওয়া সঙ্গীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

    এর আগে আসিফ আকবরকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) প্রলয় রায়। মঙ্গলবার রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল আসিফকে তার মগবাজারের স্টুডিও থেকে গ্রেপ্তার করে। গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের করা মামলায় গ্রেপ্তার করা হয় এ গুণী সঙ্গীতশিল্পীকে।

    শফিক তুহিন তেজগাঁও থানায় করা মামলাটিতে অভিযোগ করেন, ছয় শতাধিক গান রিমিক্স ও নিজের নামে কপিরাইট নিয়েছেন আসিফ। এ মামলায় আসিফকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। শুনানিতে আসিফ আকবরের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এ মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    শফিক তুহিন অভিযোগ করেন, আসিফ অনুমতি ছাড়া তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান না জানিয়ে বিক্রি করেছেন। এছাড়া রবিবার রাতে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন বলেও অভিযোগ করেন তিনি।

  • ‘আনন্দমেলা’র উপস্থাপনায় চমক

    ‘আনন্দমেলা’র উপস্থাপনায় চমক

    মেকআপ করতে গিয়ে প্রচুর সময় ব্যয় ও রাস্তায় জ্যামের কারণে যথাসময়ে শুটিং সেটে পৌঁছাতে পারেননি টিভি অঙ্গনের অন্যতম তিন অভিনেত্রী! আর এটি ঘটেছে বিটিভির ঐতিহ্যবাহী ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’র এবারের শুটিংয়ে! বিটিভি সূত্রে জানা যায়, এবারের ‘আনন্দমেলা’য় উপস্থাপক হিসেবে শুরু থেকেই মঞ্চে থাকার কথা অভিনেত্রী রোজী সিদ্দিকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকীর। নির্ধারিত সময় অতিক্রম করার অনেক পরেও শুটিং সেটে পৌঁছাতে পারেননি তারা! ফলে বাধ্য হয়ে মঞ্চে উঠে উপস্থাপকের দায়িত্ব নেন সেখানে আগে থেকে উপস্থিত অভিনেতা তুষার খান। ওপরের ঘটনাটি বাস্তবে নয়, এ রকমভাবে উপস্থাপনার মাধ্যমে সাজানো হয়েছে এবারের ‘আনন্দমেলা’। উপস্থাপনা চমকের পাশাপাশি এবার থাকছে বেশ কজন নারীর সাফল্য গাথা। আরও থাকছে তারকাশিল্পীদের গান, নাচ, মনকাড়া পরিবেশনা, মজার আর শিক্ষামূলক নাটিকাসহ নানা আয়োজন। বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশীদের পরিকল্পনায় এবারের ‘আনন্দমেলা’ পরিচালনা ও প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

    ব্রাজিলকে হারালে তবেই বিয়ে!

    করম আলী সরদার (ফারুক আহমেদ) নিজে আর্জেন্টিনার পাঁড় সমর্থক। মনে মনে চান, তার ১১ ছেলে বিশেষ একটি কাজ করুক। আর তা হলো, এলাকার ব্রাজিল সমর্থিত দলকে পরাজিত করা। যদি সেটা করতে পারে তবেই বিয়ে হবে! তাই তাদের সবার লক্ষ্য ‘ইউনিয়ন চ্যাম্পিয়ন’ হওয়া। অন্যদিকে ব্রাজিল সমর্থিত বর্তমান চেয়ারম্যান (বড়দা মিঠু) রেফারিকে নিয়ে নীলনকশা আঁটে। তার দুই মেয়ে বিষয়টি টের পেয়ে নীলনকশা ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে। কে জিতবেÑ আর্জেন্টিনা নাকি ব্রাজিল? বিয়ের অনুমতি মিলবে তো আর্জেন্টিনা সমর্থক করম আলীর পুত্রদের? উত্তর জানতে হলে দেখতে হবে ‘ভিলেজ কাপ’ নামে নাটকটি। যেখানে ছেলেদের ভূমিকায় অভিনয় করেছেন জোভান আহমেদ, জামিল হোসেনসহ আরও নয়জন। চেয়ারম্যানের মেয়ে হিসেবে দেখা যাবে তাসনুভা এলভিন ও জাহারা মিতুকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইফতেখার শুভ। ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে।

  • আটকে গেলেন শাকিব!

    আটকে গেলেন শাকিব!

    অনেক তোড়জোড়। ঢাকঢোল পেটানোর শব্দ যেনো আকাশ ছুঁই ছুঁই। সংবাদমাধ্যম থেকে স্যোশাল মিডিয়া, শুধু আওয়াজ আর আওয়াজ। অবশেষে আওয়াজের বেলুন ফেটে গেলো। আটকে গেলো শাকিব খানের ঈদের সবচেয়ে প্রত্যাশিত ছবি ‘সুপার হিরো’। হ্যাঁ, শাকিব খান ভক্তদের জন্য অবশ্যই এটি দুঃসংবাদ। কারণ তাদের প্রিয় সুপারস্টারের বিগ বাজেটের এই ছবিটি ঈদে আর আসছে না।

    নানা জটিলতার কারণে হার্ডবিটের প্রযোজনায় আশিকুর রহমানের পরিচালনায় শাকিব-বুবলী অভিনীত ‘সুপার হিরো’ ঈদে আসবে না এমনটি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠ একটি সূত্র।

    সূত্র জানায়,‘সুপার হিরো’ ঈদে আসবে না। কারণ, মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে শুটিং করা হয়েছে। এজন্য এই ছবির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে নিপা এন্টারপ্রাইজ। যদিও পরবর্তীতে বিষয়টি স্বীকার করে ছবির প্রযোজক তাপসী ফারুক তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছেন। এখনও মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র মেলেনি এই প্রযোজনা প্রতিষ্ঠানের।

    সূত্র আরও জানায়, এখনো ছবির শতভাগ কাজ শেষ হয়েছে এটা বলা যাচ্ছে না। এ ছাড়া ছবিটি এখনো সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়নি। তাই প্রযোজনা প্রতিষ্ঠান যতই মুখে মুখে সুপার হিরো ঈদে মুক্তির কথা বললেও কাগজে-কলমে এর মুক্তি মিলছে না। তাই সুপার হিরো আর ঈদে আসছে না। এর পরিবর্তে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি ঈদে মুক্তি পাবে। শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় এতে অভিনয় করেছেন পরীমণি ও কায়েস আরজু।

    এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান হার্ডবিটের কর্ণধার তাপসী ফারুক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আজ  মঙ্গলবার একটি অনাপত্তিপত্র পাওয়ার কথা ছিল, কিন্তু পাইনি। একদিক থেকে একটু পজেটিভ হই, অন্যদিক থেকে আবার নেগেটিভ হয়ে যায়। এই কারণে নিশ্চিত করে বলতে পারছি না ছবিটি ঈদে মুক্তি পাবে।যদি অনুমোদন পায় তাহলে ছবিটি মুক্তি দিতে চাই।’

    শাকিব খান অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’ বাংলাদেশে মুক্তির অনুমতি না পাওয়ার কারণেই ‘সুপার হিরো’ নিয়ে অন্যান্য মুক্তিপ্রাপ্ত ছবির সঙ্গে ফাইট করার এক সম্ভবনা তৈরি হয়েছিল। কিন্তু এই ছবি মুক্তির মিছিলে পিছিয়ে পড়ার জন্যই শাকিব খানও হাল ছেড়ে দিয়েছে অনেকটাই। যদিও শাকিব খান অভিনীত এবার ঈদে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ও  ‘পাংকু জামাই’ ছবি দুটি মুক্তি পাবে। তারপরও ‘সুপার হিরো’ মুক্তির মিছিল থেকে ছিটকে পড়ার কারণে অন্য ছবির প্রচারণা করছেন না।

    ঈদ মানেই সুপারস্টার শাকিব খানের জয় জয়কার। এবার ঈদে শাকিব খানের দুটি ছবি মুক্তি পাবে ঠিকই, তবে মধ্যম মানের ছবি দিয়ে অন্যান্য ছবির সঙ্গে পাল্লা দিয়ে কতোদিন টিকবে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্র পাড়ায়।

  • লা রিভে ঈদের শাড়ি

    লা রিভে ঈদের শাড়ি

    ঈদে চাই নতুন শাড়ি। বাঙালি ললনারা তাই ছুটেন বিভিন্ন দোকানে বাহারি ডিজাইনের শাড়ির খোঁজে। ঈদের শাড়িতে সঙ্গে থাকা চাই আভিজাত্য ও নতুনত্বের ছোঁয়া। এখন পাথর, চুমকি, লেস বসানো জাঁকজমক শাড়ির চলটা কম। মসলিন, বেনারসি, ঢাকাই জামদানি এবং কাতান শাড়িই থাকছে ক্রেতাদের প্রথম পছন্দে। ঈদকে সামনে রেখে নারীদের আনন্দকে বাড়িয়ে দিতে আকর্ষণীয় সব ডিজাইনের শাড়ি নিয়ে সেজেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘লা রিভ’। পোশাকে স্বপ্নের প্রতিফলন ঘটাতে ২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভ-এর মিরপুর, মোহাম্মদপুরে আদাবর থানা সংলগ্ন হীরা টাওয়ার ও বাসাবো আগমন সিনেমা কমপ্লেক্সে ফ্ল্যাগশিপ স্টোরসহ ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনায় নিজস্ব আউটলেট রয়েছে।