Category: আন্তর্জাতিক

  • বাংলাদেশসহ ১৩ দেশ থেকে ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা

    বাংলাদেশসহ ১৩ দেশ থেকে ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা

    আন্তর্জাতিক ডেস্ক : দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারির কারণে এই ১৩টি দেশ থেকে আমিরাতে প্রবেশ করা যাবে না। তবে কূটনৈতিক মিশন, জরুরি চিকিৎসা সেবা, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক প্রতিনিধিরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। খবর এনডিটিভি ও সৌদি গেজেটের।নিষেধাজ্ঞায় থাকা বাকি দেশগুলো হলো- ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া।

    আগামী ২১ জুলাই পর্যন্ত এসব দেশের সঙ্গে আমিরাতের ফ্লাইট স্থগিত থাকবে। তবে কার্গো ফ্লাইট, ব্যবসায়িক ও চার্টাড ফ্লাইট বিধিনিষেধের বাইরে থাকবে।

    বৃহস্পতিবার (১ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় জরুরি, সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক যৌথ বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ভ্রমণের মৌসুম শুরু হলে নাগরিকদের করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে চলতে হবে।

    এছাড়া ভ্রমণের সময় কোনো আমিরাতের নাগরিক করোনায় পজিটিভ হলে তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে করোনায় আক্রান্ত আমিরাতের নাগরিকেরা তাদের দেশে ফিরতে পারবেন।এদিকে জানুয়ারিতে ভারতজুড়ে গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৩ কোটিরও বেশি লোক করোনাভাইরাস টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন। দেশটির সরকার চলতি বছরের মধ্যেই সব পূর্ণবয়স্ক লোককে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে।

    আক্রান্তের সংখ্যা কমে আসায় ভারতজুড়ে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। তবে লকডাউন পুরোপুরি তুলে নিলে হঠাৎ করে সংক্রমণ সংখ্যা বেড়ে মহামারির তৃতীয় ঢেউ শুরু হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

    করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টা প্লাস নিয়ে শঙ্কার মধ্যেই দেশটির মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, কেরালা, অন্ধ্র প্রদেশ, তামিল নাডু, উড়িষ্যা, রাজস্থান, জম্মু ও কর্নাটক ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানিয়েছে।

  • সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছেন

    সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছেন

    আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী রামসফিল্ড মারা গেছেন।

    নিউ ম্যাক্সিকো অঙ্গরাজ্যে গত মঙ্গলবার নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।বিবিসির খবরে বলা হয়েছে, তিনিই একমাত্র ব্যক্তি যিনি দুই দফায় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫-৭৭ সাল পর্যন্ত প্রথম দফায় এবং পরবর্তীতে ২০০১-০৬ পর্যন্ত দ্বিতীয় দফা পেন্টাগনের দায়িত্বে ছিলেন।

    তার নেতৃত্বেই ইরাকে দীর্ঘমেয়াদি যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ১৯৮৮ সালে তিনি রিপাবলিকান দলের হয়ে মার্কিন প্রেসডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু জয়ী হতে পারেননি। দীর্ঘ কর্মজীবনে রামসফিল্ড প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও মার্কিন রাষ্ট্রদূত এবং পার্লামেন্ট সদস্যের দায়িত্বও পালন করেন।

  • চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, নিহত ১৮

    চীনে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, নিহত ১৮

    আন্তর্জাতিক ডেস্ক :শুক্রবার (২৪ জুন) হেনান প্রদেশে স্থানীয় সময় রাত ৩টার দিকে আগুন লাগে। এতে নিহতের পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন বলেও জানায় রয়টার্স।তবে, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আহত চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

    মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃবিতে জানিয়েছে ঝেচেং এলাকার স্থানীয় সরকার।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।

  • হাফিজ সাঈদের বাসভবনের কাছে বোমা হামলা, নিহত ৩

    হাফিজ সাঈদের বাসভবনের কাছে বোমা হামলা, নিহত ৩

    আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।স্থানীয় সময় বুধবার(২৩ জুন) জোহর শহরের কাছে শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণ হয়। এতে আশপাশের বাড়ি ঘরও বেশ ক্ষতিগ্রস্থ হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এটি আত্মঘাতী বিস্ফোরণ কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

    ভারতবিরোধী জঙ্গিগোষ্ঠীর নেতা হাফিজ সাঈদের বাসভবনের কাছেই এই বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বোমা বিস্ফোরণের সময় গৃহবন্দি এ নেতার বাসার সামনে নিরাপত্তারক্ষীরা নিয়োজিত ছিলো। তবে তার বাসা ক্ষতিগ্রস্থ হয়েছে কি না তা নিশ্চিত করেনি পুলিশ।

  • বছরের শেষ সুপারমুন দেখা যাবে বৃহস্পতিবার

    বছরের শেষ সুপারমুন দেখা যাবে বৃহস্পতিবার

    আন্তর্জাতিক ডেস্ক : সন্ধ্যার পূব আকাশে বৃহস্পতিবার (২৪ জুন) দেখা মিলবে পূর্ণাঙ্গ চাঁদের। এ চাঁদের রঙ সোনালী হতে পারে। তবে এ চাঁদ স্ট্রবেরি মুন নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের উপজাতিদের কাছ থেকে এই চাঁদের নামকরণ করা হয়েছে। স্ট্রবেরি চাষাবাদের সময়ের এই জুন মাসে এই চাঁদ দেখা যায় বলে এর নাম ‘স্ট্রবেরি মুন’ রাখা হয়েছে। খবর সিবিএসের।
    এটি এক ধরনের সুপারমন। এটাই এ বছরের শেষ সুপারমুন হতে পারে।
    চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। তাই এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি।
  • ভারতে করোনা সংক্রমণ তিন কোটি ছাড়ালো

    ভারতে করোনা সংক্রমণ তিন কোটি ছাড়ালো

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা সংক্রমণ তিন কোটি ছাড়িয়ে গেছে। অপরদিকে একদিনের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। একদিন আগের তুলনায় সংক্রমণ বেড়েছে ১৯ শতাংশ। খবর এনডিটিভির।

    একদিন আগেই দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৪২ হাজার ৬৪০। একই সময়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৮৪৮।