Category: আন্তর্জাতিক

  • উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু, ২ মাসে সর্বনিম্ন সংক্রমণ ভারতে

    উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু, ২ মাসে সর্বনিম্ন সংক্রমণ ভারতে

    আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাাসে বিপর্যস্ত ভারতে সংক্রমণ বৃদ্ধিতে কিছুটা রাশ টানা গেলেও মৃত্যু এখনও উদ্বেগ বাড়াচ্ছে। যদিও একদিনের ব্যবধানে দৈনিক মৃত্যু অনেকটাই কমেছে। তবুও উদ্বেগ কমেনি। কারণ মৃত্যুর সংখ্যাটা এখনও তিন হাজারের উপরেই রয়েছে। শনিবার এই সংখ্যা চার হাজারের বেশি ছিল। অন্যদিকে কমেছে নতুন শনাক্ত রোগী ও সক্রিয় রোগীর সংখ্যাও।

    রোববার (১৩ জুন) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করা পরিসংখ্যানে দেয়া যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। গত ২ এপ্রিলের পর এই প্রথম দৈনিক সংক্রমণ এতটা কমল। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯।
    রোববার দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। ফলে দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জনের মৃত্যু হলো। পরীক্ষা বাড়ানো এবং দেশটির সিংহভাগ নাগরিককে টিকার আওতায় আনা গেলে তবেই মহামারি ঠেকানো সম্ভব হবে বলে শুরু থেকেই বলে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
    তবে দেশে করোনা পরীক্ষা ওঠানামা করছেই। গত বৃহস্পতি ও শুক্রবার দৈনিক নমুনা পরীক্ষা ২০ লাখের উপরে থাকলেও, শনিবার তা নেমে ১৯ লাখ ২০ হাজার ৪৭৭ তে দাঁড়িয়েছে। রোববার তা আরও কমে হয়েছে ১৯ লাখ ৩১২।
  • ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ হাজার ৪০৩ জনের।

    ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ হাজার ৪০৩ জনের।

    জীবন নিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল তিন লাখ ৬৩ হাজার ৭৯ জনে।

    দেশটির বিহার রাজ্যের মৃত্যু পর্যালোচনা করে তথ্য প্রকাশ করায় বৃহস্পতিবার (১০ ‍জুন) দৈনিক মৃত্যু ছয় হাজার ছাড়িয়েছিল, যা এখন পর্যন্ত ভারতে সর্বোচ্চ মৃত্যু। শুক্রবারও (১১ জুন) তা প্রায় সাড়ে ৩ হাজারের কাছাকাছি।

    ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু- এই তিনটি রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যায় উল্লেখযোগ্য হেরফের হয়নি। এ সপ্তাহের শুরুতে যে রকম মৃত্যু হচ্ছিল, সে রকমই রয়েছে। কিন্তু মহারাষ্ট্রে তা একলাফে অনেকটা বেড়েছে।

    কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে এক হাজার ৯১৫ জনের। কিন্তু গত সপ্তাহ থেকেই সে রাজ্যে দৈনিক মৃত্যু নেমে এসেছিল ৫০০ থেকে ৬০০-এর আশপাশে।

    এদিকে দেশটির দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত দু’দিনের তুলনায় কিছুটা কমেছে। তবে সংখ্যাটা ৯০ হাজারের ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। এই বৃদ্ধির কারণে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেল।

  • করোনার নতুন হটস্পট বিহার, ভারতে মৃত্যুর সব রেকর্ড ছাড়াল

    করোনার নতুন হটস্পট বিহার, ভারতে মৃত্যুর সব রেকর্ড ছাড়াল

    জীবন নিউজ ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) মাত্র একদিনে দেশটিতে ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের কারণে একদিনে এর আগে এত মৃত্যু দেখেনি ভারত। এ সময়ে নতুন করে ৯৪ হাজার ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

    তবে গত দু-তিন সপ্তাহ ধরে তা কমতে থাকা মৃত্যু হঠাৎ করে এমন লাফ দেওয়ায় চোখ কপালে উঠেছে সবার। মৃত্যুর পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, গত তিন ধরে মৃত্যু দুই থেকে আড়াই হাজারের মধ্যেই ছিল। বিভিন্ন রাজ্যে গত কয়েক দিনে যে সংখ্যক মৃত্যু হচ্ছিল, বৃহস্পতিবারও সংখ্যাটা তার আশপাশেই রয়েছে। কিন্তু পরিবর্তন হয়েছে শুধু বিহারে মৃতের সংখ্যায়।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে বিহারে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু দেখানো হয়েছে। এতে ভারতের মৃত্যু সংখ্যা একলাফে তিন গুণ হয়েছে। এই সংখ্যা বাদ দিলে দেশে দৈনিক মৃত্যু কিন্তু দুই হাজারের আশপাশেই রয়েছে।

    প্রায় দু’মাস পর মঙ্গলবার এক লাখের নিচে নেমেছিল ভারতের দৈনিক করোনার সংক্রমণ। বুধ এবং বৃহস্পতিবার তা একটু করে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৬২ জন। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১। সংক্রমণ অল্প বাড়লেও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণের হার। গত দুদিনের মতো বৃহস্পতিবারও তা রয়েছে ৫ শতাংশের নিচে।

  • আজ সূর্যগ্রহণ, ‘রিং অব ফায়ার’ দেখা যাবে

    আজ সূর্যগ্রহণ, ‘রিং অব ফায়ার’ দেখা যাবে

    জীবন নিউজ ডেস্ক : যেসব দেশ থেকেবছরের প্রথম সূর্যগ্রহণের দেখা মিলবে আজ। বৃহস্পতিবার (১০ জুন) রাশিয়া, গ্রিনল্যান্ড ও কানাডার বিভিন্ন স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর আগে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল ২৬ মে।

    সংস্থাটি আরও জানিয়েছে, সূর্যগ্রহণ বা রিং অব ফায়ারের কক্ষপথ কানাডার উত্তর অন্টারিও এবং সুপিরিয়র হ্রদের উত্তর দিয়ে পার করবে। এই গ্রহণ তিন মিনিট ৫১সেকেন্ড ধরে স্থায়ী হবে কানাডায়।

    বলয়গ্রাস সূর্যগ্রহণে সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে চাঁদ। ফলে সূর্যের প্রায় ৯৪ দশমিক ৩ শতাংশ ঢাকা পড়বে। এটাকে রিং অফ ফায়ারও বলা হয়। গ্রিনল্যান্ড থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। এমনকি সাইবেরিয়া ও উত্তর মেরু অঞ্চল থেকেও দেখা যাবে এটি।

    এ ছাড়া সূর্যগ্রহণ দেখা যাবে পূর্ব যুক্তরাষ্ট্র ও উত্তর আলাস্কায়। কানাডা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অংশ ও উত্তর আফ্রিকার বিভিন্ন এলাকা থেকেও দৃশ্যমান হবে সূর্যগ্রহণ।

  • যুক্তরাষ্ট্রকে নিয়ে পুতিনের ভবিষ্যদ্বাণী

    যুক্তরাষ্ট্রকে নিয়ে পুতিনের ভবিষ্যদ্বাণী

    আন্তর্জাতিক ডেস্ক : সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রকে জড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক মন্তব্য করেছেন যে কারণে বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। পুতিন বলেছেন, সোভিয়েত ইউনিয়নের মতো বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র এক সময় ধসে পড়বে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র এমন সব সমস্যা তৈরি করেছে যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব নয়।

    শনিবার (৫ জুন) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অর্থনৈতিকবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের এক সমাবেশে যুক্তরাষ্ট্রের ধসে পড়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি।
    এ সময় পুতিন বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের ধারণা আর্থ-রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে তারা এমন এক শক্তিশালী অবস্থানে রয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। তারা এও মনে করে তাদের শক্তি সামর্থ্য এতটাই বেশি যে যদি কোনো ক্ষেত্রে ভুল করেও বসে তাহলেও তাদের খুব একটা সমস্যা হবে না।’
    তিনি আরও বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তাদের জটিল সব সমস্যার মাত্রা স্থায়ীভাবে বেড়েই চলেছে এবং এমন একসময় আসবে যখন এসব সংকট থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ তাদের থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এমন এক ভুল পথে হাঁটছে যে পথে সাবেক সোভিয়েত ইউনিয়নও পা দিয়েছিল।’
    পুতিনের এমন বক্তব্যের পর বিশ্ব রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তাদের ভবিষ্যৎ পরিণতির বিষয়ে এমন সব কথাবার্তা বলেছেন পুতিন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে বলা হতো এবং শেষ পর্যন্ত সত্যিই সোভিয়েত ইউনিয়ন ধসে পড়েছিল।
  • ২ মাস পরে ভারতে সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যু নিয়ে উদ্বেগ থাকছেই

    ২ মাস পরে ভারতে সর্বনিম্ন সংক্রমণ, মৃত্যু নিয়ে উদ্বেগ থাকছেই

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বেশ কয়েক দিন ধরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার (৫ জুন) দৈনিক আক্রান্ত নেমেছিল এক লাখ ২০ হাজারে। রোববার (৬ জুন) তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৪৬০ জন, যা দুই মাস পরে সর্বনিম্ন।

    গত ৬ এপ্রিল শেষবার এক লাখ ১৫ হাজারের নিচে ছিল দৈনিক সংক্রমণ। একই সঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ৩ হাজারের নিচে নেমেছে। রোববার ভারতে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যায় যেভাবে হ্রাস-বৃদ্ধি হচ্ছে তাতে উদ্বেগ থেকেই যাচ্ছে।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জনের।
    দেশটিতে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫ দশমকি ৬২ শতাংশ।