Category: আন্তর্জাতিক

  • বিশ্বব্যাপী কমছে করোনার তাণ্ডব

    বিশ্বব্যাপী কমছে করোনার তাণ্ডব

    আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে এখনো টালমাটাল বিশ্ববাসী। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৮৮ হাজার এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯৫ লাখেরও বেশি মানুষ।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৮৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ১২৮ জন। যা গত কয়েক দিনের তুলনায় অনেক কম।

    এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ৮৮ হাজার ৫১৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৪৭৮ জন।

    করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৩৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ২৬৩ জনের।

    আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার ৪৫৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ২৬৮ জনের।

    আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৮০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২ হাজার ৮১৭ জনের।

    আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৫৭ হাজার ৭৯৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৭৭৮ জন।

    এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ২৩৬ জন।

    এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইতালি নবম ও কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

    ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  • ভারতে ব্ল্যাক ফাঙ্গাসেই ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

    ভারতে ব্ল্যাক ফাঙ্গাসেই ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার পাশাপাশি প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে লড়ছে ভারত। এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে দেশটিতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতে ব্ল্যাক ছাড়াও শনাক্ত হয়েছে গ্রিন, হোয়াইট ও ইয়োলো ফাঙ্গাস, যা উদ্বেগে ফেলেছে চিকিৎসকদের। এদিকে দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসের নকল ইনজেকশন বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

    কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। কিন্তু দেশটিতে প্রতিদিনই ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন করোনা থেকে সেরে উঠতে থাকা রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাসে। এরই মধ্যে ৩১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এই ফাঙ্গাসে, মৃত্যুর সংখ্যাও দুই হাজার একশ’র বেশি।

    এই যখন অবস্থা তখন দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের চাহিদা কয়েক গুণ বেড়েছে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। রোববার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এক চিকিৎসকের বাসায় অভিযান চালিয়ে কয়েক হাজার নকল ইনজেকশন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটকও হয়েছেন বেশ কয়েকজন।

    এদিকে মধ্যপ্রদেশের পর এবার পাঞ্জাবে এক ব্যক্তির দেহে গ্রিন ফাঙ্গাসের সংত্রমণ ধরা পড়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে হোয়াইট ও ইয়োলো ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত কোভিড থেকে সুস্থ হয়ে উঠা ব্যক্তিদের দেহে এসব ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে। ভয়ের কথা হচ্ছে ফাঙ্গাসে আক্রান্ত মৃত্যুর হার করোনার চেয়ে বেশি হওয়ায় চিকিৎসা নিয়ে উদ্বেগের কথা বলেছেন দেশটির চিকিৎসকরা।

  • ইরানের নতুন প্রেসিডেন্টকে নিয়ে ইসরায়েলের সতর্কতা!

    ইরানের নতুন প্রেসিডেন্টকে নিয়ে ইসরায়েলের সতর্কতা!

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বিভিন্ন দেশ অভিনন্দন জানালেও সতর্ক করেছে ইসরায়েল। তাকে অতি কট্টর আখ্যা দিয়ে বিশ্ব সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে তেল আবিব।
    একই সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানায় ইসরায়েল। ইরানের নতুন প্রেসিডেন্টকে প্রতিদ্বন্দ্বী দেশ সংযুক্ত আরব আমিরাত স্বাগত জানালেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।
    আনুষ্ঠানিক ফল ঘোষণার পর বিজয় উল্লাসে মাতেন ইব্রাহিম রাইসির সমর্থকরা। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় বিজয় র‌্যালির।
    এতে অংশ নেন শত শত রাইসি সমর্থক। জাতীয় পতাকা হাতে রাইসির পক্ষে স্লোগান দেন তারা।
    সমর্থকরা বলেন, প্রেসিডেন্ট রাইসিকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই জয় সাধারণ মানুষের। যারা ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন তাদের জয় হয়েছে। এ জয় ইরানের প্রতিটি মানুষের। কোনো দল বা গোষ্ঠীর জয় নয়। আশা করি, ইব্রাহিম রাইসি ইরানের জনগণের সেবায় কাজ করবেন। তার জন্য শুভকামনা রইল।
    ইরানের নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছে পাকিস্তান, তুর্কসহ বিভিন্ন দেশ। ইরানের নতুন সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক আরও জোরদার করবে বলে এক বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মনে করেন, আঞ্চলিক সংঘাত ও সহিংসতা বন্ধের পাশাপাশি বিভিন্ন সমস্যা মোকাবিলায় কাজ করবে ইরানের নতুন প্রেসিডেন্ট। প্রতিদ্বন্দ্বী দেশ সংযুক্ত আরব আমিরাত ইরানের নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানালেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।
    অন্যদিকে ইসরায়েল বলছে, মধ্যপ্রাচ্য সংকট আরো জটিল করে তুলবে ইরানের নতুন সরকার। ইব্রাহিম রাইসিকে অতি কট্টর আখ্যা দিয়ে তেল আবিব বলছে, ইরানের এ যাবৎকালের সবচেয়ে উগ্র কট্টর সরকার পেল ইরান।
    তেহরানের পরমাণু কর্মসূচি মোকাবিলা ও দেশটির যে কোনো হুমকি প্রতিহত করতে বিশ্বকে এক জোট হওয়ার আহ্বান জানায় ইসরায়েল। তবে নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
  • ভারতে দু’মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তও

    ভারতে দু’মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, কমেছে শনাক্তও

    আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে। শুক্রবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। প্রায় দু’মাস পর দেশটির দৈনিক মৃত্যু এতটা কম হলো। গত ১৮ এপ্রিল শেষ বার দৈনিক মৃত্যু ছিল ১ হাজার ৫০১ জন। তারপর থেকে যত দিন গড়িয়েছে, তত বেড়েছে দৈনিক মৃত্যু।

    করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। এছাড়া দৈনিক মৃত্যুও নেমে এসেছে দেড় হাজারের কাছাকাছি। প্রায় দু’মাস পর দৈনিক মৃত্যু এতটা কমল। অন্যদিকে টানা ৭৩ দিন পরে ভারতে সক্রিয় রোগী নেমে এসেছে ৮ লাখের নিচে।শুক্রবার (১৮ জুন) প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জন।

    গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে। শুক্রবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। প্রায় দু’মাস পর দেশটির দৈনিক মৃত্যু এতটা কম হল। ১৮ এপ্রিল শেষ বার দৈনিক মৃত্যু ছিল ১ হাজার ৫০১ জন। তারপর থেকে যত দিন গড়িয়েছে, তত বেড়েছে দৈনিক মৃত্যু।

    মহারাষ্ট্র, বিহারের মতো রাজ্যগুলো কোভিডে পুরনো মৃত্যু পর্যালোচনা করায় গত সপ্তাহে দৈনিক মৃত্যুর মাত্রা ছাড়িয়েছিল। গত ২৪ ঘণ্টায় অনেকটাই তা কমেছে। এ নিয়ে করোনাভাইরাসে মোট প্রাণ কাড়ল ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জনের।

    গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৩৬ জনের, যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই কম। তামিলনাড়ুতে ২১০ এবং কর্নাটকে ১৩৮ জনের মৃত্যু হয়েছে। কেরালায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেমেছে ১০০ এর নীচে। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যু ৫০ এর বেশি হলেও, বাকি সব রাজ্যে তা ৫০ এর নীচে।নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত এক মাস ধরেই কমছে। বর্তমানে তা নেমে এসেছে ৮ লাখের নীচে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ৬৫৬ জন। পাশাপাশি দেশের দৈনিক সংক্রমণের হারও নেমেছে ৪ শতাংশের নীচে।

  • ভারতে কমছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

    ভারতে কমছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনার সংক্রমণ আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। ১ এপ্রিলের পর ফের এতটা কম হলো দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে নতুন সংক্রমণ, সংক্রমণের হার, সক্রিয় রোগী কমলেও কমছে না দৈনিক মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা কিছুটা বেড়ে হয়েছে চার হাজারের কাছাকাছি।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। যার মধ্যে ২ হাজার ৭৭১ জনই মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরে কোভিডে হওয়া মৃত্যুর সংখ্যাটা বেশিই দেখা যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার দেশটিতে দৈনিক মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছিল। যার মূলে ছিল বিহার রাজ্য।

    প্রাণঘাতী এই ভাইরাসে ভারতে এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। এর আগে শনিবার দেশটিতে ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছিল। এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন।

    দেশটিতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই পাঁচ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমতে কমতে তা নেমেছে ১০ লাখের নিচে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন।

    অন্যদিকে তামিলনাড়ু (২৬৭), কর্নাটক (২০৬) এবং কেরালাসহ (১২৫) দেশটির অধিকাংশ রাজ্যেই দৈনিক মৃত্যু নিয়ন্ত্রণে রয়েছে। গত কয়েক দিন ধরে মৃতের সংখ্যা নির্দিষ্ট অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করছে। বাকি রাজ্যগুলিতেও দৈনিক মৃত্যু হচ্ছে ১০০ এর কম।

  • চীনে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১১

    চীনে গ্যাসলাইন বিস্ফোরণে নিহত ১১

    আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুবেই প্রদেশের শিহান শহরে গ্যাসলাইন বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

    রোববার (১৩ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থল থেকে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
    স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে হতাহতের পাশাপাশি ধ্বংসস্তূপে অনেকে আটকে পড়েছিলেন। বিস্ফারণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানানো
    হয়েছে। সূত্র: সিএনএন।