Category: আন্তর্জাতিক

  • ইসরায়েলকে পূর্ণ সমর্থন ব্রাজিলের!

    ইসরায়েলকে পূর্ণ সমর্থন ব্রাজিলের!

    নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনার বর্বোরোচিত হামলার জবাব দিতে এখন পর্যন্ত কয়েক হাজার রকেট ইসরায়েলে নিক্ষেপ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এদিকে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন বিভিন্নভাবে বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে রকেট হামলার প্রেক্ষিতে তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। 

    এদিকে রোববার (১৬ মে) এক টুইট বার্তায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিশ্বের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের প্রতি সংহতি জানিয়েছে। তাতে দেখা গেছে ওই সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র যেমন রয়েছে তেমনই রয়েছে ব্রাজিল।

    ২৫টি দেশের পতাকা প্রকাশ করে নেতানিয়াহু লেখেন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। নেতানিয়াহুর প্রকাশ করা বিভিন্ন দেশের পতাকাগুলো মধ্যে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ৬ নম্বরে রয়েছে ব্রাজিল।

    ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক অবশ্য পুরনো নয়। বিভিন্ন ইস্যুতে ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ব্রাজিল ইসরাইলকে সমর্থন করে। এর আগে ২০১৮ সালে ব্রাজিলের ডানপন্থি প্রেসিডেন্ট বলসোনারো জানিয়েছিলেন ব্রাজিল তাদের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবে।

    এক টুইট বার্তায় বলসোনারো বলেছিলেন, ‘ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র এবং আমরা যথাযথভাবে সেটির প্রতি সম্মান জানাব।’ তিনি আরও জানান, ইসরায়েল তেলআবিব না জেরুজালেমে রাজধানী স্থানান্তর করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার ইসরায়েলের রয়েছে। সেই সময় ব্রাজিলের উদারপন্থি রাজনৈতিক সমালোচকরা বলসোনারোর এমন বক্তব্যের চরম সমালোচনা করেছিলেন। তাদের মতে বলসোনারোর এমন বক্তব্যপূর্ব জেরুজালেমকে ঘিরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সঙ্গে চরম সাংঘর্ষিক।

  • গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৪৯

    গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৪৯

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বিমান থেকে ফেলা বোমা ও সীমান্ত থেকে বিরতিহীনভাবে ধেয়ে আসা আর্টিলারি ইউনিটের শেলের আঘাতে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। 

    রোববার (১৬ মে) সকালেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জ্ন। এ ছাড়া সকালের হামলায় দুটি ভবন ধসে পড়েছে।

    আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪৯ শিশু রয়েছে। নিহত ১৪৯ জনের মধ্যে ১৩ জন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। গাজায় হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে এই ১৩ জনকে হত্যা করা হয়।

    এ ছাড়া এসব হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৯৫০ জন।

    এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যত দিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে। তবে হতাহত যতটা কমানো যায়, সেই চেষ্টা অব্যাহত থাকবে।

    অপরদিকে, হামাসের মুখপাত্র ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও তাদের মাতৃভূমি রক্ষায় হামাসের প্রতিরোধ থেকে যাবে না।

  • ত্রিমুখী হামলার মুখে ইসরায়েল

    ত্রিমুখী হামলার মুখে ইসরায়েল

    আন্তর্জাতিক: গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিরা মারা যাচ্ছে। মুসলিম বিশ্বের প্রায় সব দেশই এই হামলার নিন্দা জানাচ্ছে। তবে দৃশ্যত কোনও কিছুই করছে না তারা। তবে ফিলিস্তিনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে লেবানন ও সিরিয়া। একদিনের ব্যবধানে দুই দেশ থেকে দখলদার ইসরায়েলে হামলা চালানো হয়েছে। খবর নিউজ উইকের।

    শুক্রবার সিরিয়া থেকে দখলদার ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। এর একদিন আগে লেবানন থেকেও ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে সিরিয়া থেকে ইসরায়েলে তিনটি রকেট ছোঁড়া হয়েছিল। সেগুলোর একটি সিরিয়াতেই পড়েছে বলে জানিয়েছে তারা।

    তবে ওই হামলার পর পরই দখলদার ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। কোন গ্রুপ এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই হামলার শিকার করেছে একটি গ্রুপ। এই গ্রুপটি ইরাকের বলে জানা গেছে।

    এদিকে লেবাননের একজন কর্মকর্তার জানান, রাশিদিয়াহ’য় একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। পরে লেবাননের সশস্ত্র বাহিনী সেখান থেকে তিনটি রকেট উদ্ধার করেছে।

  • ইসরায়েল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

    ইসরায়েল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

    জীবন নিউজ ডেস্ক: ফিলিস্তিনি যোদ্ধাদের হামলা ও অভ্যন্তরীণ দাঙ্গায় অরাজক পরিস্থিতিতে পড়া ইসরায়েল থেকে শতাধিক সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই অঞ্চলে চলমান সহিংস পরিস্থিতির কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

    বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, ইসরায়েল থেকে ১২০ জন সেনাকে একটি সি-১৭ উড়োজাহাজে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন।

    মার্কিন সেনা সদরদফতরের মুখপাত্র জন কিরবি জানান, এসব সেনা ইতোমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছেন। ইসরায়েলি মিত্রদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সেনাদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    এদিকে, ইসরায়েলে অনাবশ্যক সফর না করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সেখানে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে এই আহ্বান জানানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

    অবশ্য এর একদিন আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলমান সংঘাতে সরাসরি ইসরায়েলে পক্ষ নিয়ে তিনি বলেছেন, হাজার হাজার রকেট ছোড়া হলে তা থেকে আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের।

    বুধবার হোয়াইট হাউস প্রকাশিত বিবৃবিতে জানানো হয়, নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে জো বাইডেন ‘স্থায়ী শান্তি পুনরুদ্ধারে’ উৎসাহ দিয়েছেন। পাশাপাশি, ইসরায়েলের নিরাপত্তা এবং তার জনগণকে রক্ষার ‘বৈধ অধিকারের’ প্রতি যুক্তরাষ্ট্রের অটল সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি দখলদারদের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জন। এর মধ্যে ৩১টি কোমলমতি শিশুও রয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছেন ছয়শ’রও বেশি ফিলিস্তিনি।

    বর্বর এই হামলার জবাবে ইসরায়েলের দিকে পাল্টা রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো। তারা ইসরায়েলকে লক্ষ্য করে দেড় হাজারেরও বেশি রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ছয় ইসরায়েলি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    সূত্র: পার্স টুডে, আল জাজিরা

  • আল-আকসায় ইসরায়েলি পুলিশের হামলায় আহত ৭

    আল-আকসায় ইসরায়েলি পুলিশের হামলায় আহত ৭

    1. আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি আগ্রাসনে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আরও সাত ফিলিস্তিনি আহত হয়েছে। বুধবার (১২ মে) সকালে ইসরায়েলি পুলিশের রাবার বুলেট ও সাউন্ড বোম বিস্ফোরণে আহত হন তারা। আহতদের মধ্যে তিনজনকে আল মক্কাসিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
    বুধবার (১২ মে) দিনের শুরুতে শরণার্থী প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষ বাঁধে। এতে সাত যুবক আহত হয়।

    গত সোমবার (১০ মে) থেকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত পাঁচ ইসরায়েলি নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজন নারী। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনই শিশু।

    আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা জায়গাটিকে তাদের নিজের উপাসনালয় হিসেবে বিভিন্ন সময় দখল করে রাখে।
    ১৯৬৭ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেম তাদের নিয়ন্ত্রণে চলে যায়; যা এখনো আন্তর্জাতিক সম্প্রদায় থেকে স্বীকৃতি পায়নি।
  • গাজায় দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা

    গাজায় দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা

     জীবন নিউজ ডেস্ক : পূর্ব বায়তুল মুকাদ্দাস (পূর্ব জেরুজালেম) ও আল-আকসা মসজিদ চত্বর থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারে বেধে দেয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অসংখ্য রকেট নিক্ষেপ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

    হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড সোমবার রাতে এক বিবৃতিতে জানায়, তারা বায়তুল মুকাদ্দাস শহরের ইসরাইল অধিকৃত অংশে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে। এই পবিত্র শহরে ইসরাইলি আগ্রাসন এবং শেখ জাররাহ ও আল-আকসা মসজিদে ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়নের প্রতিবাদে এসব হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

    কাসসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে ইসরাইলকে এমন বার্তা দেয়া হয়েছে যা তাদের বুঝতে অসুবিধা হবে না।

    এর আগে হামাস সোমবার পূর্ব বায়তুল মুকাদ্দাস থেকে সেনা প্রত্যাহার করে নিতে তেল আবিবকে এক ঘণ্টা সময়সীমা বেধে দয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টায় ওই সময়সীমা পার হওয়ার কয়েক মিনিটের মধ্যে ইসরাইলের লক্ষ্যবস্তুগুলোতে রকেট নিক্ষেপ করে হামাস।

    ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা থেকে নিক্ষিপ্ত অন্তত সাতটি রকেট বায়তুল মুকাদ্দাসের দখলীকৃত অংশে আঘাত হেনেছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, একটি রকেট আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে এবং বাকিগুলোতে ইসরাইলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামাসের নিক্ষিপ্ত রকেটের কারণে অধিকৃত বায়তুল মুকাদ্দাস জুড়ে সাইরেন বেজে উঠলে ইসরাইলি পার্লামেন্টের অধিবেশন মাঝপথে মূলতবি করে সংসদ সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

    হামাসের রকেট বর্ষণের পর গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি হামলায় নয় শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে। পার্সটুডে