Category: আন্তর্জাতিক

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

    সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

    আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে মঙ্গলবার (১১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে। খবর খালিজ টাইমসের।

    খবরে বলা হয়, সৌদি আরবের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। বুধবার (১২ মে) হবে দেশটিতে রমজান মাসের শেষদিন এবং বৃহস্পতিবার (১৩ মে) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

    এদিকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার (১৩ মে) সেখানে ঈদুল ফিতর উদযাপিতে হবে।

    এদিকে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার (১২ মে) বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠকে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সাতটায় এ বৈঠক হবে। মঙ্গলবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • বাংলাদেশসহ চার দেশ থেকে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

    বাংলাদেশসহ চার দেশ থেকে কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা

    ওয়েব ডেস্ক :  করোনা মহামারি প্রতিরোধে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা—এই চার দেশ থেকে যাত্রীবাহী বিমান প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত।

    তবে কুয়েতে ফ্লাইট–নিষেধাজ্ঞা জারি করা দেশগুলোর কার্গো বিমান পরিবহন করতে পারবে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে রয়টার্স সোমবার (১০ মে) এমন খবর দেয়।

    এক বিবৃতিতে উপসাগরীয় দেশটি জানায়, এ চার দেশ থেকে কুয়েতে প্রবেশের আগে অন্যকোনো দেশে অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।কুনা জানায়, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। আরব আমিরাতও বুধবার থেকে এ চার দেশের ওপর ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে। তবে আমিরাতও কার্গো বিমান পরিবহন চালু রাখার কথা জানিয়েছে।

    করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার বাংলাদেশসহ তিন দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেয় থাইল্যান্ড। বাকি দেশ দুটি হচ্ছে পাকিস্তান ও নেপাল।
    করোনার ভারতীয় ধরন শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি।
  • এবার আল-আকসার ভেতরে ইসরায়েলি বাহিনীর বর্বোরোচিত হামলা

    এবার আল-আকসার ভেতরে ইসরায়েলি বাহিনীর বর্বোরোচিত হামলা

    আন্তর্জাতিক ডেস্ক : রমজানের ২৮তম দিনে জেরুজালেমের আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বর্বোরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

    আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (১০ মে) কয়েকশ’ ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদের ভেতরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি হেলিকপ্টারগুলো আল-আকসা মসজিদের ওপর দিয়ে উড়তে দেখা গেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

    ফিলিস্তিনিদের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা জানান, চিকিৎসাকর্মীদের সহিংসতার জায়গায় পৌঁছতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।  কমপক্ষে ৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি অভিযানে ছয়জন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতরে টিয়ার গ্যাস দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া মসজিদে ভেতরেই ফিলিস্তিনি নারীদের ওপর স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে তারা।

    এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, রোববার (৯ মে) লাইলাতুল কদরে জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছে কয়েক হাজার মুসল্লি যখন নামাজ আদায় করেন, তখন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, এই সময় সংঘর্ষে শিশুসহ ৮০ জন আহত হয়েছে।

  • ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু আর চীনা রকেটের অংশবিশেষ

    ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু আর চীনা রকেটের অংশবিশেষ

    অনলাইন ডেস্ক:

    পৃথিবী থেকে সাড়ে ৩ কোটি মাইল দূরে অবস্থান করছে একটি দৈত্যাকৃতির গ্রহাণু। সেটি দ্রুত গতিতে ছুটে আসছে পৃথিবীর দিকে। গ্রহাণুটি আকারে এত বড় আর এত দ্রুত ছুটে আসছে যে একে থামাতে পারমাণবিক বোমাও ব্যর্থ হতে পারে। এদিকে, মহাকাশে পাঠানো একটি চীনা রকেটের অংশবিশেষ নিয়ন্ত্রণ হারিয়ে বিপদজনকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আগামী কয়েকদিনের মধ্যে এটি পৃথিবীর যেকোন স্থানে আছড়ে পড়তে পারে। নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিজ্ঞানীরা বলছেন, আগামী ২০শে অক্টোবর পৃথিবীতে আঘাত হানতে পারে ২০২১চউঈ নামের বিশাল এক গ্রহাণু। নানা প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহখানেকের গবেষণা শেষে বিজ্ঞানীরা বলছেন গ্রহাণুটি আঘাত হানতে পারে জার্মানি, চেক রিপাবলিক ও অস্ট্রিয়ার সীমান্ত এলাকাতে। ১০০ মিটার ব্যাসের বিশালাকার পাথরখ-টি ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে, যা ছড়িয়ে পড়তে পারে ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে। বিজ্ঞানীদের হুঁশিয়ারি, পারমাণবিক বোমা মেরেও বিশালাকার পাথরখ-টিকে সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হবে না। হাতে আছে মাত্র ৬ মাস, এর মধ্যেই তাই নতুন কোনো পরিকল্পনা সাজাতে হবে বিজ্ঞানীদের। এদিকে চীনা মহাকাশ প্রকল্প ‘তিয়ানহে স্পেস স্টেশন’ এর জন্য পাঠানো একটি রকেটের ১০০ ফুট লম্বা একটি অংশ নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই অংশের ওজন ২১ হাজার কেজি এবং আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এটি পৃথিবীর যেকোন স্থানে আছড়ে পড়তে পারে। বিজ্ঞানীরা বলছেন- রকেটের অংশটি সেকেন্ডে ৪ মাইল গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে। পৃথিবীর বায়ুম-লে প্রবেশ করে এর বড় একটি অংশ পুড়ে যাবে; তবে তখনও যথেষ্ট ধ্বংসাবশেষ থাকবে যা মারাত্মক হতে পারে। তবে কোথায় এটি অবতরণ করবে তা এখনই অনুমান করা সম্ভব নয়। যদিও অনেক বিজ্ঞানী বলছেন এটি সম্ভবত সমুদ্রে পড়তে পারে। অথবা বিমান বিধ্বস্ত হওয়ার মত ছোট ছোট টুকরো হয়ে কয়েক মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে।

  • ধেয়ে আসছে চীনা রকেটের নিয়ন্ত্রণহীন অংশ

    ধেয়ে আসছে চীনা রকেটের নিয়ন্ত্রণহীন অংশ

    আন্তর্জাতিক ডেস্ক : অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনের সেই রকেটের ধ্বংসাবশেষ। যে কোনো সময় এটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে।

    তবে কখন আছড়ে পড়বে, কেউ তা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। আছড়ে পড়ার কেবল ঘণ্টাখানেক আগে বিজ্ঞানীরা হয়তো সেটি ঠিক কোথায় পড়তে যাচ্ছে সেটি চিহ্নিত করতে পারবেন।-খবর বিবিসির

    গত মাসে চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি নিয়ে কক্ষপথে রওনা দেয় লং মার্চ ৫বি নামের রকেটটি।

    তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনটির তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছিল।

    মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট ১১টি মিশন পরিচালনা করবে চীন। এর প্রথমটিতেই লং মার্চ ৫বি রকেটে করে তিয়ানহে মডিউল কক্ষপথে পাঠানো হয়। বায়ুমণ্ডলে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরপাক খেতে থাকা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বস্তু হলো ১৮ টন ওজনের এই ধ্বংসাবশেষ।

    বৃহস্পতিবার (০৭ মে) ধ্বংসাবশেষটি নজরে রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু বর্তমানে এটিকে গুলি করে ভূপাতিত করার কোনো পরিকল্পনা নেই।

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, আমরা আশাবাদী, এটি এমন কোথাও আছড়ে পড়বে, যেখানে কারো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। সম্ভবত সমুদ্র কিংবা এমন কোনো স্থানে এটি এসে পড়বে।

    বিজ্ঞানীদের ধারণা, রকেটের ধ্বংসাবশেষ আগামী ১০ মে বা তার দুই/একদিন আগে-পরে পৃথিবীতে পড়তে পারে। রকেটের ধ্বংসাবশেষ এখন পৃথিবী প্রদক্ষিণ করছে এবং যে কোনো সময় এটি পৃথিবীর বায়ুমণ্ডলের নিম্নস্তরে প্রবেশ করবে।

    ১৯৯০ সালে বিজ্ঞনীরা ইচ্ছাকৃতভাবে ১০ টন ওজনের একটি রকেট পৃথিবীর কক্ষপথে ছেড়ে দিয়েছিলেন। যেটি পৃথিবীতে আছড়ে পড়ে। লং মার্চ ৫বি এর অংশটি এখন পর্যন্ত পৃথিবীতে ধসে পড়তে যাওয়া সবচেয়ে বেশি ওজনের ধ্বংসাবশেষ হতে যাচ্ছে।

    ধ্বংসাবশেষটি ৯৮ ফুট লম্বা এবং ১৬ ফুট চওড়া। সেটি বর্তমানে কক্ষপথ হয়ে পৃথিবীর দিকে ঘণ্টায় প্রায় ২৭ হাজার ৬০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে।

  • ভারতে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ভাঙল

    ভারতে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ভাঙল

    অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে রীতিমতো বিধ্বস্ত ভারত। দেশটিতে গত দুইদিন কিছুটা কম থাকলেও আবার এক ধাক্কায় সংক্রমণ বেড়েছে দেশটিতে। এতে আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮২ জন।

    এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে কয়েকদিন আগে প্রথমবার একদিনে ৪ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছিল ভারতে। গত ৩০ এপ্রিল ৪ লাখ ২ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছিল ভারতে। সংক্রমণের সেই ধারা কিছুটা কমে আসলেও এখন আবার হঠাৎ করে আক্রান্তের সংখ্যা সব রেকর্ড ভেঙে দিয়েছে।

    এদিকে ভারতে এ পর্যন্ত ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যুর সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জনের মৃত্যু হয়েছে। ভারতের পাঁচটি প্রধান রাজ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।

    করোনায় ভারতের মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯০০ পেরিয়ে গেছে। রাজ্যটিতে একদিনে ৯২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশে ৩৫৭, কর্ণাটকে ৩৪৬, পাঞ্জাবে ১৮২, হরিয়ানায় ১৮১ ও তামিলনাড়ুতে ১৬৭ জনের মৃত্যু হয়েছে।